আসাম

ট্রাম্পকে ইমপিচ করায় সায় নেই

ট্রাম্পকে ইমপিচ করায় সায় নেই

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করায় সায় নেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের। বিশেষ অধিকার ব্যবহার করে হাউস স্পিকারকে জানানো হয়েছে একথা। মার্কিন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দল রিপাবলিকানের কমপক্ষে তিন সদস্যও ইমপিচমেন্টের দাবি তুলেছেন। নিয়ম মেনেই ক্ষমতা হস্তান্তর করা হবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে।
Read More
ভ্রামরীদেবী মন্দিরে নির্মীয়মান অতিথিনিবাস তৈরির কাজ পরিদর্শনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

ভ্রামরীদেবী মন্দিরে নির্মীয়মান অতিথিনিবাস তৈরির কাজ পরিদর্শনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

বোদাগঞ্জ ভ্রামরীদেবী মন্দিরে নির্মীয়মান অতিথিনিবাস তৈরির কাজ পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গেছে জলপাইগুড়ির বোদাগঞ্জ একান্নপীঠ ভ্রামরী দেবীর মন্দিরে পুণ্যার্থীদের জন্য অতিথিনিবাস তৈরি করছে পর্যটন দপ্তর। সেই কাজ খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গেছে।এদিন মন্ত্রী জানান রাজ্যের পর্যটনদপ্তরের সহায়তায় মন্দিরের উন্নতিকল্পে এবং মন্দিরে আসা পুণ্যার্থীদের থাকা খাওয়ার সুবিধার জন্য অতিথিনিবাস তৈরি হচ্ছে। এর জন্য ৩ কোটি ৬৭ লক্ষ খরচ করা হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, ডি এফ ও, ডেপুটি ডিরেক্টর ট্যুরিজম, পর্যটন দপ্তরের বাস্তুকার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা
Read More
দেশবাসীর মঙ্গলকামনায় যজ্ঞ মোহন বসুর

দেশবাসীর মঙ্গলকামনায় যজ্ঞ মোহন বসুর

বেশ কয়েকমাস ধরে দলে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন তৃণমূল নেতা মোহন বসু। স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা বিষয়ে তার মতপার্থক্য হওয়ায় দলের জেলার একাধিক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন।এদিন সবার মঙ্গল কামনায় মহাযজ্ঞ করেন জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহন বসু।জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক লাগোয়া রক্ষাকালী মন্দিরে বসে ছিলেন বিদায়ী চেয়ারম্যান।২০২০ সাল সকলের খারাপ গিয়েছে। ২০২১ সাল সকলের ভাল কাটুক এই উদ্দেশে যজ্ঞের আয়োজন করা হয় এদিন। ন'জন পুরহিতের উপস্থিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলে যজ্ঞ। দশের ও মুখ্যমন্ত্রীর ভাল কামনায় জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান যজ্ঞ করলেন। পুরসভার প্রশাসক বোর্ডে বিদায়ী চেয়ারম্যানকে রাখা হয়নি। এই নিয়ে একাধিক বার নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি।…
Read More
ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী পুলিশ প্রশাসন

ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী পুলিশ প্রশাসন

দীর্ঘদিন ধরে যানজটে জেরবার শহর মালদা। পুরাতন মালদা রোডে প্রায়ই যানজটে আটকে যায় মানুষের স্বাভাবিক গতি। এই ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী হল মালদা জেলার পুলিশ প্রশাসন।জানা গেছে, রথবাড়ি মোড়ের যানজট সমস্যা সমাধানে উদ্যোগী হল মালদা জেলা জেলা ট্রাফিক পুলিশ। বুধবার রথবাড়ি এলাকায় নিদিষ্ট জায়গাই বিভিন্ন রুটের বাসগুলির স্ট্যান্ড তৈরী করা হয়। ট্রাফিক কর্তারা বাস চালকদের নিদিষ্ট জায়গা গুলি দেখিয়ে দেন। এছাড়াও রথবাড়ির আটো ও ট্রাক্সি চালকদের ইউনিয়ন গুলির সাথে কথা বলেন ট্রাফিক কর্তারা। স্টেশন রোড ও জাতীয় সড়কের উপর তৈরী হয়েছিল আটো স্ট্যান্ড দ্রুত সেগুলি সড়িয়ে নেওয়ার জন্য বলা হয় পুলিশের পক্ষ থেকে। এদিন রথবাড়ির ট্রাফিক নিয়ন্ত্রনে উপস্থিত ছিলেন জেলা…
Read More
নবজাতকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ইসলামপুরে

নবজাতকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ইসলামপুরে

জাতীয় সড়কের পাশে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে। জানা গেছে এদিন ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের ধারে নবজাতকের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে গিয়ে, একটা বস্তার মধ্যে দু-তিন মাসের একটি ফুটফুটে বাচ্চার দেহ পড়ে থাকতে দেখে। তখন তারা তাদের পরিবারের লোকজনকে জানালে, স্হানীয়রা ঘটনাস্থলে এসে বিষয়টি লক্ষ্য করেন। এরপর তারা পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে।
Read More
অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কার দাবিতে আন্দোলন

অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কার দাবিতে আন্দোলন

জলপাইগুড়ি মহিতনগর গৌরিহাট সংলগ্ন অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কারের দাবিতে আন্দোলনে সবর হলেন সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটি । বেহাল করলা সেতুটির সংস্কারের দাবিতে এক মিছিল অনুষ্ঠিত হয়।এদিনের মিছিলটিতে গোটা গৌরিহাট এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন দীর্ঘদিন ধরে এই করলা সেতুর বেহাল অবস্থা, এলাকায় কয়েকহাজার মানুষের বসবাস। বাসিন্দাদের নিত্য বাজার ঘাট, ব্যাবসা বাণিজ্য করতে যেতে হলে এই সেতুটির ওপর দিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। অবিলম্বে বেহাল সেতুটির সংস্কার করতে হবে । এছাড়াও আন্দোলনে উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলী, সুভাষ দেব, শুভাশিষ সরকার সহ অন্যান্যরা ।
Read More
চালের গুঁড়ো বিক্রি বিধান মার্কেটে

চালের গুঁড়ো বিক্রি বিধান মার্কেটে

আগামীকাল পৌষসংক্রান্তি । আর এই সংক্রান্তির দিনে বাড়িতে বাড়িতে মা-ঠাকুমা-দিদিদের পিঠে বানানোর তোড়জোড়। ছাম গায়েনে করে বা ঢেঁকিতে ভেজা আতপ চাল ভাঙিয়ে চালের গুঁড়োয় পিঠে তৈরির রীতি বাংলার আপামর বাঙালির সংস্কৃতি। কিন্তু বর্তমানে যুগের সঙ্গে তালমিলিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছে মহিলারা। চাল গুঁড়ো করার উপকরণ নেই প্রায় বেশির ভাগ বাড়িতে। শহর এবং শহরতলীর বাড়ির উঠোন থেকে ঢেঁকি কবে সর্গে উঠে গেছে বলতে পারবেনা কেউই। কিন্তু তাই বলে কি বাঙালি পিঠে পুলি খাবেনা। শীতের বিকেলে চাল-তেল-গুড় দিয়ে পিঠেপুলি বানাবেনা। যাদের বাড়িতে ঢেঁকি বা চাল গুঁড়োর সরঞ্জাম নেই তারা কি পিঠে পুলি খাবেনা। আজকাল মিষ্টির দোকানে রেডিমেট পিঠেপুলি পাওয়া গেলেও বাড়ীতে নিজের হাতে…
Read More
বন্ধ হল গডসের লাইব্রেরি

বন্ধ হল গডসের লাইব্রেরি

খোলার দুদিন পরই বন্ধ হয়ে গেল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামাঙ্কিত লাইব্রেরি। গোয়ালিয়রের দৌলতগঞ্জে মহাসভার অফিসে রবিবার এই লাইব্রেরি চালু হয়। বাজেয়াপ্ত করা হয় যাবতীয় জিনিসপত্র। ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এই লাইব্রেরি চালু হওয়ার পর থেকেই। কীভাবে মহাত্মা গান্ধীর হত্যার পরিকল্পনা করেছিলেন, সেই তথ্য এবং তাঁর বক্তৃতাগুলিও নথি হিসেবে রয়েছে।
Read More
ভারতের টিকার জন্য আবেদন জানিয়েছে একাধিক দেশ

ভারতের টিকার জন্য আবেদন জানিয়েছে একাধিক দেশ

ভারত বায়োটেকের টিকা কোভ্যাকসিন ও DCGI সেরাম ইনস্টিটিউটের টিকা কোভিশিল্ডকে দেশে অনুমোদন দেওয়ার পর থেকে একাধিক দেশ এই টিকাকে নিজেদের দেশে নিয়ে যেতে চাইছে। প্রায় ২০ লক্ষ ডোজ দেওয়ার আবেদন জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। মেক্সিকো, মায়ানমার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, এইসব দেশগুলিও ভারতের কাছে টিকার জন্য আবেদন জানিয়েছে। তবে ভারত সরকার স্থির করেছেন যে আগে প্রতিবেশি দেশগুলিকে টিকা দেবে ভারত।
Read More
বিজেপি শিবিরে যোগ শ্রীকান্ত ঘোষ – এর

বিজেপি শিবিরে যোগ শ্রীকান্ত ঘোষ – এর

তৃণমূলের ঘরে বড়সড় ফাটল। আগামিকাল বিজেপির যোগদান মেলায় যোগ দেবেন প্রায় ৫ হাজার তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। বিজেপি শিবিরের দিকে হাওড়ার তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষ। মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়া কেন্দ্রে তৃণমূলের দায়িত্বে ছিলেন শ্রীকান্ত ঘোষ। বুধবার হাওড়া ময়দানে বিজেপি–র যোগদান মেলায় মুকুল রায় ছাড়াও থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং প্রমুখ। 
Read More