16
Feb
চরম অর্থনৈতিক অস্থিরতার মাঝেই আমজনতার ওপর আবারও বড়সড় বোঝা চাপাল পাকিস্তানের শেহবাজ শরিফ সরকার। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সোমবার থেকেই দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি মুদ্রায় পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা (PKR) এবং হাই-স্পিড ডিজেলের দাম ৭.৩২ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এখন পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল মিলছে ২৫৮.১৭ টাকায় এবং ডিজেল বিকোচ্ছে ২৭৫.৭০ টাকায়। বিশেষজ্ঞদের মতে, ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পরিবহন ও কৃষিক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে, যা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। একদিকে যখন আইএমএফের (IMF) ঋণের শর্ত মেটাতে জাতীয় বিমান সংস্থা 'পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স' (PIA)…
