আসাম

কলেজের অস্থায়ী কর্মচারীদের উত্তরকন্যা অভিযান শিলিগুড়িতে

কলেজের অস্থায়ী কর্মচারীদের উত্তরকন্যা অভিযান শিলিগুড়িতে

কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরনের দাবিতে আজ উত্তরকন্যা অভিযান করল পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি । যদিও তাদের এই প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ । জানা গিয়েছে দীর্ঘদিন ধরে স্থায়ীকরনের দাবি জানিয়ে আসছে কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীরা । কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পায়নি তারা । তাই সারা রাজ্যের সঙ্গে শিলিগুড়িতেও উত্তরকন্যা অভিযানে নামে কলেজের অস্থায়ী কর্মচারীরা । সূত্রের খবর মিছিল টি উত্তরকন্যা যাওয়ার আগেই মার্ডার মোড় সংলগ্ন এলাকায় ব্যারিকেড লাগিয়ে আটকে দেয় পুলিশ । এদিন মিছিলে রাজ্য কমিটির সভাপতি মেহবুব আলী অভিযোগ করে জানিয়েছেন যে কলেজে গেস্ট লেকচারারদের শিক্ষামন্ত্রী এপ্রুভাল দিলেও দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া কলেজের অস্থায়ী কর্মীদের ভবিষ্যত নিয়ে…
Read More
আসাম, বিহার, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব সহ একাধিক রাজ্যে আজ থেকে  শুরু হচ্ছে পঠনপাঠন

আসাম, বিহার, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব সহ একাধিক রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে পঠনপাঠন

দীর্ঘ পাঁচমাস পর শুরু হচ্ছে পঠনপাঠন । দেশের একাধিক রাজ্যে করোনা আবহের মধ্যেও খুলছে স্কুল। কোভিড পরিস্থিতির মধ্যেও দেশের সব ক্ষেত্রেই পরিবেশ স্বাভাবিক করতে এখন বিশাল চ্যালেঞ্জ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে । ইতিমধ্যে নিউ নর্মাল পরিস্থিতি নিয়ে আসাম, বিহার, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব সহ একাধিক রাজ্যে শুরু হচ্ছে পঠনপাঠন। তবে ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক নয় । নির্দিষ্ট শারীরিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গানে নিয়মিত চেকআপ সহ নানা নিয়মনীতি মেনেই শুরু হবে ক্লাস । তবে এই ক্লাস হবে শুধুমাত্র নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের । সব ক্লাসও একসঙ্গে শুরু হচ্ছে না, ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ক্লাস আপাতত শুরু হচ্ছে , শিক্ষকরা…
Read More
সেবা সপ্তাহে বস্ত্র বিতরণ বিজেপির

সেবা সপ্তাহে বস্ত্র বিতরণ বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবাদিবসের শেষ দিনে দুঃস্থদের মধ্যে বস্ত্রবিতরণ করল মাটিগাড়া বিজেপি মন্ডল কমিটি। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি সপ্তাহব্যাপী সেবাদিবসের ডাক দেয়। আজ সেবাদিবসের অন্তিম দিনে মাটিগাড়া এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচি নেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জেলা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন, যুব মোর্চার নেতা প্রীতম সিংহ, সহ বিজেপির অন্যান্য কার্য্কর্তারা। এদিন প্রায় ২০০ জন দুঃস্থ মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিজেপি কার্যকর্তারা।
Read More
করোনার সতর্ক বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ কোচবিহারের স্বেচ্ছাসেবী সংস্থার

করোনার সতর্ক বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ কোচবিহারের স্বেচ্ছাসেবী সংস্থার

