কোচবিহার

ধলোগুড়িতে গন্ডার আ*তঙ্ক, তৎপর বন দফতর

ধলোগুড়িতে গন্ডার আ*তঙ্ক, তৎপর বন দফতর

মাথাভাঙা -২ ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলোগুড়ি এলাকায় নদীর পাড়ে গন্ডার আতঙ্ক। সকাল থেকেই গ্রামজুড়ে গন্ডারের খোঁজে তৎপর বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা নদীর ধারে একটি গন্ডার দেখতে পায়, খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গন্ডারের অবস্থান নির্ধারণে এদিন বন দফতরের পক্ষ থেকে দুটি কুনকি হাতি আনা হয়। কুলবাগানসহ আশপাশের এলাকায় গন্ডারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা। তবে এখনও পর্যন্ত গন্ডারের কোনো হদিস মেলেনি। ফলে ভয় আর উৎকণ্ঠায় দিন কাটছে ধলোগুড়ি ও আশপাশের গ্রামের মানুষদের। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গন্ডারটি নিরাপদে উদ্ধার না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি জারি থাকবে।
Read More
বেআইনিভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের অভিযোগে আটক দুই অনুপ্রবেশকারী

বেআইনিভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের অভিযোগে আটক দুই অনুপ্রবেশকারী

বাংলাদেশ সীমান্ত জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়িতে বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ২ বাংলাদেশী নাগরিক। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে দুর্গাপুজো দেখতে এসে বিপাকে দুই বাংলাদেশি। গ্রামবাসীদের সন্দেহ হতেই আটক করে পুলিশে খবর দেওয়া হলে হলদিবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আজ ধৃতদের মেখলিগঞ্জ আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় পুলিশ। কীভাবে এবং কেন তারা সীমান্ত পেরিয়ে এদেশে এল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতরা হলেন কালিপদ রায় ( ৫০ ) এবং যশোরথ রায়  ( ২৮ )। বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তিস্তা নদী পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে জানতে…
Read More
প্রতিবেশীর বিপ*দে ছুটে গিয়ে সাপের ছো*বলে প্রাণ দিলেন কবিরাজ

প্রতিবেশীর বিপ*দে ছুটে গিয়ে সাপের ছো*বলে প্রাণ দিলেন কবিরাজ

প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়াতেই নিজের প্রাণ হারালেন উত্তরপাল পাড়ার কবিরাজ এসরাজুল হক (৫৫)। স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাতে প্রতিবেশী ছামিদুল রহমানের ঘরে বিষাক্ত সাপ ঢুকে পড়লে ডাক পড়ে এসরাজুলের। দীর্ঘদিন ধরে সাপ ধরতো সাথে ওঝার কাজ করতো। জানা যায় খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে ধরে ফেলে। কিন্তু সাপটিকে বস্তায় ভরার সময়ে হঠাৎ ছোবল মারে তাকে। প্রথমে তা নিয়ে উদ্বিগ্ন না হলেও কিছুক্ষণ পর ব্যথা বাড়তে থাকলে তাঁকে কোচবিহারের তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রতিবেশীর বিপদে ঝাঁপিয়ে পড়ে প্রাণ দেওয়ায় এলাকাবাসীর চোখে তিনি নায়ক। তবে একইসঙ্গে এই ঘটনা তুলে ধরল গ্রামীণ জীবনের ঝুঁকি—যেখানে অনেকেই যথাযথ…
Read More
কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্র*য়াণে সংগীতজগতে শো*কের ছায়া, কোচবিহারে ভক্তদের শ্রদ্ধাঞ্জলি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্র*য়াণে সংগীতজগতে শো*কের ছায়া, কোচবিহারে ভক্তদের শ্রদ্ধাঞ্জলি

অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ সমগ্র সংগীতমহল। কোচবিহার শহীদ বাগ মুক্তমঞ্চ প্রাঙ্গণে ভক্ত ও সংগীতপ্রেমীরা সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত সংগীতপ্রেমীরা জানান, জুবিন গর্গ শুধু অসম নয়, সমগ্র ভারতবর্ষের এক অমূল্য সম্পদ ছিলেন। তাঁর কণ্ঠে ভর করে এক প্রজন্মের আবেগ ও ভালোবাসা গড়ে উঠেছে। শ্রদ্ধাজ্ঞাপনের সময় অনেকেই তাঁর জনপ্রিয় গান গেয়ে স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে অনুষ্ঠান শেষে স্কুবা ডাইভিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মাত্র ৫২ বছর বয়সি এই জনপ্রিয় শিল্পী। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Read More
কোচবিহার আইটিআই কলেজে কাউন্সেলিংয়ে টাকার অভিযোগে চা*ঞ্চল্য

