আসাম

গুয়াহাটিতে ধসে চাপা পড়ে মৃত্যু দুইজনের

গুয়াহাটিতে ধসে চাপা পড়ে মৃত্যু দুইজনের

গুয়াহাটি, ১২জুলাই : শনিবার রাতের টানা বৃষ্টিতে প্ৰাণ নিল দুই যুবকের৷ এই টানা বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে গুয়াহাটির নিকটবৰ্তী এক আবাসীক এলাকায়৷ জানা গেছে, গতকাল রাতের প্ৰবল বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসায়শুয়ে থাকা তিন যুবকের উপর মাটি চাপা পড়ে৷ সৌভাগ্যক্রমে এরই মধ্যে একজন যুবক প্ৰাণ বাঁচাতে সক্ষম হয়৷ আর বাকী দুজন মাটির চাপায় প্ৰাণ হারায়৷ ওই মৃত দুই যুবক ক্রমে বিশাল প্ৰধান(১৯) এবং মোহন প্ৰসাদ গিমেরি(২০)৷ স্থানীয় বাসিন্দারা কাক ভোরে ঘটনাটি জানতে পেরে এসডিআরএফ বাহিনীকে খবর দেয়৷ এরপর এসডিআর এফ বাহিনীর তৎপরতায় দুই মৃত যুবককে মাটির নীচ থেকে উদ্ধার করা হয়৷ খবর পেয়ে যোরাবাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুঁটে এসে…
Read More
রাজ্যে অভাব প্লাজমা দাতার

রাজ্যে অভাব প্লাজমা দাতার

পরিসংখ্যান বলছে, রাজ্যে সংক্রমণ মুক্ত কমবেশী ১৭ হাজার মানুষ। কিন্তু স্বেচ্ছায় প্লাজমা দিতে এগিয়ে এসেছেন মাত্র ১৫ জন। ফলে সংক্রমিতদের দেহে প্লাজমা থেরাপির উদ্যোগ বাধাপ্রাপ্ত। জানা গিয়েছে, এযাবৎকাল যাঁরা প্লাজমা দিয়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ স্বাস্থ্যকর্মী। কিন্তু সেই দান অপ্রতুল। যদিও প্লাজমা ব্যাংক ঘিরে আশার আলো দেখছেন গবেষক-চিকিৎসকরা। মেডিক্যাল কলেজেই রাজ্য সরকার তৈরি করেছে প্লাজমা ব্যাঙ্ক। এই বিভাগ সিএসআইআর এবং আইআইসিবি'র সঙ্গে যার ভাবে প্লাজমা ট্রায়াল চালাচ্ছে। এখনও পর্যন্ত ৪০ জন রোগীর দেহে এই ট্রায়াল চলেছে। অভ্যন্তরীণ রিপোর্টে এমনটাই দাবি। প্লাজমা থেরাপি প্রসঙ্গে গবেষক-চিকিৎসক দ্বৈপায়ন গঙ্গোপাধ্যায় বলেছেন, "আমরা মোট সুস্থ রোগীর মধ্যে ২০%-এর সম্মতি পেয়েছি। ওদের আশঙ্কার কারণ আবার সংক্রমণ। আসলে…
Read More
উত্তরপ্রদেশ জুড়ে পুলিশের একের পর এক এনকাউন্টার

উত্তরপ্রদেশ জুড়ে পুলিশের একের পর এক এনকাউন্টার

কানপুরে গত দশদিনে প্রবলভাবে এনকাউন্টারের পর এনকাউন্টার হয়ে যাচ্ছে ৷ এই অপারেশনের নাম ‘অপারেশন ক্লিন’৷ প্রায় একডজন অপারেশন হয়েছে এরমধ্যে ৷ এরমধ্যে  হিস্ট্রি শিটার বিকাশ দুবে সহ ১০ জন মারা গিয়েছে আর ১৫ জন অত্যন্ত আহত হয়েছে ৷ ২ ও ৩ জুলাইয়ের রাতে আট পুলিশ কর্মী শহিদ হন ৷ এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় অত্যন্ত অখুশি হয়েছিলেন ৷ আর মুখ্যমন্ত্রীর অখুশি হওয়ার পরেই পুলিশ একেবারে উঠে পড়ে লাগে ৷ বিকাশ দুবে সমেত তার গ্যাংয়ের প্রেম প্রকাশ পান্ডে, অতুল দুবে, অমর দুবে, প্রভাত মিশ্র, প্রবীণ মারা যায় ৷ এছাড়া ভাদোহিতে কুখ্যাত অপরাধী দীপক গুপ্তা, আলিগড়ের দুষ্কৃতী বাবলু, বহরাইচে গোরক্ষপুর নিবাসী…
Read More
মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ

মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ

আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬৭ হাজার মানুষ। শনিবার আমেরিকায় আক্রান্ত হয়েছেন ৬৬,৫২৮ জন। মৃত্যু হয়েছে ৭৬০ জনের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ট্যালি অনুসারে এই তথ্য জানা গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচদিনের মধ্যে চারদিনই দিনে ৬০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আমেরিকায়। আমেরিকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৩,৫৫,৬৪৬। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৩৭,৪০৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১৪,৯০,৪৪৬ জন।
Read More
ভোপালের এলাকায় আতঙ্ক চরমে

