আসাম

শিব নাদার ইউনিভার্সিটির অনলাইন সার্টিফিকেশন প্রোগ্রাম

শিব নাদার ইউনিভার্সিটির অনলাইন সার্টিফিকেশন প্রোগ্রাম

ভারতের অগ্রণী মাল্টিডিসিপ্লিনারি ও রিসার্চ-ভিত্তিক ইউনিভার্সিটি শিব নাদার ইউনিভার্সিটি লঞ্চ্‌ করল ‘ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স ফর বিজনেস’ (ডিএসএবি) বিষয়ে একটি নতুন অনলাইন সার্টিফিকেট প্রোগ্রাম। এই অভিনব ও ইন্টেন্সিভ ১৪-সপ্তাহব্যাপী প্রোগ্রামটি অনলাইনে আরম্ভ হবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে। ডিএসএবি প্রোগ্রামটিতে থাকবে মডেলিং, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস ও ডেটা ম্যানিপুলেশন-এর জন্য প্রয়োজনীয় ‘কনসেপ্টস অফ স্ট্যাটিটিক্স অ্যান্ড ইকোনমেট্রিক্স’, যা পাওয়া যাবে বিভিন্ন টুলস, প্রিডিক্টিভ মডেলিং, মেশিন লার্নিং, প্রেস্ক্রিপ্টিভ মডেলিং, টেক্সট মাইনিং ও নিউট্রাল নেটওয়ার্কস ব্যবহার করে। এই প্রোগ্রাম শিক্ষার্থীদের টুলস-সহ (যেমন এসকিউএল, পাইথন, টেন্সরফ্লো, ট্যাবলো ইত্যাদি) প্রয়োজনীয় টেকনিক্যাল স্কিলস গঠনে সাহায্য করবে।  এই কোর্সের জন্য ডেটা সায়েন্সেস ও বিজনেস অ্যানালিটিক্সে ভারতের অগ্রণী ও বিশ্বব্যাপী…
Read More
কোভিড আক্রান্ত কেউ মারা গেলে চাকরি পাবেন পরিবারের একজন

কোভিড আক্রান্ত কেউ মারা গেলে চাকরি পাবেন পরিবারের একজন

আজ, বুধবার নবান্নের সভাঘরে বৈঠক চলার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এ বিষয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে যাঁরা কোভিড ওয়ারিয়র, তাঁদের লড়াইকে সম্মান জানানোর সঙ্গে স্বীকৃতিও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, কোভিড লড়াইয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবারের কোনও এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশকর্মী থেকে সিভিক ভলান্টিয়ার– যে কোনও কোভিড যোদ্ধার ক্ষেত্রেই এই ক্ষতিপূরণ মিলবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। এদিন মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানান, এ রাজ্যে মোট ২৬৮ জন পুলিশকর্মী করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ৩০ জন চিকিৎসকও আক্রান্ত হয়েছেন করোনা চিকিৎসা করতে গিয়ে। রাজ্যে আক্রান্ত নার্সের সংখ্যা ৪৩। এছাড়াও ৬২ জন সরকারি…
Read More
করোনা প্রতিষেধক পরীক্ষা শুরু ভারতেও

করোনা প্রতিষেধক পরীক্ষা শুরু ভারতেও

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব মঙ্গলবার জানালেন করোনাভাইরাস প্রতিষেধক আবিষ্কারের জন্য ভারতে ক্লিনিকাল ট্রায়াল চলছে। তিনি জানান, পশুদের উপর সফল প্রয়োগের পর দুটি টিকা বাছাই করা হয়েছে। আইসিএমআর প্রধান বলেন, ‘দুটি ভারতীয় টিকা আছে। ইঁদুর এবং খরগোশের উপর সফলভাবে বিষক্রিয়ার পরীক্ষা করা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছিল। তার ভিত্তিতে চলতি মাসের গোড়ায় প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের শুরুর অনুমতি পেয়েছে দুটিই।’ দুটি টিকারই পরীক্ষার একাধিক জায়গা নির্ধারিত হয়ে গিয়েছে এবং প্রতিটি জায়গায় প্রায় ১,০০০ জন স্বেচ্ছাসেবকের দেহে সেই টিকা প্রয়োগ করা হচ্ছে। একইসঙ্গে আইসিআর প্রধান জানান, ব্রিটেন, আমেরিকা এবং…
Read More
আগামীকাল থেকে ফের ৪ দিনের জন্য বন্ধ থাকছে চম্পাসারি বাজার

