আন্তর্জাতিক

২০৩২ অলিম্পিককে সামনে রেখে খেলোয়াড়দের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ ক্রীড়াদীপ্তির

২০৩২ অলিম্পিককে সামনে রেখে খেলোয়াড়দের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ ক্রীড়াদীপ্তির

মিশন ২০৩২ অলিম্পিককে পাখির চোখ করছে ক্রিড়াদীপ্তি। আর বাকি থাকা সময়ের মধ্যে অলিম্পিকে যাতে ভারতের ভালো ফল হয় সেই লক্ষ্যে এবার ময়দানে নামলো ক্রীড়াদীপ্তি। দুস্থ ও মেধাবী খেলোয়াড়দেরকে মানসিক এবং পুষ্টি সহায়তায় এগিয়ে আসলো ওই সংস্থা। এদের লক্ষ্য মাঝপথে কোন খেলোয়াড় যাতে খেলা থেকে দূরে সরে না যায় এবং ঘুরপথে নেশাগ্রস্থ হয়ে না পড়ে। এছাড়াও অনেক সময় পড়াশোনার চাপে ভালো খেলোয়াড়দের খেলা ছেড়ে দিতে বাধ্য হয়। সেইসব খেলোয়াড়দের অভিভাবকদেরকে সচেতন করা হবে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় কাজ শুরু করেছে ক্রীড়াদীপ্তি। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ক্রীড়া দীপ্তির মুখ…
Read More
‘মোদি’ ছবির পরিচালনা করতে যাচ্ছেন জনি ডেপ

‘মোদি’ ছবির পরিচালনা করতে যাচ্ছেন জনি ডেপ

হলিউড অভিনেতা জনি ডেপ ২৫ বছর পর পরিচালকের আসনে ফিরছেন। ইতালীয় শিল্পী আমেদিও মোদিগিলানির বায়োপিক প্রযোজনা করতে যাচ্ছেন জনি। সেই ছবির নাম হবে 'মোদী'। কারণ এই শিল্পীকে তাঁর বন্ধুরা মোদীগিলানি থেকে 'মোদী' নামেই চিনতেন। পরিচালক হিসেবে আড়াই দশক পর জনির প্রত্যাবর্তনের খবরে খুশি ভক্তরা। ছবির বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করবেন তাদের নামও ঘোষণা করেছেন পরিচালক। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। জানা গেছে, মোদির চরিত্রে অভিনয় করবেন ইতালীয় অভিনেতা রিকার্ডো স্ক্যামারসিও। 'জন উইক: চ্যাপ্টার 2', 'দ্য বেস্ট অফ ইয়ুথ' এবং 'লোরো'-তে তার অভিনয় দর্শকদের হৃদয়ে ছাপ ফেলেছে।জনি শুধুমাত্র চলচ্চিত্রটি পরিচালনা করেননি বরং এটি আল পাচিনো এবং ব্যারি নাভিদির…
Read More
ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিকে স্মরণীয় করতে পর্বত ভ্রমন

ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিকে স্মরণীয় করতে পর্বত ভ্রমন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়ির নর্থ বেঙ্গল এক্সপ্লোরারস ক্লাবের (North Bengal Explorers' Club) ৮ জন সদস্যের পর্বতারোহী একটি দল গত ১ অক্টোবর ২০২২ বিকেলে শিলিগুড়ি থেকে নেপালের মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের (৪১৩০ মিটার) উদেশ্যে রওনা হয়। দলের সদস্যরা ছিলেন শঙ্কু বিশ্বাস (দলপতি), শুভজিৎ ভদ্র, মাম্পী সরকার(বিশ্বাস), রণবীর সরকার, শুভেন্দু ভট্টাচার্য, অভিজ্যোতি পাল, রাজীব বসাক, শাশ্বতী পাল। প্রথম দিকে আবহাওয়া অনুকূল থাকলেও তিন নম্বর দিন থেকে নেমে আসে নানান দুর্যোগ। ঝড় বৃষ্টি এর মধ্যে দিয়ে যদিও বা এগিয়ে যাওয়া যাচ্ছিল, কিন্তু ওপরে কিছু glaciar বিস্ফোরণ হওয়ায় কিছু নদী ও ঝোরা পার…
Read More
দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার পর খুলল ভুটানের দরজা