ভোপালের এলাকায় আতঙ্ক চরমে

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে শিশুদের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ ৷ গত ১১ দিনে ৪৪ টি বাচ্চার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ এরমধ্য ১৫ বছরের কম বিভিন্ন বয়সী খুদে রয়েছে ৷ ভোপালে আনলকের মধ্যে ১১ দিনে মোট ১২৯৬০ টি স্যাম্পেল টেস্ট হয়েছে ৷ এরমধ্যে ৭৬৭ জন পজিটিভ হয়েছেন ৷ এই পজিটিভ রিপোর্ট আসা রোগীদের মধ্যে ১৫ বছরের কম ৪৪ টি বাচ্চা রয়েছে৷ ১ বছর থেকে ১৫ বছর পর্যন্ত বাচ্চারা করোনা পজিটিভ হয়েছে৷ আর যদি ১৮ বছর পর্যন্ত অর্থাৎ মাইনর ধরা হয় তাহলে সংখ্যাটি বেড়ে ৫৬ হবে ৷ ১ বছরের পাঁচটি শিশুর করোনার করাল থাবায় আক্রান্ত ৷ জানা যাচ্ছে একেবারেই…
Read More
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮,৬৩৭

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮,৬৩৭

স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮,৬৩৭ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। আনলকের দ্বিতীয় পর্বে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৫১ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২,৬৭৪। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৩৪ হাজার…
Read More
রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ

রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ। একদিনে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩৪৪ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮,৪৫৩ জন। অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৬। বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৯,৫৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১১ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১৭,৯৫৯। 
Read More
নিষিদ্ধ হবে গোহত্যা

নিষিদ্ধ হবে গোহত্যা

কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু চৌহানের কার্যালয়ের তরফ থেকে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, ‘সরকার গোহত্যার উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আইন লাগু করতে প্রতিবদ্ধ। করোনার সঙ্কট কেটে গেলেই বিশেষজ্ঞদের একটি সমিতি গঠন করা হবে আর প্রয়োজন হলে এই সমিতি গুজরাট আর উত্তর প্রদেশে লাগু আইন অধ্যায়ন করার জন্য সেখানে যাবে।” পশুপালন মন্ত্রী চৌহান জানিয়েছেন যে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হবে আর অন্য রাজ্যের তুলনায় কর্ণাটকে এই আইন আরও কড়া ভাবে লাগু করা হবে।
Read More
নিষিদ্ধ হবে গোহত্যা

নিষিদ্ধ হবে গোহত্যা

কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু চৌহানের কার্যালয়ের তরফ থেকে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, ‘সরকার গোহত্যার উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আইন লাগু করতে প্রতিবদ্ধ। করোনার সঙ্কট কেটে গেলেই বিশেষজ্ঞদের একটি সমিতি গঠন করা হবে আর প্রয়োজন হলে এই সমিতি গুজরাট আর উত্তর প্রদেশে লাগু আইন অধ্যায়ন করার জন্য সেখানে যাবে।” পশুপালন মন্ত্রী চৌহান জানিয়েছেন যে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হবে আর অন্য রাজ্যের তুলনায় কর্ণাটকে এই আইন আরও কড়া ভাবে লাগু করা হবে।
Read More
এবার থেকে হোয়াটসঅ্যাপেও পেতে পারেন কোর্ট সমন

এবার থেকে হোয়াটসঅ্যাপেও পেতে পারেন কোর্ট সমন

হোয়াটসঅ্যাপ, ই-মেল, ইনস্টা মেসেজ অ্যাপ এবং ফ্যাক্সের মাধ্যমে আপনার কাছে যেতে পারে কোর্ট তলব। আদালত সমন পাঠাতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে পারে। শুক্রবার ভার্চুয়াল শুনানিতে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা সংক্রমণ আবহে স্বাস্থ্যবিধি মানতে এই পদক্ষেপ। এমনটাই আদালত সূত্রে খবর। এদিনের শুনানিতে বিচারপতি এএস বোপান্না এবং আর সুভাষ রেড্ডির ডিভিশন বেঞ্চ বলেছে, "আমাদের পর্যবেক্ষণে এসেছে এই পরিস্থিতিতে পোস্ট অফিস গিয়ে কোর্টের নথি সংগ্রহ সম্ভব নয়। কিংবা পোস্ট অফিস থেকে লোক পাঠিয়ে সেই নথি পৌঁছে দেওয়া অসম্ভব। তাই এই কাজগুলো এবার থেকে ই-মেল, ফ্যাক্স বা হোয়্যাটসঅ্যাপ মাধ্যমে হতে পারে। আমরা ইনস্টা ম্যাসেঞ্জার অ্যাপস ব্যবহার করতে পারি। দুটি নীল দাগ বলে দেবে…
Read More