জলপাইগুড়ি

জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্কের মধ্যেই স্বস্তি

জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্কের মধ্যেই স্বস্তি

বুধবার সকালে ফের ধরা পড়ল চিতাবাঘ। বানারহাট থানার অন্তর্গত আংড়াভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের গাড়া লাইনের ১৭ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় আটকা পড়ে পূর্ণবয়স্ক ওই চিতাবাঘ। ঘটনায় এলাকাজুড়ে কিছুটা স্বস্তি। স্থানীয় সূত্রে জানা যায়, গতকালও একই খাঁচায় ধরা পড়েছিল একটি চিতাবাঘ। দু’দিনে টানা দুটি চিতা বন্দি হওয়ায় মানুষের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধার করে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।
Read More
ফের নাগরাকাটা ব্লকের চাবাগান থেকে উদ্ধার একটি চিতাবাঘ

ফের নাগরাকাটা ব্লকের চাবাগান থেকে উদ্ধার একটি চিতাবাঘ

ফের কলাবাড়ি চাবাগান থেকে উদ্ধার হল একটি চিতাবাঘ। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এনিয়ে নাগরাকাটা ব্লকের এক নং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার এই চাবাগানটি থেকে গত দেড়মাসে এনিয়ে মোট চারটি চিতাবাঘ খাচায় বন্দী হল। জানা গিয়েছে গত ১৮ জুলাই এই চাবাগানের হুলাস লাইনে বাড়ির উঠোন থেকে আয়ুস নাগার্চি নামে এক দশবছরের শিশুকে তুলে মেরে ফেলেছিল চিতাবাঘ। এরপর ঐ চাবাগানে তিনটি খাচা পেতে রাখা হয়েছে। চিতাবাঘের গতিবিধির উপর নজরদারি চালাতে তিনটি ট্র্যাঘপ ক্যামেরা বসানো হয়েছে। এদিন ভোরেই চিতাবাঘটিকে উদ্ধার নিয়ে যায় বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা। প্রাথমিক চিকিৎসার পর বেলা এগারোটা নাগাদ চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জার হিমাদ্রি দেবনাথ।
Read More
অভিনব ঘটনার নজির গড়ল জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্রী‌ প্রিয়া দত্ত গুহ

অভিনব ঘটনার নজির গড়ল জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্রী‌ প্রিয়া দত্ত গুহ

সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক ঘণ্টার জন্য আইসি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেল সে। বর্তমান আইসি সঞ্জয় দত্ত তাঁকে নিজের চেয়ারে বসিয়ে সম্মান জানান। আসলে সোমবার পুলিশ দিবস পালন উপলক্ষে এমন অভিনব আয়োজন করা হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। ইংরেজি মাধ্যমের ছাত্রীকে এক ঘণ্টার জন্য আইসি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। বিশেষভাবে এই দিনটিকে পালনের উদ্যোগ নেয় জলপাইগুড়ি জেলা পুলিশ। তারই অঙ্গ হিসেবে এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি-র দায়িত্ব সামলাতে দেখা যায় শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেনীর ছাত্রী প্রিয়া দত্ত গুহকে। এমন সুযোগ পেয়ে খুব খুশি এক…
Read More
ড্রাগসের বিরুদ্ধে ক্রমশই ঐক্যবদ্ধ হচ্ছে জলপাইগুড়ি শহরবাসী

ড্রাগসের বিরুদ্ধে ক্রমশই ঐক্যবদ্ধ হচ্ছে জলপাইগুড়ি শহরবাসী

আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উঠে এসেছিলো এলাকায় ড্রাগসের কালো ব্যবসার কথা, রাতেই থানায় ছুটে ছিলেন  খোদ তৃণমুল চেয়ার পার্সন, সোমবার সকালেও জনতার হাতে আটক তিন ড্রাগ কারবারি,এলাকায় উত্তেজনা। ড্রাগের বিরুদ্ধে বিক্ষোভ কোতোয়ালি থানায়। জলপাইগুড়ি পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা। এলাকার বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল।এরপর শনিবার  রাত ৯:৩০ নাগাদ পুরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল এর নেতৃত্বে এলাকার শতাধিক মহিলা সহবাসিন্দারা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ডেপোটেশন জমা দেয়। এলাকায় নেশা মুক্তি সমাজ গড়ার  লক্ষ্যে মহিলাদের বিক্ষোভ জারী রইলো সোমবার ও, এদিন সকালে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে স্থানীয় মানুষ মোট তিন ড্রাগস কারবারি কে…
Read More
চা বাগানের শ্রমিক মহল্লায় দিনের পর দিন বাড়ছে চিতা বাঘের আতঙ্ক

চা বাগানের শ্রমিক মহল্লায় দিনের পর দিন বাড়ছে চিতা বাঘের আতঙ্ক

চা বাগানের শ্রমিক মহল্লায় দিনের পর দিন বাড়ছে চিতা বাঘের হানা, এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত জনগণ। রবিবার রাত্রে মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের ৫ নম্বর লাইন শ্রমিক মহল্লায় একটি বাড়িতে ঢুকে ছাগল তুলে নিয়ে গেল চিতা বাঘ। যদিও ওই সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছাগলটিকে রেখে পালিয়ে যায় চিতাটি। জানা যায়, রবিবার রাত্রে বাগানের ৫ নম্বর লাইনের বাসু ওরাওঁ এর বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙ্গে চিতাবাঘটি একটি ছাগলকে ধরে। ছাগলের চিৎকার শুনে বাড়ির লোকজন টের পেয়েছে দেখে চিতা বাঘটি একটি ছাগলকে গলায় ধরে নিয়ে যাচ্ছিল। ওই সময় তারা চিৎকার করলে…
Read More
টাকা ছিনতাই-এর অভিযোগে 2ই দুস্কৃতিকে গ্রেপ্তার করলেন এনজেপি থানার পুলিশ

