কোচবিহার

লুপ পুলের নির্মাণ কার্য নিয়ে উদ্বেগ প্রকাশ স্বয়ং লোকসভা সাংসদের

লুপ পুলের নির্মাণ কার্য নিয়ে উদ্বেগ প্রকাশ স্বয়ং লোকসভা সাংসদের

স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লুপ পুলের নির্মাণ কার্য নিয়ে উদ্বেগ প্রকাশ স্বয়ং লোকসভা সাংসদের, দিলেন তৃতীয় পক্ষ দারা, পরিক্ষা এবং অডিট করানোর বার্তা। জলপাইগুড়ি জেলার একদিকের শেষ প্রান্তে অবস্থিত বাগরাকোট এলাকায় দিয়ে একটি  বিকল্প সেতুর ওপর দিয়ে সিকিমের চীন সীমন্ত এবং অরুণাচল প্রদেশের ডোকলাম চীন ভারত সীমান্তের সঙ্গে দ্রুত যোগাযোগ কায়েম করার উদ্দেশ্যে এই অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে লুপ পুলটি,। মূলত উওর পূর্ব ভারতে সেনা বাহিনীর জন্য লজেষ্টিক সাপোর্ট দ্রুত পৌছে দিতেই এমন বেশকিছু পরিকল্পনার কাজ চলছে। যার মধ্যে লুপ পুলটি অন্যতম, স্থানিয় এবং দেশী বিদেশী পর্যটকদের কাছে ইতিমধ্যেই এই বিশেষ নকশায় নির্মিত সেতুর আকর্ষণ বেড়েছে।…
Read More
৩৫ কেজি গাঁজা সহ তিনজন দুষ্কৃতীকে আটক করলেন বারুইপুর থানার পুলিশ

৩৫ কেজি গাঁজা সহ তিনজন দুষ্কৃতীকে আটক করলেন বারুইপুর থানার পুলিশ

ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা। কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে মাদক নিয়ে এসে তা বারুইপুরের সূর্যপুরে বিক্রির চেষ্টা করেছিল মাদক কারবারির দল। বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ি ধরার ছক ছিল তাদের। বারুইপুর থানার পুলিশের তৎপরতায় গাড়িতে উঠতে যাওযার আগেই শাসন বাইপাসের নির্মিয়মান জল টাংকের কাছ থেকে তিনজন মাদক কারবারি ধরা পড়লো। ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৫ কেজি গাঁজা। যার বাজারদর কয়েক লক্ষধিক টাকা। পাওয়া গিয়েছে তিনটি মোবাইল ফোন, নগদ ২২৭০ টাকা। ধৃতদের নাম আব্দুল বাসার মণ্ডল  ওরফে খোকন সূর্যপুর। লাদেন হক বাড়ি দিনহাটা করালা।মৃনাল হক বাড়ি দিনহাটা করালা। শিয়ালদা স্টেশন থেকে লক্ষীকান্তপুর…
Read More
কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোতোয়ালি থানার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন 

কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোতোয়ালি থানার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন 

ব্লাড ব্যাংকগুলোতে রক্তের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট নাগাদ কোচবিহার কোতোয়ালি থানার প্রাঙ্গণে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি এবং কোচবিহার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ। জেলা পুলিশের এই উদ্যোগে পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, গ্রীষ্মকালে রক্তের অভাব অনেক সময় বিপদ ডেকে আনে। সেই ঘাটতি পূরণ করতেই এই শিবিরের আয়োজন। জেলা পুলিশের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
Read More
১২ চাকার ট্রাক উল্টে ভয়াভহ দুর্ঘটনা মাথাভাঙ্গার পচাগর মোড় এলাকায়

