আসাম

২৬ তারিখ ধর্মঘটের ডাক সিটুর

২৬ তারিখ ধর্মঘটের ডাক সিটুর

কেন্দ্রীয় সরকারের শ্রমিক-কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ধর্মঘটে নামছে বামফ্রন্ট এর শ্রমিক সংগঠন সিটু। জানা গেছে সদ্য পাশ হওয়া কৃষক বিল নিয়ে বিরোধী দল গুলির পাশাপাশি বামফ্রন্টেরও আপত্তি রয়েছে। এরই প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। এই ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখনের কাজ চলছে জোর কদমে।সিটুর জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য শুভাশিস সরকার জানান, দেওয়াল লিখলনের পাশাপাশি জেলা জুড়ে ধর্মঘট সফল করতে জোর কদমে প্রচার চলছে। পথ সভা, মিছিল করা হচ্ছে সর্বত্রই।
Read More
সীমানা নিয়ে দুই প্রতিবেশীর খণ্ডযুদ্ধে হত এক, আহত এক

সীমানা নিয়ে দুই প্রতিবেশীর খণ্ডযুদ্ধে হত এক, আহত এক

সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝগড়ায় প্রাণ গেল একজনের, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা।গেছে মালদার চাঁচলের যদুপুর এলাকায় মারবেজ আলী এবং শুকবর আলী সীমানা সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বাঁধে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, এদিন সকালে যদুপুর গ্রামের মরবেজ আলী ও তার ভাই মহসিন আলী তাদের পৈতৃক সম্পত্তিতে বেড়া দিচ্ছিল । ওই সময় তাদেরই প্রতিবেশী সুকবর আলী ওই জায়গায় বেড়া দিতে বাধা দেয় । বাধা দেওয়ার পরে দুই প্রতিবেশীর মধ্যে চরম বিবাদ শুরু হয়। বচসা হতে হতে শুকবর আলীর ছেলে বাবলু আলী হঠাৎ করে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি…
Read More
কলেজ-ইউনিভার্সিটি খুলছে  ডিসেম্বরে

কলেজ-ইউনিভার্সিটি খুলছে ডিসেম্বরে

করোনার ঢেউ চলছে ভারতে। আক্রান্তের গ্রাফ ক্রমশ উর্ধমুখী। দীর্ঘ আটমাস ধরে ধুঁকতে থাকা অর্থনীতি সহ সামাজিক ক্ষেত্রে পরিস্থিতি নিউ নর্মাল করতে তৎপর প্রশাসন। এরই মধ্যে ডিসেম্বর মাসে কলেজ ইউনিভার্সিটি খোলার সিদ্ধান্ত নিল ইউজিসি। তবে কোভিড পরিস্থিতি, মাস্ক, স্যানিটাইজেশন , শারীরিক দূরত্ব সহ যাবতীয় নির্দেশিকা মেনেই শুরু হবে স্নাতক এবং স্নাতকোত্তর বর্ষের পাঠক্রম। ইতিমধ্যে কলেজে নতুন ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ। ইউনিভার্সিটির ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে । নভেম্বরের শেষের দিকে ভর্তির প্রক্রিয়া শেষ করে পঠনপাঠনের ক্ষেত্রেও পরিস্থিতি নিউ নর্মাল করতে আগ্রহী শিক্ষা দপ্তর। যদিও প্রাথমিক ,মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া।হয়নি। সূত্রের খবর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা সহ নিম্ন স্তরের পঠনপাঠন কিভাবে শুরু…
Read More
অকালে প্রয়াত হলেন দিনহাটা-২ এর প্রধান জয়ন্ত দাস

অকালে প্রয়াত হলেন দিনহাটা-২ এর প্রধান জয়ন্ত দাস

অকালে মারা গেল দিনহাটা ব্লক সভাপতি তৃণমূল নেতা তথা দিনহাটা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত দাস । দিনহাটা ১ নম্বর ব্লক(বি) তৃণমূল যুব সভাপতি তথা দিনহাটা ভিলেজ- ২ গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্ত দাস। মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। সূত্রের খবর , জয়ন্ত বাবু বেশ কিছুদিন ধরেই ডায়াবেটিস ও প্যানক্রিয়াটিস রোগে ভুগছিলেন। সোমবার চিকিৎসার জন্য তাকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন।তড়িঘড়ি তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় কোচবিহারের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Read More
ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়ার ৪০ বছর প্রতিষ্ঠা দিবস

ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়ার ৪০ বছর প্রতিষ্ঠা দিবস

ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়ার ৪০ বছর প্রতিষ্ঠা দিবস পালিত হল জলপাইগুড়িতে । কোভিড পরিস্থিতির নির্দেশিকা মেনে এবং শারীরিক দূরত্ব মেনে এদিন এদিন বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-র প্রতিষ্ঠা দিবস পালিত হয় হয় বলে জানা গেছে। এদিন সংগঠনের পতাকা তুলে প্রতিষ্ঠা দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা সম্পাদক প্রদীপ দে, লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকার সহ প্রমুখ কর্মীরা। সংগঠনের জেলা দপ্তরে এদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ দে ।এদিন দিনটির তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন সংগঠনের জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব অভিজিত গুন,পাভেল মুখুটি,কঙ্কন রায়চৌধুরী,রতন রায়,বেদব্রত ঘোষ,রাজা বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।
Read More
খুঁটি পুজো হল জলপাইগুড়ির পান্ডাপাড়া কালিবাড়ির

