আসাম

গ্রেফতার করা হল অর্ণব গোস্বামীকে

গ্রেফতার করা হল অর্ণব গোস্বামীকে

সাতসকালেই চাঞ্চল্য মুম্বইয়ে। মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে রিপাবলিক টিভি এডিটর ইন চীফ অর্ণব গোস্বামীকে। ২০১৮ সালে ৫৩ বছরের ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আটক করা হল রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। রাজ্য সিআইডি এই মামলা তদন্ত করবে বলে জানা যায়। আলিবাগে নিয়ে গিয়ে গ্রেফতার করা হবে অর্ণবকে। পুলিশ অর্ণবকে রায়গড় থানায় নিয়ে গিয়েছে। নায়েক আত্মহত্যা করার সময় নিজের সুইসাইড নোটে বলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুইজনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পান। সেই টাকা না পাওয়ায় কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করেন। এই মামলা রেজিস্টার হয়েছিল আলীবাগে। যদিও অর্ণব আর…
Read More
বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাংলায় বিজেপির মনোবলকে জোরদার করতে আগামীকাল রাতেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর আগে ঠিক হয়েছিল যে ৫ই নভেম্বর বৃহস্পতিবার বাংলায় আসবেন তিনি। কিন্তু আচমকাই বদল আনা হয়েছে ওনার কার্যক্রমে। প্রথমে কলকাতায় এসে তিনি রাজারহাটের একটি হোটেলে উঠবেন। এরপর ৫ই নভেম্বর বর্ধমান ও মেদিনীপুর জোন এবং ৬ই নভেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এরইমধ্যে উত্তরবঙ্গ জোনে ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দুর্গা পুজোর সময় বৈঠক করে গেছেন।
Read More
১১৯টি স্কুল নির্মাণ শুরু করবে অসম সরকার

১১৯টি স্কুল নির্মাণ শুরু করবে অসম সরকার

রাজ্যে শিক্ষার প্রসারে লক্ষ্যে অসম সরকারের নয়া পদক্ষেপ। আগামী বছর ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে রাজ্যের চা বাগানগুলিতে প্রায় ১১৯টি স্কুল নির্মাণ কাজ শুরু করবে অসম সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব সর্মা জানিয়েছেন একথা। ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে স্কুলগুলি তৈরি হয়ে যাবে। উদ্বোধন হবে ২০২১ সালে অসম বিধানসভা নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসার পর।
Read More
পাহাড়ের খেলায় মুখ্যমন্ত্রী  ফেয়ার প্লে ট্রফি পাবেনা -অশোক ভট্টাচার্য

পাহাড়ের খেলায় মুখ্যমন্ত্রী ফেয়ার প্লে ট্রফি পাবেনা -অশোক ভট্টাচার্য

পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক অশোক ভট্টাচার্য। পাহাড়ে যে জঘন্য রাজনীতির খেলা চলছে তার তীব্র বিরোধিতা করেছেন পুর প্রশাসক। তাঁর দাবি মুখ্যমন্ত্রী বিনয় তামাং এবং বিমল গুরুংকে নিয়ে যে খেলা খেলছে এটা ফেয়ার প্লে,কিন্তু মুখ্যমন্ত্রী এই খেলায় ফেয়ার প্লে ট্রফি পাবেনা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাহাড় ইস্যুতে নবান্নে মোর্চার সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।এদিন তিনি বলেন,মুখ্যমন্ত্রী অনেকটা গাছেরও খাবেন তলারও কুড়োবেন এই নীতি নিয়েছেন ।এদিন অশোক ভট্টাচার্য আরও বলেন পাহাড়ে অশান্তি করার কারো ক্ষমতা নেই কারণ পাহাড়বাসী আর অশান্তি চায়না।
Read More
বেসরকারি স্কুলগুলিতে ফি প্রত্যাহারের দাবিতে চিঠি জেলাশাসককে

বেসরকারি স্কুলগুলিতে ফি প্রত্যাহারের দাবিতে চিঠি জেলাশাসককে

করোনা আবহে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে মালদা জেলা শাসককে চিঠি দিল অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন। জানা গেছে এদিন সকাল এগারোটা নাগাদ সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন। এক ছাত্রের অভিভাবক বাবর সরকার জানান, মহামান্য আদালতের নির্দেশ, সমস্ত বেসরকারি বিদ্যালয়ের ২০ শতাংশ স্কুল ফি মুকুব করতে হবে। কিন্তু শহরের বেশ কিছু স্কুল ফি মুকুব করছে না।সেই কারণে সংগঠনের পক্ষ থেকে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন। তাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দিবেন তারা।
Read More
ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে জার্মানি

ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে জার্মানি

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব কমাতে পদক্ষেপ নয়া নিল জার্মানি। এবার ভারত মহাসাগরে টহল দেবে জার্মান যুদ্ধজাহাজ। ভারত সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। কয়েক মাস পর থেকে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে ভারত মহাসাগরে টহলদারি ও নজরদারি চালাবে জার্মান নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও ফ্রিগেট। চিন বিরোধী অক্ষ গড়ে তুলেছে জার্মানি।
Read More
করোনার জের: ক্ষতির মুখে মৃৎ শিল্পীরা

করোনার জের: ক্ষতির মুখে মৃৎ শিল্পীরা

করোনার জের বারে মন ভাল নেই কারো। করোনার জেরে জীবন সংশয়ের পাশাপাশি অর্থনীতি ব্যবস্থা তলানিতে পৌঁছে যাচ্ছে ক্রমশ। দুর্গাপূজায় মূর্তি বানিয়ে লাভের মুখ দেখেন নি মৃৎ শিল্পীরা। লক্ষ্মীপূজাতেও মূর্তি বানিয়ে বিক্রি করতে গিয়ে ফিরিয়ে আনতে হয়েছে শিল্পীদের। এবার কালিপুজোতেও একই চিত্র । করোনার জেরে এবার আগের মতো অর্ডার আসেনি মূর্তি তৈরির। পরিস্থিতি নিয়ে উদ্বেগে ফালাকাটার মৃৎশিল্পীরা । এবছর করোনা পাল্টে দিয়েছে পুজোর আগের চেনা সেই পরিস্থিতিটা। অন্য বছর ফালাকাটা ব্লকের মুজনাই, জটেশ্বরের প্রতিমার দোকান গুলিতে এই সময় মৃৎশিল্পীরা কথা বলার সময় পেতেন না। এমনই এক মৃৎশিল্পী দিলীপ পাল জানান, এবছর দুর্ভাগ্যের বিষয় এখনও অর্ডার তেমন নেই। অন্যান্য বছর যেখানে তিনি…
Read More
লোকাল ট্রেন চালুর আশ্বাস মিলেছে

লোকাল ট্রেন চালুর আশ্বাস মিলেছে

সোমবার নবান্নে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়, নিশ্চিতভাবে রাজ্যের সব সেকশনে লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে। প্রাথমিকভাবে ১০-১৫ শতাংশ ট্রেন চলবে। কয়েকদিন রেল পরিষেবার পর তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। একইসঙ্গে লোকাল ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের বিষয়টি নির্ধারিত হয়েছে।
Read More
আজকে রাতে শিলিগুড়িতে থাকবেন রাহুল গান্ধী

আজকে রাতে শিলিগুড়িতে থাকবেন রাহুল গান্ধী

বিহারে বিধানসভা নির্বাচনী প্রচারকালীন সময়ে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামলেন রাহুল গান্ধী। বাগডোগরা বিমানবন্দরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক শঙ্কর মালাকার। জানা গিয়েছে দুইদিনের নির্বাচনী সফরে আজকে রাতে শিলিগুড়িতে থাকার কথা রয়েছে ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিও । তিনিও বিমানবন্দরে নেমে বিহারে নির্বাচনী প্রচারে যান। এদিকে দুই ভিআইপি র আগমনে বিমানবন্দরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
Read More
বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত  দুই

বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই

বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল দুইজন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দিশারী মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দিশারী ক্লাবের সামনে এক স্কুটিকে আচমকা সজোরে এসে ধাক্কা মারে একটি মোটরসাইকেল । ঘটনায় স্কুটিটিতে থাকা দুই মহিলা ছিটকে পড়ে যায়গুরুতর জখম হন দুজনেই।।দুর্ঘটনা‌র পর ওই এলাকায় ব‍্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে‌ন। দুর্ঘটনায় একটি চার চাকার গাড়ির‌ও সামান্য ক্ষতি হয়েছে।
Read More