জলপাইগুড়ি

জল্পেশ মন্দিরে পুজো দিলেন রামমোহন

জল্পেশ মন্দিরে পুজো দিলেন রামমোহন

জল্পেশ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায়। বুধবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি মন্দিরে উপস্থিত হন ও পুজো অর্চনা সম্পন্ন করে জল্পেশ এলাকাজুড়ে জোরকদমে প্রচার চালান। উল্লেখ্য, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটের বাসভবন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে যুবনেতা রামমোহন রায়ের নাম ঘোষণা করা হয়। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রামমোহন রায় সবুজ আবির মেখে দলীয় কর্মীদের সঙ্গে মিছিলেও অংশ নেন। বুধবার সকাল থেকেই তিনি প্রচারের ময়দানে নেমে পড়ে জনসংযোগে ঝড় তোলেন। এদিকে, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি তাদের…
Read More
ধরা পড়ার ভয়ে গাছের মগডালে চোর, দমকলের সাহায্যে নামানো হল জলপাইগুড়িতে

ধরা পড়ার ভয়ে গাছের মগডালে চোর, দমকলের সাহায্যে নামানো হল জলপাইগুড়িতে

কথায় বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিন্তু জলপাইগুড়ির সানুপাড়ায় ধরা পড়ার ভয়ে খোদ চোরকেই গাছের মগডালে চড়তে দেখলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সানুপাড়া এলাকায়। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ওই যুবককে গাছ থেকে নামাতে খবর দিতে হয় দমকল বাহিনীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সানুপাড়া এলাকার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল ওই যুবক। কিন্তু বাড়ির সদস্যরা টের পেয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে চিৎকার শুরু করেন। সেই আওয়াজ শুনেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। রাস্তার মোড়ে তাকে পালাতে দেখে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে ফেলেন। বাসিন্দারা পাকড়াও করার পর কিছুক্ষণ…
Read More
এসআইআর নিয়ে ক্ষো*ভে ফুঁ*সছে চা বাগান, করলাভ্যালিতে শ্রমিকদের নিয়ে সিপিএমের গেট মিটিং

এসআইআর নিয়ে ক্ষো*ভে ফুঁ*সছে চা বাগান, করলাভ্যালিতে শ্রমিকদের নিয়ে সিপিএমের গেট মিটিং

এসআইআর- এ আদিবাসী চা শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল সিপিএম। সোমবার সকালে জলপাইগুড়ি জেলার করলাভ্যালি চা বাগানের গেটে সিপিএমের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং অনুষ্ঠিত হয়। এই গেট মিটিংয়ে চা শ্রমিকদের বড় সংখ্যায় উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তারা অভিযোগ করেন, এসআইআর-এর অজুহাতে বহু আদিবাসী চা শ্রমিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল। দ্রুত এই প্রক্রিয়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়। এদিন শুধু ভোটার তালিকার বিষয় নয়, চা শ্রমিকদের বিভিন্ন দাবি- দাওয়াও সামনে আনা হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, চা বাগানের জমির পাট্টা…
Read More
‘বাংলার বাড়ি’ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, বাছাই করে ঘর দেওয়ার অভিযোগ বিজেপির

‘বাংলার বাড়ি’ ঘিরে রাজনৈতিক চাপানউতোর, বাছাই করে ঘর দেওয়ার অভিযোগ বিজেপির

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আদর্শ পল্লী ভেলকি পাড়ায় ‘বাংলার বাড়ি’ প্রকল্প ও বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য রোহিনি বর্মনের অভিযোগ, বেছে বেছে তৃণমূল নেতাকর্মীদেরই বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিনি বর্মন বলেন, তিনি এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য হলেও গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাঁর অজান্তেই করা হচ্ছে। তাঁর দাবি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় এলাকায় কাজ শুরু করা হয়েছে, কিন্তু সেই কাজের শিলান্যাস করা হয়েছে তাঁকে না জানিয়েই। এছাড়াও তাঁর অভিযোগ, গ্রামের তৃণমূল কর্মীদের মধ্যে অনেকেই বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছে।…
Read More
রাজগঞ্জে উন্নয়নের জোয়ার: পাকা রাস্তা, ড্রেন ও মুক্তমঞ্চের শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়

রাজগঞ্জে উন্নয়নের জোয়ার: পাকা রাস্তা, ড্রেন ও মুক্তমঞ্চের শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়

