জলপাইগুড়ি

বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস

বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস

সারা পৃথিবীর সাথে জলপাইগুড়িতেও বিশ্ব প্রতিবন্ধী দিবস উৎযাপন। রেলির সাথে বিভিন্ন সামাজিক কাজ। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে প্রতি বছরের মত এ বছরও জলপাইগুড়ি ওয়েলফেয়ার এর ব্যবস্থাপনায় একটি রেলির আয়োজন ও সাথে বিভিন্ন সামাজিক কাজ করা হয়েছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে। জলপাইগুড়ি ক্লাব রোডে ওয়েলফেয়ার অবস্থিত। এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সাথে মেয়েদের নিজের হাতে তৈরি বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিসের স্টল ও এখানে দেবা  হয়। আর এই দিনটিকে সামনে রেখে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটিতে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিত্বরা এখানে অংশ গ্রহণ করে। এই মিছিল টিতে উপস্থিত ছিল বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও…
Read More
অভয়ার পোস্টার খুলে ফেলা নিয়ে বিক্ষোভ করেন জলপাইগুড়ির নাগরিক সংসদ

অভয়ার পোস্টার খুলে ফেলা নিয়ে বিক্ষোভ করেন জলপাইগুড়ির নাগরিক সংসদ

অভয়া চত্বরে ব্যানার খুলে ফেলা কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে। প্রতিবাদে পথসভার পাশাপাশি ফের থানা মোড়ে অভয়া চত্বরের ব্যানার লাগাল জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত অভয়া চত্বরে পথসভা করে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। তাদের দাবি আরজি কর কান্ডের এক মাসের মাথায় থানা মোড় কে অভয়া চত্বর নামকরণ করে ব্যানার লাগানো হয়। আমরা সন্ধ্যায় শুনতে পেলাম আজ সেই ব্যানার পৌরসভার খুলে দিয়েছে। তাই আমরা এর প্রতিবাদে পথ সভা ও ফের ব্যানার লাগালাম।
Read More
চারটি পরিবারের চার কন্যার শয়নে-স্বপনে ফুটবল

চারটি পরিবারের চার কন্যার শয়নে-স্বপনে ফুটবল

কারও বাবা কৃষিজীবী, কেউ আনাজ ব্যবসায়ী. কেউ ছোট চায়ের দোকান করেন। আবার কারও বাবা নেই, মা চা শ্রমিক। লিখিকা ২০১৮ সাল থেকে ফুটবল খেলছে। খারিজা বেরুবাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির এই ছাত্রীর পছন্দ পোজ়িশন লেফট ব্যাক। লিখিকার বাবা বিকাশ বারোই কৃষিজীবী। দুই মণ্ডলঘাটের  মেয়ে ইতিমা রায় ও ২০১৮ সাল থেকে ফুটবল খেলছেন। বাবা আনাজ ব্যবসায়ী। তিনি হলদিবাড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইতিমা শুধু ফুটবলারই নন, ১০০, ২০০ মিটার এবং লং জাম্পে তিনি জলপাইগুড়ি জেলা দলের হয়ে অংশ নিয়েছেন। পদকও পেয়েছেন। রক্ষণভাগের খেলোয়াড় প্রিয়া রায় ইতিমধ্যে রাজ্য দলের হয়ে খেলেছে। খারিজা বেরুবাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী প্রিয়াদের বাড়ি হলদিবাড়ির উত্তরপাড়ায়।…
Read More
দ্সদরগা সংলগ্ন এলাকায় আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা

দ্সদরগা সংলগ্ন এলাকায় আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা

আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা দ্সদরগা সংলগ্ন এলাকায়। গুরুতর আহত এক। পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনা চাঞ্চল এলাকায়। জানা যায় আজ সন্ধ্যা আটটা নাগাদ জলপাইগুড়ি জেলার বেলাকোবা অঞ্চল সংলগ্ন দশ দরগা মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি দিকের বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দ্সদরগা সংলগ্ন অবৈধ কোচিং এ রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎই পিছন থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ি সজরে ধাক্কা মারে বাইক চালককে। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসীরা প্রথমে বেলাকোবা বড়বাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতি দেখে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে তাকে। ঘটনা চাউর হতেই ভিড় জমায় এলাকাবাসী ও ৩১ এ ডি জাতীয়…
Read More
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা

রাতেই নির্মীয়মান সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শনে কলকাতা হাই কোর্টের দুই বিচারপতি, শীঘ্রই চালু হয়ে যাবে,জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার রাতে জলপাইগুড়িতে নির্মীয়মান কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো পরিদর্শনে যান দুই বিচারপতি, বিশ্বজিৎ বসু এবং সম্পা সরকার। জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিচারপতিগণ। এই প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, খুব দ্রুত কাজ এগোচ্ছে,শীঘ্রই নতুন স্থায়ী ভবনে কাজ শুরু হয়ে যাবে।
Read More
জলপাইগুড়ির জেলা পরিষদ প্রাঙ্গণে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান

জলপাইগুড়ির জেলা পরিষদ প্রাঙ্গণে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান

এদিন এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বিশিষ্ট জনদের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ দিয়ে শুরু হয় সংবিধান দিবসের বিশেষ অনুষ্ঠান। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভা সাংসদ বিজয় চন্দ্র বর্মন, প্রাক্তণ বিধায়ক গোবিন্দ রায়, প্রাবন্ধিক উমেশ শর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই প্রসঙ্গে প্রাক্তণ সাংসদ বিজয় চন্দ্র বর্মন জানান, আজ একটি বিশেষ দিন, সংবিধান দিবস, আজকের দিনটির বিষয়ে নতুন প্রজন্মকে আরো বেশি করে জানাতে হবে, কারন সংবিধান অনুযায়ী চলে দেশ রক্ষা হয় গণতন্ত্র।
Read More
সোমবার সকালে সুফল বাংলা গাড়ি থেকে আলু-পেঁয়াজ কিনতে উপচে পড়ছে ভিড়

সোমবার সকালে সুফল বাংলা গাড়ি থেকে আলু-পেঁয়াজ কিনতে উপচে পড়ছে ভিড়

সুফল বাংলা ভ্রাম্যমান গাড়ি জলপাইগুড়ির বিভিন্ন বাজারে বাজারে পেঁয়াজ ৫৮ টাকা এবং আলু ২৫ টাকা কিলো দরে কিনতে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে শহরের শিরিষতলা এলাকার সোমবার সাত সকালে। অথচ জলপাইগুড়ির বিভিন্ন বাজারে আজও পেঁয়াজ ৮০ টাকা প্রতি কিলো এবং আলুর দাম 40 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। বাজারে জিনিসের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপে দাবি জানিয়েছেন ক্রেতারা।
Read More
শনিবার সকালে চা বাগানের নালার থেকে উদ্ধার মৃত হস্তী শাবক

শনিবার সকালে চা বাগানের নালার থেকে উদ্ধার মৃত হস্তী শাবক

পরে আছে শাবকের মৃতদেহ, ক্ষোভে ফুঁসছে মা, উদ্ধার করতে এলাকায় পুলিশ সহ বন বিভাগ, অপেক্ষা করা ছাড়াউপায় নেই জানালেন বনাধিকারিক। বানার হাট ব্লকের কারবালা চা বাগানের ১২৪ নম্বর সেকশনে নালায় পড়ে মৃত্যু হল একটি হস্তী শাবকের। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। নালার থেকে আপ্রাণ তোলার চেষ্টা মা হাতির। তবে মা হাতি তার শাবককে তুলতে ব্যর্থ হয়। শেষমেষ সমস্ত রাগ গেয়ে পড়ে বন দপ্তরের গাড়ির উপর। সে গাড়ি ভাঙচুর করে মা হাতি। আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। রীতিমতো তান্ডব শুরু করেছে মা হাতি। ঘটনাস্থলে বনকর্মীরা সেই সাথে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে এসেছে বিন্নাগুরি বন্যপ্রাণ…
Read More
১০ ফুটের অজগর উদ্ধার দক্ষিণ ধূপঝোরার কয়েত পাড়া এলাকায়

১০ ফুটের অজগর উদ্ধার দক্ষিণ ধূপঝোরার কয়েত পাড়া এলাকায়

ধানখেত থেকে উদ্ধার হল ১০ ফুটের অজগর। শনিবার সকালে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার কয়েত পাড়া এলাকায় অজগরটি উদ্ধার হয়। এদিন স্থানীয়রা ধান কাটার সময় খেতের মধ্যে ওই অজগরটিকে দেখতে পান। তাঁরাই অজগরটি উদ্ধার করেন। খবর দেওয়া হয় বনকর্মীদের। ধূপঝোরা বিট অফিসের বনকর্মী এসে সেটিকে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটি সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল।  মাঝেমধ্যেই বন্যপ্রাণী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। দিন দুয়েক আগেও ওই এলাকা সংলগ্ন বাতাবাড়ি চুপরিপাড়া এলাকার ধানখেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়।
Read More
মেটেলি ব্লকের কয়েত পাড়া এলাকায় উদ্ধার ১০ ফুটের অজগর

মেটেলি ব্লকের কয়েত পাড়া এলাকায় উদ্ধার ১০ ফুটের অজগর

ধানখেত থেকে উদ্ধার হল ১০ ফুটের অজগর। শনিবার সকালে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার কয়েত পাড়া এলাকায় অজগরটি উদ্ধার হয়। এদিন স্থানীয়রা ধান কাটার সময় খেতের মধ্যে ওই অজগরটিকে দেখতে পান। তাঁরাই অজগরটি উদ্ধার করেন। খবর দেওয়া হয় বনকর্মীদের। ধূপঝোরা বিট অফিসের বনকর্মী এসে সেটিকে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটি সুস্থ থাকা এদিনই সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। মাঝেমধ্যেই বন্যপ্রাণী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। দিন দুয়েক আগেই এলাকা সংলগ্ন বাতাবাড়ি চুপরিপাড়া এলাকার ধানখেত থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়।
Read More