আসাম

টোটো চুরির ঘটনায় কিনারা করল  পুলিশ, গ্রেপ্তার এক

টোটো চুরির ঘটনায় কিনারা করল পুলিশ, গ্রেপ্তার এক

শিলিগুড়িতে ক্রমান্বয়ে ঘটে যাওয়া টোটো চুরির ঘটনায় কিনারা করল শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ। জানা গেছে এদিন চুরি যাওয়া তিনটি টোটো সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রের খবর গতমাসের শেষের দিকে প্রধাননগর থানা এলাকায় তিনটি টোটো চুরি যায়। ঘটনায় তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী বৃহস্পতিবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড থেকে তিনটি ইরিকশাসহ একজনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ওই অভিযুক্তের নাম প্ৰকাশ করেনি শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন…
Read More
দিনদুপুরে মহিলার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতী

দিনদুপুরে মহিলার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতী

দিনদুপুরে টোটো আরোহী এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। ব্যাগে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার এবং নগদ টাকা ছিল বলে দাবি ওই মহিলার। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বর্ধমান রোডে। জানা গেছে এদিন প্রীতি প্রসাদ নামে এক মহিলা পরিবার পরিজন নিয়ে টোটোতে চেপে বিয়ে বাড়ি যাচ্ছিলেন । সেসময় টোটোর পিছু করে একটি স্কুটিতে দুষ্কৃতীরা আসে। প্রীতি প্রসাদের ব্যাগ টান দেয় দুষ্কৃতীরা। তখনই রাস্তায় পড়ে যান তিনি। সেই সুযোগেই ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ও নগদ টাকাও ছিল। মহিলাকে পড়ে যেতে দেখেই এলাকার যুবকেরা ছুটে আসেন। যদিও ততক্ষণ ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে আসে…
Read More
ধর্ষিতা পাঁচ নাবালিকার বাড়ি গেল বিজেপি মহিলা মোর্চা

ধর্ষিতা পাঁচ নাবালিকার বাড়ি গেল বিজেপি মহিলা মোর্চা

গত মঙ্গলবার মালদার নবাবগঞ্জ এলাকায় পাঁচ নাবালিকাকে মাদক খাইয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষিতাদের বাড়ি গেলেন জেলার মহিলা মোর্চার নেতৃত্বরা । তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছে মালদার বিজেপি মহিলা মোর্চা। বিজেপির অভিযোগ , ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই অভিযুক্তরা পালিয়ে গেছে বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী সুতপা চ্যাটার্জি। উল্লেখ্য , গত মঙ্গলবার পুরাতন মালদার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ জোড়াকালিস্থান এলাকায় পাঁচ নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ইটভাটার একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণের চেষ্টা এবং শ্লীলতাহানি করে তিন দুষ্কৃতী। সেই সময় ওই নাবালিকাদের শরবত খাওয়ানোর নাম করে মদ খাওয়ানো হয় বলে অভিযোগ। তাতে চার…
Read More
সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে টেক্কা দিতে তৈরি হচ্ছে তৃণমূলের আইটি সেল

সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে টেক্কা দিতে তৈরি হচ্ছে তৃণমূলের আইটি সেল

সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে টেক্কা দিতে তৈরি হচ্ছে তৃণমূলের আইটি সেল । ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচার কাজও চলছে তুমুল গতিতে। সোশ্যাল মিডিয়ায় প্রতিটি দল নিজের দলের প্রচারের পাশাপাশি বিরোধী দলগুলিরও বিরোধিতা করছে । এই সোশ্যাল মিডিয়ায় প্রচারের দিক থেকে বর্তমানে বিজেপির সঙ্গে তৃনমূলও পাল্লা দিতে শক্তিশালী আইটি সেল তৈরি করছে।সোশ‍্যাল মিডিয়ায় বিজেপির মিথ্যে প্রচারের জবাব সোশ্যাল মিডিয়া‌র মাধ্যমে‌ই দেওয়া সিদ্ধান্ত নিল তৃণমূল।এই নিয়ে তৃণমূলে‌র পক্ষ থেকে জলপাইগুড়ি‌র পাহাড়‌পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বৈঠক করা হয়। পাহাড়‌পুর তৃণমূল সভাপতি মহম্মদ মকবুল হোসেন বলেন,সোশ‍্যাল মিডিয়ার মাধ্যমে একের পর এক মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি।যার মোকাবিলা করতে তৃণমূল দলের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ…
Read More
নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর

নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর

মোদী সরকার প্রণীত নতুন আইনের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার তৃণমূল জরুরি বৈঠকে বসছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার যাতে অবিলম্বে নয়া কৃষি আইন প্রত্যাহার করে, সেই দাবি জানালেন তিনি। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া আইন প্রত্যাহার না করলে রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিলেন তৃণমূল সুপ্রিমো।
Read More
নতুন বছরে সুখবর সরকারি কর্মচারীদের জন্য

