আসাম

সরকারি বাসের ধাক্কায় জখম এক বাইক আরোহী

সরকারি বাসের ধাক্কায় জখম এক বাইক আরোহী

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে বন্ধুনগর এলাকায় সরকারি বাসের ধাক্কায় জখম এক বাইক আরোহী। সূত্রের খবর, আহত বাইক আরোহীর নাম সুদেব পাল। এবং সে রাঙ্গাপানি এলাকার বাসিন্দা।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন ওই বাইক আরোহী শিলিগুড়ির দিকেই আসছিল। সেইসময় জলপাইগুড়ি অভিমুখী একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির।বাসটি দ্রুত গতিতে থাকায় বাইকটিকে অনেকটা দূর টেনে নিয়ে যায়।ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী তথা সুদেব পাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। জখম বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত বাস ও বাইকটি ইতিমধ্যে রয়েছে পুলিশি হেফাজতের।
Read More
কোচবিহার পুলিশের হাতে জালনোট  এবং সোনার বিস্কুট সহ গ্রেফতার ৯

কোচবিহার পুলিশের হাতে জালনোট এবং সোনার বিস্কুট সহ গ্রেফতার ৯

কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের হাতে জালনোট ও সোনার বিস্কুট সহ গ্রেফতার নয়জন দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে ডাওয়াগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ ও এসএসবি’র ১৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। পরবর্তীতে একটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট ও জালনোট উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে আটক করা হয় একটি বাইক।ধৃতরা জালনোট ও সোনার বিস্কুট নিয়ে কোচবিহার থেকে অসমে যাচ্ছিল।ধৃতদের কাছ থেকে ১ কোটি টাকার ওপরে জালনোট সহ ১৭টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ ধৃতদের আদালতে তোলা হবে। এবং খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে তদন্তে নামবে পুলিশ।
Read More
ময়নাগুড়িতে দূরপাল্লার বাসে দুঃসাহসিক ডাকাতি

ময়নাগুড়িতে দূরপাল্লার বাসে দুঃসাহসিক ডাকাতি

বড়সড় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জলপাইগুড়ির ময়নাগুড়ি জাতীয় সড়কে । জানা গিয়েছে গতকাল রাতে করিমপুরগামী এক বেসরকারি দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনা ঘটেছে । সূত্রের খবর পাঁচ সাতজনের একটি ডাকাত দল ময়নাগুড়ির হসুলডাঙ্গা সংলগ্ন স্থানে যাত্রীবেশে বাসে উঠে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাঠ চালায় । খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ এবং জলপাইগুড়ি থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা রাতেই ঘটনাস্থলে পৌঁছায় । গভীররাতে যাত্রীদের ময়নাগুড়ি থানায় নিয়ে আসে পুলিশ। বাসে থাকা যাত্রীদের কথামতো জানা গিয়েছে এদিন পাঁচ সাত জন দুষ্কৃতীর দল বাসে উঠে ময়নাগুড়ির জাতীয় সড়কের ফাঁকা জায়গায় এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত যাত্রীদের টাকা, গয়না, দামি ফোন লুঠ করে । সেইসঙ্গে যাত্রীদেরকে ব্যাপক মারধর করে…
Read More
ভারতীয় সেনাদের শরীরে করোনার থাবায় চিন্তায় প্রশাসন

ভারতীয় সেনাদের শরীরে করোনার থাবায় চিন্তায় প্রশাসন

করোনার থাবায় দেশের সুরক্ষার কী হবে? লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানালেন, এখনও পর্যন্ত দেশের ৩২,২৩৮ জন আধাসামরিক জওয়ান করোনা আক্রান্ত। উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা শিবিরে করোনার থাবা নিঃসন্দেহে চিন্তা বা রাজ্য প্রশাসনের। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ৯১৫৮ জন আধাসামরিক জওয়ান, ৮৯৩৪ জন বি.এস.এফ জওয়ান, ৫৫৪৪ জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স , ৩৩৮০ জন ইন্দো তিবেটান বর্ডার পুলিশ, সশস্ত্র সীমা বল এর ৩২৫১ জন, অসম রাইফেলস এর ১৭৪১ জন এবং ২২৫ জন এন.এস.জি কমান্ডার এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত।
Read More
হাসপাতালের কর্মীদের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ,  উত্তাল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল

হাসপাতালের কর্মীদের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, উত্তাল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক রোগীর বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল । অভিযোগ মুমূর্ষু রোগীর ইসিজি রিপোর্ট না করাতেই মৃত্যুর অভিযোগ উঠছে । জানা গেছে আজ সকালে বছর বত্রিশের এক যুবক শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা রোগীকে ইসিজি রিপোর্ট করতে বলেন । কিন্তু রোগীর পরিবার রোগীকে নিয়ে ইসিজি করতে গেলে দায়িত্ব প্রাপ্ত কর্মীরা ঘর বন্ধ করে চলে যান । ইসিজি রিপোর্ট না করেই মুমূর্ষু রোগীকে ফেলে রাখার জন্যই মৃত্যু ঘটেছে এই অভিযোগে রোগীর পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখায় ।এ ব্যাপারে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারকে অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন ।সুপার চিন্ময় বর্মন বলেন,রোগী খুব খারাপ অবস্থায় ছিল ।সব কিছু খতিয়ে…
Read More
মি টু মামলায় অভিযুক্ত পরিচালক অনুরাগ কাশ্যপ

