আসাম

কলকাতা পুরসভার নয়া  উদ্যোগ

কলকাতা পুরসভার নয়া উদ্যোগ

প্রত্যেক শহরবাসী যাতে বিনামূল্যে, কোনও সমস্যার সম্মুখীন না হয়ে করোনা পরীক্ষা করাতে পারেন সেজন্য “ডোর স্টেপ টেস্টিং পরিষেবা” চালু করতে চলেছে পুরকর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপে জানাতে হবে আবেদন। এরপরেই আবেদনকারীর বাড়িতে গিয়ে করোনা পরীক্ষা করবে কলকাতা পুরসভা। শহর কলকাতায় করোনা সংক্রমণে রাশ টানতেই এই ঘোষণা করলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এক্ষেত্রে কোন ব্যক্তির শরীরে সামান্যতম করোনার উপসর্গ থাকলে তিনি ৯৮৩০০৩৭৪৯৩ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম, ঠিকানা সহ করোনা পরীক্ষার জন্য আবেদন জানাতে পারেন। এরপর আবেদনকারীর দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে কলকাতা পুরসভার টিম। একইসঙ্গে কমপক্ষে কুড়ি জনকে পরীক্ষার জন্য জানাতে হবে আবেদন। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট-এর মধ্য দিয়ে আবেদনকারীর করোনা পরীক্ষা…
Read More
উত্তর কোরিয়ার দায়িত্ব নিতে পারেন কিম ইয়ো জং

উত্তর কোরিয়ার দায়িত্ব নিতে পারেন কিম ইয়ো জং

তিনি বলে দাবি করেছে একাধিক সংবাদপত্র জানা গিয়েছে, কিম ডায়ে জুংয়ের ঘনিষ্ঠ তথা দক্ষিণ কোরিয়া প্রশাসনের এক আধিকারিক চ্যাং সং মিন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, সম্প্রতি জানা গিয়েছে কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উনের। বেশ কয়েক মাস থেকেই অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম ডায়ে জুংয়ের এক ঘনিষ্ঠ এই খবর জানিয়েছেন। আর তিনি কোমায় চলে যাওয়ায় দেশের দায়িত্ব নিতে পারেন তাঁর বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার নিয়ম হল কোনও নেতা তাঁর কাজের দায়িত্ব অন্যজনকে ততক্ষণ দিতে পারেন না যতক্ষণ না তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, বা তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। উত্তর…
Read More
শিলিগুড়ি পুরনিগমে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

শিলিগুড়ি পুরনিগমে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

করোনা পরিস্থিতিতে অনবরত কাজ করেও গত জুলাই মাস থেকে বেতন মিলছে না পুরনিগমের অন্তর্গত স্বাস্থ্যকর্মীদের। আজ তাই শিলিগুড়ি পুর কর্পোরেশনের সামনে বিক্ষোভে নামল স্বাস্থ্যকর্মীরা ।জানা গিয়েছে কর্পোরেশনে প্রায় আড়াইশোরও বেশি স্বাস্থ্য কর্মীর বেতন বকেয়া।রয়েছে জুলাই থেকে। বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা কাজ করে চললেও তাদের বেতন নিয়ে কর্পোরেশনের অনীহা নিয়ে আজ বিক্ষোভ দেখাল স্বাস্থ্যকর্মীরা।অবিলম্বে বকেয়া বেতন না মেটালে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানা গিয়েছে।শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত প্রায় 262 জন স্বাস্থ্য কর্মী এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রকল্পে কাজ করে চলেছেন।
Read More
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের  দুই নিরাপত্তা রক্ষী করোনায় আক্রান্ত।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দুই নিরাপত্তা রক্ষী করোনায় আক্রান্ত।