১২ চাকার ট্রাক উল্টে ভয়াভহ দুর্ঘটনা মাথাভাঙ্গার পচাগর মোড় এলাকায়

মাথাভাঙ্গার পচাগর মোড় এলাকার ঘটনা। ঘটনায় বাইক চালক সামান্য আঘাত পান। তবে এই ঘটনায় লরি চালক এবং খালাসীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পরবর্তীতে তাদের কোচবিহার মেডিকেল কলেজে রেফার করা হয়। স্থানীয় মানুষজন বিকট আওয়াজ শুনে রাস্তায় বেরিয়ে দেখেন একটি ১২ চাকার আলু বোঝাই লরি উল্টে পড়েছে। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন মাথাভাঙ্গা পুলিশ এবং দমকল বিভাগকে খবর দেন ঘটনাস্থলে দমকল বিভাগ পুলিশ এবং সাধারণ মানুষের তৎপরতায় জেসিপির সাহায্যে গাড়িটিকে সোজা করে গাড়ির চালক ও খালাসীকে উদ্ধার করেন তারা। এরপর মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর দেখে সেখান থেকে কোচবিহার মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয় তাঁদের। এবং লরিটিকে উদ্ধার…
Read More
৩৫৪ কেজি গাঁজাসহ আটক এক পাচারকারী

৩৫৪ কেজি গাঁজাসহ আটক এক পাচারকারী

কোচবিহারে বাবুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে একটি পিকআপ ভ্যান আটক করে এসটিএফ। এরপর সেই পিক আপ ফ্যান থেকে প্রায় ৩৫৪ কেজি গাজা উদ্ধার হয়। মোট ৩৭ টি কার্টুনের মধ্যে এই গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ‌ পুলিশ সূত্রের খবর অনুযায়ী কোচবিহারের আকরাহাট সংলগ্ন এলাকা থেকে এই গাজা নিয়ে চিলাখানার উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন জায়গায় এই গাঁজা পাচার করা হতো বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রের খবর অনুযায়ী এই গাঁজার আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি। এর পিছনে কোন চক্র রয়েছে বা আরো কিছু জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে…
Read More
বাইসনের আতঙ্কে কোচবিহারের সাত মাইলের বাসিন্দারা

বাইসনের আতঙ্কে কোচবিহারের সাত মাইলের বাসিন্দারা

ফের সাত সকালে লোকালয়ে বাইসন চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে!  জানা যায় কোচবিহারের সাত মাইলের বাঘমারা অঞ্চলের গিরিয়ার কুঠি গ্রামে সকাল থেকে একটি বাইসন তান্ডব চলিয়ে বেড়াচ্ছে। যার দরুন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বাইসন দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশে। খবর পেয়ে  ছুটে আসে বন দপ্তরের কর্মীরা ও পুলিশ। জানা যায় যে, এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাইসনটিকে এখনো পর্যন্ত  আয়ত্বে আনতে পারেনি বন দপ্তরের কর্মীরা। বাইসন ধরতে তৎপর বনকর্মীরা।
Read More
অবসরের প্রাক মুহূর্তে ঘোকসাডাঙা প্রামানিক উচ্চ বিদ্যালয়ে  রক্তদান শিবির আয়োজন করলেন শিক্ষক

অবসরের প্রাক মুহূর্তে ঘোকসাডাঙা প্রামানিক উচ্চ বিদ্যালয়ে  রক্তদান শিবির আয়োজন করলেন শিক্ষক

মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা প্রামানিক বিদ্যালয়ে অবসরের মুহুর্তে রক্তদানের আয়োজন করে নজির করলেন অংক শিক্ষক শ্রী সাধন কুমার পাল মহাশয়। শনিবার দুপুরে শিক্ষক সাধন কুমার পাল মহাশয়ের অবসরের প্রাক মুহূর্তে ঘোকসাডাঙা প্রামানিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এদিন প্রায় ৩৫ জন রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এবং রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রীরা।  কোচবিহার এম জি এন মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এই রক্ত জমা হবে বলে জানা যায়। এদিন রক্তদান শিবিরের রক্তদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বেশ কিছু শিক্ষকেরা। এদিন অনুষ্ঠিত হওয়া এই শিবিরের বিষয়ে শিক্ষক সাধন কুমার…
Read More
বাস্তুচ্যুত না করার দাবিতে কোচবিহার সেচ দপ্তর ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

