আসাম

নিষিদ্ধ হবে গোহত্যা

নিষিদ্ধ হবে গোহত্যা

কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু চৌহানের কার্যালয়ের তরফ থেকে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, ‘সরকার গোহত্যার উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আইন লাগু করতে প্রতিবদ্ধ। করোনার সঙ্কট কেটে গেলেই বিশেষজ্ঞদের একটি সমিতি গঠন করা হবে আর প্রয়োজন হলে এই সমিতি গুজরাট আর উত্তর প্রদেশে লাগু আইন অধ্যায়ন করার জন্য সেখানে যাবে।” পশুপালন মন্ত্রী চৌহান জানিয়েছেন যে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হবে আর অন্য রাজ্যের তুলনায় কর্ণাটকে এই আইন আরও কড়া ভাবে লাগু করা হবে।
Read More
এবার থেকে হোয়াটসঅ্যাপেও পেতে পারেন কোর্ট সমন

এবার থেকে হোয়াটসঅ্যাপেও পেতে পারেন কোর্ট সমন

হোয়াটসঅ্যাপ, ই-মেল, ইনস্টা মেসেজ অ্যাপ এবং ফ্যাক্সের মাধ্যমে আপনার কাছে যেতে পারে কোর্ট তলব। আদালত সমন পাঠাতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে পারে। শুক্রবার ভার্চুয়াল শুনানিতে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা সংক্রমণ আবহে স্বাস্থ্যবিধি মানতে এই পদক্ষেপ। এমনটাই আদালত সূত্রে খবর। এদিনের শুনানিতে বিচারপতি এএস বোপান্না এবং আর সুভাষ রেড্ডির ডিভিশন বেঞ্চ বলেছে, "আমাদের পর্যবেক্ষণে এসেছে এই পরিস্থিতিতে পোস্ট অফিস গিয়ে কোর্টের নথি সংগ্রহ সম্ভব নয়। কিংবা পোস্ট অফিস থেকে লোক পাঠিয়ে সেই নথি পৌঁছে দেওয়া অসম্ভব। তাই এই কাজগুলো এবার থেকে ই-মেল, ফ্যাক্স বা হোয়্যাটসঅ্যাপ মাধ্যমে হতে পারে। আমরা ইনস্টা ম্যাসেঞ্জার অ্যাপস ব্যবহার করতে পারি। দুটি নীল দাগ বলে দেবে…
Read More
ভারতীয় সেনার জন্য জিপসি পাঠিয়েছে মারুতি

ভারতীয় সেনার জন্য জিপসি পাঠিয়েছে মারুতি

ভারতীয় সেনা তাদের কাজের জন্য অন্যান্য গাড়ির মধ্যে জিপসিকে বেশ নির্ভর করে। তাই মারুতি জুন মাসে ভারতীয় সেনার জন্য ৭০০ বেশি জিপসি পাঠায়। ভারতীয় সেনার কাছ থেকে অনুরোধ আশায় ওই জিপসি গাড়ি গুলি ডেলিভারি করা হয়েছে। এই জিপসির থাকে ১.৩ লিটার পেট্রোল মোটর। আর আগেই প্রমাণ হয়েছে এই গাড়ি সক্ষম ভারতীয় সেনাকে বহু বছর ধরে পরিষেবা দিতে বিশেষত পাহাড়ি অঞ্চল গুলিতে। নতুন এই জিপসি গুলির 4WD ড্রাইভ সক্ষম সব রকম প্রয়োজনে চলতে পারে। তবে মারুতির মুখপাত্র এই বিষয়ে কোন মন্তব্য করেননি। জিপসি যে সাহায্য করে থাকে সেটা হল এ গাড়ি ঘুরে বেড়ালেও খুব সামান্যই রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। বিশেষত দেশের সুদূর…
Read More
দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে

দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে

মাত্র চারদিন আগে যে সংখ্যাটা ছিল সাত লক্ষ, তা বদলে গেল প্রায় আট লক্ষে।‌ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়ার তথ্য অনুসারে, শুক্রবার শেষ একদিনে করোনা সংক্রমণ ধরা পড়েছে মোট ২৬,৫০৬ জনের শরীরে। তাই সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৩,৮০২ জন। এদিকে মৃত্যুর সংখ্যাও প্রায় ২২ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২১,৬০৪ জন। এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ‌১ কোটি ১০ লক্ষ কোভিড টেস্ট করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। সবচেয়ে চিন্তার বিষয় যেখানে ১১০ দিন লেগেছে ১ লক্ষ করোনা সংক্রমণের জন্য, সেখানে পরে মাত্র ৫২ দিন লেগেছে ৮ লক্ষ…
Read More
করোনার কারণে বাতিল করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা

করোনার কারণে বাতিল করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা

 করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে বাতিল করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হবে বলে জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। শনিবার তিনি বলেন, করোনা সংকটকে সামনে রেখে দিল্লি সরকার চূড়ান্ত পরীক্ষা-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন, যাতে কেন্দ্রের অধীনে থাকা সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির জন্য এই একই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইউজিসি কমিশন (UGC) বিশ্ববিদ্যালয়গুলির টার্মিনাল সেমিস্টার সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়, সংশোধিত নির্দেশিকা অনুযায়ী চলতি বর্ষের বিশ্ববিদ্যালয় পরীক্ষা অবশ্যই ২০২০ সালের…
Read More
আসাম রাইফেলের সঙ্গে সংঘর্ষে নিহত ৬ নাগা জঙ্গি

আসাম রাইফেলের সঙ্গে সংঘর্ষে নিহত ৬ নাগা জঙ্গি

শনিবার কাকভোরে অসম রাইফেলসের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে ছয় নাগা বিদ্রোহী (insurgents )। নিহতরা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগালিম-ইসাক মুভিয়া (NSCN-IM)-র সদস্য। মূলত উত্তর-পূর্ব ভারতে সক্রিয় মাওবাদী নাগা জাতীয়তাবাদী বিচ্ছিন্নতাবাদী দল। ছ'টি আগ্নেয়াস্ত্র ছাড়াও নিহত NSCN-IM বিদ্রোহীদের কাছ থেকে গোলাবারুদ-সহ একাধিক যুদ্ধ সরঞ্জাম উদ্ধার হয়েছে। সূত্রের খবর, তিনসুকিয়া থেকে ৫০ কিলোমিটার পূর্বে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার খোনসা এলাকায় সংঘর্ষ হয়। নির্দিষ্ট গোয়েন্দা খবরের ভিত্তিতেই অসম রাইফেলসের একটি দল এদিন ভোরে খোনসায় অভিযান চালায়।
Read More
ক্ষতি কমাতে  আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব  রেলওয়ের

ক্ষতি কমাতে আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব রেলওয়ের

করোনা আবহে সারা ভারতে যাত্রীবাহী ট্রেন চলাচল প্রায়বন্ধ। হাতে গোনা দুই একটি ট্রেন চললেও যাত্রীর সংখ্যা কম।লোকসানে চলছে রেল। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের একই হাল।এই লোকসানের বহর কমিয়ে মালবাহী ট্রেন চালিয়ে ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগী উত্তর-পূর্ব সীমান্ত রেল।আরো বেশি পণ্যের সঙ্গে মালগাড়ির গতিবেগও যাতে বাড়ানো যায় এবং সেইসঙ্গে যাতে দ্রুত মাল পৌঁছে দেওয়া যায় সেদিকে নজর দিচ্ছে উত্তর-পূর্ব রেল বলে জানা গিয়েছে
Read More
ভূমিধসে নেপালে মৃত

