কোচবিহার

মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের পরিবহনে নয়া সংযোগ

মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের পরিবহনে নয়া সংযোগ

উত্তরবঙ্গবাসীর যাতায়াত আরও স্বচ্ছন্দ ও আধুনিক করতে ফের বড় উদ্যোগ নিল রাজ্য সরকার।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাধ্যমে চালু হতে চলেছে নতুন স্লিপার ভলভো বাস পরিষেবা। প্রায় ১১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কেনা ছয়টি অত্যাধুনিক স্লিপার ভলভো বাসের শিলিগুড়ি থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।  তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় উত্তরবঙ্গের গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে।  নতুন এই স্লিপার ভলভো বাসগুলি চালু হলে দূরপাল্লার যাত্রায় যাত্রীদের আরাম ও নিরাপত্তা অনেকটাই বাড়বে। জানা গিয়েছে, প্রতিটি বাসের মূল্য প্রায় ১ কোটি…
Read More
এসআইআর-এ ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র নামে ভোটার হ*য়রানির অ*ভিযোগে তৃণমূলের প্রতি*বাদ মিছিল ও স্মারকলিপি

এসআইআর-এ ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র নামে ভোটার হ*য়রানির অ*ভিযোগে তৃণমূলের প্রতি*বাদ মিছিল ও স্মারকলিপি

এসআইআর-এ ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র নামে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে দিনহাটায় প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করল তৃণমূল কংগ্রেস।  বুধবার দুপুরে দিনহাটা শহরের সুভাষ ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর মহকুমা শাসকের সামনে বক্তব্য রাখেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরে তাঁদের পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। দিনহাটা ও সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া অভিযোগ করেন, এসআইআর-এর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। তাঁর বক্তব্যে বিজেপি নেতৃত্বকে…
Read More
কোচবিহার পৌরসভায় অন্তর্বর্তী চেয়ারম্যান আমিনা আহমেদ, এক সপ্তাহের জন্য দায়িত্বে সিদ্ধান্ত পৌর বোর্ডের

কোচবিহার পৌরসভায় অন্তর্বর্তী চেয়ারম্যান আমিনা আহমেদ, এক সপ্তাহের জন্য দায়িত্বে সিদ্ধান্ত পৌর বোর্ডের

আগামী এক সপ্তাহের জন্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হিসেবে উপ-পৌরমাতা আমিনা আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌর বোর্ড।  মঙ্গলবার শহরের সকল কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় জেলা নেতৃত্ব। যদিও প্রথমদিকে সেই সিদ্ধান্ত মানতে রাজি হননি তিনি।  দীর্ঘদিনের বাকবিতণ্ডার পর শেষ পর্যন্ত গত ১০ তারিখ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপর থেকেই কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদ শূন্য ছিল। অবশেষে মঙ্গলবার কাউন্সিলরদের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আমিনা আহমেদকে সাত দিনের জন্য চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে আমিনা আহমেদ…
Read More
ন*রমাং*সের লোভে খু*ন! নৃ*শংস হ*ত্যাকাণ্ডে গ্রে*প্তার যুবক

ন*রমাং*সের লোভে খু*ন! নৃ*শংস হ*ত্যাকাণ্ডে গ্রে*প্তার যুবক

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন বিভীষিকাময় ঘটনার সাক্ষী থাকতে হল দিনহাটাবাসীকে।  মৃতদেহের মাংস খাওয়ার উদ্দেশ্যেই এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে খুন করা হয়েছে - এমনই চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল পুলিশ।  দিনহাটা সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে এই নৃশংস হত্যাকাণ্ডের কিনারা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ধিমান মিত্র। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন কুড়শা হাট এলাকার একটি প্রত্যন্ত শ্মশান থেকে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ।  মৃতদেহের গলা ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন থাকায় শুরু থেকেই খুনের সন্দেহ জোরালো হয়। সেই অনুযায়ী দিনহাটা সাহেবগঞ্জ থানায় খুনের মামলা রুজু…
Read More
অনিশ্চয়তার মুখে কোচবিহারের উড়ান পরিষেবা

অনিশ্চয়তার মুখে কোচবিহারের উড়ান পরিষেবা

পরিকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক জটিলতায় কোচবিহার বিমানবন্দরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। নয় আসনের ছোট বিমান চালিয়ে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় সংশ্লিষ্ট বিমান সংস্থা আর এই রুটে পরিষেবা চালাতে আগ্রহী নয়। ফলে চলতি চুক্তির মেয়াদ শেষ হলেই, আগামী ৩১ জানুয়ারি থেকে কোচবিহার থেকে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য মাত্র ১,০৬৯ মিটার। এই দৈর্ঘ্যে ছোট বিমান চলাচল সম্ভব হলেও মাঝারি বা বড় আসনের বিমান ওঠানামা করতে পারে না। যাত্রী সংখ্যা বাড়ানো ও নিয়মিত পরিষেবা চালু রাখতে রানওয়ে সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্যেই লাগোয়া মরা তোর্সা নদীর উপর বক্স…
Read More
প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