রাজগঞ্জ বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন বিধায়ক খগেশ্বর রায়। এদিন রাজগঞ্জ বিধানসভা এলাকার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহামায়া কলোনিতে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করা হয়। জেলা পরিষদের উদ্যোগে প্রায় ২৪ লক্ষ টাকার ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তা তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ও সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা মিলবে। এছাড়াও আমবাড়ি ফালাকাটা চিন্তামোহ উচ্চ বিদ্যালয়ে একটি মুক্তমঞ্চ নির্মাণের শিলান্যাস করা হয়। বিদ্যালয়ের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে এই মুক্তমঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাহুডাঙ্গি এলাকায় পাকা ড্রেন তৈরির কাজেরও সূচনা করেন…
Read More
দেশের সুরক্ষায় ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেখতে ভিড় জমালেন জলপাইগুড়ির বাসিন্দাদের

দেশের সুরক্ষায় ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেখতে ভিড় জমালেন জলপাইগুড়ির বাসিন্দাদের

শনিবার জলপাইগুড়ি শহরের এবিপিসি‌ ময়দানে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জলপাইগুড়ি সেক্টরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফ জ‌ওয়ানরা। উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জলপাইগুড়ি হেডকোয়ার্টারের আধিকারিকরা। এই প্রদর্শনী দেখার জন্য ভিড় জমাতে দেখা যায় অসংখ্য উৎসাহী‌ মানুষকে।‌ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল, কলেজের পড়ুয়ারাও‌ দেখতে আসে এই প্রদর্শনী। উল্লেখ্য, গত বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হীরক জয়ন্তী প্রতিষ্ঠা‌ দিবস পালন করেছেন বিএসএফ জওয়ানরা। এদিন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নানা রকমের অস্ত্রের ভাণ্ডার দেখে‌ রীতিমতো অভিভূত সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা।
Read More
ডেঙ্গুয়াঝাড় বাজারে উদ্ধার নেশার ট্যাবলেট

ডেঙ্গুয়াঝাড় বাজারে উদ্ধার নেশার ট্যাবলেট

ব্যাগ ভর্তি নেশার ট্যাবলেট সহ জলপাইগুড়িতে আটক যুবক। আজ, বুধবার সকালে শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়ি জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায়। বাইক নিয়ে ডেঙ্গুয়াঝাড় বাজারের কাছে অপেক্ষা করছিল ওই যুবক। সঙ্গে থাকা ব্যাগে প্রচুর নেশার ট্যাবলেট মিলেছে। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
Read More
দানবাক্স ভেঙে সোনার অলংকার লুট, চাঞ্চল্য পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে

দানবাক্স ভেঙে সোনার অলংকার লুট, চাঞ্চল্য পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে

জলপাইগুড়িতে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। পাতকাটা কলোনি সার্বজনীন কালী মন্দিরে মায়ের সোনার অলংকার সহ দান বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দী। ঘটনায় চাঞ্চল্য পাতকাটা কলোনি এলাকায়। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। মন্দির পরিচালনায় পাতকাটা কলোনী সার্বজনীন ক্লাব ও পাঠাগার। ঘটনায় হতবাক সকলে। খবর পাওয়া মাত্রই বহু মানুষ ভিড় জামান মন্দির চত্বরে।
Read More
উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড ডিউটিতে যেতে আহ*ত একাধিক শিক্ষক-শিক্ষিকা

উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড ডিউটিতে যেতে আহ*ত একাধিক শিক্ষক-শিক্ষিকা

উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন একাধিক শিক্ষক-শিক্ষিকা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বালাপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, একটি ম্যাজিক ভ্যানে চেপে শিক্ষক-শিক্ষিকারা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি-র উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি এসে ম্যাজিক ভ্যানটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ও ভ্যানের যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা ধাক্কা মারা গাড়িটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক…
Read More
শিবরাত্রির কেনাকাটায় সকাল থেকেই জমজমাট দিনবাজার

শিবরাত্রির কেনাকাটায় সকাল থেকেই জমজমাট দিনবাজার

মহাশিবরাত্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ির বিখ্যাত দিনবাজারে ব্যাপক ভীড় দেখা গেছে। উৎসবের জন্য সকাল থেকেই বাজারগুলি সম্পূর্ণরূপে সজ্জিত করা হয়েছে এবং সেখানে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। শিবরাত্রি উপবাস এবং পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ফল, ফুল, বেলপত্র এবং দুধ বিক্রির দোকানগুলিতে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে। স্থানীয় বিক্রেতাদের মতে, গত কয়েক দিনের তুলনায় আজ বাজারটি অনেক বেশি ব্যস্ত। ভক্তদের মধ্যে উৎসাহের পরিবেশ রয়েছে এবং পূজার প্রস্তুতির জন্য সকাল থেকেই মানুষ কেনাকাটা করতে ব্যস্ত। বাজারে এই বিশাল ভিড়ের কারণে, স্থানীয় প্রশাসনও নিরাপত্তা এবং মসৃণ যান চলাচল বজায় রাখতে সতর্ক রয়েছে।
Read More