জলপাইগুড়ি

সম্পূর্ণ অক্ষত রয়েছে চার বছরের চিতা বাঘটি

সম্পূর্ণ অক্ষত রয়েছে চার বছরের চিতা বাঘটি

একদিকে পুরুলিয়ার পাহাড়ে চলছে বাঘিনীর খোঁজ। এরই মধ্যে আলিপুর দুয়ারে মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল আরও একটি চিতাবাঘ। এই নিয়ে গত এক মাসে এই এলাকায় তিনটি চিতাবাঘ ধরা পড়ল। বন দফতর সূত্রে খবর, সম্পূর্ণ অক্ষত রয়েছে চার বছরের চিতাবাঘটি। দেহে কোনও আঘাতের চিহ্নও নেই। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই পুরুলিয়ার বান্দোয়ানে বাঘিনীর খোঁজ চলছে অনবরত। চারদিন পেরিয়ে গেলেও এখনও বাগে আসেনি বাঘিনী। উড়িষ্যা থেকে ঝাড়খন্ড হয়ে রাজ্যের ঝাড়গ্রামের পর বর্তমানে পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলের আশেপাশে অবস্থান রয়েছে এই বাঘিনীর। কখনও ভারারিয়া পাহাড়, কখনও ঝাড়ুয়া পাহাড় - রেডিও কলারের মাধ্যমে…
Read More
জলপাইগুড়িতে বড়দিনের কার্নিভালের আয়োজন

জলপাইগুড়িতে বড়দিনের কার্নিভালের আয়োজন

বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পৌর সভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় শহরের প্রাণকেন্দ্র কদম তলা থেকে। আদিবাসী নৃত্য সহ শান্তা ক্লোজ সেজে এই শোভাযাত্রায় অংশ নেন, সদর মহকুমা শাসক, পৌরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ তৃণমুল কংগ্রেস দলের কাউন্সিলর বৃন্দ। বর্ণাঢ্য শোভাযাত্রাটি সমাপ্ত হয় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ১৫০ বছর পুরোনো সেন্ট মাইকেল এন্ড অল এঙ্গেলস চার্চ প্রাঙ্গণে, ক্রিসমাস উপলক্ষ্যে এই চার্চ প্রাঙ্গণেই সন্ধ্যে থেকে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।
Read More
আলিপুরদুয়ারের চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ

আলিপুরদুয়ারের চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ

কখনও তুলে নিচ্ছিল ছাগল। কখনও বা কুকুর মেরে ফেলেছিল। সেই চিতার আতঙ্কে রীতিমতো বাইরে পা ফেলতে ভয় পাচ্ছিলেন এলাকাবাসী। নওয়া-খাওয়া ঘুম উড়েছিল তাঁদের। কাজ কর্মে বেরতেও পারছিলেন না তাঁরা। অবশেষে স্বস্তি। আলিপুরদুয়ারের মথুরা চাবাগানের ১৭ নম্বর সেকশনে খাঁচাবন্দি হল চিতাবাঘ বা লেপার্ড। বৃহস্পতিবার সকালে লেপার্ডটি খাঁচাবন্দি হলে স্থানীয় বাসিন্দারা বনদফতরকে খবর দেয়। বনকর্মীরা এসে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, লেপার্ডটিকে প্রাথমিক চিকিৎসার পর চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Read More
জীবনে ঝুঁকি নিয়ে  হাতি তাড়াচ্ছেন চা বাগানের শ্রমিকরা

