আসাম

বড়ো ইঙ্গিত শুভেন্দুকে নিয়ে

বড়ো ইঙ্গিত শুভেন্দুকে নিয়ে

শুরু হযেছে জল্পনা। ইতিমধ্যেই হুগলি রিভার ব্রিজ কমিশনার্স এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানপদের পাশাপাশি রাজ্যের মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। একাধিক সরকারি পদ থেকে ইস্তফার পর শুভেন্দু কি সত্যিই তৃণমূল ছাড়তে চলেছেন? উত্তরে শুক্রবার রাতে বড়োসড়ো ইঙ্গিত দিলেন বিজেপি নেতা মুকুল রায়। বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি বলেন, “শুভেন্দু মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন। ও দল ছেড়ে দিযেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ২-১ দিনের মধ্যেই এই অধ্যায়ের সমাপ্তি হবে।” মুকুলের মন্তব্য নতুন করে তাঁর দল ছাড়ার জল্পনায় ইন্ধন জুগিয়েছে। বিজেপি নেতৃত্ব অবশ্য শুভেন্দুকে আগাম ‘স্বাগত’ জানিয়ে রেখেছেন।
Read More
কোভিড আক্রান্ত হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ

কোভিড আক্রান্ত হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ

করোনা ভ্যাকসিনের ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল বিজ। ভ্যাকসিনের ডোজ নেওয়ার কিছুদিন পরই তিনি করোনায় আক্রান্ত হলেন। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন নেতা নিজেই। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। গত নভেম্বর মাসের ২০ তারিখে ভিজকে ভারত বায়োটেক ও আইসিএমআর-এর যৌথ উদ্যোগে তৈরি কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন টিকার একটি ডোজ দেওয়া নিয়েছিলেন তিনি।
Read More
দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে অনেকটাই

দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে অনেকটাই

ভারতে সংক্রমণের ব্যাপ্তিটা কমছে ধীরে ধীরে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৫২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সব থেকে বেশি রোগীর সন্ধান মিলেছে কেরলে। খুবই সামান্য বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। দেশে এখন মোট রোগীর মধ্যে মাত্র ৪.২৬ শতাংশের চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৩৩ জন। শুক্রবারের থেকে শনিবার ভারতে কোভিডে মৃতের সংখ্যাটি সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১২ জন।
Read More
দুর্বল হয়ে এসেছে বুরেভি

দুর্বল হয়ে এসেছে বুরেভি

দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টি আগামী ৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপের আকার নিয়ে রামানাথপুরম ও তার পার্শ্ববর্তী তুতিকোরিন জেলায় উপর দিয়ে অতিক্রম করবে। তবু কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতমধ্যেই দক্ষিণ তামিলনাড়ু ও দক্ষিণ কেরালায় লাল সতর্কতা জারি হয়েছে। পাঁচটি জেলায় ছুটি ঘোষণা করেছে কেরালা সরকার।
Read More
স্ক্রিপ্ট রাইটারের মৃতদেহ উদ্ধার

স্ক্রিপ্ট রাইটারের মৃতদেহ উদ্ধার

জীবনযুদ্ধের হতাশায় ভেঙে আত্মহত্যা করল টিভি সিরিয়ালের স্ক্রীপ্ট রাইটার অভিষেক । অভিষেক জনপ্রিয় হিন্দি টেলিভিশন ধারাবাহিক ‘’তারক মেহতা কা উল্টা চশমা’’-র অন্যতম লেখক অভিষেক মাকওয়ানা। ঘটনাটি ঘটে গত সপ্তাহের ২৭ নভেম্বর। আত্মহত্যার কারণ হিসেবে জালিয়াতির কথা উল্লেখ করা হয়েছে। অভিষেক দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক জন্য স্ক্রিপ্ট  লিখছিলেন। পুলিশের বক্তব্য, অভিষেককে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর লেখা একটি সুইসাইড নোটও সামনে উঠে এসেছে। তাতে আর্থিক ঝামেলা এবং ব্যাক্তিগত জীবনের সমস্যার কথা লেখা আছে। সেটির উপর ভিত্তি করেই ঘটনাটির তদন্ত করা হবে। জেনিস আরও বলেন, “থ্রেট কলগুলো পাওয়ার পর তিনি অভিষেকের মেইল চেক করেন। তার মধ্যে একটি নম্বর ছিল…
Read More
রামসেতু সিনেমা নিয়ে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন অক্ষয় কুমার

রামসেতু সিনেমা নিয়ে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন অক্ষয় কুমার

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন অক্ষয় কুমার। মুম্বই সফরের প্রথমদিনই তাঁর সঙ্গে দেখা করলেন বলিটাউনের 'খিলাড়ি' অক্ষয় কুমার। মূলত নয়ডায় ফিল্ম সিটি তৈরির বিষয়ে অক্ষয়ের সঙ্গে আলোচনা করতে তাঁকে ডেকে পাঠান যোগী ৷ পাশাপাশি অক্ষয় তাঁর আগামী ছবি রাম সেতুর স্ক্রিপ্ট নিয়েও আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। আলোচনার ফলও আশাবাদী বলে সূত্রের খবর৷ অক্ষয় দীপাবলির সময় তাঁর আসন্ন ছবি রাম সেতু-র পোস্টার প্রকাশ করেছিলেন। সেখানে একটি ইংরেজি ক্যাপশনে তিনি লেখেন,এই দীপাবলিতে একটি সেতু তৈরি করে সমস্ত ভারতীয়দের চেতনায় ভগবান রামের আদর্শকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হোক যা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। এর সঙ্গে সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানান…
Read More
দুয়ারে সরকার  তুলে ধরতে অভিনব প্রচার রাজ্য সরকারের

