ব্যবসা

বন্ধন ব্যাংকের ফিনান্সিয়াল রেজাল্ট

বন্ধন ব্যাংকের ফিনান্সিয়াল রেজাল্ট

বন্ধন ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর্স কলকাতায় অনুষ্ঠিত এক সভায় ৩০ জুন ২০২০-তে সমাপ্ত ত্রৈমাসিকের আর্থিক ফলাফল অনুমোদন করেছে। বন্ধন ব্যাংকের কর্মসম্পাদন প্রসঙ্গে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দ্রশেখর ঘোষ জানান, আলোচ্য ত্রৈমাসিকে সরকার ঘোষিত আনলকিংয়ের পরবর্তী সময়ে তারা কালেকশন শুরু করেছেন। জুন ২০২০-এর শেষ নাগাদ সবমিলিয়ে ব্যাংকের কালেকশনে উন্নতি হয়েছে ৭৬ শতাংশ, গত এপ্রিলে যা ছিল ২৯ শতাংশ। এই কঠিন সময়েও রিটেল ডিপোজিট ফ্র্যাঞ্চাইজের শক্তি বেড়েছে ৩৫ শতাংশ, বিশেষকরে কাসা (CASA) বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। এই ত্রৈমাসিকে ব্যাংকের ‘অ্যাক্সিলারেটেড অ্যাডিশনাল প্রোভিশন’-এর জন্য স্ট্যান্ডার্ড অ্যাডভান্সের পরিমাণ বেড়ে হয়েছে ৭৫০ কোটি টাকা, যার ফলে মোট ‘অ্যাডিশনাল প্রোভিশন ইন বুকস’ হয়েছে ১৭৬৯ টাকা।…
Read More
আত্মপ্রকাশ করল নিসান আরিয়া

আত্মপ্রকাশ করল নিসান আরিয়া

নিসান নিয়ে এল সম্পূর্ণ নতুন নিসান আরিয়া। ওকোহামায় নতুন নিসান প্যাভিলিয়নে এক লাইভ স্ট্রিমড ইভেন্টের মধ্য দিয়ে গ্লোবাল অডিয়েন্সের সামনে আরিয়ার আবরণ উন্মোচন করেন নিসানের সিইও মাকোতো উচিদা ও চিফ অপারেটিং অফিসার অশ্বনী গুপ্তা। এর দাম হবে প্রায় ৫ মিলিয়ন ইয়েন। এটি একটি ইলেক্ট্রিক ক্রসওভার এসইউভি যা গ্রাহকদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কনফিডেন্স, কমফোর্ট ও কানেক্টিভিটির আনন্দ  দেবে। ১০০% ইলেক্ট্রিক পাওয়ারট্রেন-সহ আরিয়া দেবে পাওয়ারফুল অ্যাক্সিলারেশন এবং স্মুথ ও কোয়ায়েট অপারেশন। আনুমানিক ৬১০ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট এই নো-কম্প্রোমাইজ আরিয়া দৈনন্দিন যাত্রা ও উইকএন্ড রোড ট্রিপের জন্য আদর্শ ভেহিকেল। অল-নিউ নিসান আরিয়া ২০২১ সালের মাঝামাঝি জাপানে বিক্রয় শুরু হবে। এটি ইউরোপ, নর্থ আমেরিকা ও…
Read More
সোনি’র ওয়্যারলেস স্পিকার্স রেঞ্জে নতুন স্পিকার

সোনি’র ওয়্যারলেস স্পিকার্স রেঞ্জে নতুন স্পিকার

সোনি ইন্ডিয়ার এক্সট্রা বাস স্পিকার রেঞ্জে এসে গেল তিনটি নতুন ওয়্যারলেস স্পিকার – এসআরএস-এক্সবি৪৩, এসআরএস-এক্সবি৩৩ ও এসআরএস-এক্সবি২৩। এসআরএস-এক্সবি৪৩’তে রয়েছে ইউনিক রেক্টাঙ্গুলার ডায়াফ্রাম ডিজাইন, এসআরএস-এক্সবি৩৩ একটি টাফ ডিজাইনের অলরাউন্ডার ও এসআরএস-এক্সবি২৩ এক কম্প্যাক্ট ডিজাইনের পারফেক্ট আউটডোর কম্পানিয়ন। এই স্পিকারগুলি গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরি সাপোর্ট করে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার্সের মাধ্যমে। এসআরএস-এক্সবি৪৩ ও এসআরএস-এক্সবি৩৩ দেয় ২৪ ঘন্টার মিউজিক প্লেব্যাক। এসআরএস-এক্সবি২৩’তে ১২ ঘন্টার ব্যাটারি ব্যাক-আপ পাওয়া যায় যার দ্বারা ১০ ঘন্টা ধরে এক্সট্রা বাস মোড প্লেব্যাক পাওয়া সম্ভব। তিনটি স্পিকারই টাইপ-সি ইউএসবি দ্বারা চার্জ করা যায়। এই স্পিকারগুলির অডিয়ো কোয়ালিটি ও ডিজাইন হাউস পার্টির পক্ষে একেবার উপযুক্ত। এসআরএস-এক্সবি২৩, এসআরএস-এক্সবি৩৩ ও এসআরএস-এক্সবি৪৩’এর দাম যথাক্রমে ৮,৯৯০…
Read More
ওপেন এন্ডেড ইকুইটি স্কিম – ইউটিআই ইকুইটি ফান্ড