টাকা ছিনতাই-এর অভিযোগে 2ই দুস্কৃতিকে গ্রেপ্তার করলেন এনজেপি থানার পুলিশ

গত ৩০ শে আগস্ট অর্থাৎ শনিবার রাতে এটিএম থেকে টাকা তুলে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল ফুলবাড়ী নিবাসী বিশ্বনাথ রায়। তবে ক্যানেল রোডে পৌঁছাতেই তার পিছু নেয় তিন দুষ্কৃতী। তাকে আটকে তার কাছে থাকা কুড়ি হাজার টাকা নগদ ও এটিএম কার্ডটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুলবাড়ি এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গত রবিবার ফুলবাড়ী থেকে রবিন রায় ও আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ছিনতাইয়ের  ১৫০০০ টাকা। বাকি টাকা ও দুষ্কৃতির খোজে তদন্তে নেমেছে পুলিশ।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে

ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে

সকাল থেকেই মেঘের গর্জন আর ঝড়ো হাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। শনিবার সকাল ৭টা নাগাদ ব্যারেজ থেকে ১৪৬২ কিউমেক জল ছাড়া হয়েছে। অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি এনএইচ-৩১ এর জলঢাকা নদীর উপরে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন একাধিক এলাকায় জল জমে গিয়েছে। রাস্তাঘাটে সকাল থেকে লোকজনের আনাগোনা অনেকটাই কম। দোকানপাট ও বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম। ভারী বৃষ্টির কারণে শহরের বিভিন্ন ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা…
Read More
জলপাইগুড়িতে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার

জলপাইগুড়িতে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার

বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ডিডিইউ ও কোতোয়ালি থানার যৌথ টিম শনিবার ভোরে এনএইচ-২৭-এর বিবেকানন্দপল্লীতে বিশেষ নাকা চেকিং চালায়। এসময় আটক হয় একটি ছয়চাকা কনটেইনার এবং গ্রেপ্তার করা হয় দুই যুবক—রাকেশ কুমার যাদব (৩০) ও অভদেশ কুমার (২০), দুজনেই বিহারের দরভাঙ্গা জেলার বাসিন্দা। গাড়ির চালকের আসনের পিছনে তৈরি বিশেষ চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ—২৪০ বোতল ৩৭৫ মি.লি. ও ৯৬ বোতল ৭৫০ মি.লি.  এর Imperial  Blue Whisky এবং ২০৫ বোতল Royal Stag Deluxe Whisky। প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করে, মদ অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে বলে এদিন দুপুর এ…
Read More
ঘীস নদীর চরে আবারও উদ্ধার হল বিপজ্জনক মর্টার শেল

ঘীস নদীর চরে আবারও উদ্ধার হল বিপজ্জনক মর্টার শেল

বৃহস্পতিবার ও শুক্রবার, পরপর দু’দিনে মোট দুইটি মর্টার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। এই নিয়ে গত এক বছরে ঘীস নদীর চর থেকে উদ্ধার হওয়া শেলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। বৃহস্পতিবার ঘিসবস্তি এলাকার কয়েকজন যুবক নদীর চরে একটি মরচে ধরা শেল পড়ে থাকতে দেখে মাল থানায় খবর দেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সুরক্ষার জন্য এলাকাটি ঘিরে ফেলা হয়। সেনাবাহিনীর বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে, তারা আজ শুক্রবার ঘটনাস্থলে এসে আরও একটি মর্টার শেল খুঁজে পায় এবং দু’টি শেলই নিরাপদভাবে নিষ্ক্রিয় করে। তবে এতগুলি মর্টার শেল কোথা থেকে এল, বা কীভাবে ঘীস নদীর চরে বারবার মিলছে—তা নিয়ে এখনও পর্যন্ত…
Read More
টানা বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের অনেক এলাকা জলমগ্ন, জনজীবন বিপর্যস্ত

টানা বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের অনেক এলাকা জলমগ্ন, জনজীবন বিপর্যস্ত

জলপাইগুড়ি শহরের ইন্দারাগান্ধী কলোনি বাজার সংলগ্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যায়। ফলে সমস্যা বাসিন্দারা। একটানা ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের ইন্দিরাগান্ধী বাজার সংলগ্ন কলোনি কম্পোজিট কমপ্লেক্স এর বেশ কিছু জায়গায় জল জমে যায়। চরম সমস্যা নিত্য যাত্রী থেকে এলাকার বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী। ড্রেন এর ব্যবস্থা ঠিকঠাক না থাকা দরুন জল দাঁড়িয়ে থাকছে ফলে রাস্তার উপরে জল জমে যাতায়াতের  চরম ভোগান্তি বলে অভিযোগ বাসিন্দাদের। টানা বৃষ্টির কারণে শুক্রবার সকাল নাগাদ রাস্তাঘাটে, হাটে বাজারে লোকজন অনেকটাই কম লক্ষ্য করা যায়।জলপাইগুড়ি শহরের ইন্দারাগান্ধী কলোনি বাজার সংলগ্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যায়।…
Read More