করোনায় আক্রান্ত হলো রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষী । কয়েকদিন আগে রাজ্য বিজেপি সভাপতির পরিচারিকারও করোনা পজিটিভ খবর এসেছে। দেহরক্ষীর করোনা সংক্রমনের খবর পাওয়ামাত্রই রাজনৈতিক কর্মসূচী স্থগিত রেখেছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ও আজ করোনা পরীক্ষা করতে পারেন বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে দলীয় কোনো খবর দেওয়া হয়নি। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ও কোনো বার্তা পাওয়া যায়নি
Read More
পাকিস্তানেই বাড়ি দাউদ ইব্রাহিমের, স্বীকারোক্তি ইসলামাবাদের

পাকিস্তানেই বাড়ি দাউদ ইব্রাহিমের, স্বীকারোক্তি ইসলামাবাদের

পাকিস্তানেই বাড়ি দাউদ ইব্রাহিমের, কয়েক দশক পর চাপের মুখে স্বীকার করল ইসলামাবাদ। গত তিন দশক ধরে ভারত দাবি করার পর এবার সত্যিটা স্বীকার করতে বাধ্য হল প্রতিবেশী দেশ পাকিস্তান। ৮৮টি সন্ত্রাসবাদী সংগঠনের ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ইসলামাবাদ। করোনা পরিস্থিতির জন্য এই তালিকা প্রকাশ করতে দেরি করেছে ইসলামাবাদ। আর এই তালিকাতেই প্রশাসন স্বীকার করেছে পাকিস্তানের করাচি ক্লিপটন এলাকার সৌদি মসজিদ সংলগ্ন “হোয়াইট হাউসে” থাকে এই কুখ্যাত ডন। করাচি এবং নুরাবাদ করাচিতে তার বাংলো রয়েছে। প্রসঙ্গত, এই কুখ্যাত ডন একাধিক বেআইনি কাজ কর্মের পাশাপাশি ১৯৯৩ সালে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিল বলেও অভিযোগ উঠেছিল। এই হামলায় ২৫৭ জন মারা যান এবং ৭০০…
Read More
করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্য বন্যার কবলে

করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্য বন্যার কবলে

করোনা সংক্রমণের মধ্যে ভারতের একাধিক রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি। তারমধ্যেই এবার গুজরাত, অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যায় পড়ছেন মানুষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম অবস্থা প্রশাসনের। বর্তমানে বন্যার প্রভাব সবথেকে বেশি পড়েছে বিহারে। ইতিমধ্যেই রাজ্যের ১৬টি জেলায় ৮৩ লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। সরকারি তথ্য জানাচ্ছে, এই রাজ্যের ১৬ জেলায় এখনও অবধি ৮৩ লাখ ৬২ হাজার মানুষ সরাসরি বন্যার দ্বারা প্রভাবিত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৭০-এর বেশি। উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই বক্সার, দিঘা, গান্ধী ঘাট, হাতিদাহ ও কহলগাঁওয়ে সব নদীর জল বাড়ছে। ভেঙেছে রাস্তাঘাট, নদীর পাড়। চাষের জমির পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি…
Read More
পুজোর আগেই পর্যটকদের জন্য পাহাড় খোলার আবেদন রাজ্যের কাছে

পুজোর আগেই পর্যটকদের জন্য পাহাড় খোলার আবেদন রাজ্যের কাছে

করোনার আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। দিন দিন বেড়েই চলেছে সংক্রমণ। কিন্তু এই পরিস্থিতিতেও ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরগুলি। পুজোর সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পর্যটকদের জন্য খুলে যেতে পারে পাহাড়! রবিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, হোটেল মালিক সংগঠন, গাড়ি মালিক এবং চালক সংগঠনগুলি একটি বৈঠক করে। এই বৈঠকের পর অবিলম্বে পর্যটকদের জন্য পাহাড় খোলার সিদ্ধান্ত নেন। কোভিড সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের জন্য পাহাড়ের দরজা খুলে দিতে সচেষ্ট নেওয়া হল উদ্যোগ। প্রশাসন যদি পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের আবেদনে সাড়া দেয় সেক্ষেত্রে ৭ সেপ্টেম্বর…
Read More
মার্কেটের অবৈধ নির্মাণ বন্ধ না করলে এমাসের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, SJDA

