জলপাইগুড়ি

জাঁকজমকপূর্ণ ভাবে জলপাইগুড়ি শহরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব

জাঁকজমকপূর্ণ ভাবে জলপাইগুড়ি শহরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন জলপাইগুড়ি পুলিশ লাইনে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের এবং শহরের সর্বত্রই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। এরই পাশাপাশি, প্রতিবছরের ন্যায় এবারও জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্য সদস্যারা পালন করলেন রাখিবন্ধন উৎসব। সোসাইটির সমস্ত বোনেরা মঙ্গলদীপ ও মঙ্গলটীকার মাধ্যমে ভাইদের বরণ করে রাখীবন্ধনের মাধ্যমে পবিত্র বন্ধনে আবদ্ধ করেন। পরে মিষ্টিমুখ ও হয়। জাতি ধর্ম বর্ণের ঊর্দ্ধে গিয়ে সৌহার্দের মধ্যে দিয়ে আমরা একে অপরের সাথে বেঁধে থাকবো এই বার্তা পৌঁছানোই এই আয়োজনের উদ্দেশ্য।
Read More
অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়িতে পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস

অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়িতে পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস

জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উপলক্ষে শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস ‌প্রমুখ। বিভিন্ন সাংস্কৃতিক ‌অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। ঠাকুর পঞ্চানন‌ বর্মা‌ স্মারক‌ ভবনে‌ আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুর ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিত্বরা। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন অনুষ্ঠানে। কবিগুরু জীবনী নিয়ে নানা কথা তুলে ধরেন উপস্থিত গুণীজনেরা।
Read More
টিলাবাড়ি ডিভিশন চা বাগানের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালালো একটি বুনো হাতি

টিলাবাড়ি ডিভিশন চা বাগানের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালালো একটি বুনো হাতি

চা বাগানে শ্রমিক মহল্লা ও গ্রাম্য এলাকার জনবসতি এলাকায় হামলা চালালো হাতি। ঘর ভেঙ্গে সাবার করলো মজুত খাদ্যদ্রব্য। বাড়ির লোকজন পালিয়ে কোনক্রমে প্রাণে বাঁচলেন। শুক্রবার ভোর রাতে টিলাবাড়ি ডিভিশন চা বাগানের চার্চ লাইন ও বাতাবাড়ি বেনাই পাড়া, দক্ষিণ ধুপঝোরা মুচিপাড়া এলাকায় হামলা চালায় একটি বুনো হাতি। হাতিটি চার্চ লাইনের একটি শ্রমিক আবাস গুড়িয়ে দেয়। এরপর বেনাই পাড়ার বেনাই মোহাম্মদ ও মুচি পাড়ার বুধনী খেরিয়ার ঘর ভেঙ্গে দেয় হাতিটি। জানা যায়, হাতিটি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে বড়দিঘি চা বাগান হয়ে আসে টিলাবাড়ি চার্চ লাইনে। খবর পেয়ে ধুপঝোরা বিটের বন কর্মীরা এসে হাতিটিকে গারুমারা জঙ্গলে পাঠায়। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন…
Read More
মধ্যরাতে বুনো হাতির তাণ্ডবে ঘর ছেড়ে পালালেন নাগরাকাটা ব্লকের এলাকাবাসী

মধ্যরাতে বুনো হাতির তাণ্ডবে ঘর ছেড়ে পালালেন নাগরাকাটা ব্লকের এলাকাবাসী

রাত দেড়টা নাগাদ এক বুনো হাতি খাবারের সন্ধানে এসে একটি পরিবারের কাঁচা ঘর পুরোপুরি ভেঙে দেয়। ওই সময় ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলেন মনিরাম ওরাও ও তাঁর পরিবার। হাতির উপস্থিতি টের পেয়েই কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ঘর ছেড়ে পালান তাঁরা। ভোর হতেই ভেঙে পড়া ঘরের চিত্র সামনে আসে। পুরো ঘর মাটির সঙ্গে মিশে গেছে। বর্ষার এই সময়ে মাথার ছাদ হারিয়ে কার্যত অসহায় মনিরাম ওরাওয়ের পরিবার। মনিরাম ওরাও জানান, "রাত দেড়টা নাগাদ ঘুম ভাঙে একটা আওয়াজে। জানলা দিয়ে দেখি একটা বড় হাতি ঘরের এক কোণ ভেঙে দিচ্ছে। সঙ্গে সঙ্গেই সবাইকে ডেকে কোনওরকমে পালিয়ে যাই।" বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী…
Read More
নাগাদ নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগান থেকে উদ্ধার হল ১২ ফুটের কিংকোবরা

নাগাদ নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগান থেকে উদ্ধার হল ১২ ফুটের কিংকোবরা

