আসাম

অত্যাধুনিকমানের বাস্কেট বল কোর্ট উদ্বোধন জলপাইগুড়িতে

অত্যাধুনিকমানের বাস্কেট বল কোর্ট উদ্বোধন জলপাইগুড়িতে

জেলায় খেলার উন্নতিতে অত্যাধুনিক বাস্কেটবল কোর্ট উদ্বোধন হল জলপাইগুড়ি জেলার জেওয়াইএমএ ক্লাব ময়দানে। সূত্রের খবর প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে এদিন নতুন বাস্কেটবল কোর্ট উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আন্ততর্জাতিক অ্যাথলিট জ‍্যোৎস্না রায় প্রধান,জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কুমার দত্ত,সম্পাদক তপাই বাগচি,কোষাধ্যক্ষ কানাই দাসগুপ্ত ও ডাঃ সুবীর মল্লিক সহ ক্লাবের সমস্ত সদস্যারা।জলপাইগুড়ি‌ জেলার বাস্কেটবল ক্রীড়া‌র উন্নয়নের স্বার্থে এই কোর্ট তৈরি করা হয়েছে বলে উদ‍্যোক্তারা জানান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি ডিরেক্টরেটের ডিরেক্টর ও শিল্পপতি কৃষ্ণকুমার কল‍্যাণী।
Read More
কালীপুজোতেও নো এন্ট্রির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

কালীপুজোতেও নো এন্ট্রির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

দুর্গাপুজোর মতো কালীপুজো ও জগদ্ধাত্রীর মণ্ডপেও নো এন্ট্রির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই দুর্গাপুজোয় এই নির্দেশিকা জারি করে সুফল পাওয়া গিয়েছে। তাই বাকি দুই পুজোর ক্ষেত্রেও এবার এই নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। তবে ছটপুজোয় কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে শুনানি হবে ১০ নভেম্বর, মঙ্গলবার। কিন্তু হাইকোর্ট চায়, সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে বন্ধ হোক ছটপুজোর আয়োজন। করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের ‘নো এন্ট্রি’‌ রায়ে বিধিনিষেধের মধ্যেই বেশ সুষ্ঠুভাবে দুর্গাপুজো পালন হয়েছে পশ্চিমবঙ্গে। ‌আর তার জন্যই সংক্রমণ বেশি ছড়ায়নি— এই কথা জানিয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করেছে আদালত। এবারের দুর্গাপুজোর বিধিনিষেধকে মডেল করেই আসন্ন কালীপুজো, দীপাবলি, কার্তিকপুজো, জগদ্ধাত্রী পুজো ও…
Read More
ধর্মঘটের সমর্থনে মালদায় কনভেনশন সিটুর

ধর্মঘটের সমর্থনে মালদায় কনভেনশন সিটুর

আগামী ২৬ এ নভেম্বর সারাদেশ ব্যাপী ধর্মঘটের সমর্থনে মালদায় কনভেনশন করল বাম ট্রেড ইউনিয়ন গুলি। জানা গিয়েছে মালদা গার্লস হাইস্কুলে এদিন বামফ্রন্টের বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি কনভেনশনের ডাক দেয়। কনভেনশনে উপস্থিত ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম, আইএনটিটিইউসির জেলা সভাপতি লক্ষ্মী গুহ সহ অন্যান্যরা । উল্লেখ্য আগামী 26 শে নভেম্বর কেন্দ্রীয় সরকারের শ্রমজীবী এবং সাধারন জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ওপর প্রবল আক্রমণের প্রতিবাদে ও পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী নীতির বিরুদ্ধে সারা দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও ফেডারেশন গুলির আহবানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘট কে সাফল্য করতেই আজকের এই কনভেনশন বলে জানান আইএনটিটিইউসি জেলা সভাপতি লক্ষ্মী গুহ।
Read More
রাজনীতিতে শেষ নির্বাচন জানালেন নিতীশ কুমার

রাজনীতিতে শেষ নির্বাচন জানালেন নিতীশ কুমার

বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগহণ আগামী ৭ নভেম্বর হবে। আর তাঁর আগেই বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ এর রাষ্ট্রীয় সভাপতি নিতীশ কুমার। উনি বলেন, ২০২০ এর বিহার বিধানসভা নির্বাচনই আমার শেষ নির্বাচন। আজ তৃতীয় দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। শেষ ভালো যার, সব ভালো তাঁর।
Read More
শিক্ষাগত যোগ্যতার কম যোগ্যতার চাকরি করা যাবে না

শিক্ষাগত যোগ্যতার কম যোগ্যতার চাকরি করা যাবে না

বে শি   যো গ্য তা   নি য়ে  কম    যোগ্য তা র   চা ক রি   নিয়ে বড়োসড়ো রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি একটি মামলায় রায় দিতে গিয়ে জানিয়েছেন; যোগ্যতা বেশি হলে তা লুকিয়ে আর কম যোগ্যতার চাকরি করা যাবে না। এই রায়ে কপালে ভাঁজ পড়েছে চাকরিপ্রার্থীদের। এই রায় দানের ক্ষেত্রে, ওড়িশা হাইকোর্টের দুটি রায়‌ও‌ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আমাদের দেশে যেখানে চাকরির অভাব সেখানে অনেকেই উচ্চ শিক্ষিত হয়েও কম যোগ্যতার চাকরিতে আবেদন করেন। আর এবার এই বিষয়ের ওপরেই রায় দিল আদালত।
Read More
রাজ্য জুড়ে বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

