জলপাইগুড়ি

ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ির বাসিন্দারা

ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ির বাসিন্দারা

আগে থেকেই আবহাওয়া দপ্তরের উত্তরে সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের দাপট উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে। বুধবার সকাল থেকেই কুয়াশার দাপট জলপাইগুড়ি জেলা জুড়ে।যদিও গতকালের থেকে কুয়াশা কিছুটা কম হলেও ঠান্ডায় জবুথবু জেলা বাঁশি। একটু শরীর গরম করে নিতে সকাল সন্ধ্যায় অনেকেই আগুন পোহাতে লক্ষ্য করা যায়।বেলা বাড়লেও ঠান্ডার কারণে দোকানপাট অনেকটাই দেরি করে খুলছে। পাশাপাশি এই সময় অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষজন অনেকটাই কম লক্ষ্য করা যায়।
Read More
জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ হাতিকে ‘মহাকাল দেবতা’ হিসেবে মানেন

জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ হাতিকে ‘মহাকাল দেবতা’ হিসেবে মানেন

জলদাপাড়া বনাঞ্চল লাগোয়া একাধিক গ্রামে ধুমধাম করে মহাকালপুজো হয়। রবিবার জলদাপাড়ার টিইসি বিটে ৭০০ বনকর্মী মহাকাল দেবতার পুজো দেন। হাজারের বেশি মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ হাতিকে ‘মহাকাল দেবতা’ হিসেবে মানেন। কিন্তু হাতি তাড়ানোর ক্ষেত্রে বনকর্মীদের অনেক সময় ‘মহাকাল দেবতার’ প্রতি ভরসা রাখতে হয়। চার বছর আগে হাতি তাড়াতে গিয়ে বনকর্মী পুণ্যদেব রায় গুরুতর জখন হন। বুনো হাতির আক্রমণে তাঁর পায়ের হাড় ভেঙে যায়। সেই যাত্রায় অবশ্য তিনি প্রাণে বেঁচে যান। তাই তিনি প্রথম জলদাপাড়ার টিইসি বিটে মহাকালপুজো শুরু করেন। পুণ্যদেব জলদাপাড়া পশ্চিম রেঞ্জের টিইসি (তোর্ষা ইস্ট কর্নার) বিটে কর্মরত।  সেই পুজো এখন গোটা জলদাপাড়ার বনকর্মীদের…
Read More
বর্ষের শেষ দিনে সেজে উঠেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

বর্ষের শেষ দিনে সেজে উঠেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি তিস্তা উদ্যানে আট থেকে আশি মানুষের ভিড় জমতে শুরু করেছে। ইংরেজি বর্ষের 2024 কে বিদায় জানিয়ে 2025 কে স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়িবাসীও। জেলার বিভিন্ন পার্ক গুলো ইতিমধ্যেই সেজে উঠেছে। বেলা যতো গড়বে মানুষের ভিড়ও ততই বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ। সমস্ত রকম সহযোগিতায় তিস্তা উদ্যানের উদ্যান ও কানন উত্তর বিভাগ এর তরফে কর্মীরা তৈরি।
Read More
জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে, আহত ১

জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে, আহত ১

অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট হয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কায় দুর্ঘটনা কবলে পরে বোলেরো গাড়িটি। জলপাইগুড়ি জাতীয় সড়আহত ১, জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় সাতসকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ। ভোর থেকেই কুয়াশায় ঢাকা গোটা জলপাইগুড়ি। বর্ষশেষে মঙ্গলবার সাত সকালে ৩১ নং জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে। প্রাণে বাঁচে চালক সহ অপর এক ব্যক্তি।  যদিও আহত চালক। ঘটনাটি ঘটে এদিন সকাল নাগাদ। ঘটনায় এম্বুলেন্স গাড়িটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। টায়ার বাস্ট হওয়ার পরেই এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের। অ্যাম্বুলেন্স গাড়িটি গতকাল শিলিগুড়ি থেকে আসাম রোগী নিয়েযাওয়ার পর রোগীকে নামিয়ে দিয়ে আসবার সময়…
Read More
লোকালয়ে গন্ডারের সন্ধান পাওয়ার পর আতঙ্কিত এলাকাবাসি

লোকালয়ে গন্ডারের সন্ধান পাওয়ার পর আতঙ্কিত এলাকাবাসি

এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়অরণ্য জাতীয়উদ্যান।এই জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে সোমবার সকালে  গ্রামে দাপিয়ে বেড়ায় একটি পূর্ণবয়স্ক গন্ডার। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার এক নাম্বার ব্লকের অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের সিমলাবাড়ি এলাকায়। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডারটি লোকালয়ে চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে খবর দেন চিলাপাতা রেঞ্জের  বনকর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। গণ্ডারটি গ্রামের একটি সুপারি বাগানে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় বনোদপ্তরের পোষা কুনকি হাতি। বাজিও ফাটান বনকর্মীরা।বহু সময় ধরে চেষ্টার পর অবশেষে গন্ডারটিকে জঙ্গলে ফেরান বনকর্মীরা। বনদপ্তর এর অনুমান চিলাপাতা বা জলদাপাড়া…
Read More
ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি  2 নং গ্রাম পঞ্চায়েতের হাট বাজার এলাকায়

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি  2 নং গ্রাম পঞ্চায়েতের হাট বাজার এলাকায়

