আসাম

জানুয়ারিতেই  বিয়ে বরুণ ধাওয়ানের

জানুয়ারিতেই বিয়ে বরুণ ধাওয়ানের

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ধাওয়ান ৷ শোনা যাচ্ছে জানুয়ারিতেই নাকি বহুদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বরুণ ৷ বহুদিন ধরেই গুঞ্জনে ছিল বরুণ-নাতাশার প্রেম ৷ সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নিজেদের অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন বরুণ ৷ প্রকাশ্যেই নাতাশাকে নিজের প্রেমিকা বলে মেনেও নিয়েছেন তিনি ৷ তবুও নানা কারণে বার বার পিছিয়ে গিয়েছিল নাতাশা ও বরুণের বিয়ে ৷ এমনকী, ঠিক হয়ে গিয়েছিল ২০২০ -তেই নাকি বিয়ে করবেন এই প্রেমিক জুটি৷ কিন্তু কপাল দেখুন ৷ দুম করে করোনা এসে যাওয়ায়, বরুণের বিয়ে গেল পিছিয়ে ৷
Read More
ফাইনাল প্যানেল প্রকাশের দাবিতে ডেপুটেশন

ফাইনাল প্যানেল প্রকাশের দাবিতে ডেপুটেশন

পরীক্ষার পর আটবছর পেরিয়ে গেলেও এখনো প্রকাশিত হয়নি প্রাথমিক পরীক্ষার ফলাফল। এদিন প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীরা এদিন শিলিগুড়ির প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিসে চেয়ারম্যানকে ডেপুটেশন দিল পরীক্ষার্থীরা।জানা গিয়েছে ১৭২জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে ২০০৯সালে বিঞ্জপ্তি জারি করেছিল প্রাথমিক সংসদ।সেই মত ২০১২ সালে চাকরির আশায় সারা রাজ্যের সাথে দার্জিলিং জেলাতেও কয়েক হাজার পরিক্ষা দেয়।কিন্তু আজও সেই পরিক্ষার্থীরা পরিক্ষার ফলাফল জানতে পারে না।পরিক্ষার্থী অভিষেক ঘোষ বলেন মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সম্প্রতি রাজ্যের তিন জেলায় নিয়োগ সম্পূর্ন হয়েছে।তিনি বলেন ১১বছরে চারজন সংসদের চেয়ারম্যান বদল হয়েছে তারা চার বারই তারা স্মারকলিপি দিয়েছি।হাইকোর্টের রায় ঘোষনার পর আমারা শিলিগুড়ি পরিস্থিতি নিয়ে চেয়ার ম্যানের সাথে কথা…
Read More
গঙ্গাসাগর মেলায় ছাড়পত্র দিল আদালত

গঙ্গাসাগর মেলায় ছাড়পত্র দিল আদালত

অবশেষে যথাযথ করোনা-বিধি মেনে গঙ্গাসাগর মেলার ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। দফায় দফায় শুনানির পর ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্ট জানিয়েছে, ই-স্নানের উপর জোর দিতে হবে। ই-স্নানের কিট বিনামূল্যে দিতে হবে। তবে বেশি সংখ্যক পুণ্যার্থী যাতে একসঙ্গে জলে না নামতে পারেন, সেদিকে নজর রাখতে হবে। তবে আদালত যদি স্বাস্থ্যবিধি সম্পর্কে সন্তুষ্ট না হয়, তা হলে মেলার আয়োজন বন্ধ করা হবে।
Read More
দাউদ পাকিস্তানেই আছে

দাউদ পাকিস্তানেই আছে

পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনকে আশ্রয় দান ও সমর্থন করার অভিযোগ জানাচ্ছে ভারত। পাকিস্তানেই নিরাপদ আশ্রয়ে আছেন দাউদ ইব্রাহিম। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মুক্ত বিতর্কে অংশগ্রহণ করে ৮ দফার অ্যাকশন প্ল্যান তৈরির প্রস্তাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
Read More
সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়ি গেলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য

সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়ি গেলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য

বিসিসিআই সভাপতি সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়ি গেলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। বুধবার সৌরভের বাড়ি গিয়ে দাদার শারীরিক খোঁজ খবরাখবর নিলেন শিলিগুড়ির বামনেতা। উল্লেখ্য কিছুদিন আগেই হার্টের সমস্যা নিয়ে হঠাৎ উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরামর্শে আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন মহারাজ। এদিন কলকাতা ঝটিকাসফরে গিয়ে মহারাজের বাড়িতে চলে যান । জানা গেছে কয়েকদিন পর আবার স্টান্ট বসাবে মহারাজের । তার আগে পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি।
Read More
আধার কার্ড এখন ডেবিট কার্ড এবং প্যান কার্ডের মতো

