জলপাইগুড়ি

আরও একটি উচ্চ মানের বেসরকারি নার্সিং হোম তৈরি হল জলপাইগুড়িতে

আরও একটি উচ্চ মানের বেসরকারি নার্সিং হোম তৈরি হল জলপাইগুড়িতে

আরও একটি উচ্চ মানের নার্সিং হোম তৈরি। জলপাইগুড়ি জাতীয় সড়কের ধারেই পাহাড়পুর মোড় সংলগ্ন নতুন নার্সিংহোম "জলপাইগুড়ি নার্সিংহোম" এর পথচলা শুরু। ঝা চকচকে এই জলপাইগুড়ি নার্সিংহোমে ইসিজি আল্টাসনোগ্রাফি এক্সরে থেকে সব ইমার্জেন্সি পরিষেবা পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। এই বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত পরিষেবায় বিশিষ্ট স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা পাওয়া যাবে। এখানে  আগামীদিনে স্বাস্থ্যসাথী কার্ড সহ অন্যান্য হেলথ ইনসুরেন্সের মাধ্যমেও চিকিৎসার সুব্যবস্থাও থাকবে। এই নার্সিং হোম তৈরি হওয়ায় খুশিত হাওয়া জলপাইগুড়িতে। একদিকে স্বাস্থ্য পরিষেবা যেমন বাড়বে তেমনি এই নার্সিং হোমের দৌল্যতে এলাকায় কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে।
Read More
জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে শহরে ৩০ টি পার্কিং জোন, নথিভুক্তহীন টোটো বন্ধ সহ একাধিক পদক্ষেপ

জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে শহরে ৩০ টি পার্কিং জোন, নথিভুক্তহীন টোটো বন্ধ সহ একাধিক পদক্ষেপ

শনিবার জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে কোতয়ালী থানা মোড় এলাকা সহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন পৌরসভার বিভিন্ন দফতরের কর্মী এবং আধিকারিক সহ ভাইস চেয়ারম্যান স্বয়ং। এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এবার থেকে পৌরসভা শুধু মাত্র জল,লাইট, রাস্তা তৈরির কাজ করবে টা নয়, এত দিন অনেকের অভিযোগ ছিল পৌরসভা কি কাজ করে। এবার সরস্বতী পুজোর আগে শহরে ৩০ টি পার্কিং জন তৈরি করার পাশাপাশি রেজিস্ট্রেশন নেই এমন টোটো রিক্সার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে যাচ্ছে জলপাইগুড়ি পৌরসভা।
Read More
জলপাইগুড়িতে ১৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করলেন পুলিশ

জলপাইগুড়িতে ১৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করলেন পুলিশ

শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার স্পেশাল অপারেশন গ্রুপ এবং থানার পুলিশ ফাদ পাতে শহরের পাস দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর সেন পাড়া বাঁধের রাস্তায় গড়ে ওঠা বাঁধের বাজারে, এরপরই ময়নাগুড়ি রোড থেকে তিন যাত্রীকে নিয়ে বাঁধের পথ ধরে শহরে প্রবেশ করতে দেখা যায় একটি টোটোকে। ফাঁস পেতে থাকা পুলিশের দল টোটো টিকে দার করিয়ে তল্লাশী চালিয়ে একটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করে, এই ঘটনায় মদন বর্মন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খানন্ডবাহলে জানিয়েছেন ধৃতের বিরূদ্ধে এন ডি পি এস আইনের বেস কয়েকটি  ধারায় মামলা রুজু করা…
Read More
বৃহস্পতিবার মাঝরাতে দুঃসাহসিক চুরি ধূপগুড়ির বিডিও রোডের এক দোকানে

বৃহস্পতিবার মাঝরাতে দুঃসাহসিক চুরি ধূপগুড়ির বিডিও রোডের এক দোকানে

দোকানের ছাউনির টিন খুলে ভেতরে ঢুকে দুঃসাহসিক চুরি! সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বৃহস্পতিবার মাঝরাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বিডিও রোডের এক বিল্ডার্সের দোকানে। শুক্রবার দোকান খুলতেই মালিকের চক্ষু চড়কগাছ ! দোকানের ভেতরে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে, ক্যাশ বাক্স খোলা পাশাপাশি উপরের ছাউনির টিন খোলা। ক্যাশ বাক্সে রাখা নগদ টাকা খোয়া গেছে। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভিতে দেখা যাচ্ছে একজন মুখঢেকে দোকানে ঢুকে লুটপাট চালাচ্ছে। দোকান মালিকের দাবি, ক্যাশ বাক্স থেকে প্রায় ১৫-২০ হাজার টাকা চুরি হয়ে গেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে…
Read More
২২ জানুয়ারি থেকে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি উৎসব

২২ জানুয়ারি থেকে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি উৎসব

আগামী ২২ জানুয়ারি থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে জলপাইগুড়ি উৎসব। চারদিনের অনুষ্ঠানের সূচনা হবে জলপাইগুড়ি মিলন সঙ্ঘ ময়দানে। এই প্রথম জলপাইগুড়িতে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে উৎসবের কথা ঘোষণা করেন জেলাশাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। এদিন আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়ি উৎসবের লোগো প্রকাশ করা হয়। জেলাশাসক শামা পারভিন বলেন, লোকসংস্কৃতি সহ বিভিন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠান।
Read More
একটি দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসী

