আসাম

চাকরির ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক

চাকরির ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক

উত্তরপ্রদেশের রায়বেরেলি তে অবস্থিত ভারতীয় রেলের মডার্ন কোচ ফ্যাক্টরি শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই চলবে। সঙ্গে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট। মোট ১১০টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে রায় বরেলির মর্ডান কোচ ফ্যাক্টরি। নবীনদের জন্য একটি বড়সড় সুখবর। আবেদন ফি ১০০ টাকা। পয়লা ডিসেম্বর পর্যন্ত আবেদনের শেষ তারিখ।
Read More
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাগডোগরায় ফিরলেন অনিত- বিনয়রা

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাগডোগরায় ফিরলেন অনিত- বিনয়রা

বৈঠক শেষে পাহাড়ে ফিরলেন জিটিএ প্রধান অনিত থাপা এবং বিনয় তামাংরা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোর্চানেতারা জানালেন বৈঠক সফল। জিটিএ নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিমলের হঠাৎ প্রকাশ্যে আবির্ভাব, পাহাড়ে বিনয়পন্থী মোর্চা এবং বিমলপন্থী মোর্চার ঠান্ডা লড়াইয়ের আবহে নবান্নে বিনয়দের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক পাহাড়ের রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেদিকে তাকিয়ে ছিল পাহাড়বাসী। তবে অনিত-বিনয়ের দাবি বিমলকে নিয়ে কোনো কথা হয়নি। বিমল তামাং চ্যাপ্টার ক্লোজড। শুধুমাত্র জিটিএ নিয়ে আলোচনা হয়েছে। পাহাড়ের উন্নয়ন নিয়ে রাজ্য জিটিএ মিলিয়ে কাজ করবে বলে এমনটাই জানা গিয়েছে বিমলের হঠাৎ…
Read More
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ দিনহাটা

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ দিনহাটা

রাজনৈতিক সংঘর্ষে জেরবার উত্তরের প্রান্তিক জেলা কোচবিহার। জানা গেছে এদিন সকাল থেকেই দিনহাটা ২ ব্লকের সালমারা গ্রাম পঞ্চায়েত এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। জ্বলল গাড়ি , পুড়ল বাড়ি, লুটিয়ে পড়ল আহতরা। এরূপ পরিস্থিতিতে জানা যায় শুক্রবার সকালবেলা সালমারা অঞ্চল এলাকায় দুই গোষ্ঠীর সদস্যরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। একাধিক গাড়ি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। এলাকায় বন্দুক বোমাবাজি চলে, চলতে থাকে দোকানে বাড়িতে লুঠপাট। এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ, মানুষ আতঙ্কে রয়েছে।রাজনৈতিক সংঘর্ষে বিশেষত একই রাজনৈতিক গোষ্ঠীকোন্দল হোক কিংবা বিরোধী গোষ্ঠীর সঙ্গে শাসক গোষ্ঠী, প্রায়ই খবরের শিরোনামে বর্তমানে কোচবিহার জেলা। এরা কারা তা নিয়ে এখনো পর্যন্ত দ্বন্দ্বের হয়েছে স্থানীয়দের…
Read More
ট্রাম্পের ভিত্তিহীন বক্তব্যের লাইভ সম্প্রচার বন্ধ হল মাঝপথেই

ট্রাম্পের ভিত্তিহীন বক্তব্যের লাইভ সম্প্রচার বন্ধ হল মাঝপথেই

বৃহস্পতিবার রাতে ১৭ মিনিটের এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘ভুল বকা’ শুরু করলে মাঝপথে ট্রাম্পের বক্তব্যের লাইভ সম্প্রচার থামিয়ে দিয়েছে বহু আমেরিকান টিভি চ্যানেল। মার্কিন সংবাদমাধ্যমের একটা বড় অংশ ভিত্তিহীন বলে মনে করছে । যার জেরে প্রথম সারির মার্কিন সংবাদমাধ্যম মাঝপথে ট্রাম্পের বক্তব্য সম্প্রচার বন্ধ করে দেয়। গতকাল তিনি বলেন,”যদি বৈধ ভোট গোণা হয় আমি সহজেই জিতে যাচ্ছি। ওঁরা নির্বাচন চুরি করার চেষ্টা করছে। আমি ইতিমধ্যেই বহু গুরুত্বপূর্ণ রাজ্য জিতে গিয়েছি। আমার বিশ্বাস আমরা সহজেই ভোটে জিতব। তবে অনেক আইনি লড়াই হবে। আমাদের কাছে বহু প্রমাণ আছে। এভাবে একটা নির্বাচন চুরি করে নিতে দেব না।” আমেরিকাবাসীর জন্য এটা একটা দুঃখের…
Read More
কলেজ খুলতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র

