আসাম

ডুয়ার্সে নজরদারি চালানো শুরু করল পুলিশ

ডুয়ার্সে নজরদারি চালানো শুরু করল পুলিশ

শীতের আমেজ আর পিকনিকের মরশুম শুরু হতেই ডুয়ার্সে নজরদারি চালানো শুরু করল পুলিশ প্রশাসন ।শীত পড়তেই পিকনিক করতে আসা দলের ভীড় জমছে ডুয়ার্সের পিকনিক স্পটগুলিতে।এই সময়েই বিধিনিষেধ উপেক্ষা করে গাড়ি চলতে দেখা যায়।এবার এই দুর্ঘটনা এড়াতে সচেষ্ট কালচিনি থানা পুলিশ।পিকনিকের মরশুম শুরু হওয়ার মুখে গাড়ির চালকদের সতর্ক করতে দেখা গেল পুলিশকে।গাড়ি সঠিকভাবে চালানোর অনুরোধ রাখেন তারা। এবং তার সাথে সাথে সমস্ত বাইক আরোহী ও গাড়ির চালকদের সচেতনতা করেন। যাহাতে শীতের মরশুমে পথ দুর্ঘটনা সংখ্যা কমানো যায় । কালচিনি থানার আধিকারিকরা জানান সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অন্তগত পথ দুর্ঘটনা এড়াতে এই কর্মসূচি চলছে।
Read More
উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার বিজেপি-পুলিশের মধ্যে

উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার বিজেপি-পুলিশের মধ্যে

আগাম দুপক্ষেরই প্রস্তুতি , টানটান উত্তেজনা, সাসপেন্স এবং খেলা শুরুর মুহূর্তের প্রতীক্ষা,- যেকোনো ক্রিকেটীয় বা ফুটবলের প্লট নয়। এই প্লট বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের দৃশ্য ও তাঁর প্রেক্ষাপট। আগাম নির্ঘন্ট মেনে এদিন উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার লেগে যায় বিজেপি কর্মী এবং পুলিশ প্রশাসনের মধ্যে। সকাল এগারোটা নাগাদ মোর্চার পক্ষ থেকে উত্তরকন্যা অভিযান শুরুর কথা থাকলেও শুরু হয় বেলা একটা নাগাদ। এদিন মিছিল আটকাতে পুলিশ প্রশাসনের উদ্যোগে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। সকাল থেকেই উত্তরের বিভিন্ন জেলার কর্মীদের আটকাতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়। ব্যারিকেড বাঁধা হয় জাতীয় সড়কের একাধিক জায়গায়। বাগডোগরা, নৌকাঘাট, ফুলবাড়ি উত্তরকন্যা ঢোকার রাস্তা গুলিতে…
Read More
বিজেপিকে উচিত শিক্ষা দেবে বিমল , গান্ধীময়দান সভা থেকে হুঙ্কার

বিজেপিকে উচিত শিক্ষা দেবে বিমল , গান্ধীময়দান সভা থেকে হুঙ্কার

প্রায় সাড়ে তিন বছর প্রকাশ্যে এসেই বিজেপিকে হুঙ্কার দিলেন বিমল গুরুং। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে উচিত শিক্ষা দিতে তৃণমূলকে সমর্থন করার ঘোষণা গোর্খাল্যান্ড এর জিগির তুলে ফের হারানো জমি ফিরিয়ে পেতে তৎপর হলেন প্রাক্তন জিটিএ প্রধান। এদিন শিলিগুড়ি গান্ধীময়দানে বিমল গুরুংকে স্বাগত জানাতে পাহাড়, তরাই সহ ডুয়ার্সের একাধিক জায়গা থেকে প্রচুর কর্মী সমর্থক আসেন। নেতাদের দাবি প্রায় তিন লাখ লোকের সমাগম ছিল সভায়। এদিন বিমলের সভার প্রভাব পড়ল সমগ্র শিলিগুড়িতে। হিলকার্ট রোড, মিরিক রোড, সিভিক রোডে সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকে পড়ল যানবাহন। সূত্রের খবর এদিনের সভামঞ্চ ছিল প্রকৃত পক্ষে বিমলের আত্মসম্মানের লড়াই। দীর্ঘ সাড়ে তিন বছর একাধিক…
Read More
কৃষকদের সঙ্গে দেখা করবেন অরবিন্দ কেজরিওয়াল

কৃষকদের সঙ্গে দেখা করবেন অরবিন্দ কেজরিওয়াল

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকদের ধর্না ১২ দিনে পড়ল। কেন্দ্রের সঙ্গে কৃষকদের বৈঠকে এখনও কোনো রফাসূত্র বেরোয়নি। সিংঘু-সহ দিল্লি-হরিয়ানা সীমানার বেশ কয়েকটি জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। এবার এই অবস্থানরত কৃষকদের সঙ্গে দেখা করতে সোমবার সেখানে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার ফের একবার বৈঠকে বসবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর।
Read More
নতুন সংসদ ভবনের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট

