04
Mar
রবিবার সকাল থেকেই তৃণমূল নেতা কর্মী সমর্থকদের ব্যস্ততা লক্ষ্য করা গেল জলপাইগুড়িতে। ব্রিগেডের গর্জন সভার প্রস্তুতির পোস্টার প্রচারে মরিয়া তৃণমূল কর্মীরা।তৃণমূলের ব্রিগেডের গর্জন সভার প্রস্তুতি সভা হলো জলপাইগুড়ির রংধামালিতে। আগামি ১০ ই মার্চ তৃণমুলের ডাকা কলকাতার ব্রিগেড সমাবেশকে সফল করতে প্রস্তুতি শুরু করলো তৃণমূল। জলপাইগুড়ি জেলার তৃণমুল কংগ্রেস দলের এসসি, এসটি, ও ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী বলুচিক বরাইক সহ দুই নং সদর ব্লকের ছয়টি অঞ্চলের দলীয় অঞ্চল সভাপতি ও কর্মীরা। এই প্রসঙ্গে কৃষ্ণ দাস বলেন, আগামী ১০ ই মার্চ দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়…
