কোচবিহার

রাসমেলা ময়দানে নীতিন নবীনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, প্রচারে বিজেপি নেতৃত্ব

রাসমেলা ময়দানে নীতিন নবীনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, প্রচারে বিজেপি নেতৃত্ব

আগামী পয়লা মার্চ রাসমেলা ময়দান-এ আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেই কর্মসূচিকে সামনে রেখে প্রচারে ঝাঁপাল জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার ভারতীয় জনতা পার্টি-র কোচবিহার জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বাইক র‍্যালির আয়োজন করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী-সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। র‍্যালিতে অংশ নেন জেলা নেতৃত্ব ও সাধারণ কর্মীরা। শহর জুড়ে শ্লোগান ও প্রচারের মাধ্যমে পয়লা মার্চের সভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সাধারণ মানুষকে। জানা গিয়েছে, পয়লা মার্চ রাসমেলা ময়দানে আয়োজিত সভায় উপস্থিত থাকবেন নীতিন নবীন। তাঁর বক্তব্য শোনার জন্য কোচবিহার সহ আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগমের আশা করছে বিজেপি নেতৃত্ব। সেই…
Read More
মিথ্যা মামলার অভিযোগে পুলিশ সুপারের দপ্তরে বিজেপি নেতৃত্ব

মিথ্যা মামলার অভিযোগে পুলিশ সুপারের দপ্তরে বিজেপি নেতৃত্ব

মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে এই অভিযোগ তুলে সোমবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে দারস্ত হলো বিজেপির জেলা নেতৃত্ব ও বিধায়করা। সাম্প্রতিক সময়ে একের পর এক বিজেপি নেতা ও কর্মী মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের প্রভাবেই পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের আটক করছে বলেও দাবি তাদের। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল শিবির। সোমবার কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সহ…
Read More
উপনয়নের মঞ্চে নতুন প্রজন্ম, মহামিলনে আবেগঘন রাজবংশী সমাজ

উপনয়নের মঞ্চে নতুন প্রজন্ম, মহামিলনে আবেগঘন রাজবংশী সমাজ

ঢাকের শব্দ, শঙ্খধ্বনি আর ভক্তিমূলক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কোচবিহার জেলায় পালিত হল রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ক্ষত্রিয় উপনয়ন ও মহামিলন উৎসব। দিনহাটার বুড়িরহাটসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই ভিড় জমায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বুড়িরহাট পঞ্চানন পিঠে জাতীয় পতাকা ও ক্ষত্রিয় সমাজের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্টজনেরা। উৎসবের মূল আকর্ষণ ছিল রাজবংশী যুবকদের ক্ষত্রিয় উপনয়ন। নির্দিষ্ট আচার - অনুষ্ঠানের মাধ্যমে মাথা মুণ্ডন ও পৈতা প্রদান করা হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই আচার ঘিরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। অনেক অভিভাবক জানান, এই অনুষ্ঠান তাঁদের সন্তানদের নিজেদের ঐতিহ্য ও শিকড়ের…
Read More
বামনহাটে স্বাস্থ্যমেলার উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ

বামনহাটে স্বাস্থ্যমেলার উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ

বামনহাটে অনুষ্ঠিত স্বাস্থ্য মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। উদ্বোধনের আগে বামনহাট চৌপথি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বামনহাট কলোনির মাঠে এসে শেষ হয়, যেখানে মূল উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য, সহ-সভাপতি আব্দুল সাত্তার, দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন, বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন সহ আরও অনেকে। এই স্বাস্থ্য মেলায় সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। পাশাপাশি…
Read More
বি*ধ্বংসী আ*গুনে পু*ড়ে ছাই ফ্যাক্টরি, সর্বস্বান্ত মালিক

বি*ধ্বংসী আ*গুনে পু*ড়ে ছাই ফ্যাক্টরি, সর্বস্বান্ত মালিক

দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গনগর এলাকায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি গার্মেন্টস ফ্যাক্টরি। স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাক্টরির মালিক মমিনুর মিয়া রাতের খাবার খেতে ঘর বন্ধ করে বাড়িতে গিয়েছিলো। কিছুক্ষণ পরই এলাকাবাসীর চিৎকার শুনে ছুটে এসে তিনি দেখেন, তাঁর ফ্যাক্টরির ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহেবগঞ্জ থানার পুলিশ ও দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ ও দিনহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ফ্যাক্টরির ভেতরের সমস্ত যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।…
Read More
ফের সেতু বিপর্যয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

