আসাম

লকডাউনে চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্ দুই

লকডাউনে চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্ দুই

বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারোটা নাগাদ আলিপুর চিড়িয়াখানার ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরো একজন। লকডাউনের জন্য বন্ধই ছিল চিড়িয়াখানা। কিন্তু ১০ থেকে ১৫ জন বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কর্মী এই দিনে চিড়িয়াখানার ভেতরে বিজ্ঞাপন সংস্থার বোর্ড লাগাচ্ছিলেন। এই কাজ করার সময় কোনভাবে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরে চিড়িয়াখানার সামনে এসে উপস্থিত হয় ওয়াটগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখছে তারা। কোন মতে তাঁদের মুক্ত করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় মৃত্যু…
Read More
লকডাউন পরিস্থিতি পালনে কড়া প্রশাসন

লকডাউন পরিস্থিতি পালনে কড়া প্রশাসন

কলকাতা:  করোনা সংক্রমণের গতি রুখতে টানা ৪৮ ঘণ্টার সাপ্তাহিক লকডাউন চলছে পশ্চিমবঙ্গে। গৃহবন্দি রাজ্যবাসী। রাস্তায় চলছে পুলিশি টহলদারি। চলছে না কোনও গণপরিবহণ, ফলে গোটা রাজ্যের পথঘাট একদম ফাঁকা। গোটা রাজ্যেই কড়া হাতে লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ অমান্য করে গ্রেফতার হয়েছেন মোট ২,৫৪২ জন, এর মধ্যে কলকাতা থেকে ৭৫০ জনের বেশি শহরবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে ৩৭৮ জনকে মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে।  এদিকে বেশ কয়েকটি জায়গায় পুলিশ লকডাউন লঙ্ঘনকারীদের ক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। এমনকী কয়েকটি জায়গায় লাঠিচার্জও করেছে পুলিশ। রাজ্য পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা বলেন, "সারা পশ্চিমবঙ্গ লকডাউন অমান্য করার…
Read More
লকডাউনে বেপরোয়া গাড়ি চালক, গ্রেফতার দুই যুবক

লকডাউনে বেপরোয়া গাড়ি চালক, গ্রেফতার দুই যুবক

লকডাউনের দিন শহরের রাস্তাঘাটে কড়া নজর রেখেছিল পুলিশ। কিন্তু বৃহস্পতিবার এই লকডাউনের বেপরোয়া গাড়ি চালকের শিকার হলেন আকাশ হালদার নামক এক ট্রাফিক সার্জেন্ট। এদিন সকালে কাঁকুড়গাছির কাছে একটি গাড়িকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু থামার পরিবর্তে এই পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়িচালক। ঘটনায় গুরুতর আহত হন পুলিশ কর্মী। সূত্রের খবর, উল্টোডাঙার কাছে একটি গাড়িকে বেপরোয়া গতিতে আসতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু সেখান থেকে চম্পট দেয় গাড়িটি। এরপর কাঁকুড়গাছিতে গাড়িটিকে আটকাতে নির্দেশ দেওয়া হয়। এদিকে গাড়ির নাম্বারের সূত্র ধরে ওই গাড়ির চালকের আসনে থাকা এক যুবক ও তাঁর বন্ধুকে গ্রেপ্তার করেছে…
Read More
করোনা পরিস্থিতিতে অভিনব পন্থা নিল যোধপুর পার্ক পুজো কমিটি

