আসাম

সন্তানের  জন্যনাম জানতে চাইলেন  শুভাকাঙ্খীদের কাছ থেকে

সন্তানের জন্যনাম জানতে চাইলেন শুভাকাঙ্খীদের কাছ থেকে

সদ্য মা হয়েছেন অমৃতা রাও। ১ লা নভেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রেডিও জকি অনমলের অর্ধাঙ্গিনী। সেই খবর জানিয়ে সোশ্যাল সাইটে পোস্টও করেছেন। এবার তাদের সন্তানের নাম রাখার জন্য শুভাকাঙ্খীদের কাছ থেকে নাম জানতে চাইলেন। এর পরেই নতুন বাবা-মায়ের এক আন্তরিক পদক্ষেপে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা। সাধারণত তারকা থেকে আমজনতা ছেলে বা মেয়ে জন্ম নেওয়ার আগেই তাদের নাম মোটামুটি ঠিক করে রাখেন। অমৃতা আর অনমোল সেটা করেননি। তাঁরা এই গুরুদায়িত্ব নেটিজেনদের সঁপে দিয়েছেন। সোশ্যাল অ্যাকাউন্টে একটা পোস্ট দিয়ে মা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন অমৃতা। তিনি আর অনমোল তাঁদের সম্পর্কের একাদশতম বর্ষ পালন করবেন এই বছরে সেটাও বলেছেন। আর তার…
Read More
এনজেপির এরিয়া ম্যানেজারকে বিজেপি শাখা সংগঠনের  স্মারকলিপি

এনজেপির এরিয়া ম্যানেজারকে বিজেপি শাখা সংগঠনের স্মারকলিপি

রেলের শ্রমিকদের বকেয়া এবং পুরো বেতনের দাবিতে বিজেপির শ্রমিক সংগঠন এনএফআইটিইউ ডেপুটেশন দিল এনজেপির এরিয়া অফিসে । জানা যায় এদিন বিজেপি র শাখাসংগঠনের কর্মী সমর্থকরা এদিন মিছিল করে এসে এরিয়া ম্যানেজারকে স্মারকলিপি দেয় ।বিজেপি শ্রমিক সংগঠন এনএফআইটিইউ এর পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি এরিয়া অফিসে ম্যানেজার এর কাছে বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপি দার্জিলিং সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা ও এনএফআইটিইউ এর জেলা সভাপতি তুফান সাহা। তারা জানান গত ৮মাস ধরে লকডাউন থাকা কালীন রেল শ্রমিকদের পুরো টাকা দেওয়া হচ্ছে না। অথচ কেন্দ্র সরকার থেকে পুরো টাকাই বরাদ্দ করা হয়েছে ,তবে কেন শ্রমিকদের পুরো টাকা…
Read More
চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। তাই আগামী কয়েক মাসে সরকারি কাজে গতি আনাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক বৈঠকে কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী তিন বছরে ৩৫ লক্ষ কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ যুবক–যুবতী কাজ পেয়েছেন। গত ৯ বছরে রাজ্যে মোট ২৯ লক্ষ কর্মসংস্থান হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসেবে আগামী তিন বছরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পাঁচ লক্ষ, কৃষি–বাণিজ্যে ১০ লক্ষ, মাটি সৃষ্টি প্রকল্পে তিন লক্ষ ও হস্তশিল্পে দু’লক্ষ কাজের ব্যবস্থা হবে। আরও বাড়বে সরকারি চাকরি।
Read More
বাইসনের মৃতদেহ উদ্ধার আলিপুরদুয়ারে

বাইসনের মৃতদেহ উদ্ধার আলিপুরদুয়ারে

একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধার হল আলিপুরদুয়ারে। জানা গেছে , আলিপুরদুয়ার জেলার হ‍্যামিলণ্টণগঞ্জ রেঞ্জের অন্তগত বুথরি এক নং কম্পাটমেণ্ট এলাকা থেকে এদিন টহলরত বনকর্মীরা বাইসনের মৃতদেহ দেখতে পায় । ঘটনাস্থলে বনদপ্তরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা পৌছছে । বনদপ্তর সুত্রে খবর প্রাথিমকভাবে মনে হচ্ছে বয়সজনিত কারনেই বাইসনটি মারা গিয়েছে । তবে বাইসনটির মৃত্যুর বিষয়ে এখনও বিস্তারিত কিছু তথ‍্য মেলেনি ।
Read More
খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৬৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ৬৭০ জন। ফলে দেশে মোট মৃত্যু হল বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৪ হাজার ৯৮৫ জন। করোনায় মৃতের নিরিখে এখন আমেরিকার পরেই এদেশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ হাজার ১৫৭ জন। গত কয়েক সপ্তাহে মৃতের সংখ্যাটা আগের তুলনায় অনেকটা কমারও ইঙ্গিত মিলেছে।
Read More
গরুপাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করল মূল অভিযুক্তকে

গরুপাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করল মূল অভিযুক্তকে

বাংলাদেশে গরু পাচারের অভিযোগে গত সেপ্টেম্বরে কলকাতা ও মুর্শিদাবাদের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এই ঘটনায় দিল্লি থেকে সিবিআই গ্রেফতার করল মূল অভিযুক্ত এনামুল হককে। নাম জড়িয়েছে বিএসএফের আধিকারিক সতীশ কুমারেরও। সিবিআইয়ের দাবি, সীমান্তে বিএসএফের আটক করা গরু কাটমানি দিয়ে ছাড়িয়ে ফের বাংলাদেশে পাচার করেছেন এনামুল। গত সেপ্টেম্বরে এই ঘটনায় এনামুল ও সতীশ কুমারের বিরুদ্ধে FIR করে সিবিআই।
Read More
মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ আন্দোলন যুব কংগ্রেসের

মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ আন্দোলন যুব কংগ্রেসের

দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। চালের থেকে সবজির দাম বেশি। একদিকে করোনায় সাধারণ মানুষের আর্থিক অবস্থা যখন নাকাল সেসময় জিনিসপত্রের এ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে সমস্যায় আমজনতা। কিন্তু সেদিকে নজর নেই টাস্ক ফোর্স বা প্রশাসনের। এরই প্রতিবাদে আলিপুরদুয়ার যুব কংগ্রেসের কর্মীরা এদিন কলেজহল্টে প্রতিবাদ বিক্ষোভ দেখায়। সূত্রের খবর সবজির মালা পড়ে বিক্ষোভে শামিল হয় কর্মীরা ।জেলা যুব কংগ্রেস সভাপতি শান্তনু ভৌমিক বলেন,জিনিসপত্রের দাম বাড়ছে।অথচ প্রশাসনের সেদিকে কোনো নজর নেই। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ।
Read More
নতুন বিহার গঠনের প্রতিশ্রুতি  রাহুলের

নতুন বিহার গঠনের প্রতিশ্রুতি রাহুলের

এবার বিহার ভোটে একগুচ্ছ তরুণ নতুন মুখের ভিড়। আগামী ১০ই নভেম্বরের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে সবাই। কংগ্রেস এবার বিহারে মহাজোট সরকার গঠন করেছে। জনতার কাছে ভোট চাইতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বিহার জনগণের উদ্দেশ্যে এক ট্যুইটে বলেন, জনগণ প্রস্তুত হও। এবার বিহারে ‘মহাজোট’ই সরকার গঠন করবে। তারপর এই সরকারের হাত ধরেই আপনারা পাবেন একটি নতুন বিহার। পাশাপাশি কৃষি আইন পরিবর্তনেরও প্রতিশ্রুতি দেন।
Read More
রেলগেট বন্ধে হয়রানি মানুষের , প্রতিবাদ

রেলগেট বন্ধে হয়রানি মানুষের , প্রতিবাদ

এক ঘণ্টা ধরে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রেল গেট আটকে রয়েছে।এর জেরে শহর জলপাইগুড়ি এক প্রকার থমকে গেল শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহরের তিন নম্বর ও টাউন স্টেশন এলাকায়।ক্ষিপ্ত জনতা দ্রত রেল গেট খোলার দাবি তুলে বিক্ষোভ দেখায়। ব্যস্ততম রেলগেট আটকে রেখে দিনের বেলা কাজ করছে রেল কর্তৃপক্ষ । ফলে সমস্যায় পড়ছে এলাকার মানুষ এমনই অভিযোগে আজ জলপাইগুড়ি স্টেশনমাস্টারকে চিঠি দিয়ে প্রতিবাদ জানাল । এলাকাবাসীর অভিযোগ জলপাইগুড়ি রেলগেটের এক দুই এবং তিন নম্বর গেট ঘন্টার পর ঘন্টা আটকে রেখে রেললাইন সংস্কার করছে । এতে অ্যাম্বুল্যান্স , জরুরি পরিষেবা সহ সাধারণ মানুষের রাস্তা পারাপারে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। পথ…
Read More
করোনায় সুস্থ হয়ে ওঠা রোগীরা সতর্ক হচ্ছে কালীপুজায়

করোনায় সুস্থ হয়ে ওঠা রোগীরা সতর্ক হচ্ছে কালীপুজায়

ইতিমধ্যে দুর্গাপুজোর পর থেকে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় আসন্ন কালি পুজায় বাজি পটকা ইত্যাদি শব্দবাজি নিয়ে সতর্ক হচ্ছে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ওঠা রোগী থেকে শুরু করে আমজনতা ।মালদা জেলায় কোভিড আক্রান্তদের এই বিষয়ে সতর্ক করছেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, কোভিডে একবার আক্রান্ত হলে সেই রোগী সুস্থ হয়ে গেলেও তাঁর ফুসফুসের প্রায় ২৫ -৩০ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোগী বিশেষে ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। এই পরিস্থিতিতে দীপাবলিতে বাজি পোড়ানোর সময় যে বিষাক্ত ধোঁয়া তৈরি হয় তা ভীষণ ক্ষতিকর। কোভিড আক্রান্ত বা যারা সুস্থ হয়ে উঠেছেন তাঁদেরও এই বিষাক্ত ধোঁয়া শরীরের ব্যপক ক্ষতি করতে পারে। তাই চিকিৎসকরা…
Read More