রাজ্য জুড়ে বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

করোনা আবহে এবার বাজি পটকা ফাটানো যাবে না এনিয়ে চূড়ান্ত ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজার পর থেকেই ডাক্তাররা বাজি পটকা ফাটাতে নিষেধ করেছেন। করোনায় আক্রান্ত রোগীদের এবং করোনা থেকে সদ্য সুস্থ হয়ে ওঠা রোগীদের বাজি-পটকার ধোঁয়া মারাত্মক ক্ষতি করতে পারে এ নিয়ে সতর্ক করেছিলেন ডাক্তারগণ। ডাক্তারের মতামতকে প্রাধান্য দিয়ে তাই এবছর রাজ্য জুড়ে বাজি নিষিদ্ধ করে দিল কলকাতা হাইকোর্ট। বাজি পোড়ানো যাবে না। বিক্রিও করা যাবে না। শুধু কালীপুজো বা দীপাবলির জন্য নয়, এই আদেশ ছটপুজো, জগদ্ধাত্রী পুজোর জন্যও । রাজ্যে সমস্ত ধরনের বাজি কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট ৷ করোনা সংক্রমণের কারণে এমনিতেই অনেকের শ্বাসকষ্ট। আতসবাজি পোড়ালে…
Read More
২৫ টাকা দরে আলু বিক্রি নকশালবাড়িতে

২৫ টাকা দরে আলু বিক্রি নকশালবাড়িতে

সরকারি সহযোগিতায় ২৫ টাকা দরে আলু বিক্রির স্টল চালু হল নকশালবাড়িতে। জানা গেছে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসে সরকারি সহযোগিতায় পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি করা হয়। বর্তমানে খোলা বাজারে আলুর দাম ৪০ টাকা ছাড়িয়ে গেছে ফলে সবজির সঙ্গে সঙ্গে কেনার সাধ্যের বাইরে। রাজ্য সরকার লকডাউন আনলকে কিছু জেলায় সরকারি মূল্যে আলু বিক্রি করার সিদ্ধান্ত নিলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এদিন সরকারি মূল্যে ২৫ টাকা করে আলু বিক্রি হতেই এলাকার মানুষ কেনার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন। এবিষয়ে অঞ্চলপ্রশাসন জানিয়েছেন মানুষের সুবিধায় এই স্টল আরো কিছুদিন এই জায়গায় বসবে।
Read More
সিবিআই প্রবেশ প্রবেশ করতে পারবে না কেরলে

সিবিআই প্রবেশ প্রবেশ করতে পারবে না কেরলে

এবার মামলা দায়ের করার আগে সিবিআইকে রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেরলের ক্যাবিনেটে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, রাজস্থান আর ছত্তিসগড়ের পর কেরলেও এর আগে কয়েকটি অ-বিজেপি শাসিত রাজ্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More
বিধায়কদের  বৈঠকে গরহাজির থাকলেন মিহির গোস্বামী , উদয়ন গুহ

বিধায়কদের বৈঠকে গরহাজির থাকলেন মিহির গোস্বামী , উদয়ন গুহ

কোচবিহার জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠকে গরহাজির থাকলেন মিহির গোস্বামী , উদয়ন গুহ রা। এনিয়ে জল্পনা বাড়ছে কোচবিহারের রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কোচবিহার জেলা দপ্তরে জেলার বিধায়কদের নিয়ে সভা করলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। মূলত আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার ৯টি বিধানসভা অাসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে এই সভা বলে এদিন জানান বিনয় বাবু। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি ৮টি বিধানসভা কেন্দ্রেই গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা। তবে এদিনের সভায় ৮জন বিধায়ক আমন্ত্রিত থাকলেও, মাথাভাঙার বিধয়ক বিনয় কৃষ্ণ বর্মন সহ নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ,মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য…
Read More
শাসকদলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব বিজেপি , বিডিও অফিস ঘেরাও

শাসকদলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব বিজেপি , বিডিও অফিস ঘেরাও

জেলায় শাসকদলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব বিজেপি কর্মীরা এদিন বিডিও অফিস ঘেরাও করল জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মীরা। এদিন বিক্ষোভ মিছিল করে জলপাইগুড়ি সদর বিডিও অফিস ঘেরাও করে জেলা বিজেপির নেতা-কর্মীরা। জানা গেছে ,বিজেপি কর্মীদের ওপর বিভিন্ন সময়ে হামলা করার অভিযোগ সহ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা ও রেশন দুর্নীতির বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করল বিজেপি নেতা কর্মীরা।বিজেপি কর্মীদের এই আন্দোলন‌কে ঘিরে এদিন ব‍্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় বিডিও অফিসে। গন্ডগোল এড়াতে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আন্দোলন‌কারীদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। যদিও জোর করে পুলিশের ঘেরাটোপ ভেঙে বিডিও অফিসে‌র…
Read More