দুয়ারে সরকার তুলে ধরতে অভিনব প্রচার রাজ্য সরকারের

দুয়ারে সরকারের বিভিন্ন পরিষেবা গুলিকে জনসাধারনের কাছে তুলে ধরতে অভিনব প্রচার রাজ্য সরকারের। মালদার বিখ্যাত লোকগান গম্ভীরা শিল্পীদের দ্বারা প্রচার শুরু করলেন প্রশাসনিক কর্তারা। এদিন গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে "দুয়ারে সরকার" প্রচার শুরু করলো গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গয়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে ভীয় করেন । উপস্থিত ছিলেন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নাইমা খাতুন। দুয়ারের সরকার পরিষেবার মাধ্যমে এদিন স্বাস্থ্যসাথী , কন্যাশ্রী,  রূপশ্রী সহ মোট আটটি প্রকল্পের ফ্রম দেওয়ার কাজ শুরু করা হয়। বিভিন্ন পরিষেবা পেতে বহু মানুষকে এতদিন নানা সমস্যায় পড়তে হচ্ছিল । এদিন এই শিবিরে গম্ভীরা গানের প্রচারের মাধ্যমে…
Read More
রাজ্যসরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ডুয়ার্সের সংখ্যালঘুদের

রাজ্যসরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ডুয়ার্সের সংখ্যালঘুদের

রাজ্যের সংখ্যালঘু ভোট যে এবার তৃণমূলের একক ঝুলিতে পড়বে না তা আরো স্পষ্টভাবে জানিয়ে দিল উত্তরবঙ্গের ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সোসাইটির নেতারা। তাদের দাবি রাজ্যসরকার ইতিমধ্যে তাদের দাবি দাওয়া পূরণ না করলে তাঁরা আসাউদ্দিন ওয়েইসির মিমে যোগ দিতে পারে। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান তাদের একাধিক দাবিদাওয়া পূরণ করেনি সরকার। উত্তরের সংখ্যালঘুরা এখনো বঞ্চিত।বারংবার রাজ্যের শাসক দলের নেতাদের জানিয়েও বঞ্চনার অবসান হয় নি। সংগঠনের তরফে সভাপতি কাদের আলী, সাধারণ সম্পাদক মহম্মদ মিজানুর রহমানেরা বলেন, উত্তরবঙ্গে নতুন করে অনুমোদিত মাদ্রাসার সংখ্যা অত্যন্ত কম। এছারা ভাতা হিসেবে যে অর্থ দেওয়া হচ্ছে তাও যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে আমরা দাবি জানাচ্ছি…
Read More
কোভিড টেস্টের শিবির বসল পাঞ্জিপাড়ায়

কোভিড টেস্টের শিবির বসল পাঞ্জিপাড়ায়

কোভিড পরিস্থিতি জানতে সোয়াব টেস্টের শিবির বসল পাঞ্জিপাড়ায়। স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে এই শিবিরের আয়োজন করে বলে জানা গেছে। পঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে এলাকার মানুষকে করোনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি রেপিড এন্টিবডি টেস্টের শিবির বসানো হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য মোস্তফা আনসারী জানিয়েছেন এই ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত শতাধিক মানুষের করোনা ভাইরাসের টেস্ট করানো লক্ষ্য রয়েছে। এখন পর্যন্ত 35 জনের টেস্ট হয়েছে বলে তিনি জানান। স্থানীয় আরও একজন প্রতিনিধি বলেন করোনা ভাইরাস টেস্ট করালে মানুষের উপকার হবার পাশাপাশি করোনা ভাইরাস ছড়ানো থেকে কিছু হইতো রোধ করা যাইতে পারে। তার জন্য বেশি থেকে বেশি মানুষের টেস্ট যেন হয় তার চেষ্টা করা হচ্ছে।
Read More
এবার করোনা পরীক্ষার খরচ সাধারণের নাগালে

এবার করোনা পরীক্ষার খরচ সাধারণের নাগালে

পুজোর সময় থেকেই রাজ‍্যে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ‍্যের প্রতিটি হাসপাতালের পরীক্ষাগারে করোনা পরীক্ষা করার পাশপাশি এবার বেসরকারি গবেষণাগারে করোনা পরীক্ষা এবার সাধারণের নাগালে। এবার করোনা পরীক্ষার খরচ কমানোর সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার। বৃহস্পতিবার রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান করোনা নমুনা পরীক্ষার দাম কমিয়ে ৯৫০ টাকা করা হয়েছে। সবথেকে বেশি সংক্রমণ কলকাতায়।
Read More