আগামীকাল থেকে ফের ৪ দিনের জন্য বন্ধ থাকছে চম্পাসারি বাজার

আবার কালকে থেকে ৪ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে চম্পাসারি বাজার এমনটাই জানিয়েছেন জেলাশাসক এস সহায়।আজ পুরো বাজারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেলা শাসক জানিয়েছেন যে আগামীকাল বৃহস্পতিবার থেকে ৪দিনের জন্য বন্ধ থাকছে চম্পাসারি মার্কেট। উল্লেখ্য যে কিছু দিনধরেই প্রধাননগর এলাকাটি লকডাউন করা হয়েছে।মার্কেটটি এর কাছাকাছি হওয়ায় প্রশাসনকে বন্ধ রাখতে হচ্ছে ।
Read More
রাজ্যের লকডাউনের মেয়াদ বাড়ল!

রাজ্যের লকডাউনের মেয়াদ বাড়ল!

প্রাথমিকভাবে বলা হয়েছিল লকডাউন থাকবে ৭ দিন। সেই মতো গত বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা-সহ রাজ্যের নানান জায়গার কনটেইনমেন্ট জোনগুলিতে শুরু হয় কঠোর লকডাউন। কিন্তু মঙ্গলবারই সরকারের তরফে জানানো হল, লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। আপাতত ১৯ জুলাই, রবিবার পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউনের মেয়াদ।মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফে চিঠি দিয়ে কলকাতা-সহ সমস্ত জেলার প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়, লকডাউন আপাতত ১৯ জুলাই, ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে। সেই মতো কলকাতা ও সংলগ্ন এলাকা, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, রায়গঞ্জ ও শিলিগুড়ি-সহ রাজ্যের সমস্ত কনটেইনমেন্ট জোনগুলিতে বলবৎ থাকবে লকডাউন।
Read More
করোনা রোগীকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হোক

করোনা রোগীকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হোক

মঙ্গলবার আইআরডিএআই–এর পক্ষ থেকে বলা হয়েছে, যে করোনা ভাইরাস চিকিৎসায় নগদহীন সুবিধা দেওয়া হোক এবং বিমা অনুযায়ী যদি করোনা রোগীর বন্দোবস্ত এবং সুযোগ–সুবিধা না দেওয়া হয় তবে সেই হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পরিষেবা স্তরের চুক্তির (‌এসএলএ)‌ অন্তর্গত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংশ্লীষ্ট সাধারণ ও স্বাস্থ্য বিমার পক্ষ থেকে দ্রুত হাসপাতালগুলির বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্য বা অঞ্চলের উপযুক্ত সরকারী এজেন্সিগুলিতে রিপোর্ট করতে বলা হয়েছে। জীবন বিমার ওয়েবসাইটে এই পদক্ষেপগুলি প্রকাশিত করা হতে পারে।‌ বিবৃতিতে আরও বলা হয়েছে, 'বিমা সংস্থা যার সঙ্গে পরিষেবা স্তরের চুক্তিতে প্রবেশ করেছে সেই নেটওয়ার্ক সরবরাহকারী (হাসপাতাল) এর তালিকা বিমাকারী এবং টিপিএ এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।'
Read More
গুগল কোটির বেশি বিনিয়োগ করবে জিও প্ল্যাটফর্মে

