আসাম

মধুচক্রের আসর থেকে আটক পাঁচ মহিলা সহ এগারজন

মধুচক্রের আসর থেকে আটক পাঁচ মহিলা সহ এগারজন

মধুচক্রের আসর থেকে আটক পাঁচ মহিলা সহ এগারজন । জানা গেছে গোপন সূত্রে অভিযান চালিয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বিএসএফ মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে এনিয়ে অভিযোগ আসছিল।ভক্তিনগর থানার পুলিশ জানিয়েছে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় পুলিশ বাহিনী। ফ্ল্যাট থেকে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করা হয় ১১ জনকে।তার মধ্যে চারজন মহিলা।ধৃত ১১ জনকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।ভক্তিনগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা ওই ফ্ল্যাটে মাঝেমধ্যেই আসর বসাতেন।অবশেষে বুধবার রাতের অভিযানে প্রায় প্রত্যেকেই ধরা পড়ে।
Read More
ভ্যাকসিন এসে পৌঁছল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে

ভ্যাকসিন এসে পৌঁছল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে

বুধবার গভীর রাতে ভ্যাকসিন এসে পৌঁছল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কোভিত টীকা দিতে বুধবার রাত বারোটা নাগাদ মেডিকেল কলেজে ঢোকে। ভ্যাকসিন ভর্তি গাড়িটিকে পুলিশি প্রহরায় মেডিকেলের পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এদিন সকালবেলায় মেডিকেল স্টাফরা ভ্যাকসিন নামিয়ে মেডিকেল স্টোরে পাঠায়। সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গেও শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রশাসনিক স্তরেও সেহিসেবে রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। জানা গেছে উত্তরবঙ্গ কোল্ডস্টোর থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলায় কোভিশিল্ড পাঠানো হবে।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত বলেন উত্তরবঙ্গের ৫জেলায় ভ্যাকসিন পাঠানো হবে মেডিক্যাল থেকে।তা হলো দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি।ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে।শনিবার থেকে দেওয়া শুরু হবে।তবে কিভাবে…
Read More
নিয়ন্ত্রণে কলকাতার বাগবাজারের আগুন

নিয়ন্ত্রণে কলকাতার বাগবাজারের আগুন

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইল কলকাতার বাগবাজার। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে রাত ১০টা নাগাদ নিয়ন্ত্রণে এল বাগবাজার ব্রিজ সংলগ্ন বস্তির অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনের জেরে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১০০টিরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন বস্তির বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু করে দেবে বলে জায়েনিছেন কলকাতা পুরসভার প্রধান প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম।
Read More
ভাতা বৃদ্ধি হচ্ছে পুর-স্বাস্থ্যকর্মীদের

ভাতা বৃদ্ধি হচ্ছে পুর-স্বাস্থ্যকর্মীদের

পুর-স্বাস্থ্যকর্মীদের কাজের স্বীকৃতি স্বরূপ সাম্মানিক ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই কথা জানিয়েছেন। সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে ভাতা ৩১২৫ টাকা থেকে বেড়ে ৪৫০০ টাকা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার পৌরসভার স্বাস্থ্যসেবা বিভাগের দুই বিভাগের কর্মীদের এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। লাগাতার দাবি ও আন্দোলনের পরে সাম্মানিক ভাতা বৃদ্ধি হচ্ছে পুর-স্বাস্থ্যকর্মীদের।
Read More
বেসরকারি হাসপাতালও দেবে কোভিড ভ্যাকসিন

বেসরকারি হাসপাতালও দেবে কোভিড ভ্যাকসিন

পর্যাপ্ত পরিকাঠামো থাকলে বেসরকারি হাসপাতাল থেকেও দেওয়া যাবে কোভিড ভ্যাকসিন। ইতিমধ্যেই অনেক বেসরকারি হাসপাতাল আবেদন জানিয়েছে। বুধবার রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং প্রাইভেট হাসপাতালগুলির মধ্যে এই বিষয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠক হয়েছে ২৪টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধির সঙ্গে৷ মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছেছে করোনার ভ্যাকসিন৷ আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে টিকাকরণ৷ কোভিশিল্ডের ১০ লক্ষ ডোজ রাজ্যে এসে পৌঁছেছে৷
Read More
ফেব্রুয়ারিতেই রাজ্যের বিধানসভা নির্বাচন