কোচবিহার আইটিআই কলেজে কাউন্সেলিংয়ে টাকার অভিযোগে চা*ঞ্চল্য

কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন আইটিআই কলেজে বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং চলাকালীন টাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে, কাউন্সেলিংয়ে আসা বহু ছাত্র-ছাত্রীর কাছ থেকে টাকা তুলছিল টিএমসিপি ইউনিয়নের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলেজে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী কাউন্সেলিংয়ে যোগ দিতে আসে। অভিযোগ, কাউন্সেলিং চলাকালীন শিক্ষকের সামনেই টিএমসিপি-র কিছু সদস্য এসে একাংশ ছাত্র-ছাত্রীকে ভেতরে রেখে বাকিদের গেটের বাইরে যেতে বলে। পরে বাইরে অপেক্ষমান ছাত্র-ছাত্রীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। কাউন্সেলিংয়ে অংশ নেওয়া এক ছাত্র জানান, যারা আগে থেকেই ইউনিয়নকে টাকা দিয়েছিল, তাদের বাদ দিয়ে বাকিদের বাইরে বের করে দেওয়া হয়। এরপর জানানো হয়, তাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা…
Read More
কলকাতা-কোচবিহার জুড়ে বিমা প্রতারণা চক্র: যুবক গ্রেপ্তার

কলকাতা-কোচবিহার জুড়ে বিমা প্রতারণা চক্র: যুবক গ্রেপ্তার

বিমা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাকপুর থেকে সঞ্জয় কুমার ধর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের মূল কেন্দ্র ছিল কলকাতা এবং এর জাল বিস্তৃত ছিল কোচবিহার পর্যন্ত। পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি বিমা কোম্পানির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করত। তারা প্রথমে মোটা অঙ্কের বিমা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের আস্থা অর্জন করত। এরপর বিভিন্ন অজুহাতে দফায় দফায় টাকা হাতিয়ে নিত। গত বছর অক্টোবর মাসে মনিলকুমার রায়কে ১ কোটি ২৯ লক্ষ টাকার বিমা পাইয়ে দেওয়ার কথা বলে ৮৭ লক্ষ টাকা প্রতারণা করা হয়। এই টাকা সঞ্জয় ধরের অ্যাকাউন্টে জমা…
Read More
সাত দফা দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি জমা উপ-শ্রম দপ্তরে

সাত দফা দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি জমা উপ-শ্রম দপ্তরে

সাত দফা দাবির ভিত্তিতে কোচবিহার উপ-শ্রম মহাধিক্ষকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার কোচবিহারের সাগরদিঘী সংলগ্ন এলাকায় সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে উপস্থিত ছিলো ইউনিয়নের কোচবিহার জেলা নেতৃত্ব। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার অন্তত ১৫ দিন আগে সরকার নির্ধারিত বোনাস ও অনুদান সকল বিড়ি শ্রমিককে দিতে হবে। পাশাপাশি সপ্তাহে ছয় দিন কাজ নিশ্চিত করা ও বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধির দাবি তোলা হয়। অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন ভাতা বৃদ্ধি, বিড়ি শ্রমিক হাসপাতাল ও ডিসপেনসারিতে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা, ওয়েলফেয়ার প্রকল্প চালু রাখা ও দ্রুত ডিজিটাল পরিচয়পত্র প্রদান করার দাবি জানানো হয়েছে। এছাড়াও গৃহ নির্মাণের…
Read More
ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে তৃতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে তৃতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার গভীর রাতে হোস্টেল থেকে উদ্ধার হলো তৃতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম অন্বেষা ঘোষ। কলেজ সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা থেকে দু’টো নাগাদ সহপাঠীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি হোস্টেলের অন্যান্য ছাত্রী তাকে নামিয়ে নিকটবর্তী এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখান থেকে তাকে রেফার করা হয় কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা অন্বেষাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলেজ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঠিক কী কারণে অন্বেষা এই চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Read More
কোচবিহারে আড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস, নারী ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর

কোচবিহারে আড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস, নারী ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর

১৪ আগস্ট, কোচবিহার: রাজ্যজুড়ে কন্যাশ্রী দিবস পালনের অংশ হিসেবে কোচবিহারেও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হল এই বিশেষ দিনটি। ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পদার্পণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া কিশোরীদের শিক্ষার সুযোগ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ের চাপ থেকে মুক্ত থাকতে পারে এবং নিজের ভবিষ্যৎ গড়তে পারে। কোচবিহারে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে কন্যাশ্রী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। কৃতি কন্যাশ্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। উপস্থিত ছিলেন জেলা…
Read More
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ: কোচবিহারের খাগড়াবাড়িতে রাজনৈতিক উত্তেজনা

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ: কোচবিহারের খাগড়াবাড়িতে রাজনৈতিক উত্তেজনা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ঘিরে মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁর গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়ে এবং ভাঙচুর করে। এই ঘটনার পর বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। এদিন কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও কোচবিহারের ১৯টি স্থানে পথসভার ডাক দেয়। অভিযোগ, শুভেন্দু অধিকারীর কনভয় খাগড়াবাড়ি চৌপথিতে পৌঁছালে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়ে। সেসময় ‘চোর’ স্লোগান দেওয়া হয় এবং কনভয়ের দুটি গাড়িতে ভাঙচুর করা হয় বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশ কোনোমতে পরিস্থিতি সামলে শুভেন্দুর গাড়িটিকে সেখান থেকে বের করে…
Read More