কলেজ খুলতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র

কলকাতা: স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়ার পরে কলেজ ও ইউনিভার্সিটির জন্য বেশ কিছু গাইডলাইন দিল কেন্দ্র। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যেই অবশ্য জানানো হয়েছে, আগামী ডিসেম্বর থেকে রাজ্যের রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে। নির্দেশিকায় জানানো হয়েছে উপসর্গযুক্ত পড়ুয়াদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া যাবে না। কনটেনমেন্ট জোনের বাইরে হলে তবেই বিশ্ববিদ্যালয় এবং কলেজ খোলা থাকবে। বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব পালন, মাস্কের ব্যবহার করতে হবে। যাবতীয় করোনা-বিধি মেনে চলতে হবে।
Read More
উদ্বেগ বাড়িয়েছে শহরের বেকারত্বের হার

উদ্বেগ বাড়িয়েছে শহরের বেকারত্বের হার

জাতীয় গড়ের তুলনায় বাংলায় বেকারত্বের হার অনেকটাই বেশি। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। গত বছর মে'র পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বেকারত্বের হার ৪৫ বছরে সর্বাধিক হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, গত মাসে ভারতের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাত শতাংশ। গত মাসে সেই হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, সেজন্য করোনাভাইরাস পরিস্থিতি এবং লকডাউন অনেকাংশে দায়ী। চলতি বছর মে থেকে অগস্টের মাসের মধ্যে প্রায় ছ'কোটি মানুষ কাজ হারিয়েছেন।
Read More
অগ্নিকাণ্ড চিনের ফুজিয়ান প্রদেশে

অগ্নিকাণ্ড চিনের ফুজিয়ান প্রদেশে

বেজিং: ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ-পূর্ব চিনের কারখানায়। চারপাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। চিনের ফুজিয়ান প্রদেশের ফুজো শহরে ঘটনাটি ঘটেছে। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে উপস্থিত হয় ২০টি দমকলের ইঞ্জিন। যে কারখানায় আগুন লেগেছে, সেখানে স্টিলের জিনিস ও আয়রন কভার তৈরি হয় বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
Read More
১১ নভেম্বর থেকে চালু লোকাল ট্রেন

১১ নভেম্বর থেকে চালু লোকাল ট্রেন

কলকাতা: কালীপুজোর আগেই রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। ১১ নভেম্বর বুধবার থেকে চালু হচ্ছে ৩৬২ টি লোকাল ট্রেন পরিষেবা। আপাতত ঠিক হয়েছে হাওড়া ডিভিশনে চলবে ১০১ টি ট্রেন। শিয়ালদহ ডিভিশনে চালানো হবে ২২৮ টি ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-হাওড়ার মধ্যে চলবে ৩৩ বা ৩৪ টি ট্রেন। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হল। আগামী সোমবার বৈঠকে প্রকাশিত হবে টাইম টেবল। বেশিরভাগ ট্রেন চলবে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে। কম ট্রেন চালানো হবে দক্ষিণ-পূর্ব রেলে। তবে ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, লকডাউন শুরু হওয়ার আগে যে সংখ্যক লোকাল ট্রেন চলত, তার এক তৃতীয়াংশ ট্রেন চালানো হবে৷
Read More
প্রবল জল সংকটে পড়তে পারে ভারত

প্রবল জল সংকটে পড়তে পারে ভারত

‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’-এর (ডব্লুউ ডব্লুউ এফ) একটি সমীক্ষায় এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ২০৫০ সালের মধ্যে ভারতের ৩০ টি শহরে উল্লেখ্যজনকভাবে বাড়তে পারে ‘জল সংক্রান্ত ঝুঁকি’। যে তালিকায় আছে কলকাতাও। জলের অভাবে ভুক্তভোগী হবেন প্রায় ৩৫ কোটি মানুষ। সমীক্ষা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের যে ১০০ টি শহর প্রবল জল সংকটের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্রুত গতিতে নগরায়ন, জলবায়ু পরিবর্তন, উপযুক্ত পরিকাঠামোর অভাবের মতো বিষয়ের ফলে প্রবল জলসংকটের মুখে পড়েছে ভারতের বিভিন্ন শহর। ভারতে অবশ্য জলসংকট নতুন নয়। গত কয়েক বছরে চেন্নাইয়ের মতো শহরে জল সরবরাহের বিরাট সমস্যা দেখা গিয়েছে এর আগেও।
Read More
সংগীত পরিবেশন বন্ধ পানশালায়

সংগীত পরিবেশন বন্ধ পানশালায়

দেশের সবক’টি পানশালায় সংগীত পরিবেশন নিষিদ্ধ করল কেন্দ্রীয় আবগারি দপ্তর। দুর্গাপুজোর আগে অনুমতি দেওয়া হলেও আপাতত সেটা বন্ধ করে দেওয়া হল। এই নির্দেশ দেত্তয়ায় বেজায় দুশ্চিন্তায় পড়েছেন হোটেল মালিক থেকে শুরু করে ব্যান্ড লিডার সংগঠনের কর্তারা তথা সংগীতশিল্পীরাও। বর্তমানে অথৈ জলে ব্যান্ড লিডার সংগঠনের কর্তারা। মাস্ক স্যানিটাইজারের পাশাপাশি সামাজিক দূরত্ব, হোটেলগুলিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা হলেও এমন নির্দেশিকা কারণ বুঝে উঠতে পারছেন না এই পেশায় যুক্ত থাকা শিল্পী ও কলাকুশলীরা।
Read More