ওপেন এন্ডেড ইকুইটি স্কিম – ইউটিআই ইকুইটি ফান্ড

একটি ওপেন এন্ডেড ইকুইটি স্কিম হল ইউটিআই ইকুইটি ফান্ড। এতে রয়েছেন ১২ লক্ষেরও বেশি বিনিয়োগকারী (৩০ জুন, ২০২০)। এই ফান্ড বিনিয়োগ করে লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকে, যার মোট কর্পাস ৯৫০০ কোটি টাকারও বেশি।  ইউটিআই মিউচুয়াল ফান্ডের এই অফারটি যে কোনও লং-টার্ম ইনভেস্টরের পক্ষে উপযুক্ত। এই স্কিমের টপ-টেন হোল্ডিংয়ে রয়েছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড, এইচডিএফসি ব্যাংক লিমিটেড, কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড, এইচডিএফসি লিমিটেড, এলঅ্যান্ডটি ইনফোটেক লিমিটেড, টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড, ইনফোসিস লিমিটেড, ইনফো-এজ (ইন্ডিয়া) লিমিটেড, শ্রী সিমেন্ট লিমিটেড ও অ্যাস্ট্রাল পলি টেকনিক, যা পোর্টফোলিয়োটির কর্পাসের প্রায় ৪২% (৩০ জুন, ২০২০)। মডারেট রিস্ক-প্রোফাইল নিয়ে ও কমপক্ষে ৫ থেকে ৭…
Read More
বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

দেশে চলছে আনলক পর্ব২। করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে কাঁটা সেই করোনাই। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে। রাজ্য পর্যটন শিল্পগুলো ধীরে ধীরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও পর্যটকরা পর্যটনে নারাজ।নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছে না তারা।তারওপর রয়েছে যাতায়াতের সমস্যা। এতেই সমস্যায় পড়েছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পর্যটনের সঙ্গে যুক্ত একাধিক হোটেল মালিক,দোকানদার,গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত মালিক-ড্রাইভাররা। এমন অবস্থায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের সাহায্যের আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলি।
Read More
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া

সোমবার কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প প্রয়োগ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে উপভোক্তা মূল্য সূচকের তথ্য। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, জুন মাসে মুদ্রাস্ফীতির হার পৌঁছে গিয়েছে ৬.০৯ শতাংশে। সরকার আশা করেছিল, মুদ্রাস্ফীতির হার সাড়ে ৫ শতাংশের নীচে থাকবে। কিন্তু পণ্য পরিবহণের ব্যয় বৃদ্ধির জেরেই বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে বহুগুণ। পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়াটা অবশ্য প্রত্যাশিত। কারণ, জুন মাস থেকে লাগাতার বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। দিল্লিতে ডিজেলের দাম পেট্রলকে ছাপিয়ে গিয়েছিল। প্রধানত ডিজেলের দাম বৃদ্ধির উপরই নির্ভর করে নিত্যপণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কম হলে দেশের অভ্যন্তরে পেট্রপণ্যের দামও নিম্নমুখী হয়। মার্চ মাস থেকেই বিশ্বজুড়ে প্রায় সর্বত্র লকডাউন…
Read More
ফেবিফ্লু: গ্লেনমার্কের বিপণন-পরবর্তী নজরদারি সমীক্ষা