গুগল কোটির বেশি বিনিয়োগ করবে জিও প্ল্যাটফর্মে

বুধবার জানা গেল জিও প্ল্যাটফর্মে ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গুগল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানী এদিন সংস্থার ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় একথা জানিয়েছেন। তিনি বলেন, জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশ শেয়ারের মালিক হতে চলেছে গুগল। গত এপ্রিলে ফেসবুক জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছিল। এই নিয়ে মোট ১ লক্ষ ৫২ হাজার ৫৫ কোটি ৪৫ লক্ষ টাকার তহবিল গঠন করল রিলায়েন্সের টেলিকম শাখা। বর্তমানে জিও-র গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি। এই বিপুল গ্রাহক সংখ্যাকে ব্যবহার করে আগামী দিনে জিও খুচরো ব্যবসা, শিক্ষা ও পেমেন্টের ব্যবসা বাড়াতে চায়। ৬৩ বছর বয়সী মুকেশ অম্বানী জিও…
Read More
বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে

দেশে চলছে আনলক পর্ব২। করোনার আবহেই স্বাভাবিক ছন্দে ফিরতে কাঁটা সেই করোনাই। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা পরিস্থিতি আরো ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে পর্যটন শিল্পকে। রাজ্য পর্যটন শিল্পগুলো ধীরে ধীরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও পর্যটকরা পর্যটনে নারাজ।নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছে না তারা।তারওপর রয়েছে যাতায়াতের সমস্যা। এতেই সমস্যায় পড়েছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পর্যটনের সঙ্গে যুক্ত একাধিক হোটেল মালিক,দোকানদার,গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত মালিক-ড্রাইভাররা। এমন অবস্থায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের সাহায্যের আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলি।
Read More
শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল

শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে শুক্রবার বিকেলে প্রকাশ করা হবে ফলাফল। পরীক্ষা চলাকালীনই করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে উচ্চমাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষা বাতিলই হয়ে যায় শেষমেশ। ২০২০ সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে বিকেল সাড়ে ৩ টেয়। প্রকাশিত হবে না কোনও মেধাতালিকা। করোনা লকডাউনের জেরে সিবিএসই, আইসিএসই এবং আইএসসির পরীক্ষাও বাতিল হয়ে যায়। উচ্চমাধ্যমিকের পরীক্ষা মার্চ মাসে স্থগিত হয়ে যাওয়ার পরে ঠিক হয় জুলাই মাসে করোনা পরিস্থিতি কিছুটা ছন্দে ফিরলে বাদ থাকা পরীক্ষা আয়োজন করা হবে ২, ৬ ও ৮ জুলাই। কিন্তু সেই পরীক্ষাও আয়োজিত হতে পারেনি।
Read More
5G বাজারে আনতে তৈরি জিও

5G বাজারে আনতে তৈরি জিও

বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি৷ তিনি জানালেন, সম্পূর্ণ 5G সলিউশন তৈরি করে ফেলেছে জিও৷ সরকার স্পেকট্রাম দিলেই আগামী বছর মেড ইন ইন্ডিয়া  5G লঞ্চ করবে জিও৷ তিনি বলেন, 'ভারতে কার্যকরী হয়ে গেলেই, বিশ্বের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে 5G সলিউশন রফতানি করবে জিও প্ল্যাটফর্মস৷ আমি গর্বের সঙ্গে বলছি, গোটা 5G প্রক্রিয়াটির যাবতীয় কাজ করেছেন জিও-র কর্মীরা৷ স্পেকট্রাম বরাত পেলেই চালু হয়ে যাবে পরিষেবা৷' তিনি আরও জানান, বিশ্বমানের 5G পরিষেবা দিতে তৈরি রয়েছে জিও৷ স্পেকট্রাম পেলেই ট্রায়াল রান শুরু হবে৷ Google এবং জিও-- যৌথ ভাবে সস্তায় 5G স্মার্টফোন তৈরি করবে৷ তিনি বলেন, আমাদের…
Read More