খুঁটি পুজো হল জলপাইগুড়ির পান্ডাপাড়া কালিবাড়ির

কালিপুজোয় প্রতিবছর আলাদা নজর কাড়ে জলপাইগুড়ির পান্ডাপাড়া কালিবাড়ির পুজো। কিন্তু এবার করোনা অতিমারিতে কিছুটা হলেও যেন মনমরা আলোর ঝলকানি। তবুও মায়ের আরাধনায় কোনো খামতি রাখতে চাননা ক্লাব কর্তারা। কোভিড পরিস্থিতির যাবতীয় নির্দেশিকা মেনে এবারও তারা দর্শনার্থীদের জন্য তুলে ধরছে থিম পুজো।তারই খুঁটি পুজো হল এদিন। এবারের বিশেষ থিম কালের কন্ঠ - সখের পাল্কি।এখানে কালের অর্থ সময় এবং কন্ঠ অর্থাৎ নিকট (কাছে)সেই দিক থেকে সময়ের সাথে সাথে পাল্কি এখন বিলুপ্ত।এখন যারা পাল্কি ব্যবহার করেন,তারা সখেই করে থাকেন।যেমনটা আমরা আমাদের শহরে বিয়ের অনুষ্ঠানে দেখে থাকি।যে কারনেই এখানে কালের কন্ঠ-সখের পাল্কি বলা হচ্ছে।পুরোহিত মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে শ‍্যামাপুজোর সূচনা করা হয়।নদীয়ার শিল্পীরা এই…
Read More
দেশে কিছুটা কমল করোনা সংক্রমণ

দেশে কিছুটা কমল করোনা সংক্রমণ

নয়াদিল্লি: কিছুটা স্বস্তির খবর। দেশে আরও একটু কমল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩৮ হাজার ৩১০ জন। নতুন করে মৃত্যু হল আরও ৪৯০ জনের। দেশে করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা ৭৬ লক্ষ ৩ হাজার ১২১। শেষ ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৫৮ হাজার ৩২৩ জন। দেশে কিছুটা করোনা সংক্রমণ কমলেও আগামী বছর ফের ইউরোপের দেশগুলিতে করোনার ধাক্কা প্রবল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্সের বৈজ্ঞানিক কাউন্সিল।
Read More
ফের গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি

ফের গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি

কলকাতা: ফের মুর্শিদাবাদের রানিনগর থেকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি৷ ধৃত ব্যক্তির নাম আবদুল মোমিন মণ্ডল। এনআইএ সূত্রে খবর, এর আগে গ্রেফতার হওয়া জঙ্গিদের জেরা করেই আবদুলের নাম পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে বেশ কিছু ডিভাইস ও নথি উদ্ধার হয়েছে। জেরায় বিভিন্ন অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়৷ বোমা তৈরির পাশাপাশি ধৃত ওই যুবক আল কায়দার হয়ে গোপন প্রচার কর্মসূচি চালাত।
Read More
বিজেপি ছেড়ে তৃণমূলে শিক্ষক নেতা

বিজেপি ছেড়ে তৃণমূলে শিক্ষক নেতা

কোচবিহারে আবারও ভাঙন বিজেপিতে। বিজেপির শিক্ষক নেতা বিকাশ তালুকদার যোগ দিলেন তৃণমূলে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস অফিসে বিজেপি টিচার্স সেলের উত্তর বিধানসভার ইন-চার্জ বিকাশ তালুকদার বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচীতে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। দলের পক্ষ থেকে তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃনমূল সভাপতি পার্থ প্রতিম রায়। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ, রাহুল রায়, আবু তালেব আজাদ, কোচবিহার ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল দাস, কোচবিহার ১ ও ২ ব্লকের যুব সভাপতি সঞ্জীব রাজভর, শুভাশিস রায় সহ অনান্যরা। লাগাতার বিজেপি থেকে তৃনমূলে আসছেন বিজেপি কর্মীরা। তাতেই চিন্তা বিজেপি শিবিরে। প্রকাশ না…
Read More
সৌমিত্রর   অবস্থার কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না

সৌমিত্রর অবস্থার কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না

মাঝে কয়েকদিন শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও ফের সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র। রবিবার বিকেলের পর থেকেই ফের অবস্থা সঙ্কটজনক হতে থাকে । আজ তাঁর সিটি অ্যাঞ্জিওগ্রাফি ও তৃতীয়বার ডায়ালিসিস হয়েছে । অভ্যন্তরীণ রক্তক্ষরণ না থামায় সিটি অ্যাঞ্জিওগ্রাফির সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসকরা । বেলভিউ সূত্রে খবর, কোথায় রক্তক্ষরণ হচ্ছে তা জানতে সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে । যেখানে রক্তক্ষরণ হচ্ছে সেই জায়গায় অস্ত্রোপচার করা হতে পারে। তবে আপাতত রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে । কিন্তু প্রবাদপ্রতীম বর্ষীয়ান অভিনেতার অবস্থার কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না । তাঁর হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে । রক্ত দেওয়া হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। গত ২৭ দিন ধরে হাসপাতালে ভর্তি প্রিয়…
Read More