ফেবিফ্লু: গ্লেনমার্কের বিপণন-পরবর্তী নজরদারি সমীক্ষা

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ফেবিফ্লু বিষয়ে একটি পোস্ট মার্কেটিং সার্ভেইল্যান্স (পিএমএস) স্টাডি আরম্ভ করেছে, যার লক্ষ্য ১০০০ জন রোগীর উপরে এই ড্রাগের কার্যকারিতা ও নিরাপত্তা আরও ভালভাবে পর্যবেক্ষণ করা, যাদের চিকিৎসায় এই ওরাল অ্যান্টিভাইরাল প্রয়োগ করা হয়েছে। এটি এক ওপেন লেবেল, মাল্টিসেন্টার সিঙ্গল আর্ম স্টাডি’র অঙ্গ। এরউপরে, গ্লেনমার্ক ফেবিফ্লু’র মূল্য ২৭% হ্রাস করেছে। নতুন এমআরপি হচ্ছে ট্যাবলেট-প্রতি ৭৫ টাকা, যা পূর্বে ছিল ট্যাবলেট-প্রতি ১০৩ টাকা। এই মূল্যহ্রাস সম্ভব হয়েছে অধিকতর পরিমাণে উৎপাদনের সুবিধার জন্য, কারণ এপিআই ও ফর্মুলেশন উভয়ই সম্ভব হয়েছে ভারতে গ্লেনমার্কের উৎপাদনকেন্দ্রে, আর সেই সুবিধা দেশের রোগীদের প্রতি প্রসারিত করা হচ্ছে। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড (ইন্ডিয়া বিজনেস),…
Read More
ডিজিটালে আস্থা রেখেই লেনদেন বাড়ছে ব্যবসায়

ডিজিটালে আস্থা রেখেই লেনদেন বাড়ছে ব্যবসায়

ডিজিটালে আস্থা রেখেই লেনদেন বাড়ছে ব্যবসায়। নগদ টাকায় সংক্রমণ ছাড়ানোর ভয়। তাই ভরসা বাড়ছে অনলাইন বা ডিজিটাল লেনদেনে। লকডাউনেই এই প্রবণতা দেখা গিয়েছিল। আনলক পর্বে এসে যা গতি পেয়েছে।রোজ একটু একটু করে বাড়ছে অর্থনৈতিক কাজকর্ম ও ব্যবসা। কারণ, মানুষ ফিরছে স্বাভাবিক জীবনে। আর সেক্ষেত্রে চেক, পিওএস, ডেবিট ও ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টেই জোর দিচ্ছেন নাগরিকরা। অন্তত জুন মাসে দেশজুড়ে যেভাবে ডিজিটাল লেনদেন বেড়েছে, তাতে বিষয়টি স্পষ্ট। এব্যাপারে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক অবস্থা এখনও ভালো নয়। কিন্তু ক্রেতাদের চাহিদার উপর ভর করে বাজারও যে একটু একটু করে চাঙ্গা হচ্ছে এবং স্বাভাবিক গতিতে ফিরছে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম তার অন্যতম…
Read More
অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে আশ্বাস দিল রিজার্ভ ব্যাঙ্কও

অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে আশ্বাস দিল রিজার্ভ ব্যাঙ্কও

শনিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, আতঙ্কের দিন কেটে গিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে ব্যাঙ্কিং এবং বাণিজ্যিক লেনদেন। ব্যাঙ্কগুলি থেকে পাওয়া রিপোর্টেই এই প্রবণতা স্পষ্ট।গত কয়েকদিন ধরে অর্থনীতি ক্রমেই স্বাভাবিকতার দিকে অগ্রসর হচ্ছে বলে এদিন আশা জাগিয়েছেন আরবিআই গভর্নর। শক্তিকান্ত দাস স্পষ্টই জানিয়েছেন, সামগ্রিক বৃদ্ধি এবং অর্থনীতির স্বাস্থ্য কেমন হবে, সেটা এখনও কিছুটা অনিশ্চিত। কিন্তু শিল্পবাণিজ্য এবং পরিষেবা ক্ষেত্রের সক্রিয়তায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এম মূল কারণ অবশ্য লকডাউন শিথিল হওয়া। সেকথা অস্বীকার করেননি তিনি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আরও বলেছেন, লকডাউনের কড়াকড়ি শিথিল হওয়ার পর থেকেই অর্থনীতির স্তব্ধ হওয়ার মতো পরিস্থিতি আর নেই। বাণিজ্যিক লেনদেন বেড়েছে। দায়হীন ঋণ গ্রহণের…
Read More
ক্ষতি কমাতে  আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব  রেলওয়ের

ক্ষতি কমাতে আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব রেলওয়ের

করোনা আবহে সারা ভারতে যাত্রীবাহী ট্রেন চলাচল প্রায়বন্ধ। হাতে গোনা দুই একটি ট্রেন চললেও যাত্রীর সংখ্যা কম।লোকসানে চলছে রেল। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের একই হাল।এই লোকসানের বহর কমিয়ে মালবাহী ট্রেন চালিয়ে ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগী উত্তর-পূর্ব সীমান্ত রেল।আরো বেশি পণ্যের সঙ্গে মালগাড়ির গতিবেগও যাতে বাড়ানো যায় এবং সেইসঙ্গে যাতে দ্রুত মাল পৌঁছে দেওয়া যায় সেদিকে নজর দিচ্ছে উত্তর-পূর্ব রেল বলে জানা গিয়েছে
Read More