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘরসহ সব জিনিসপত্র কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি  2 নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিমিষের আগুনে সর্বস্বান্ত দুটি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র টাকা পয়সা সাইকেল ,বিছানা পত্র সব কিছু চোখের নিমিষে পুড়ে ছাই হয়ে গেলো দেখে কান্নায় ভারী হয়ে উঠেছে সাপটি বাড়ির আকাশ বাতাস। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকায়। রবিবার রাতে নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পরে।তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন…
Read More
দীঘোলটারী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে গেল একটি স্টোর রুম

দীঘোলটারী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে গেল একটি স্টোর রুম

আনুমানিক সকাল 10 সময় দীঘোলটারী আজিনুর ইসলামের বাড়িতে স্টোর রুম আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেল। সেই স্টোর রুমে গ্যাস সিলিন্ডারে গ্যাস ছিল। স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নিভাতে তৎপরতা দেখা যায় এবং রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার সমাজসেবী শরিফুল হক এবং সোহেল রানা কেউ খবর দেওয়া হয়। দ্রুততার সাথে দুই সমাজসেবী উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দা দের সহায়তায় বিশেষ করে শরিফুল হক ও সোহেল রানার গ্যাস সিলিন্ডারটি বাস্ট হওয়ার আগে নিষ্ক্রিয় করার মুখ্য ভূমিকা গ্রহণ করেন। দুজনেরই তৎপরতায় অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে গ্যাস সিলিন্ডার টি নিষ্ক্রিয় করেন। স্থানীয় মানুষদের অনুমান এই সিলিন্ডারটি ব্লাস্ট হলে আরো বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হত। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী…
Read More
বিএড করার সময় থেকেই জলপাইগুড়িতে সংস্কৃত ভাষার সংযোজক ও প্রচারক ছিলেন রমণী

বিএড করার সময় থেকেই জলপাইগুড়িতে সংস্কৃত ভাষার সংযোজক ও প্রচারক ছিলেন রমণী

কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন তিনি। সেই শোকে অসুস্থ হয়ে মা শয্যাশায়ী। তাঁর সেবা-শুশ্রূষায় অনেকটা সময় ব্যস্ত থাকতে হয় তাঁকে। এরই মাঝে সমাজে শিক্ষার আলো ছড়াতে বিনা পয়সায় পড়ান গরিব পরিবারের ছেলেমেয়েদের। একইসঙ্গে জীবনযুদ্ধে লড়াই চালাতে ভোর থেকে বাজারে বসে যান সবজি বিক্রি করতে। তার আগে পাইকারি বাজার থেকে খরিদ করেন টাটকা সবজি। এটাই তাঁর বারোমাস্যা। তিনি তুফানগঞ্জ-১ ব্লকের নাটাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রমণী সরকার। ২০১৪ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এমএ পাশ করেন। ২০১৭-তে বিএড সম্পূর্ণ হয়। ২০১৮-২০২০ সাল অবধি নকশালবাড়ির এক বেসরকারি স্কুলে চাকরি করেছেন। মায়ের যত্নআত্তির জন্য চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন। মাঝে আপার প্রাইমারি পরীক্ষায় পাশ…
Read More
সাপের ভিডিও বানাতে গিয়ে আহত এক পরীক্ষার্থী

সাপের ভিডিও বানাতে গিয়ে আহত এক পরীক্ষার্থী

অজগর সাপের ভিডিও করতে গিয়ে সাপের কামড় খেলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।অজগর সাপ ধরে কেরামতি ভিডিও বানাতে গিয়ে মারাত্মক যখম হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চারের বাড়ি এলাকায়। জানা গেছে ময়নাগুড়ির চারের বাড়ি এলাকার এক গৃহস্থের বাড়িতে একটি অজগর সাপ ঢুকে যায়। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষের ভিড় জমায়।খবর যায় পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের কাছে।আর এরমধ্যেই প্রদীপ মন্ডল নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী ওই অজগর সাপটিকে ধরতে যায়। সাথে সাথে তাকে কামড় দেয় অজগর সাপ। রক্তাক্ত অবস্থায় তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তী করা হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে তার।…
Read More
বড়দিনে  গির্জায় গিয়ে বাগান খোলারই প্রার্থনা করলেন কালচিনি ব্লকের বন্ধ বাগানের শ্রমিকরা

বড়দিনে  গির্জায় গিয়ে বাগান খোলারই প্রার্থনা করলেন কালচিনি ব্লকের বন্ধ বাগানের শ্রমিকরা

উৎসবের আবহে সে এক অন্য ছবি। গির্জায় আসা অনেকের পরনেই পুরনো, মলিন পোশাক। উদ্বেগের ছাপ চোখমুখে। বড়দিনে বিভিন্ন শ্রমিক মহল্লার গির্জায় গিয়ে বাগান খোলারই প্রার্থনা করলেন কালচিনি ব্লকের বন্ধ বাগানের শ্রমিকরা। ব্লকের খোলা বাগানগুলিতে অবশ্য উৎসবের মেজাজ ছিল পুরোদমেই। সান্টাক্লজ় সেজে সেখানে শিশুদের নানা উপহার দিতেও দেখা যায় অনেককে। বন্ধ বাগানের ছবি ছিল একেবারে অন্যরকম। সান্টাক্লজ়ের পোশাক দূর, নতুন পোশাকও কিনতে পারেননি অনেক পরিবারই। মুখভার বন্ধ কালচিনি ও রায়মাটাং চা বাগানের বাসিন্দাদের। সব ঠিক থাকলে ১২ ডিসেম্বর রায়মাটাং এবং ১৯ ডিসেম্বর খোলার কথা ছিল কালচিনি চা বাগানের। সেই খবরে মুখে হাসি ফিরেছিল শ্রমিকদের। কাজে যোগ দেওয়ার মানসিক প্রস্তুতিও অনেকে শুরু…
Read More