জীবনে ঝুঁকি নিয়ে হাতি তাড়াচ্ছেন চা বাগানের শ্রমিকরা

  সাত সকালের চা বাগানে হাতির দল দেখে হইচই পড়ে গেল বানারহাটের হলদিবাড়ি চা বাগানে। সকাল সাতটা নাগাদ পাশের মরাঘাট জঙ্গল থেকে প্রায় ১৫ টি হাতির একটি দল ঢুকে পড়ে চা বাগানের ২৫ নম্বর সেকশনে। মঙ্গলবার সকালবেলা বাগানে কাজে যোগ দিতে যাওয়ার সময় হাতের দলটিকে দেখতে পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির দলে বেশ কয়েকটি শাবক ছিল বলেও দাবি। খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। বনকর্মীরা আসতে দেরি করায় বাগান শ্রমিকরা নিজেরাই পটকা ফাটিয়ে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন। উল্লেখ্য,যেভাবে জীবনে ঝুঁকি নিয়ে চা বাগানের শ্রমিকরা হাতি তাড়াতে যাচ্ছেন তাতে বড় বিপদ ঘটতে পারে। এর আগেও ডুয়ার্সের হাতি তাড়াতে গিয়ে…
Read More
বড়দিন এবং নববর্ষের আগে দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমায় ডুয়ার্সে

বড়দিন এবং নববর্ষের আগে দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমায় ডুয়ার্সে

বেলঘরিয়ার শ্বাথি, জাপানের মাইকো সামনে সন্তান সহ এক শৃঙ্গ গন্ডার,বড়দিনের প্রাক মুহুর্তে পর্যটক নিয়ে জমজমাট ডুয়ার্সের জঙ্গল। বড়দিনের আগে ডুয়ার্সে পর্যটকদের ভিড়, দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পাশাপাশি এসেছে বিদেশি পর্যটকরাও। শীত মরশুমে নতুন বছরের আগে পর্যটকদের এই ভিড়ে খুশির হাওয়া ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা হল ডুয়ার্স। ডুয়ার্সের পাহাড়, জঙ্গল নদী, বন্যপ্রাণ পর্যটকদের। কর্মব্যস্ততার মাঝে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে বছরের বিভিন্ন সময় দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমায় ডুয়ার্স। বিশেষ করে শীত মরশুমে জাকিয়ে শীত অনুভব করতে ডুয়ার্সে আসেন পর্যটকরা। এবছর বড়দিনের আগে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্র, জঙ্গল সাফারিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের। নতুন বছরের আগে…
Read More
অনুষ্ঠানের মধ্য দিয়ে জাকির হোসেনকে শ্রদ্ধা জানালেন

অনুষ্ঠানের মধ্য দিয়ে জাকির হোসেনকে শ্রদ্ধা জানালেন

সর্বকালের অন্যতম সেরা তবলা বাদক ছিলেন ওস্তাদ জাকির হোসেন। গত ১৫ ই ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ তবলা বাদক সহ সংগীত প্রেমীরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন অনেকেই। সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি তরুণ নাট্য সংস্থার ঘরে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান হয়। তার জীবনের নানা কথা, তার সৃষ্টির কথা উঠে আসে শিল্পীদের স্মৃতিচারনায়।এদিন তরুণ নাট্য সংস্থায় তবলা বাদক বিপ্লব গোপ তবলার বোল উঠিয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান। পাশাপাশি প্রবাদপ্রতিম তবলা বাদক জাকির হোসেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের স্মরণসভায় ধূপগুড়ির তবলা বাদক, সঙ্গীত শিল্পীদের সাথে উপস্থিত ছিল ধূপগুড়ি নাগরিক মঞ্চ।
Read More
শনিবার জলপাইগুড়ির বিভিন্ন স্থানে বিশ্ব মেডিটেশন দিবস পালন

শনিবার জলপাইগুড়ির বিভিন্ন স্থানে বিশ্ব মেডিটেশন দিবস পালন

অল্পতেই মাথা গরম হয়ে যাচ্ছে আপনার তাহলে আজ থেকে শুরু করুন এই কাজ তাহলে মন শান্ত থাকবে! হবে না রাগ আপনার মধ্যে, আজ (শনিবার ) বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় মেডিটেশন কার্যক্রম পালন করা হচ্ছে। এই দিবসটির মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে শান্তি ও মনোযোগ বৃদ্ধি করা, বিশেষত কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের চাপের মধ্যে। মেডিটেশন হল এমন একটি প্রক্রিয়া যা মনকে শান্ত রাখে এবং আমাদের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে। বিশেষজ্ঞরা বলেন, দিনের এক পর্যায়ে কিছুটা সময় মেডিটেশন করা উচিত, কারণ এটি আমাদের মনের অস্থিরতা এবং অস্থিরতা কমাতে সহায়ক। জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়ার প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান, বি,কে নিতু, বলেন,…
Read More
জলপাইগুড়ির মিলন সঙ্ঘ‌ ময়দানে অনুষ্ঠিত মেলায় উপচে পড়ছে ভিড়