একটি দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসী

রাত থেকে তাণ্ডব চালালো একটি দাঁতাল হাতি। গ্রামে এবং চা বাগানে দাঁপিয়ে ঘুরে বেড়ালো। জলদাপাড়ার চিলাপাতা জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে আসে একটি হাতি মঙ্গলবার সকালে দক্ষিণ ও উত্তর কামসিং এবং মথুরা চা বাগান সহ বিভিন্ন এলাকায় দাঁপিয়ে বেড়ায় হাতিটি। এলাকার মানুষ হাতি দেখতে ভিড় জমান এমনকি আতঙ্কে রয়েছেন। প্রতিনিয়ত হাতি দেখা যায় গ্রামে দাফিয়ে বেড়াতে। হাতির খবর পেয়ে চিলাপাতা রেঞ্জের বনোকর্মীরা পৌঁছায় এবং হাতিটিকে জঙ্গলমুখী করে চিলাপাতার জঙ্গলে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।তবে বনোদপ্তর প্রতিনিয়িত টহল দিচ্ছে সব এলাকায়।
Read More
গোপন সূত্রে তল্লাশি চালিয়ে গাঁজা সহ ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ

গোপন সূত্রে তল্লাশি চালিয়ে গাঁজা সহ ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ গাঁজা সহ চার যুবককে গ্রেপ্তার করল ধূপগুড়ি থানার পুলিশ। জানা গেছে চার যুবক কোচবিহার জেলার দিনহাটা থেকে গাঁজা নিয়ে কোলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। দিনহাটা থেকে বাসে করে ধূপগুড়িতে আসে তারা। এরপর ধূপগুড়ি রেলস্টেশনে যায় তারা। সেখান থেকে ট্রেনে করে কোলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি রেলস্টেশনে যায় ধূপগুড়ি থানার পুলিশ। সেখানেই অভিযান চালিয়ে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে গাঁজার সন্ধান পায় পুলিশ।এরপরই চারজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে খবর ধৃত চারজন কোলকাতার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা। গাঁজা পাচারের ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।…
Read More
তিনটি জমজ সন্তানের জন্মদিন স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন জলপাইগুড়িতে

তিনটি জমজ সন্তানের জন্মদিন স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন জলপাইগুড়িতে

জলপাইগুড়ির বোসপাড়ায় তিনটি জমজ সন্তানের জন্মদিন উপলক্ষে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য শীতকালে রক্তের সংকট মেটানো, যা সাধারণত ব্লাড ব্যাংকে ঘটে থাকে। পরিবারটির সদস্যরা জানিয়েছেন যে, শীতকালে অনেক সময় রক্তের অভাবে রোগীদের চিকিৎসায় সমস্যা দেখা দেয়। তাই, তাদের সন্তানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রক্তদানকারী প্রত্যেক ব্যক্তিকে একটি করে গাছ এবং উপহার তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এটি শুধু রক্তদানকে উৎসাহিত করতেই নয়, পরিবেশ সংরক্ষণেও একটি ছোট্ট পদক্ষেপ। বোসপাড়া তথা কুড়ি নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা এই শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। রক্তদান শিবিরের মাধ্যমে এলাকার মানুষদের মধ্যে সামাজিক সচেতনতা…
Read More
স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ফুড ফেস্টিভ্যালের আয়োজন বিদ্যালয়ের তরফে

স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ফুড ফেস্টিভ্যালের আয়োজন বিদ্যালয়ের তরফে

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দদায়ক খাদ্য উৎসব পালন জলপাইগুড়ি শহর সংলগ্ন কুমারপাড়া অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে। শিশুরা বাড়ি থেকে নানা ধরনের খাবার তৈরি করে নিয়ে এসে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে খায়। স্কুলেই ছাত্র-ছাত্রীদের জন্য পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়ানো উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের তরফে। এক এক বছর এক এক রকমের পিঠে পুলি বানিয়ে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের। ছাত্রদের মধ্যে ভাগাভাগি করে খাওয়ার প্রবণতা গড়ে তোলা, সবার সঙ্গে ভ্রাতৃত্ব বোধ জন্মানো, আন্তরিকতা সৃষ্টি করা এই উৎসবের উদ্দেশ্য।এ বছর স্কুল পড়ুয়াদের  আনা খাবার পড়ুয়াদের আন্তরিক অনুরোধে সকল শিক্ষকরাও একসাথে এই আনন্দে শামিল হন। আর এতেই এদের মধ্যে এই বোধ জন্মাবে শিক্ষকরাও ওদের আপনজন ওদের কাছের মানুষ।…
Read More
পিকনিক থেকে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় আহত ১১ জন

পিকনিক থেকে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় আহত ১১ জন

নবনির্মিত বাগড়াকোর্টের লুপপুলে পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হলেন মালবাজার শহরের একাধিক বাসিন্দা। ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার মালবাজার থেকে আনুমানিক ১৩ জন আইসিডিএস কর্মী অর্ধ সমাপ্ত বাগড়াকোটের লুপ পুলে পিকনিক করতে যান। ফেরার সময় তাদের পিকনিকের ম্যাজিক গাড়ি রাস্তায় ধারে থাকা সিমেন্টের ব্লকে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা প্রত্যেকেই গুরুতর যখম হয়। তাদের গাড়ির পেছনেই থাকা মালবাজারের আরো কিছু বাসিন্দা উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে মালবাজার হাসপাতালে পৌঁছান পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা ,কাউন্সিলর সুরজিৎ দেবনাথ সহ আরো অন্যান্যরা। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেই…
Read More