28
Nov
কারও বাবা কৃষিজীবী, কেউ আনাজ ব্যবসায়ী. কেউ ছোট চায়ের দোকান করেন। আবার কারও বাবা নেই, মা চা শ্রমিক। লিখিকা ২০১৮ সাল থেকে ফুটবল খেলছে। খারিজা বেরুবাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির এই ছাত্রীর পছন্দ পোজ়িশন লেফট ব্যাক। লিখিকার বাবা বিকাশ বারোই কৃষিজীবী। দুই মণ্ডলঘাটের মেয়ে ইতিমা রায় ও ২০১৮ সাল থেকে ফুটবল খেলছেন। বাবা আনাজ ব্যবসায়ী। তিনি হলদিবাড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইতিমা শুধু ফুটবলারই নন, ১০০, ২০০ মিটার এবং লং জাম্পে তিনি জলপাইগুড়ি জেলা দলের হয়ে অংশ নিয়েছেন। পদকও পেয়েছেন। রক্ষণভাগের খেলোয়াড় প্রিয়া রায় ইতিমধ্যে রাজ্য দলের হয়ে খেলেছে। খারিজা বেরুবাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী প্রিয়াদের বাড়ি হলদিবাড়ির উত্তরপাড়ায়।…
