13
Feb
রাজ্যে নতুন করে উগ্রপন্থা ছড়াতে মদত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি কেউ কেউ চেষ্টা করছে যে ত্রিপুরাতে কিভাবে আবার উগ্রপন্থা তৈরি করা যায়। তাই আমি তাদের হুশিয়ারি দিয়ে বলছি যে এবার কিন্তু ছাড় দেওয়া হবে না কেউ যদি উগ্রপন্থী সৃষ্টির চেষ্টা করে। আমাদের কাছে এসমস্ত সব খবর আছে। কাউকে ছাড় দেওয়া হবে না। অনেক কষ্টে রাজ্যে একটা শান্তির পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে। আমরা চাই রাজ্যের সমস্ত স্তরে সর্বাঙ্গীণ উন্নয়ন করার। কমিউনিস্টদের সময়ে ত্রিপুরায় অরাজক পরিস্থিতি কায়েম ছিল। আমরা চাই একটা সুস্থ পরিবেশ ত্রিপুরায় তৈরি করতে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা এখন…