বাস্তুচ্যুত না করার দাবিতে কোচবিহার সেচ দপ্তর ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

বাঁধের বাসিন্দাদের উচ্ছেদ না করার দাবিতে কোচবিহার সেচ দপ্তর ও জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখালেও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও UCRC কোচবিহার লোকাল কমিটি এবং নাগরিক অধিকার রক্ষা কমিটির সদস্যরা। এদিন একটি মিছিল কোচবিহার আমতলা মোড় থেকে একটি মিছিল সেচ দপ্তরে যায় অপর দিকে ছাট গুড়িয়াহাটি থেকে একটি বিক্ষোভ মিছিল জেলাশাসক দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায়। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন ও ucrc কোচবিহার লোকাল কমিটির অন্যতম সদস্য মহানন্দ সাহা জানান, বাঁধের পাড়ে বাসিন্দাদের যদি উচ্ছেদ করে এই সরকার এই সেচ দপ্তর তাহলে আমরা এর শেষ দেখে ছাড়বো। অপরদিকে নাগরিক রক্ষা কমিটির সদস্যদের দাবি তাদের এখানেই থাকার অনুমতি সরকারকে দিতে হবে।
Read More
বিএফপি স্কুলে ভেটেনারী মেডিকেল ক্যাম্পের আয়োজন

বিএফপি স্কুলে ভেটেনারী মেডিকেল ক্যাম্পের আয়োজন

এদিন সকাল থেকে কোচবিহার জেলার হলদিবাড়ি শহর লাগোয়া এলাকায়, ১৫ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক বিওপি বেরুবাড়ি-২ বুরেজোট বিএফপি স্কুলে একটি নাগরিক কর্মসূচী (ভেটেনারী মেডিকেল ক্যাম্প) আয়োজিত হয়। গৌরাঙ্গ বাজার, বুড়িজোট, ফৌদেরপাড়া, কীর্তনিয়াপাড়া, ছাগরিয়াপাড়া এবং নতুনবস্তি গ্রামের ৭৩ জন গ্রামবাসী তাদের অসুস্থ পোষা প্রাণীদের চিকিৎসার জন্য শিবিরে নিয়ে আসে। মধ্যে রয়েছে গরু-১১৭টি, ছাগল-৪৫টি, মোট ১৬২টি গৃহপালিত পশুকে চিকিৎসক দ্বারা পরীক্ষা করানো পর এবং তাদের ওষুধ সরবরাহ করা হয়। পশু চিকিৎসক গ্রামবাসীদের মৌসুমি রোগের সময় অসুস্থ পশুদের কীভাবে চিকিৎসা করতে হবে সে সম্পর্কেও অবহিত করেন।
Read More
সীমান্ত পাড়ের হুজুর সাহেবের মেলায় থাকছে সিসি ক্যামেরার নজরদারি সহ গ্রিন করিডোরের ব্যাবস্থা

সীমান্ত পাড়ের হুজুর সাহেবের মেলায় থাকছে সিসি ক্যামেরার নজরদারি সহ গ্রিন করিডোরের ব্যাবস্থা

সীমান্ত পাড়ের হুজুর সাহেবের মেলা, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা, থাকছে সিসি ক্যামেরার নজরদারি সহ গ্রিন করিডোরের ব্যাবস্থা, জানালেন এস পি , কোচবিহার। উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গুলোর মধ্যে একটি জলপাইগুড়ি শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দুরে কোচবিহার জেলার হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত হুজুর সাহেবের মাজারকে ঘিরে বার্ষিক মেলা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পুণ্যার্থীদের আনাগোনা ,ভিড় সামলাতে রেল কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে নিউ জলপাইগুড়ি থেকে ভায়া জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি পর্যন্ত। অপরদিকে সীমান্ত লাগোয়া এই বার্ষিক মেলাকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র হলদিবাড়ি। এই প্রসঙ্গে কুচবিহার জেলার পুলিশ সুপার ধূতিমান ভট্টাচার্য বলেন, একজন অতিরিক্ত পুলিশ…
Read More