করোনা পরিস্থিতিতে অভিনব পন্থা নিল যোধপুর পার্ক পুজো কমিটি

করোনা পরিস্থিতিতে প্যান্ডেলে ভিড়ের মধ্যে ছড়াতে পারে ভাইরাস। এই পরিস্থিতিতে মণ্ডপে গিয়ে পুজো উপভোগ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। তাই এবার আর প্যান্ডেলে দর্শক নয় বরং ঠাকুর পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে। এমনই অভিনব পন্থা অবলম্বন করছে যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটি। করোনা পরিস্থিতিতে সুরক্ষা এবং উৎসবের আনন্দ দুয়ের কথা মাথায় রেখেই পন্থা অবলম্বন করেছে দক্ষিণ কলকাতার এই পুজো কমিটি। কার্যকর্তারা জানান, শহর কলকাতার যে পাড়া থেকে পুজো দেখার ডাক পড়বে সেখানেই প্রতিমা সমেত উপস্থিত হয়ে যাবেন পুজো কমিটির এক থেকে দুই জন কার্যকর্তা। ঠাকুরের সঙ্গে সশরীরে উপস্থিত থাকবেন ঢাকি, পুরোহিত। ছাদ খোলা কোন গাড়িতে করে…
Read More
তেলেঙ্গানার শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে ভয়াবহ আগুন

তেলেঙ্গানার শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে ভয়াবহ আগুন

বৃহস্পতিবার গভীর রাত্রে তেলেঙ্গানার জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে বিধ্বংসী আগুন লাগে। পাওয়ার হাউসের ভেতরে আগুন লাগায় আটকে পড়েছেন ৯ জন কর্মী। যুদ্ধকালীন তত্‍‌পরতায় চলছে তাঁদের উদ্ধারকাজ।জানা গিয়েছে, তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশ বর্ডারে অবস্থিত শ্রীশৈলম জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে। সেই সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রটিতে কাজ করছিলেন ১৯ জন। তাদের এখনও পর্যন্ত ১০ জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেতরে আটকে রয়েছেন ৯ জন। তাদের মধ্যে রয়েছে একজন ডিভিশন ইঞ্জিনিয়ার, চারজন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার,দুইজন জুনিয়র প্লান্ট অ্যাটেন্ডেন্ট এবং আরো দুজন ব্যক্তি। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কুর্নুলের আত্মকুর দমকল বিভাগের আধিকারিকরা যুদ্ধকালীন তত্‍‌পরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর।
Read More
আরও একবার যোগীরাজ্যে নাবালিকার ধর্ষণ

আরও একবার যোগীরাজ্যে নাবালিকার ধর্ষণ

আরও একবার প্রশ্ন উঠে গেল যোগীরাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক নাবালিকা ধর্ষণ, খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জল থেকে উদ্ধার নাবালিকার দগ্ধ, ধর্ষিত দেহ! ময়নাতদন্তে যৌন নির্যাতনেরও প্রমাণ মিলেছে। পাশাপাশি চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিড আক্রমণ করা হয়েছিল নির্যাতিতাকে। হাপুর, লখিমপুরের, গোরক্ষপুর সহ উত্তরপ্রদেশের একাধিক এলাকায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছে পরপর। সূত্রের খবর, সোমবার থেকে খোঁজ মিলছিল না জৌনপুরের ওই কিশোরীর। এর পরেই খোঁজ শুরু হয়, পুলিশে খবর দেওয়া হয়। বুধবার বিকেলে জৌনপুর ও ভাদোহি সীমান্তের একটি জলাশয় থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। ভাদোহি জেলার পুলিশপ্রধান রামবদন সিং বলেন, “নারকীয় নির্যাতন করে খুন করা…
Read More
বাংলায় মদের নয়া দাম

বাংলায় মদের নয়া দাম

কলকাতা: রাজ্যগুলির রাজস্ব আদায়ের একটা বড় অংশ আসে মদ বিক্রি থেকে। করোনা পরিস্থিতিতে রাজ্যে এই মদের দামের উপর ৩০ শতাংশ অতিরিক্ত ট্যাক্স বসিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই অতিরিক্ত কোভিড ট্যাক্স এবার তুলে নেওয়া হচ্ছে। আগামী মাসের শুরুর দিকেই সমগ্র বাংলায় কার্যকর হবে মদের নয়া দাম। কোভিড পরিস্থিতিতে ২৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় মদ বিক্রি। তৃতীয় দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেয় কেন্দ্র। তাতে মদের দোকান খোলাতেও অনুমতি দেওয়া হয়। কিন্তু তারপর প্রায় সব রাজ্যেই মদের উপর চড়া শুল্ক বসানো হয়। বাংলায় ট্যাক্সের হার ধার্য করা হয় ৩০ শতাংশ। সবচেয়ে বেশি ট্যাক্স বসায় দিল্লি সরকার। এমআরপি-র উপর অতিরিক্ত ৭০…
Read More
সোশ্যাল ডিস্টেন্স না মানলে বেজে উঠবে এলার্ম, অভিনব যন্ত্র আবিষ্কার শিলিগুড়ির যুবকের

