আসাম

লকডাউনে চাকরি হারানো শ্রমিককে বেকারত্ব ভাতা দেবে কেন্দ্র

লকডাউনে চাকরি হারানো শ্রমিককে বেকারত্ব ভাতা দেবে কেন্দ্র

প্রায় ৪১ লক্ষ শ্রমিককে বেকারত্ব ভাতা দিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের পৌরহিত্যে Employees State Insurance Corporation বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে। ২৪ মার্চ ও ৩১ ডিসেম্বর ২০২০-র মধ্যে চাকরি হারানো বা সম্ভাব্য চাকরি হারানোর ক্ষেত্রে এই ভাতা দেওয়ার কথা হয়েছে। এই মুহূর্তে প্রায় ৮০ লাখ কর্মী ইএসআইসি স্কিমের সঙ্গে যুক্ত আছেন ও বর্তমানে চাকরি হারিয়েছেন। তাদের প্রায় ৫০ শতাংশ লাভবান হবেন সরকারের এই সিদ্ধান্তে।  ESIC-র বোর্ড সদস্য অমরজিৎ কৌর বলেন যে শেষ তিন মাসের গড় মাইনের ৫০ শতাংশ দেওয়া হবে। তবে তিনি আক্ষেপ করেন যে কারা এই লাভ পাবেন, সেই মাপকাঠি আরেকটু শিথিল করলে প্রায় ৭৫ লক্ষ শ্রমিক…
Read More
গুজরাত রেলস্টেশন বিস্ফোরণের দেড় দশক পর আসামি গ্রেফতার বাংলায়

গুজরাত রেলস্টেশন বিস্ফোরণের দেড় দশক পর আসামি গ্রেফতার বাংলায়

অহমদাবাদের কালুপুর রেলওয়ে স্টেশন বিস্ফোরণ মামলায় প্রায় দেড় দশক ধরে গুজরাত পুলিশ তাকে খুঁজছিল। কিন্তু, সে ছিল ধরাছোঁওয়ার বাইরে। অবশেষে ঘটনার চোদ্দো বছর পরে গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে ধরা পড়ল বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত আব্দুল রজ্জাক গাজি-কে। প্ল্যাটফর্ম নম্বর ২ ও ৩-এর মাঝে বোমা রেখেছিল জঙ্গিরা। গুজরাত এটিএস বৃহস্পতিবার জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গের একটি গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, ধৃতের সঙ্গে পাক গুপ্তচর আইএসআই ও লস্করের যোগ রয়েছে। অফিসাররা জানান, কালুপুর রেলস্টেশন বিস্ফোরণের পর লস্করের মূল দুই অভিযুক্ত জুলফিকার কাগজি ও আবু জুন্দলকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় বসিরহাটের বাড়িতে আশ্রয় দিয়েছিল আব্দুল রজ্জাক গাজি। ওই…
Read More
গ্রিনল্যান্ডের বেহাল দশা

গ্রিনল্যান্ডের বেহাল দশা

গ্রিনল্যান্ড হলেও বাস্তবে উত্তর গোলার্ধের এই বিশাল দ্বীপটি ছিলো পুরু স্তরের বরফে ঢাকা- তথা 'হোয়াইটল্যান্ড'। এর ৭৯ শতাংশই বরফে ঢাকা। বৃহস্পতিবার কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালের গবেষণায় প্রকাশিত হয়েছে, ২০১৯ সালে গ্রিনল্যান্ডের বরফের আস্তর জুলাই পর্যন্ত ২২৩ বিলিয়ন টন বরফ হারিয়েছে। ঐ বছরজুড়ে প্রায় ৫৩৩ বিলিয়ন টন বরফ গলেছে। মূলত জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবেই গ্রিনল্যান্ডের এমন বেহাল দশা। এভাবে বরফ গলতে থাকায় সমুদ্রের পৃষ্ঠের উচ্চতাও বাড়ছে পাল্লা দিয়ে। ফলে উপকূলীয় বা নিম্নাঞ্চলের মানুষ হারাচ্ছে ভূমি, দেখা দিচ্ছে বন্যা। প্রতি বছর গ্রিনল্যান্ডের বরফ গলে এক মিলিমিটার করে সমুদ্রস্তরের উচ্চতা বাড়ছে।গত বছর পৃথিবীর তাপমাত্রা সবেচেয়ে বেশি ছিল। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, ১২০ বছরের মধ্যে আর্কটিক অঞ্চলে সর্বোচ্চ…
Read More
প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত

