আসাম

আকাশের ছাত্রী পশ্চিমবঙ্গের সেরা

আকাশের ছাত্রী পশ্চিমবঙ্গের সেরা

কলকাতাকে গর্বিত করে জেইই মেইনস ২০২০ পরীক্ষায় গার্লস ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গের শীর্ষস্থান দখল করেছে আকাশ ইনস্টিটিউটের ছাত্রী শ্রীমন্তি দে। ৯৯.৯৯ পার্সেন্টাইল নম্বর পেয়ে শ্রীমন্তি অল ইন্ডিয়া র‍্যাংক ১৩১ দখল করেছে। শ্রীমন্তিকে অভিনন্দন জানিয়ে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর ও সিইও আকাশ চৌধুরি বলেন, কঠিন জেইই মেইনস এন্ট্রান্স পরীক্ষায় চমকপ্রদ সাফল্য দেখিয়ে শ্রীমন্তি তাদের গর্বিত করেছে। এই সাফল্যের পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, অভিভাবকদের উৎসাহ ও ইনস্ট্রাকটরদের সহযোগিতা, যারা তাকে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে আকাশের ‘টেস্ট প্রিপারেশন’ সুবিদিত। তিনি শ্রীমন্তির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শ্রীমন্তি তার নজরকাড়া সাফল্যর জন্য কঠোর পরিশ্রম ও আকাশ আইআইটি-জেইই ইনস্ট্রাক্টরদের…
Read More
মিছিলে যেতে  পুলিশি বাঁধা বিজেপি মহিলা কর্মীদের

মিছিলে যেতে পুলিশি বাঁধা বিজেপি মহিলা কর্মীদের

পূর্ব ঘোষিত নির্দেশমতো আজ শিলিগুড়িতে বিশাল প্রতিবাদ সভার কর্মসূচি নেয় জেলা বিজেপি। কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশ নিতে রাস্তায় বাধা দেয় পুলিশ এমনটাই অভিযোগ বিজেপি মহিলা মোর্চার তরফে। বিজেপি মহিলা কর্মীদের আরো অভিযোগ পুরুষ পুলিশরা তাদের আটকে রাখে। জানা গেছে এদিন বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়িতে রাজ্যের নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি নানাবিধ ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় বিজেপি। এই মিছিলে অংশ নিতে গিয়ে বাগডোগরার গোসাইপুরে জাতীয় সড়কে ব্যারিকেড বেঁধে বিজেপি মহিলা কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপি মহিলা কর্মীরা এদিন তাদের আটকে রাখার কারন জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি পুলিশ। নানা তর্কবিতর্ক এর পর কর্মীরা গাড়ি…
Read More
নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মিছিল শিলিগুড়িতে

নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মিছিল শিলিগুড়িতে

রাজ্যে নারীনির্যাতন, অত্যাচার ক্রমশই বাড়ছে। রাজ্যে নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আজ শিলিগুড়ি মহকুমা শাসককে স্মারকলিপি দিল বিজেপি । দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। বিশাল কর্মী সমর্থকরা মিছিল করে ডেপুটেশন দিতে যায় বৃষ্টিকে উপেক্ষা করে । জানা গেছে মিছিলটি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুইমিংপুলে কাছ থেকে শুরু হয় মহকুমা শাসকের কার্যালয় অভিমুখে রওনা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল ,সম্পাদক রাজ্য বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এছাড়াও মিছিলে পা মেলায় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলাসভাপতি প্রবীণ আগরওয়াল সহ অন্যান্য কার্যকর্তারা । গতকালই মিছিল নিয়ে অনুমতি পায়নি বিজেপি । তবুও মিছিল বের করে শিলিগুড়ি বিজেপি…
Read More
প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের

সংসদে নতুন কৃষি বিল পাশ হওয়ার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল৷ উল্লেখ্য, মোদী মন্ত্রিসভায় আকালি দলের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও, শিরোমণি আকালি দল মোদী সরকারকে বাইরে থেকে সমর্থন করবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রের নতুন তিনটি কৃষি বিল কৃষকক্সভায়্‌ এই অভিযোগ তুলেই পদত্যাগ করেছেন৷ ট্যুইটারে হারসিমরত লিখেছেন, ‘সরকারের কৃষক বিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক এবং তাঁদের ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।’ পরবর্তীতে সময়ে তাঁদের রণকৌশল কী হবে, তা পার্টির বৈঠকে ঠিক হবে বলেও তিনি জানিয়েছেন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে,…
Read More
এ বার মেট্রোর ধাঁচে ই-পাস হতে পারে প্রতিমা দর্শনেও