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার পর খুলল ভুটানের দরজা

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল জয়ঁগা ভুটান গেট। শুক্রবার সকালে জয়ঁগা ভুটান গেট খোলার সঙ্গে সঙ্গে জয়ঁগা ভুটান গেটের সামনে অজস্র জনগণের ভিড় লক্ষ‍্য করা যায়। ভুটানে প্রবেশের জন‍্য প্রচুর মানুষ ভিড় জমায়। এদিন ভুটান গেট খোলার সময় উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং। এদিন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং জানান, দীর্ঘ করোনা পরিস্থিতি কাটিয়ে ভুটান গেট খুলতে পেরে আমরা খুশি। আমাদের দেশে ৯৪% মানুষের কোভিড ভ‍্যাকসিন সম্পূর্ণ হয়েছে‌। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন রকমের ব‍্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।
Read More
ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের দাম্পত্য জীবনে কলহ

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের দাম্পত্য জীবনে কলহ

সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বৈবাহিক জীবনের কথা উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ঋষির কথায়, তিনি যতটা পরিপাটি, স্ত্রীর নাকি ততটাই অগোছালো! জামা-কাপড় থেকে জুতো, ঘরে সবকিছুই থাকে ছড়ানো-ছিটানো!  ঋষির আরও দাবি, প্রকাশ্যে বৈবাহিক জীবনের সমস্যার কথা বলা মোটেই পছন্দ করে না তাঁর স্ত্রী অক্ষতা। কিন্তু সত্যি বলতে কখনও পিছিয়ে আসা উচিত নয়। কিন্তু সংসার করতে মুখ বুজে সব কিছু সহ্য করছেন তিনি। ঋষি-পত্নী অক্ষতা মূর্তির তরফে অবশ্য এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি। এমবিএ পড়ার সময় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অক্ষতার সঙ্গে আলাপ হয় ঋষির। সেই বন্ধুত্ব থেকে প্রেম, শেষে পরিণয়। ২০০৬ সালে ব্যাঙ্গালুরুতে বিয়ে…
Read More
চলতি মাসেই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

চলতি মাসেই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ করা হয়েছিল বেশ কিছু পরিষেবা। ধীরে ধীরে এই পরিস্থিতি ঠিক হওয়ায় চালু করা হয়েছে সব কিছু। এই করোনা আবহে দীর্ঘ দিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ৷ ২৬ মাস পর ফের চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস৷ আগামী ২৯ মে থেকেই এই দুই ট্রেনের যাত্রা শুরু হবে বলে রেল মন্ত্রক সূত্রে খবর৷ ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেসও নতুন করে যাত্রা শুরু করবে বলে রেন্ত্র মন্ত্রক সূত্রে খবর।  ২০০৮ সালে বাংলা নবর্ষের দিনে প্রথম ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল৷ কিন্তু, ২০২০ সালে কোভিড সংক্রমণ মাথাচাড়া দিতেই ওই…
Read More
ছাড়পত্র পেলো কোভ্যাক্সিন

ছাড়পত্র পেলো কোভ্যাক্সিন

ধীরে ধীরে আবার মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল দেশে শুরু হয়েছে বুস্টার টিকাকরণ। বয়স্ক তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বুস্টার টিকা পাচ্ছেন। ওমিক্রন, তার নতুন রূপ এবং পাশাপাশি রয়েছে করোনার 'এক্সই' রূপ, সব নিয়ে চিন্তার কোনও শেষ নেই। মনে করা হচ্ছে এই রূপগুলির জন্যই দেশে ফিরে আসছে করোনা, চতুর্থ ঢেউ নিয়ে। তাই জন্য শিশুদের নিয়েও আলাদা চিন্তা রয়েছেই। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছরের শিশুদের শরীরে প্রয়োগের জন্য কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। সূত্রের খবর, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সাবজেক্ট এক্সপার্ট কমিটি ভারত বায়োটেকের কাছ থেকে তাদের ভ্যাকসিনের…
Read More
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অধীনে রাশিয়ান ট্যাঙ্কার আটক করল গ্রিস