আধার কার্ড এখন ডেবিট কার্ড এবং প্যান কার্ডের মতো

সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে PVC বা পলিভিনাইল ক্লোরাইড কার্ডে ছাপানো আধার কার্ডের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। এখন PVC আধার কার্ডকে বৈধতা দিয়েছে সরকার। কোনও ব্যক্তি চাইলে তাঁর মোবাইল থেকে নিজের এবং পুরো পরিবারের জন্য PVC আধার কার্ড অর্ডার দিতে পারবেন। আধার PVC কার্ডের জন্য একজন ব্যক্তিকে ৫০ টাকা খরচ করতে হবে। কার্ড স্পিড পোস্টের মাধ্যমে আবেদনকারীর কাছে পৌঁছে যাবে নতুন আধার কার্ড। এতদিন কাগজে ছাপা হত আধার কার্ডগুলি।
Read More
৬০% এরও কম কার্যকারিতা চীনা প্রতিষেধকের

৬০% এরও কম কার্যকারিতা চীনা প্রতিষেধকের

ফেল করল চীনা প্রতিষেধক। চীনা প্রতিষেধকটির সাধারণ কার্যকারিতা ৬০% এরও কম। চীনের সিনোভ্যাক বায়োটেক সংস্থা করোনাভ্যাক নামের ওই সম্ভাব্য প্রতিষেধকটি তৈরি করেছে। চীনা প্রতিষেধকের আস্থা রাখতে পারছে না ব্রাজিলবাসীও‌। ব্রাজিল প্রেসিডেন্টের একমাত্র ভরসা হয়ে উঠেছে ভারত। তিনি জরুরি ভিত্তিতে ২০ লাখ টিকার ডোজ চেয়েছেন।
Read More
আলো জ্বলে না শিবমন্দিরের  ফ্লাইওভার ব্রিজে

আলো জ্বলে না শিবমন্দিরের ফ্লাইওভার ব্রিজে

সন্ধ্যার পর থেকে অন্ধকারে ডুবে যাচ্ছে শিবমন্দিরের ফাঁসীদেওয়া ফ্লাইওভার ব্রিজ। জ্বলছে না কোনো আলো।দীর্ঘদিন ধরে অজানা কারণে ব্রিজের সমস্ত অংশটাই অন্ধকারাছন্ন থাকছে। স্থানীয়দের অভিযোগ ব্রিজ চালু হওয়ার পর কিছুদিন আলো থাকলেও এখন আলো জ্বলে না। এতে সমস্যায় পড়ছে পথচারীরা। পথচারীদের অভিযোগ আলোর অভাবে ব্রিজের ওপর অশালীন কাজকর্ম হচ্ছে। কিছু যুবক প্রকাশ্যে ব্রিজের পাশে বসে মদ্যপান ,নেশা করে।
Read More
এবার বাংলাদেশ সেনা দেশে

এবার বাংলাদেশ সেনা দেশে

দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এবার অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক বিশেষ দল। এই নিয়ে  দ্বিতীয় বার প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে চলেছেন কোনও বিদেশি রাষ্ট্রের সেনাদল। দুই দেশে বাংলাদেশের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমন্ত্রণ জানায় দিল্লি।
Read More
তপসিলি মহিলাদের স্বনির্ভরতার পাঠ

তপসিলি মহিলাদের স্বনির্ভরতার পাঠ

তফসিলি জাতি এবং উপজাতি মহিলাদের স্বনির্ভর করতে সিড ভিলেজ তৈরির পরিকল্পনা নিল নিল কেন্দ্রীয় কৃষি গবেষণা এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র । ওই ব্লকের প্রায় ৮০টি গ্রামের এক হাজার মহিলাকে সিড ভিলেজ প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। ইতিমধ্যে হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের নিয়ে সিড ভিলেজ তৈরীর ক্ষেত্রে একটি কর্মশালার করেছে কৃষি গবেষণা এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রের কর্তারা। যেখানে মহিলারা সংশ্লিষ্ট দপ্তরের সহায়তার মাধ্যমে বিভিন্ন উপকরণ পাবেন। যা থেকে নানান ধরনের সবজির বীজ তৈরি করতে পারবেন। পরবর্তীতে সেই বীজ বাজারে নায্য মূল্য বিক্রি করা হবে। যার ফলে প্রত্যন্ত গ্রামের মহিলারা স্বনির্ভর দল করে উপার্জন…
Read More