10
Aug
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে এখনো পদত্যাগ করেননি শেখ হাসিনা! শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় দাবি করেন। তিনি দাবি করেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অসাংবিধানিক। কারণ, সাংবিধানিকভাবে হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসিনা সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জয় এখন আমেরিকায়। সেখান থেকে তিনি ব্রিটিশ বার্তা সংস্থাকে বলেন, "আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তার সময় ছিল না। তিনি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার এবং পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করতে শুরু করে। তাই সেখানে আমার মা তার নিজের ব্যাগ গুছিয়ে নিতে পারেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।…