শনিবার সকালে কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কোচবিহারের সাগর দীঘির পার এলাকায় তিনি সকালবেলা হাঁটাহাঁটি করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব ও দলীয় কর্মীরা। উল্লেখ্য, গতকাল কোচবিহারে একটি রাজনৈতিক সভায় যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। সভা শেষে তিনি কোচবিহারেই রাত্রিযাপন করেন। শনিবার সকালে সাগর দীঘির চারপাশ ঘুরে প্রাতঃভ্রমণ করেন তিনি। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।
Read More
পুরসভায় ‘স্টল-কেলাঙ্কারি’, অভিযোগের তীর কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দিকে

পুরসভায় ‘স্টল-কেলাঙ্কারি’, অভিযোগের তীর কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দিকে

সকলের অজান্তেই বিলি হয়ে গেল কোচবিহার পুরসভার ভবানীগঞ্জ বাজারের তিনটি সরকারি স্টল। সেই স্টলগুলির একটি পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার চন্দনা মহন্তর স্বামী দীপক মহন্ত। আরেকটি পেয়েছেন তৃণমূল কাউন্সিলার উজ্জ্বল তরের স্ত্রী দীপালি তর। তিন নম্বর স্টলটি পেয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের রূপা দাস মজুমদার। রাজ্য পুর দপ্তরে স্টল বিলি নিয়ে একটি লিখিত অভিযোগ জমা করা হয়েছে। সেখানে বলা হয়েছে রূপা ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অভিজিৎ মজুমদারের ভাইয়ের স্ত্রী। যদিও রূপা তাঁর ভাইয়ের স্ত্রী নন বলেই জানিয়েছেন অভিজিৎ। স্টল নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বড়সড়ো দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী নেতৃত্বরা। অভিযোগ, পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একক সিদ্ধান্তেই…
Read More
ঘন কুয়াশায় মুখোমুখি ট্রাক সং*ঘর্ষে মৃ*ত ২, গু*রুতর আহ*ত ২

ঘন কুয়াশায় মুখোমুখি ট্রাক সং*ঘর্ষে মৃ*ত ২, গু*রুতর আহ*ত ২

ভোরের ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের ও গুরুতর আহত হন আরও দু’জন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা - ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের অশোকবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মৃত দুই যুবকের বাড়ি কোচবিহার ১ ব্লকের সুটকাবাড়ি এলাকায়। মৃতদের একজনের নাম আমির হোসেন (১৮)। আহতদের বাড়ি বিলাসীপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকল বাহিনী। ক্ষতিগ্রস্ত ট্রাকের ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার…
Read More
মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপন

মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপন

নানান জটিলতা ও দীর্ঘ বিতর্ক কাটিয়ে অবশেষে উদ্বোধনের মুখে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি। কোচবিহার পৌরসভার উদ্যোগে কয়েক মাস আগে এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে খনন কাজ শুরু হলেও, তা নিয়েই শুরু হয় জটিলতা। অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খনন কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। পাশাপাশি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর বিষয়ে অবগত করা হয়নি বলে দাবি করেন মন্ত্রী উদয়ন গুহ। যদিও পরে তিনি স্পষ্ট করেন, মূর্তি স্থাপনে তাঁর কোনো আপত্তি নেই, তবে দপ্তরের মূল গেট থেকে কিছুটা দূরে…
Read More
শিকারপুরে চিতাবাঘের হা*না

শিকারপুরে চিতাবাঘের হা*না

সাতগাছির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চিতাবাঘের হানায় আতঙ্ক ছড়াল শিকারপুরে। শিকারপুরের বড়দোলা গ্রামে চিতাবাঘের আক্রমণে গুরুতর ভাবে জখম ৫৮ বছর বয়সী গণেশ বর্মন। জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ বাড়ির পাশের একটি ঝোপের কাছে গোরু বাঁধতে যান গণেশ বর্মন। সেই সময় ঝোপের আড়াল থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। ওই আক্রমণে গণেশবাবুর ডান চোখ বেরিয়ে আসে বলে সূত্রের খবর। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারপরই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। এলাকাবাসীদের সতর্ক করতে বনদপ্তরের পক্ষ থেকে মাইকিংও করা হয়। গণেশ বর্মনের অবস্থা…
Read More