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অধীনে রাশিয়ান ট্যাঙ্কার আটক করল গ্রিস

ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে গ্রিস ইভিয়া দ্বীপের কাছে একটি রাশিয়ান তেলের ট্যাঙ্কার আটক করেছে, মঙ্গলবার গ্রীক উপকূলরক্ষীরা জানিয়েছে। এই মাসের শুরুর দিকে ইউ রাশিয়ার বিরুদ্ধে নতুন ব্যাপক নিষেধাজ্ঞা গ্রহণের সাথে সাথে কিছু ছাড় সহ ২৭-দেশের ব্লকের বন্দর থেকে রাশিয়ান পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছিল। রাশিয়ার পতাকাবাহী পেগাস, ১৯ জন রাশিয়ান ক্রু সদস্যের সাথে, রাজধানী এথেন্সের কাছে গ্রীক মূল ভূখণ্ডের ঠিক দূরে অবস্থিত ইভিয়ার দক্ষিণ উপকূলে ক্যারিস্টোসের কাছে আটক করা হয়েছিল। "এটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অংশ হিসাবে জব্দ করা হয়েছে," নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন। কোস্টগার্ডের এক আধিকারিক জানিয়েছেন, জাহাজের তেলের কার্গো বাজেয়াপ্ত করা হয়নি।
Read More
আজ ঘোষণা হতে চলেছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর মন্ত্রিসভা

আজ ঘোষণা হতে চলেছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর মন্ত্রিসভা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক সপ্তাহের বিলম্বের পর সোমবার একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের পার্লামেন্ট গত সপ্তাহে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি মিঃ  শেহবাজ  শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। কিন্তু নতুন মন্ত্রিসভা গঠন করা যায়নি কারণ শেহবাজ শরীফ তার সব মিত্রকে সরকারে স্থান দিতে চেয়েছিলেন। যাইহোক, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) মন্ত্রিসভার অংশ হবে বা মন্ত্রিত্ব বণ্টন নিয়ে "মতবিরোধ" থেকে বিরত থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল।  মিত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, পিএমএল-এন ১৪টি মন্ত্রণালয় পাবে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ১১টি মন্ত্রণালয় পাবে। তিনি দাবি করেছিলেন যে…
Read More
বিলিয়নেয়ার ইলন মাস্ক ৪১ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিলেন

বিলিয়নেয়ার ইলন মাস্ক ৪১ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিলেন

বিলিয়নেয়ার ইলন মাস্ক প্রায় ৪১ বিলিয়ন ডলার নগদে টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন, বলেছেন যে তিনি প্রায়শই  সোশ্যাল মিডিয়া সংস্থাটির সমালোচনা করেছেন এবং তার কার্যকর পরিবর্তন দেখতে ব্যক্তিগত হওয়া দরকার।    "আমার বিনিয়োগ করার পর থেকে আমি এখন বুঝতে পারি যে কোম্পানিটি তার বর্তমান আকারে এই সামাজিক অপরিহার্যতাকে সমৃদ্ধ করবে না বা পরিবেশন করবে না। টুইটারকে একটি প্রাইভেট কোম্পানি হিসাবে রূপান্তরিত করা দরকার," মাস্ক টুইটার চেয়ারম্যান ব্রেট টেলরকে একটি চিঠিতে বলেছেন। "আমার প্রস্তাবটি আমার সেরা এবং চূড়ান্ত প্রস্তাব এবং যদি এটি গৃহীত না হয়, তাহলে আমাকে শেয়ারহোল্ডার হিসাবে আমার অবস্থান পুনর্বিবেচনা করতে হবে," মাস্ক যোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে টুইটার কোনো মন্তব্য…
Read More