15
Jan
বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে বাস্তব রূপ পেল জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ। উদ্বোধনের আগেই রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত ভবন। আগামী ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে এই অত্যাধুনিক ভবনের। উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি নতুন ভবন পরিদর্শনে করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তাঁরা ভবনের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খুঁটিয়ে দেখেন। প্রশাসন সূত্রে খবর, উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। সন্ধ্যা নামলেই সার্কিট বেঞ্চ ভবনের অসাধারণ আলোকসজ্জা ও সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের…
