09
May
রেল থেকে উদ্ধার দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রচুর অস্ত্র। অস্ত্র গুলির মধ্যে রয়েছে ৮ টি পিস্তল ও ১৬ টি ম্যাগাজিন। গোপন খবরের ভিত্তিতে আরপিএফ পিস্তল ও ম্যাগাজিন গুলি উদ্ধার করে। আরপিএফ এর সহকারী কমান্ডেন্ট বি কে সিনহা ও জিআরপি থানার ওসি তাপস দাস বৃহস্পতিবার রাতে আগরতলা রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান। তারা জানান পাঞ্জাবের ফিরোজপুর থেকে আগরতলা গামি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে এই পিস্তল ও ম্যাগাজিন গুলি উদ্ধার করা হয়। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটি বদরপুর রেল স্টেশনে পৌঁছানোর পর আরপিএফের দুই জোয়ান ট্রেনটিতে নজরদারি করার জন্য ওঠেন। ট্রেনটি যখন আগরতলা রেল স্টেশনে পৌঁছায় তখন আরপিএফ এর দুই জোয়ান…