মার্কেটের অবৈধ নির্মাণ বন্ধ না করলে এমাসের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, SJDA

বার বার সতর্ক ও নোটিশ দেওয়ার পরেও বেআইনি নির্মাণ বন্ধ হচ্ছে না বিধান মার্কেটে । এসজেডিএ এর চিঠি ,গৌতম দেবের হুঁশিয়ারি সত্ত্বেও বিধান মার্কেটে অবৈধ নির্মাণ চলছেই । কয়েকমাস আগেও বিধান মার্কেটে অনুমতি ছাড়াই লোহার খুঁটির ওপর দোতলা দোকান ঘর নির্মাণ চলছিলই ।এসজেডিএ-র নোটিশ দিয়ে নির্মাণ বন্ধ করতে নির্দেশ দিলেও যে একে সেই । গৌতম বাবু মার্কেটের এহেন ছবি দেখে বিরক্ত । আজ আবার এসজেডিএ র বৈঠকে বসে অবৈধ নির্মাণ বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী ।আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন SJDA র চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন , নান্টু পাল, SJDA র আধিকারিক সহ পর্যটনমন্ত্রী গৌতম দেব। চেয়ারম্যান বিজয় বর্মনকে পাশে বসিয়ে…
Read More
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

দাউদাউ জ্বলছে ক্যালিফোর্নিয়া। গত কয়েক দিন ধরেই চলছে এই অগ্নিকাণ্ড। প্রথমে অরণ্যে আগুন লাগলেও, পরে অসংখ্য এই আগুন ছড়িয়ে পড়েছে এই আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য গভর্নর গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, ক্যালিফোর্নিয়ার এমন দাবালন নতুন নয়। প্রতি বছরই হয়। কিন্তু তার ব্যাপকতা এতটা থাকে না কখনও। এই পরিস্থিতিতে আগুন নেভাতে গিয়ে মারা গিয়েছেন এক উদ্ধারকর্মী। তিনি হেলিকপ্টার নিয়ে আগুন নেভাতে গিয়েছিলেন। আগুনের তাপে ঝলসে মারা যান মর্মান্তিক ভাবে। ৩০ জনের বেশি দাবানল কর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যাটা এখনো জানা যায়নি। কয়েক হাজার মানুষকে এরই মধ্যে পার্শ্ববর্তী সান ফ্রান্সিসকোতে সরানো হয়েছে।
Read More
ভারতের পক্ষ থেকে চিন এক বিরাট ধাক্কা খেল

ভারতের পক্ষ থেকে চিন এক বিরাট ধাক্কা খেল

নয়া দিল্লি: চিনের সঙ্গে ভারতের সম্পর্কের চাপানউতোর প্রভাব ফেলল বন্দে ভারত প্রকল্পেও। শুক্রবারই কেন্দ্রীয় রেলমন্ত্রক এক টুইটে জানিয়েছে যে, ভারত ৪৪ টি সেমি-হাইস্পিড "বন্দে ভারত" ট্রেন তৈরির যে দরপত্র চিনকে দিয়েছিল তা বাতিল করা হচ্ছে। কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামকে অগ্রাধিকার দিয়েই গোটা বিষয়টাই করা হবে। ২০১৫ সালে দেওয়া হয় ওই টেন্ডার। সিআরআরসি পাইওনিয়ার ইলেকট্রিক (ভারত) প্রাইভেট লিমিটেড যাঁরা ট্রেন তৈরির বরাত পেয়েছিল সেটি আসলে একটি চিনা সংস্থা। এর সঙ্গে গুরুগ্রামের পাইওনিয়র ইলেক্ট্রিকের যৌথ উদ্যোগে এই সেমি হাইস্পিড ট্রেন তৈরির কথা ছিল। নতুন করে টেন্ডার ডেকে ভারতীয় সংস্থাকে বরাত দেওয়া হবে বলে জানিয়েছে রেল।
Read More