করোনার ভয়ে জুবুথুবু আজ সারা দেশ । তবুও এখনো পথচলতি মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। যার ফলে দিন দিন বেড়েই চলেছে সংক্রমণ। এমতাবস্থায় কোচবিহারের অনাসৃষ্টি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে সংক্রমণের হার কমাতে এবং পথ চলতি মানুষদের মার্কসের গুরুত্ব বোঝাতে গ্রহণ করতে দেখা গেল এক অন্যতম পদক্ষেপ। রবিবার মহিষাসুরের ছদ্মবেশে পথে নামতে দেখা গেল স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মীকে। মহিষাসুরের ছদ্মবেশে এই ব্যক্তি পথচলতি অসচেতন মাক্স বিহীন ব্যক্তিদের হাতে তুলে দেয় মাক্স এবং তাদের মাক্স এর গুরুত্ব বোঝান। অনাসৃষ্টি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রুমা সাহা দেব জানান , তারা পথ চলতি মানুষদের করোনার বিষয়ে সচেতন করতে এই নাটকীয় মোড়কের সাহায্য নিয়েছেন।…
Read More
কালিয়াচক  থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে বেআইনি ফেনসিডিল

কালিয়াচক থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে বেআইনি ফেনসিডিল

 কালিয়াচকের বেআইনি ফেনসিডিল পাচার চক্রের বিশাল একটি রেকেটের হদিশ পেল পুলিশ । পাশাপাশি পৃথকভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ । রবিবার রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে বিএসএফ এবং কালিয়াচক থানার পুলিশ বেআইনি ফেনসিডিল এবং গাজাগুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোজামপুর এলাকার বালুগ্রাম এর একটি বাড়িতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ । ওই বাড়ির একটি গোডাউন থেকে উদ্ধার হয় ২৪ হাজার ৬০০ বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া এই ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা। জানা গিয়েছে , বেআইনিভাবে সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নিয়েছিল মাদক কারবারীদের দল । যদিও…
Read More
মিউজিয়াম তৈরীতে আগ্রহী মালদার গ্রন্থাগারিক

মিউজিয়াম তৈরীতে আগ্রহী মালদার গ্রন্থাগারিক

মোঘল আমল থেকে ব্রিটিশ সাম্রাজ্য, তারপর স্বাধীন ভারত। পুরনো সেইসব সময়ের কয়েক হাজার মুদ্রা সংগ্রহের পর এখন মিউজিয়াম করতে চান এক লাইবেরিয়ান সুবীর কুমার সাহা। তিনি মালদার বাসিন্দা । তবে শুধু প্রাচীন মুদ্রা সংগ্রহ নয়, প্রাচীন আমলের কলম, দেশলাইয়ের বাক্স সংগ্রহের তালিকায় রয়েছে সুবির বাবুর নাম । এখন দেশের ঐতিহ্য হিসেবে এগুলোকে গন্য করা যায় বলে দাবি করেছেন লাইবেরিয়ান সুবিরবাবু। তাই তিনি এইসব প্রাচীন আমলের মুদ্রা , কলমের একটি সংগ্রহশালা তৈরি করে সুরক্ষিত করতে চান। সুবিরবাবু জানিয়েছেন,  এই সংগ্রহশালা তৈরীর ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে আবেদন জানিয়েছেন তিনি। প্রশাসনের সহযোগিতা পেলে অবশ্যই প্রাচীন মুদ্রা সংরক্ষণের জন্য সংগ্রহশালা…
Read More
বিধ্বংসী আগুন দিঘা মোহনায়, ব্যাপক ক্ষতির মুখে মৎস্যজীবীরা

বিধ্বংসী আগুন দিঘা মোহনায়, ব্যাপক ক্ষতির মুখে মৎস্যজীবীরা

গত কয়েক দিনে দিঘা মোহনায় ইলিশের যোগান বাড়ায় হাসি ফুটেছিল মৎস্য ব্যবসায়ীদের মুখে, কিন্তু টিকল না সেই হাসি। বিধ্বংসী আগুন লাগল দিঘা মোহনায় মাছের দোকানে। এই ঘটনায় আগুনে পুড়ে নষ্ট হয়েছে প্রায় ২০ লাখ টাকার ইলিশ। দোকানপাঠ সব পুড়ে গিয়েছে। সব মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। গভীর রাতে হঠাৎ আগুন লাগে দিঘা মোহনায় অবস্থিত মৎস্য নিলাম কেন্দ্রের অন্তর্গত একটি পাইকারি মাছের দোকানে। দ্রুত ছড়াতে থাকে আগুন। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলিতে আগুন ছড়িয়ে যায়। পুড়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুন…
Read More
নিউ টাউনে চলবে অ্যাপ বেসড সাইকেল পরিষেবা