ভূমিধসে নেপালে মৃত

নেপালের মরশুম ভবন ভারী বর্ষণের কথা জানিয়ে আগাম লোকজনকে সতর্ক করেছিল। নদী তীরবর্তী অঞ্চল এবং নিচু এলাকায় যাঁরা রয়েছেন, আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে তাঁদেরও সতর্ক করা হয়েছে। নেপালের দুই জেলায় একাধিক ভূমিধসের জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ চল্লিশেরও বেশি। বৃহস্পতিবার রাত থেকেই ব্যাপক বর্ষণ শুরু হয়েছে কাসকি ও লামজুং জেলায়। যার জেরে ওই দুই জেলার একাধিক স্থানে ধস নামতে শুরু করে।কাসকি জেলায় তিনটি ভিন্ন ভূমিধসে সাত জনের মৃত্যু হয়েছে। কাসকির ডিএসপি সুভাস হামাল জানান, স্থানীয় সময় শুক্রবার ভোররাত আড়াইটে নাগাদ কাসকির পোখারা শহরে ভূমিধসে একটা গোটা বাড়ি ধূলিস্যাত্‍‌ হয়ে যায়। তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ জন ধ্বংস্তূপের নীচে…
Read More
কেরলে হাতির মৃত্যুর পর কেন্দ্র ও রাজ্যকে আইন বদলের নোটিস সুপ্রিম কোর্টের

কেরলে হাতির মৃত্যুর পর কেন্দ্র ও রাজ্যকে আইন বদলের নোটিস সুপ্রিম কোর্টের

চলতি বছর মে মাসে কেরলের পালাক্কাড়ে ঘটে এই নৃশংস ঘটনা। বাজিভর্তি ফল খেয়ে ফেলে একটি গর্ভবতী হাতি। ফলটি তার মুখের মধ্যে যাওয়ার পরে বিস্ফোরণ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় সে। ওই অবস্থায় বেশ কিছু জায়গায় ঘোরে হাতিটি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নদীর জলে মুখ ডুবিয়ে বসে থাকে সে। ওই অবস্থাতেই ২৭ মে মৃত্যু হয় হাতিটির। এই বর্বর ঘটনায় কড়া শাস্তির দাবি জানিয়েছিলেন সবাই। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করে কেরল সরকার। এই ঘটনা জানার পরেই শুরু হয় বিক্ষোভ। নেটিজেনরা তো বটেই সেলিব্রিটিরাও দোষীদের শাস্তির আবেদন জানান। তারপরেই কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ভারতের অনেক এলাকাতেই বন্য পশুদের হাত…
Read More
ভারতের আকাশে জ্বলজ্বল করবে ধূমকেতু ‘নিওওয়াইস’

ভারতের আকাশে জ্বলজ্বল করবে ধূমকেতু ‘নিওওয়াইস’

মে মাসেই ‘সোয়ান’ নামে এক ধূমকেতু দেখা দিয়ে গিয়েছিল পৃথিবীর আকাশে। বিজ্ঞানীরা যাকে বলেছিলেন ‘রাজহাঁস।’ এবার উত্তর গোলার্ধের আকাশজুড়ে রাজকীয় আলো ছড়িয়ে দেবে নিওওয়াইস। পৃথিবী থেকে এখন তার দূরত্ব মাত্র ২০ কোটি কিলোমিটার। আগুনে রূপ তার। স্বভাবে বরফের শীতলতা থাকলেও গতিবেগে দুরন্ত। তার আলোর ঝলক কয়েক কিলোমিটার অবধি বিস্তৃত। দুটো লেজও আছে। সেই গরবেই গরবিনী সে। মহাশূন্যে একা, বিচ্ছিন্ন, সঙ্গীহীন হয়ে ঘুরতে ঘুরতে আমাদের সৌরমণ্ডলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছে দিনকয়েক আগেই। সূর্যকেই আপন ভেবে এতদিন তার চারপাশেই পাক খাচ্ছিল। এখন নজরে পড়েছে পৃথিবী। তারই মায়ায় একটু একটু করে এগিয়ে আসছে। যতই কাছে আসছে তার রূপের ছটায় ভরে উঠছে মহাকাশ। সে…
Read More