মি টু মামলায় অভিযুক্ত পরিচালক অনুরাগ কাশ্যপ

মি টু মামলায় আবারও সরগরম বলিউড। এবার অভিযোগের তীর পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে । একের পর এক ঘটনার প্রবাহ যেন থামতেই চাইছে না আরব সাগরের তীরে । লকডাউন শুরুর পর থেকেই বলি-পাড়ায় ঘটনার ঘনঘটা । মৃত্যু, শোক, বিতর্ক, কাদা ছোড়াছুড়ি, প্রতিহিংসা সবটাই চলছে পুরোদমে । সম্প্রতি মি টু অভিযোগে অভিযুক্ত হয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ । ৩০ বছরের নায়িকা পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন । পায়েলের অভিযোগ, অনুরাগ তাঁকে যৌন হেনস্থা করেছেন । বাড়িতে ডেকে এনে ঘরে ঢুকিয়ে তাঁকে পোশাক খুলে ফেলতে বলেছিলেন কাশ্যপ । নিজেও জামাকাপড় খুলতে শুরু করেন । কোনওরকমে সে কাজে বাধা দেন পায়েল ।
Read More
পঞ্চানন বর্মার জন্মভিটাতে হচ্ছে ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস

পঞ্চানন বর্মার জন্মভিটাতে হচ্ছে ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে খলিসামারিতে ।দীর্ঘ আট বছর পর অবশেষে পঞ্চানন বর্মার জন্মভিটাতে হচ্ছে কোচবিহার পঞ্চাননবর্মা ইউনিভার্সিটির ক্যাম্পাস । ২০১২ সালে কোচবিহারে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় নির্মাণ শুরু হয় কোচবিহার শহর সংলগ্ন । যদিও জেলার মানুষের দাবি ছিল পঞ্চানন বর্মার জন্মস্থান মাথাভাঙ্গার খলিসমারীতেই এই বিশ্ব বিদ্যালয় তৈরি হোক। কিন্তু সেসময় রাজ্যসরকার নানা কারণে সেই স্থানে নির্মাণ করতে পারেননি। কিন্তু গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন কোচবিহারের দীর্ঘদিনের দাবি মেনে খলিসমারীতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হচ্ছে। এর পাশাপাশি সেখানে একটি সংগ্রহশালাও তৈরি করবে রাজ্য সরকার এমনটাই জানা গেছে সূত্রের মারফত। কোচবিহার পঞ্চাননবর্মা বিস্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পেয়ে খুশি…
Read More
শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম তৈরির দাবী জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীকে

শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম তৈরির দাবী জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীকে

শিলিগুড়ির দীর্ঘদিনের দাবি ক্রিকেট স্টেডিয়াম তৈরিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ক্রিকেট লাভার্স এসোসিয়েশন । জানা গিয়েছে আন্তর্জাতিক দিক গুরুত্বপূর্ন তথা উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হোক এদাবী দীর্ঘদিনের । শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী তে ১৫ একাডে ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানিয়ে মনোজ ভার্মার নেতৃত্বে পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এই সংগঠনের সদস্যরা । ক্রিকেট লাভার্স এসোসিয়েশন পক্ষ থেকে মনোজ বার্মা জানান সংগঠন পক্ষ থেকে শিলিগুড়িতে শিগ্রিই এক ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানানো হয়েছে । তিনি জানান ক্রিকেট গ্রাউন্ড না থাকায় শিলিগুড়িতে ক্রিকেট খেলোয়াড়দের ভীষণ অসুবিধে হয় । তারা ভালো করে…
Read More
ক্রিকেট গ্রাউন্ড তৈরীর দাবিতে স্বারকলিপি মুখ্যমন্ত্রী কে

ক্রিকেট গ্রাউন্ড তৈরীর দাবিতে স্বারকলিপি মুখ্যমন্ত্রী কে

শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী তে ১৫ একাড জায়গায় ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানিয়ে সোমবার ক্রিকেট লাভার্স এসোসিয়েশন পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কে স্বারকলিপি পাঠানো হয়েছে। সংগঠনের সদস্য মাজন বার্মা নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের মাধ্যমে মুখ্যমন্ত্রী কে স্বারক লিপি পাঠান । ক্রিকেট লাভার্স এসোসিয়েশন পক্ষ থেকে মনোজ বার্মা জানান, সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়িতে শীঘ্রই এক ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানানো হয়েছে। তিনি জানান ক্রিকেট গ্রাউন্ড না থাকায় শিলিগুড়িতে ক্রিকেট খেলোয়াড়দের ভীষণ অসুবিধের সম্মুখীন হতে হয় । তারা ভালো করে প্রাক্টিস করতে পাচ্ছে না।
Read More
ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত হল রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত হল রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

সোমবার ভারতীয় যুবো মোর্চার পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাসে সেচ্ছায় রক্ত দান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ফিতা কেটে শিবিরের উদ্বোধন করেন ভারতীয় যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌতম বিশ্বাস ও ইসলামপুর বিধানসভার অবসার্ভার সৌমরূপ মন্ডল। গৌতম বিশ্বাস রক্তদান করে এই শিবিরের শুভ সূচনা করেন। সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানান বিজেপি শহর মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য।
Read More