05
Nov
দিনভর চূড়ান্ত নাটকের সাক্ষী থাকল মহারাষ্ট্র। খারিজ হয়ে গেল পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আলিবাগের আদালত। বুধবার সকালেই আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতার করা হলে অর্ণব দাবি করেন, তাঁকে শারীরিক নিগ্রহ করেছে পুলিশ। রেহাই পাননি তাঁর স্ত্রী, ছেলেও। এই অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। বুধবারের রাতটা পুলিশি হেফাজতে কাটাতে না হওয়ায় কিছুটা স্বস্তিতে থাকবেন অর্ণব। যা তাঁদের ‘বড় জয়’ বলে দাবি করেছেন অর্ণবের আইনজীবী গৌরব পারকের। তারইমধ্যে সোমবার অর্ণবের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছে। তাতে অভিযোগ করা…
