30
Oct
এমনই অবাক করা আকর্ষনীয় থিম উপহার পেতে চলেছে জলপাইগুড়িবাসী। গঙ্গার বুক দিয়ে মেট্রোতে করে প্রতিমা দর্শন হবে জলপাইগুড়ির ময়নাগুড়িতে! বিগবাজেটের এই পুজোয় ময়নাগুড়ির জাগরণী ক্লাব কর্তৃপক্ষের এমন দুর্দান্ত উদ্যোগকে চাক্ষুষ করতে এখন থেকেই অপেক্ষারত জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গে এই ধরনের ভাবনা এবং থিম প্রথম বলেই জানালেন উদ্যোক্তারা। মন্ডপের ভেতরে প্রবেশ করলেই এক্কেবারে দক্ষিণ বঙ্গের সেই গঙ্গার ভেতর দিয়ে মেট্রো চড়ার আসল অনুভূতি পাবে দর্শনার্থীরা। রয়েছে প্ল্যাটফর্ম ও বসার জায়গা, চলমান সিড়ি, রুট চার্ট। সেই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চেপে জলে ভাসমান অবস্থায় প্রতিমার দর্শন করা যাবে। মেট্রোতে রয়েছে বাতানুকূল পরিবেশ। ২৮টি এসি থাকছে কামরায়। ময়নাগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের দেবীনগরেরর…