ফের সেতু বিপর্যয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

পণ্যবাহী লরি তখন সবেমাত্রা উঠেছে ব্রিজের উপর। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। নীচে নদী। পণ্যবোঝাই ডাম্পার ঝুলতে থাকে ব্রিজে! ভয়ঙ্কর ঘটনা কোচবিহারের শীতলকুচি লালবাজার এলাকায়। শীতলকুচি লালবাজার অঞ্চলের দেবনাথ পাড়ায় নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়ার গ্রামীণ সড়কে একটি পুরনো ব্রিজ ছিল। শুক্রবার সকালে পণ্যবাহী ডাম্পারের ভারে ভেঙে পড়ে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজটির লোহার পাইপে সংস্কারের অভাবে মরচে ধরেছিল। জীর্ণ দশা ছিল ব্রিজটির। দীর্ঘদিন ধরেই তা সংস্কারের দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। স্থানীয়রা জানান, যে কোনও সময়…
Read More
জামাইবাড়িতে বেড়াতে এসে গু*লির আ*ঘাতে জ*খম মহিলা

জামাইবাড়িতে বেড়াতে এসে গু*লির আ*ঘাতে জ*খম মহিলা

দিনহাটার সীমান্তবর্তী গিতালদহ এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে গভীর রাতে গুলিবিদ্ধ হলেন এক শাশুড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক দুটো নাগাদ এই ঘটনা ঘটে। আহত মহিলার নাম মর্জিনা বিবি। তাঁর বাড়ি ওকরাবাড়ি এলাকায়। তিনি সম্প্রতি মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে তিনি তাঁর মেয়ের শাশুড়ি তথা বিয়ানী রিনা বিবির সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। পরিবারের দাবি, হঠাৎ গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময় দেখা যায় টিনের বেড়া ফুটো করে একটি গুলি এসে মর্জিনা বিবির হাতে লাগে। তিনি টিনের বেড়ার পাশেই শুয়ে থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে…
Read More
কোচবিহার পুরসভার দায়িত্বভার নিলেন দিলীপ সাহা

কোচবিহার পুরসভার দায়িত্বভার নিলেন দিলীপ সাহা

কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্ৰহন করলেন দিলীপ সাহা। এদিন আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের পর থেকেই কে হবেন পরবর্তী চেয়ারম্যান, তা নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে দলের শীর্ষ নেতৃত্বে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর এদিন পুরসভায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানান পুরসভার কাউন্সিলার ও কর্মীরা। এদিন পুর চেয়ারম্যান দিলীপ সাহা জানান, কর সহ বিভিন্ন বিষয় নিয়ে শহরের ব্যবসায়ীদের সঙ্গে কোচবিহার পুরসভার দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে তা মেটানোর লক্ষ্যে উদ্যোগ নেব। এটাই আমার প্রথম কাজ হবে। এছাড়াও শহরের জল নিকাশি…
Read More
কোচবিহার পৌরসভায় রদবদল, নতুন চেয়ারম্যান দিলীপ সাহা

কোচবিহার পৌরসভায় রদবদল, নতুন চেয়ারম্যান দিলীপ সাহা

কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কোচবিহার শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। বুধবার পৌরসভার পৌরবোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এর আগে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে তাঁকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। প্রথমে সেই সিদ্ধান্ত মানতে নারাজ হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগেই তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন।  এরপর পৌরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কোচবিহার পৌরসভার উপ-পৌরমাতা আমিনা আহমেদ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বুধবার পৌরসভার পৌরপতির ঘরে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে নতুন চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত…
Read More
মহিলাদের স্বনির্ভরতায় নতুন দিশা: বিডিও অফিসে উদ্বোধন ‘সৃষ্টিশ্রী স্টল’

মহিলাদের স্বনির্ভরতায় নতুন দিশা: বিডিও অফিসে উদ্বোধন ‘সৃষ্টিশ্রী স্টল’

মহিলাদের আর্থিক স্বাবলম্বন ও স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে উদ্বোধন হল ‘সৃষ্টিশ্রী স্টল’।  সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্টলের উদ্বোধন করেন দিনহাটা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। প্রশাসনের এই বিশেষ উদ্যোগে স্থানীয় সাহেবগঞ্জ এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই সম্পূর্ণভাবে স্টলটি পরিচালনা করবেন। তাঁদের নিজস্ব শ্রম ও সৃজনশীলতায় তৈরি হস্তশিল্প, গৃহস্থালির ব্যবহার্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য সাধারণ মানুষের জন্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে এই স্টলে। ফলে একদিকে যেমন উৎপাদনকারী মহিলাদের সঙ্গে সরাসরি ক্রেতাদের যোগাযোগ স্থাপিত হচ্ছে, তেমনই অন্যদিকে তাঁদের আয়ের পথ আরও মসৃণ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং বলেন,…
Read More