নতুন সংসদ ভবনের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট

নয়া সংসদ ভবনের পরিকল্পনা করেছে কেন্দ্র। লাটেন্স দিল্লির খোলনলচে বদলে দেওয়ার প্রকল্প হল সেট্রাল ভিস্টা প্রকল্প। ধাপে ধাপে সংসদ ভবন, নর্থ ও সাউথ ব্লক সহ বেশ কিছু ভবনের আমুল সংস্কার ও কিছু ক্ষেত্রে নয়া ভাবে নির্মাণ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। ডিসেম্বের প্রথমার্থেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই শিলান্যাস হতে চলেছে নতুন সংসদ ভবনের। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছেন বেশ কিছু আবেদনকারী। সব ভবনকে এক ছাতার তলায় আনার জন্যই কেন্দ্রীয় সচিবালয়কে ঢেলে সাজানো হচ্ছে। যতক্ষণ না সুপ্রিম কোর্টে মামলার রায় আসছে, ততক্ষণ সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অন্তর্গত কোনও নির্মাণ বা ভাঙার কাজ শুরু করা যাবে না, বলে স্পষ্ট করে দিল শীর্ষ আদালত।
Read More
কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস

কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস

কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিক্ষোভ দেশজুড়ে। দিল্লীর কৃষক আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়তে চলেছে কলকাতায়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে এবার আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস। কলকাতায় অবস্থান-বিক্ষোভ করার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কিষাণ ও ক্ষেতমজুর সমিতির সভাপতি বিধায়ক বেচারাম মান্নাকে। ওই অবস্থান বিক্ষোভের শেষ দিনে অর্থাৎ ১০ তারিখ উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷ ৮ ডিসেম্বর জেলা সদরে কৃষক-শ্রমিক বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী।
Read More
সমতলে শীত নেই

সমতলে শীত নেই

উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ধীরে ধীরে জাঁকিয়ে পড়ছে শীত। উত্তরবঙ্গে এখন বৃষ্টি বৃষ্টি পরিস্থিতি, বিশেষত পাহাড়ে। ঢুকে পড়েছে দখিনা হাওয়া। পারদ কমছে পাহাড়ে। এ দিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যেটা এখনও পর্যন্ত এই মরশুমে সব থেকে কম। কিন্তু পারদ ক্রমশ বেড়ে চলেছে দক্ষিণবঙ্গে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শীত রয়েছে পশ্চিমাঞ্চলে। এই সপ্তাহের শেষ থেকে ফের বৃষ্টি বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে পারে।
Read More
নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা

নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে করোনা সংক্রমণের ব্যাপ্তিটা ধীরে ধীরে কমছে। স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৮১ জন। ভারতে সুস্থতার হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা জয় করেছেন ৩৯ হাজার ১০৯ জন। গত প্রায় এক মাস ধরে মৃতের সংখ্যাটা চারশো-পাঁচশোর মধ্যে ঘোরাফেরা করার কর সোমবার তা কমে এল চারশোর নীচে। ভারতে মৃত্যু হার অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৯১ জনের। দেশের সব প্রান্তেই কমেছে সংক্রমণ। এই পরিসংখ্যান প্রমাণ করছে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে।
Read More
কৃষি বিল বিক্ষোভের আঁচ এবার বিদেশে

কৃষি বিল বিক্ষোভের আঁচ এবার বিদেশে

লন্ডন: নয়া কৃষি বিল বাতিল বা সংশোধন করতে হবে, এই দাবিতে পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিক্ষোভে উত্তাল গোটা দেশ। বিক্ষোভকারীরা জানিয়েছে ৮ই ডিসেম্বর সারা ভারত বনধের দিন প্রতিটি টোল প্লাজা ও দেশের প্রতিটি রাস্তা আটকে প্রতিবাদ চলবে। দফায় দফায় আলোচনা চললেও হয়নি কোনও সমাধান। পরবর্তী বৈঠক ৯ই ডিসেম্বর ধার্য করা হয়েছে। এবার ভারত ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়াল কৃষি বিক্ষোভের আঁচ। লন্ডনের বিক্ষোভের মূলে শিখ সম্প্রদায়ের মানুষেরাই। লন্ডনের ভারতীয় দূতাবাসকে ঘিরেই এদিন চলছিল বিক্ষোভ। করোনার নিয়ম ভাঙায় গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে।
Read More
রেস্তোরাঁ খুললেন শিল্পা শেট্টি

রেস্তোরাঁ খুললেন শিল্পা শেট্টি

 অভিনয় থেকে ছবি তৈরি। মডেলিং থেকে বিজনেস। সর্বদাই তিনি লাইম লাইটে। এ বার নজর কাড়লেন নতুন ঝাঁ চকচকে রেস্তোঁরা’র ছবি শেয়ার করে। রেস্তোরাঁ’র বিজনেসে অবশ্য তিনি নতুন নন। মুম্বইতে ‘বাস্তিয়ান’ নামে রেস্তোরাঁ’র মালিকানা তাঁর আগে থেকেই ছিল। সেই মুকুটে যোগ হল আরও একখানি পালক । ‘বাস্তিয়ান’-এর আরও একটি শাখা খুললেন শিল্পা ।সম্প্রতি শিল্পা নিজের ফ্রাইডে নাইট আউটের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।
Read More