প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার তাঁদের প্রত্যেকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে কেলি ডিরেক্টরস বাংলোতে রয়েছেন ৭২ বছরের লালুপ্রসাদ যাদব। জানা গিয়েছে বাংলোর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৯ নিরাপত্তারক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে ১৪ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। ২০১৭ সালের শেষদিক থেকে রাঁচির সেন্ট্রাল জেলে ছিলেন তিনি। সেখান থেকেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে পাঠানো হয় লালুপ্রসাদকে। রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের সুপারিন্টেন্ডেন্ট বিবেক কাশ্যপ জানিয়েছেন, লালুপ্রসাদের শরীর নিয়ে কোনও ঝুঁকি তাঁরা নেবেন না। রাঁচির জেলাশাসককে জানানো হয়েছে পুরো ঘটনা। ঝাড়খণ্ড সরকারও বিহারের প্রাক্তন…
Read More
রেড অ্যালার্ট জারি হলা দেশের দুই রাজ্যে

রেড অ্যালার্ট জারি হলা দেশের দুই রাজ্যে

নয়াদিল্লি: ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর রাম মন্দির নির্মাণের ইস্যুকে সামনে রেখে হামলা করতে পারে জঙ্গিরা। ক্রমশ সক্রিয় হচ্ছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন। এই মর্মে দেশের দুটি রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গোয়েন্দারা জানাচ্ছেন, এবার জঙ্গিদের টার্গেট বিজেপি ও আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সহ দেশের দক্ষিণপন্থী নেতারা। যেখানে বলা হয়েছে কিছু ইসলাম উগ্রবাদী সক্রিয় হয়ে উঠেছে এই পরিকল্পনা সফল করার জন্য। বেশ কয়েকজন নেতার প্রতিদিনের গতিবিধি নজরে রেখেছে তারা। হামলা বাস্তবায়িত করতে কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। ভারতে ডি কোম্পানির স্লিপার সেলগুলি এই পরিকল্পনা করছে বলে খবর। জানান দুবাই ও অস্ট্রেলিয়ার…
Read More
কলেজে ভর্তির তথ্য সরবরাহে পোর্টাল তৈরী করল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

কলেজে ভর্তির তথ্য সরবরাহে পোর্টাল তৈরী করল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

কলকাতা: করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে ১০ অগাস্ট থেকেই অনলাইনে রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এবার কলেজে ভর্তি প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রীদের যাতে আরও সুবিধা হয় তার জন্য ‘বাংলার উচ্চশিক্ষা' নামের একটি পোর্টাল চালু করার কথা ঘোষণা করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একটি টুইট করে সরকারের তরফে একথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, "এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা' পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।" সেইসঙ্গে পোর্টালের লিঙ্কও নিজের টুইটারে জুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই পোর্টালে মূলত, রাজ্যে কোন জেলায় কতগুলি কলেজ রয়েছে…
Read More
করোনা ভ্যাকসিন উৎপাদনে ভারতের সহযোগিতা চাইল রাশিয়া

করোনা ভ্যাকসিন উৎপাদনে ভারতের সহযোগিতা চাইল রাশিয়া

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যেই রাশিয়া স্পুটনিক ভি নামের করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে বলে দাবি করেছে। স্পুটনিক ভি নামের এই ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমায়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি নামের একটি সংস্থা। তাদের সঙ্গে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগিতা ছিল। ভ্যাকসিনে ভাল কাজ হচ্ছে বলেও জানিয়েছেন তারা। কিন্তু এবার সেই ভ্যাকসিন তারা ভারতের সঙ্গে মিলে উৎপাদন করতে চাইছে, এমনটাই জানিয়েছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রেভ। যদিও আমেরিকা ও ব্রিটেন জানিয়েছে, রাশিয়ায় তৈরি এই ভ্যাকসিন তাদের দেশে ব্যবহার হবে না। দিমিত্রেভ বলেন, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপাচ্যের অনেক দেশ এই ভ্যাকসিন উৎপাদন…
Read More
গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ করবে সরকার

গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ করবে সরকার

গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি' পদে মোট ৩৩,০০০ শূন্যপদে নিয়োগ করতে চলেছে । অগস্ট মাসেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নবান্ন। সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ হতে চলেছেন গ্রুপ ‘সি’ কর্মীরা। এ ক্ষেত্রে শূন্যপদ রয়েছে মোট ১৭,৭২৩টি। এ ছাড়া, গ্রুপ ‘বি’ কতর্মীদের ক্ষেত্রে মোট ৯,১২৭ শূন্যপদে নিয়োগ হবে। গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগ হবেন মোট ৬,৭৮০ জন। রাজ্য অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। যদিও কোন দফতরে কত জন কর্মী নিয়োগ হবেন, তা সবিস্তারে জানা যায়নি। 
Read More
ম্যান ভার্সেস ওয়াইল্ডে এবার অক্ষয় কুমার !

ম্যান ভার্সেস ওয়াইল্ডে এবার অক্ষয় কুমার !

ম্যান ভার্সেস ওয়াইল্ডে বিয়ার গ্রিলস এর সঙ্গে এবার অক্ষয় কুমার । অনুষ্ঠানের টিজার প্রকাশ করলেন বলিউড খিলাড়ি । ম্যান ভার্সেস ওয়াইল্ডে এবার দেখা যাবে অক্ষয় কুমারকে । সামনে এই অভিনেতার একাধিক ছবি মুক্তির অপেক্ষায় । তার মধ্যে একদম প্রথমসারিতে রয়েছে লক্ষ্মীবোম্ব । তাই ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো আন্তর্জাতিক মাধ্যমকে ছবি প্রচারের কাজে ব্যবহার করতে অক্ষয়ের এই উদ্যোগ । বলিউড সূত্রে এমনটাই খবর । সেই অনুষ্ঠানের টিজার শুক্রবার সোশাল মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সেই টিজারে বিয়ার গ্রিলস ও অক্ষয় কুমার দুজনকেই বেশ শারীরিক কসরৎ করতে দেখা গিয়েছে। এর আগে এই অনুষ্ঠানে তামিল ছবির সুপারস্টার রজনীকান্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অংশ নিতে দেখা…
Read More
শিলিগুড়িতে অবশেষে চালু হল সেফ হাউস

শিলিগুড়িতে অবশেষে চালু হল সেফ হাউস

প্রায় একমাস পর অবশেষে শিলিগুড়িতে চালু হলো সেফহাউস । শিলিগুড়িতে উত্তরোত্তর করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত একমাস আগে শিলিগুড়িতে সেফহাউস নির্মাণের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর ।শিলিগুড়িতে করোনা রোগীদের চিকিৎসার জন্য মাটিগাড়ার চ্যাং হাসপাতাল এবং মেডিকেল কলেজের পাশে ডিসান হাসপাতাল কোভিড হাসপাতালে পরিণত করলেও আরো হাসপাতালের প্রয়োজন হয়ে পড়ে শিলিগুড়িতে । সেই মতো জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন শিলিগুড়িতে ইন্ডোর স্টেডিয়ামে সেফ হাউস তৈরির সিদ্ধান্ত নেয় । কিন্তু প্রথমদিকে এই সেফ হাউস নির্মাণে প্রতিবেশীদের নানা বিরোধ প্রতিবাদ সত্ত্বেও পর্যটনমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে সেফ হাউসে করোনা রোগীদের চিকিৎসা শুরু হল আজ থেকে ।জানা গেছে ঈষৎ উপসর্গ বা উপসর্গহীন করোনা রোগীদের এই সেফহাউসে…
Read More