সোমবার দুপুর আড়াইটা নাগাদ নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগানের লাইনকাটা থেকে একটি ১২ ফুটের কিংকোবরা সাপ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দিল সৈয়দ নৈঈম বাবুন নামে এক সর্পপ্রেমী বলে এলাকায় পরিচিত এজ যুবক। জানা লাইন কাটা এলাকায় একটি বাড়ির বেড়ার মধ্যে উঠে ফনা তুলে হিস হিস শব্দ করছিল কিংকোবরা সাপটি।এরপরই খবর পেয়ে ঐ যুবক এসে বিষাক্ত কিংকোবরাটিকে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, উদ্ধার কিংকোবরা সাপটি লম্বায় ১২ ফুট।সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Read More
প্রতি বছরের মতো এ বছরেও যুবশক্তি ক্লাবে বাৎসরিক গণেশ পূজার আয়োজন

প্রতি বছরের মতো এ বছরেও যুবশক্তি ক্লাবে বাৎসরিক গণেশ পূজার আয়োজন

রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় অনুষ্ঠিত হলো যুবশক্তি ক্লাবের বাৎসরিক গণেশ পূজার খুঁটি পুজো। পান্ডাপাড়া পেট্রোল পাম্পের পাশেই প্রতি বছরের মতো এই পূজার আয়োজন করা হচ্ছে। এদিন খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পূজা কমিটির তরফে জানানো হয়েছে, এবারে বিশেষ আকর্ষণ হিসেবে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে ১০০ কেজি ওজনের একটি বিশাল লাড্ডু দিয়ে। পূজা কমিটির সদস্যদের বক্তব্য, প্রতিবছরই কিছু নতুনত্ব আনার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবার গণেশ ভক্তদের জন্য এই বিশেষ লাড্ডু নিবেদন করা হবে। আগামী ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের…
Read More
মশাকে নিকেশ করতে জলপাইগুড়ির ১৬টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হল

মশাকে নিকেশ করতে জলপাইগুড়ির ১৬টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হল

ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে মশার বাড়বাড়ন্ত কমাতে শুক্রবার দুপুর একটা নাগাদ ধুপগুড়ি পুরসভার পক্ষ থেকে ১৬টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হল। এই গাপ্পি মাছ মশার লার্ভাকে খেয়ে শেষ করে দেয়। উল্লেখ্য বর্তমানে ধুপগুড়ি সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার ছড়িয়ে পড়ছে। এই দুটি মশা বাহিত রোগ। তাই সেই মশাকে নিকেশ করতেই এদিন গাপ্পি মাছ ছাড়া হল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, অরূপ দে সহ পৌরসভার অনান্য আধিকারিকরা।
Read More
জলপাইগুড়িতে ভোটার তালিকা তৈরির প্রশিক্ষণ শিবিরের আয়োজন

জলপাইগুড়িতে ভোটার তালিকা তৈরির প্রশিক্ষণ শিবিরের আয়োজন

রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত উচ্চ পর্যায়ের এই শিবিরের মধ্য দিয়ে ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও অ্যাপস্ সম্পর্কে সকলকে সচেতন করা হয়। সোমবার জেলা নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণ শিবির। এই শিবিরের মধ্য দিয়ে নির্বাচনী আধিকারিকদের উপস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বুথ লেভেল অফিসার, সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিবিরে অংশগ্রহণকারীরা বলেন, বিভাগীয় পর্যায়ের এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের বেশ কিছু নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কিভাবে ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাই করতে হবে তা‌ বলা হয়েছে।
Read More
জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সোমবার জলপাইগুড়ি পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস

জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সোমবার জলপাইগুড়ি পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই উপলক্ষে শহরে একটি সচেতনতামূলক র‌্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। ২৮ জুলাই প্রতি বছর সারা বিশ্বব্যাপী পালিত হয় হেপাটাইটিস দিবস৷ হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই সম্পর্কে জনসচেতনতা তৈরি করা রোগনির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ ৷ জানা যাচ্ছে, সারা বিশ্ব জুড়ে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মারা যান কয়েক লক্ষ মানুষ। তাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এছাড়া স্বাস্থ্য দপ্তরের কর্মী ও নার্সিং ছাত্রীরা র‌্যালিতে অংশ নেন।…
Read More
বন্য হাতির তাণ্ডবে আতঙ্কিত বামনডাঙ্গা চাবাগানের অন্তর্গত এলাকাবাসী

বন্য হাতির তাণ্ডবে আতঙ্কিত বামনডাঙ্গা চাবাগানের অন্তর্গত এলাকাবাসী

রবিবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশনের অফিসে ব্যাপক ভাঙ্গচুর চালালো একপাল বুনো হাতির দল। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে গভীর রাত দেড়টা নাগাদ পার্শ্ববর্তী খেরকাটা জঙ্গল থেকে ১০ থেকে ১৫টি হাতির একটি দল টন্ডু ডিভিশনের অফিসে চলে আসে। এসেই হাতির দলটি অফিস ঘর ভেঙে স্টোর রুম থেকে কিটনাশক ওষুধ বের করে ছড়িয়ে ছিটিয়ে দেয়। পাশেই চাবাগানের আরেকটি অফিস ভেঙে দেয়।এমনকি শ্রমিকদের জন্য বানানো কিচেন রুমটিও ভেঙে তছনছ করে তিনটা নাগাদ ফের জঙ্গলে ফিরে যায়।
Read More