সোশ্যাল ডিস্টেন্স না মানলে বেজে উঠবে এলার্ম, অভিনব যন্ত্র আবিষ্কার শিলিগুড়ির যুবকের

করোনা পরিস্থিতিতে যাদের প্রতিদিন বেরোতে হয় ঘরের বাইরে ,যাদের অনাবশ্যক ভিড়ের মধ্য দিয়ে চলতে হয় তাদের সচেতন করে দেওয়ার জন্য বাজবে এলার্ম। এমনই যন্ত্র আবিষ্কার করে ফেললেন সুভাষপল্লীর বিদ্যুৎ বিভাগের অধিকর্তা কৌশিক কুমার দাস। জানা গিয়েছে কৌশিক দাস অনেকদিনের চেষ্টায় এই বিশেষ যন্ত্রটি আবিষ্কার করেছেন। কৌশিক বাবুর কথায় জানা গিয়েছে মাত্র পাঁচ ছয়শো টাকা ব্যয়ে এই যন্ত্রটি তিনি বানিয়েছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন ও সজাগ করতে তাঁর এই যন্ত্রের আবিষ্কার বলে জানা গিয়েছে।এর আগেও তিনি নানা যন্ত্র বানিয়েছিলেন।তাঁর তৈরি এই যন্ত্রটি কোমরে বেল্টের সঙ্গে লাগিয়ে নিলেই ২ফুট দূরত্বের কাছাকাছি কেউ চলে আসলে বেজে উঠবে এলার্ম।কৌশিক দাসের এই যন্ত্র আবিষ্কারে…
Read More
করোনা পরিস্থিতিতে সঙ্কটের মুখে রেস্তোরাঁ

করোনা পরিস্থিতিতে সঙ্কটের মুখে রেস্তোরাঁ

কোভিডের ধাক্কায় দেশের ৪০ শতাংশ রেস্তরাঁ স্থায়ী ভাবে ব্যবসা গুটিয়ে নিতে পারে। করোনা পরিস্থিতি অনেক কিছুই বদলে দিয়েছে। পর্যটনের মতো সঙ্কটের মুখে রেস্তোরাঁ ক্ষেত্রও। সংক্রমণের ভয়ে রেস্তরাঁয় যাওয়া বিশেষ পছন্দ করছেন না মানুষ। বদলে রেস্তরাঁর খাবার বাড়িতে আনিয়ে নেওয়াতেই বেশি আগ্রহ মানুষর। ফলে করোনা পরিস্থিতিতে ফুড ডেলিভারির ব্যবসা বাড়লেও কমছে রেস্তরাঁর ব্যবসা। সমীক্ষা চালিয়ে এমনটাই দাবি করেছে ফুড ডেলিভারি সংস্থা জোমাটো।
Read More
আনন্দলোক হাসপাতালের সমস্ত শাখাবন্ধ করার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন

আনন্দলোক হাসপাতালের সমস্ত শাখাবন্ধ করার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন

বিষয়টি সূত্রপাত এক বছর আগে এক রোগী মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে। এক বছর আগে রোগীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আনন্দলোক হাসপাতালকে। কিন্তু সেই নির্দেশ মোতাবেক রোগীর পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল রোগীর পরিবার। পুরো ঘটনাটির তদন্তে নেমে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত ঘোষণা করে রোগীর পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য কমিশন। কিন্তু সম্প্রতি হাসপাতালের তরফে জানানো হয় এত টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আপাতত এক লক্ষ টাকা ক্ষতিপূরণ তারা দিতে পেরেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আনন্দলোক হাসপাতালের সমস্ত শাখাগুলি বন্ধ করার নির্দেশ…
Read More