ফেব্রুয়ারিতেই রাজ্যের বিধানসভা নির্বাচন

এপ্রিলেই শেষ হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে সব রকম সম্ভাব্য পদক্ষেপ করবে কমিশন। শুরু থেকেই বাংলার বিধানসভা ভোট কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন। চলতি মাসের শেষের দিকেই রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে প্রশাসনিক কর্তাদের কমিশনে রিপোর্ট দিতে বলেছেন ডেপুটি নির্বাচন কমিশনার। পাশাপাশি রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে কমিশন যথেষ্ট ওয়াকিবহাল। এবার অন্তত ২৫ শতাংশ বুথ বাড়তে চলেছে রাজ্য।
Read More
নতুন পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার

নতুন পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার

সীমান্তে আগ্রাসী চিন ও পাকিস্তানকে নজরে রেখে নয়া পদক্ষেপ মোদি সরকারের। ক্যাবিনেট হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে ভারতীয় বিমানবাহিনীর জন্য ৮৩টি তেজস যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আগামী তিন বছরের মধ্যে এই তেজস বিমানের জোগান দেওয়া শুরু হবে।
Read More
বাড়ছে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা

বাড়ছে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা

আবার বাড়ছে করোনা সংক্রমণ। বুধবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৭২৩ জন। সবথেকে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে কলকাতায়। বর্তমানে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা ৭৩০৩টি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন আরও ১৮ জন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁতে চলেছে। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৪ জন করোনা রোগী।
Read More
বর্ধমানে আটকে গেল ভ্যাকসিন বোঝাই গাড়ি

বর্ধমানে আটকে গেল ভ্যাকসিন বোঝাই গাড়ি

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এ বার পথে নামল রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ। রাজ্যের মন্ত্রীর নেতৃত্বে অবরোধ হল জাতীয় সড়ক। উলামায়ে হিন্দ-এর সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে অবরোধ করা হয় ২ জাতীয় সড়কের উপর গলসির গলিগ্রাম এলাক। আর তাতেই আটকে গেল জেলাগামী করোনার ভ্যাকসিনের গাড়ি। বর্ধমান থেকে বাঁকুড়ায় যাচ্ছিল ভ্যাকসিন বোঝাই এই গাড়ি। পরে ঘুরপথে সেটিকে দুর্গাপুরের দিকে পাঠানো হয়।
Read More
সদ্যোজাত মেয়ে’কে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছেন

সদ্যোজাত মেয়ে’কে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছেন

 সদ্যোজাত মেয়ে’কে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা । বিরুষ্কার মেয়ে জন্মেছে প্রায় দু’দিন হতে চলল । কিন্তু এখনও পর্যন্ত একটা ছবিও প্রকাশ্যে আসতে দেননি তাঁরা । সেলেবদের ক্ষেত্রে এমন ঘটনা বেশ কমই দেখা যায় । গত সোমবার বিকেলে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয় বিরাট-অনুষ্কার প্রথম সন্তানের । জন্মের সঙ্গে সঙ্গেই সে খবর সোশ্যাল মিডিয়ায় জানান বিরাট । কিন্তু মেয়ের কোনও ছবি পোস্ট করেননি তাঁরা । এ দিকে, বিরুষ্কার ঘরে নবজাতকের আগমণের খবর ভাইরাল হতেই গুগলে ক্রমাগত বেবির ছবি সার্চ করা হয় । ইতিমধ্যেই বিরাটের ভাই বিকাশ দু’টি ছোট্ট পায়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সকলে ধরেই…
Read More