জলপাইগুড়ির মিলন সঙ্ঘ‌ ময়দানে অনুষ্ঠিত মেলায় উপচে পড়ছে ভিড়

জলপাইগুড়ির ঐতিহ্য তিস্তা ও করলা নদী রক্ষার বার্তা তুলে ধরতে শুরু হয়েছে 'তিস্তা-করলা উৎসব'। দুই নদীকে নিয়ে সচেতনতা বাড়াতে উৎসবের মধ্য দিয়ে জমজমাট মেলার আয়োজন করা হয়েছে শহরে। কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টল দেওয়া হলেও মেলায় এবার বাংলাদেশের কোন‌ও শিল্প সামগ্রীর‌ ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি। জলপাইগুড়ি শহরের মিলন সঙ্ঘ‌ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। চলবে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত। শীতের মরশুমে মেলা শুরু হতেই ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছে। মেলা কমিটির কর্মকর্তা মিঠুন চৌধুরি বলেন, তিস্তা-করলা উৎসবের মধ্য দিয়ে এবার শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উত্তরবঙ্গের ও দেশের বিভিন্ন প্রান্তের ১১০টি স্টল রয়েছে। সঙ্গে…
Read More
বাজারের নোংরা আবর্জনার দুর্গন্ধের কারণে নাজেহাল স্থানীয়রা

বাজারের নোংরা আবর্জনার দুর্গন্ধের কারণে নাজেহাল স্থানীয়রা

জলপাইগুড়ি জেলার সাঁকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটা বাজার দীর্ঘদিনের পুরনো একটি ঐতিহ্যবাহী বাজার। সাপ্তাহিক হাট বসে এ বাজারে। যা বল এর বিভিন্ন ক্রেতা বিক্রেতা ভিড় জমায় এ বাজারে। বর্তমানে সেই বাজার যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। বিশেষ করে এই বাজারের মাছ মাংস ও শুটকি মাছ ক্রয় বিক্রয়ের গোটা জায়গাটি আজ যেন অলিখিত ডাম্পিং রাউন্ড ও ভাগাড় হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে নোংরা আবর্জনা, নিকাশী নালার ড্রেনের অবস্থা একেবারে শোচনীয়। আর সেই অবস্থাতেই সেই ট্রেনের উপরেই বাধ্য হয়েই ব্যবসা করতে হচ্ছে মাছ মাংস বিক্রেতাদের। একাধিক বার অভিযোগ জানিও হেলদোল নেই প্রশাসনের অভিযোগ ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। মাছ বাজার সংলগ্ন এলাকায় রয়েছে…
Read More
জলপাইগুড়িতে শান্তিপূর্ণভাবে চলছে বার অ্যাসোসিয়েশন নির্বাচন

জলপাইগুড়িতে শান্তিপূর্ণভাবে চলছে বার অ্যাসোসিয়েশন নির্বাচন

বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনে সাজসাজ রব। কারন প্রতি দুবছর অন্তর আইনজীবীদের নিজস্ব অরাজনৈতিক সংগঠন বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে এসেছেন প্রবীণ থেকে নবীন প্রজন্মের আইনজীবীরা। জেলার অন্যতম প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার জানান, খুবই ভালো লাগছে ,সবাই এসেছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। অপরদিকে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক বিপুল সরকার বলেন, এটা আমাদের আইনজীবীদের মধ্যে নিজস্ব নির্বাচন। বার এসোসিয়েশনের সদস্য তথা জলপাইগুড়ি পৌর সভার চেয়ার ম্যান ইন কাউন্সিল সদস্য সন্দ্বীপ মাহাতো বলেন, সুস্থ্য ভাবে বারের কাজ পরিচালনা করার জন্য এটা খুবই জরুরি।
Read More