এ বার মেট্রোর ধাঁচে ই-পাস হতে পারে প্রতিমা দর্শনেও

দুর্গাপুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলাতে কলকাতা মেট্রোর ই-পাস ব্যবস্থা আদর্শ মডেল হতে পারে বলে মনে করছেন শহরের পুজোকর্তাদের একাংশ। সবচেয়ে বেশি ভিড় হয় এমন ৪০টি পুজোর মণ্ডপে মেট্রোর মতো ই-পাস ব্যবস্থা চালুর প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিতে চলেছে ফোরাম। ২৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শহরের পুজোর ব্যবস্থা নিয়ে আলোচনায় বসবেন ফোরাম ফর দুর্গোৎসবের সদস্যরা। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলছেন, 'চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মুখ্যমন্ত্রী নেবেন। আমরা ২৫ তারিখ ই-পাসের প্রস্তাব করব।' ফোরাম চাইছে, দিনের একটি নির্দিষ্ট সময় জনসমাগম না হয়ে সারাদিন ধরে দর্শনার্থী আসতে থাকুন।
Read More
করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জলপাইগুড়ি

করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জলপাইগুড়ি

করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জলপাইগুড়ি।মহালয়া উপলক্ষে পিকনিক এর সাথে সাথেই রাতভর শব্দবাজি ও আতশবাজির খেলায় মাতলো শহর। মহালয়া উপলক্ষে অকাল দীপাবলি নামলো জলপাইগুড়িতে। ভোর হতেই রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ শুরু হতেই বাজি পোড়ানোর প্রতিযোগিতা বাড়তে থাকে। ভোরের আলো ফুটতেই তর্পনের উদ্দেশ্যে প্রচুর পরিমানে মানুষের সমাগম ঘটে রাজবাড়ী দিঘির পাড় থেকে তিস্তা পারে।
Read More
মহালায়া উপলক্ষে  আয়োজিত হল রোড রেস

মহালায়া উপলক্ষে আয়োজিত হল রোড রেস

বৃহস্পতিবার শিলিগুড়িতে মহালয়া উপলক্ষে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে ৩৬ তম রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ এই প্রতিযোগিতা মাটিগাড়ার রয়েল একাডেমি থেকে শুরু করে বিভিন্ন মার্গের পরিক্রমা করে বাঘাযতীন ক্লাবে এসে সমাপ্ত হয় । প্রতিযোগিতায় মোট ৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। পুরুষ ওয়ার্ডে তিন ও মহিলা বর্গে তিন প্রতিযোগী কে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। পুরুষ বার্গে রমজান আলী, প্রথম , সন্দীপ সাঃ দ্বিতীয় ও রতন বর্মন তৃতীয় স্থান অধিকার করে । অন্য দিকে মহিলা দের দিক থেকে পায়েল মল্লিক প্রথম, রোশনি মণ্ডল দ্বিতীয় ও পিয়ালী বিশ্বাস তৃতীয় স্থান অধিকার করে। প্রথম বিজেতা…
Read More
মৃত বিজেপির কার্যকর্তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী

মৃত বিজেপির কার্যকর্তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী

মহালয়া উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়িতে মহানন্দার লালমোহন নিরঞ্জন ঘাটে সম্প্রতি নানান ঘটনায় মৃত বিজেপির কার্যকর্তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। আজ সকালে তিনি শিলিগুড়ি মহানন্দা নদীর লাল মহান নিরঞ্জন ঘাটে নিজের সমর্থকদের সঙ্গে পৌঁছে মৃত বিজেপির কার্যকর্তাদের শ্রদ্ধাঞ্জলি জানান। উল্লেখ্য যে আজ গোটা দেশে বিজেপি পক্ষ থেকে সম্প্রতি বিভিন্ন ঘটনাচক্রে মৃত বিজেপি কার্যকরতাদের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে বলেই সূত্রের খবর।
Read More
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'র ৭০ তম জন্মদিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করলো পুরাতন মালদার বিজেপির নগর মণ্ডল কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর দিন পুরাতন মালদার বিজেপির নগর মণ্ডল কমিটির সদস্যরা বেশ কয়েকটি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক গঠনমূলক কর্মসূচির আয়োজন করেন। এই কর্মসূচি গুলির মধ্যে ছিল চারাগাছ বিলি এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও এই দিন বিনামূল্যে মাক্স এবং স্যানিটাইজার বিলি করা হয়। বিজেপির পুরাতন মালদার নগর মণ্ডল কমিটির সভাপতি  শ্যামসুন্দর ভট্টাচার্য বলেন, পুরাতন মালদা পুরসভার ৭,৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডের মণ্ডল কমিটির সদস্যদের যৌথ উদ্যোগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 70 তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সেই…
Read More
দিল্লির হিংসার ঘটনায় দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

দিল্লির হিংসার ঘটনায় দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

বুধবার দিল্লির হিংসার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করে ১৭৫০০ পাতার দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। পূর্ব দিল্লির কারকারডোমা আদালতে পেশ করা হয়েছে এই চার্জশিট। এই চার্জশিটে মূলত সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যারা দাঙ্গার সময় ২৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হিংসার ঘটনায় ইন্ধন জুগিয়েছিল। চার্জশিটের সঙ্গে পুলিশ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যাট যুক্ত করেছে। এই দীর্ঘ চার্জশিটে উল্লেখ রয়েছে ৭৪৭ জন সাক্ষীর বয়ান। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে হঠাৎই দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে এই হিংসা ছড়িয়েছিল বলে দাবি করেছিল একপক্ষ। পুরো ঘটনায় মৃত্যু হয় ৫৩ জনের।
Read More