09
Feb
আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া দেশের প্রথম ইন্টিগ্রেটেড স্টিল উৎপাদনকারী সংস্থা হিসেবে ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের নতুন ট্যাক্সোনমির অধীনে ‘গ্রিন স্টিল’ শংসাপত্র পেয়েছে। সংস্থার তৈরি হট রোলড কয়েল ও শিট ৪-স্টার রেটিং এবং কোল্ড রোলড কয়েল ও শিট ৩-স্টার রেটিং পেয়েছে। এই পণ্যগুলো অটোমোবাইল, পরিকাঠামো, প্রতিরক্ষা এবং নির্মাণ খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই শংসাপত্র পাওয়ার অর্থ হলো, এই ইস্পাত উৎপাদন করতে গিয়ে পরিবেশের ক্ষতি অনেক কম হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি স্টিল টেকনোলজি একটি কড়া অডিটের মাধ্যমে নিশ্চিত করেছে যে, এএম/এনএস ইন্ডিয়া প্রতি টন ইস্পাত উৎপাদনে ২.২ টনেরও কম কার্বন-ডাই-অক্সাইড নির্গমন করছে। কোম্পানির সিইও দিলীপ ওমেন জানিয়েছেন যে, এই…