নিউ টাউনে চলবে অ্যাপ বেসড সাইকেল পরিষেবা

কলকাতা: সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নিউটাউনে চালু হতে চলেছে স্মার্ট সাইকেল পরিষেবা। নিউটাউনের রাস্তায় চলবে অ্যাপ বেসড সাইকেল পরিষেবা। নিউটাউনকে আর‌ও বেশি পরিবেশবান্ধব করে তোলার জন্য সাইকেল চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক বছর আগেই। এবার সেই পরিকল্পনায় অত্যাধুনিকতার ছোঁয়া নিয়ে আসছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। ইতিমধ্যেই, এনকেডিএ-র দফতরে ১০০ টি অ্যাপ নির্ভর সাইকেল নিয়ে আসা হয়েছে। পাশাপাশি সাইকেল পার্ক করার জন্য তৈরি করা হচ্ছে আলাদা ২০টি সাইকেল ‘ডকিং স্টেশন’। নির্দিষ্ট ডকিং স্টেশনগুলিতেই সাইকেল রাখতে হবে যাত্রীদের। সূত্রের খবর, প্রাথমিক ভাবে এই ভাড়া শুরু হবে ১০ টাকা করে। গন্তব্যের ডকিং স্টেশনে সাইকেল রেখে ট্রিপটি ‘স্টপ’ করলে…
Read More
বিজেপি নেতৃত্বের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূল

বিজেপি নেতৃত্বের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূল

রাজ্যে নারী আইন-শৃঙ্খলার অবনতি, ধর্ষণ নারী নির্যাতন সহ একাধিক দাবিতে আন্দোলনের সরব শিলিগুড়ি জেলা বিজেপি। এই মিছিলে অংশগ্রহণ করেন রাজ্য নেতা-নেত্রীর। অনুমতি না থাকায় পুলিশ মিছিলটি ভেনাসমোড়ের কাছে আটকে দেয়। শুরু হয় কর্মীসমর্থক ও পুলিশের মধ্যে ধ্বস্তাধস্তি। এই কর্মসূচির পর পরই রাজ্য বিজেপি নেতাদের মুখ থেকে একের পর এক বেরিয়ে আসে সরকার বিরোধী কুরুচিকর মন্তব্য ।যা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে শাসকদলের অন্দরমহলে ।এমন কুরুচিকর মন্তব্য পরেই বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, রাজ্য সভাপতি রথীন বোস, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার। তিনি দাবি করেন শান্ত বাংলাকে অশান্ত করার বিরুদ্ধে চক্রান্ত…
Read More
প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড়ের আত্মহত্যা

প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড়ের আত্মহত্যা

প্রতিপক্ষের কাছে হার না জেদ নিয়ে দেশের জন্য যুদ্ধ করা প্রতিভাবান ছেলেটি হেরে গেল জীবনযুদ্ধে । জীবনের চরম আর্থিক সঙ্কটে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল ক্যারাটে খেলোয়াড় পরিমল সিংহ। পরিমল ছোটবেলা থেকেই কথা বলতে পারত না, তবে নিজের এই প্রতিবন্ধকতাকে জয় করে দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক ক্যারাটেতে অংশ নিয়েছিল। ২০১৯ সালে বাংলাদেশ থেকে গোজুরিও আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে সোনা জয়লাভ করে। এমন সোনার ছেলেটি আত্মহত্যা করায় শোকে স্তব্ধ প্রতিবেশীরা। অভিযোগ পরিমল দেশের হয়ে খেললেও বেশকিছুদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছিল। উত্তরের আরেক ক্যারাটে খেলোয়াড় কৈলাশ বর্মন আক্ষেপের সঙ্গে জানিয়েছেন-"সঠিক সময়ে সঠিক একটা কর্মসংস্থান পেলে হয়তো তরতাজা একটি প্রাণ…
Read More