নতুন বছরে সুখবর সরকারি কর্মচারীদের জন্য

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের মামলা চলা সত্বেও বৃহস্পতিবার নবান্নে সরকারি কর্মী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো নতুন বছরের শুরুতেই ৩ শতাংশ ডিএ-র ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর এর জন্যে সরকারের ২ হাজার কোটি টাকা খরচ হবে। ভোটের মুখে সরকারি কর্মচারীদের সংগঠনের ক্ষতে প্রলেপ দিতেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Read More
কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বছর শেষে চরমে পৌঁছতে চলেছে রাজ্য রাজনীতির উত্তাপ। চলতি বছর ২৪ ডিসেম্বর বড়দিনের ঠিক আগে ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় আসবেন তিনি। পৌষ উৎসবের উদ্বোধন থেকে নোয়াপাড়া – দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন, রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ৭ পৌষ পৌষ মেলা উৎসবে যোগ দেবেন মোদী। বিধানসভা ভোটের মুখে ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সফর সেরে গিয়েছেন বিজেপি সভপতি জেপি নড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Read More
বিজেপির মিছিল আটকাল পুলিশ

বিজেপির মিছিল আটকাল পুলিশ

বিজেপি যুব মোর্চার মিছিলকে আটকে দিল পুলিশ। এই ঘটনায় একসময় পুলিশ কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যুব মোর্চার সদস্যরা। জানা গেছে এদিন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলিপুরদুয়ার থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপি যুব মোর্চার। এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। কিন্তুআলিপুরদুয়ার থানার বিশাল সংখ্যক পুলিশ মিছিলের পথ আটকে দেয়। পুলিশ সুপারের দপ্তরে অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কার্যত অচল হয়ে পড়ে জেলা শহর আলিপুরদুয়ার।বিজেপির রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁর নেতৃত্বে শুরু হয় ওই রাজনৈতিক অভিযান।কিন্তু পুলিশি নিরাপত্তা বলয় ভেদ করে যুব মোর্চার ওই মিছিল পুলিশ সুপারের দপ্তরে পৌঁছতে পারেনি।তাই নিয়েই বিক্ষোভ ছড়ায়…
Read More
কাট্যারিনার বোনের সঙ্গে প্রেম করছেন সালমান খান?

কাট্যারিনার বোনের সঙ্গে প্রেম করছেন সালমান খান?

বুড়ো বয়সে ফের প্রেমে জড়াচ্ছেন চিরকুমার! বয়সের হাফ সেঞ্চুরি পেরিয়ে গেলেও নানা ঘাটের জল খেয়ে এখনো রীতিমত ব্যাচেলর লাভ গুরু সল্লু মিয়া। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ক্যাটারীনা কাইফের বোন ইসাবেলা কাইফের সঙ্গে নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে সালমান খান। এর আগে, ক্যাটরিনার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন সলমন খান। দীর্ঘ সময় প্রেম করেছেন তাঁরা। তারপর সম্পর্ক এমন তলানিতে এসে ঠেকে যে শুধু ছাড়াছাড়ি নয়, মুখ দেখা বন্ধ ছিল দুজনের। তবে সে সব ভুলে ফের শুধু মাত্র বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন দুজনে। ব্রেক-আপের পর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও সেটাই টেকেনি। ওদিকে ক্যাটরিনার মতো দেখতে জারিন খানকে খুঁজে এনে সিনেমা…
Read More
কালচিনিতে তৃণমূলের নতুন কমিটি গঠন হল, ব্লক সভাপতি হলেন দেবকুমার লামা

কালচিনিতে তৃণমূলের নতুন কমিটি গঠন হল, ব্লক সভাপতি হলেন দেবকুমার লামা

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে তৃণমূলের নতুন ব্লক সভাপতি নির্বাচিত হলেন ভরত লামা। এর পাশাপাশি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দেব কুমার লামা ও সালামত আনসারী। এদিন কালচিনির তৃনমূল কার্যালয়ে সাংবাদিকদিকদের মুখোমুখি হয়ে নতুন ব্লক কমিটি ঘোষণা করেন জেলার কো-অর্ডিনেটর পাসঙ লামা, কালচিনি ব্লক সহ সভাপতি সন্দীপ এক্কা সহ তৃণমূলের জেলা ও ব্লকের নেতৃত্বরা। পাসঙ লামা জানান, তৃণমূলের কালচিনি ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটি গঠিত হল । প্রতিটি অঞ্চল কমিটিতে অঞ্চল সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে। কালচিনি ব্লকের ১১ টি অঞ্চলের মধ‍্যে সব থেকে নজরকাড়া অঞ্চল জয়ঁগা ২ নং অঞ্চল সভাপতি হন আব্দুল মানিক মিঞা।
Read More