Blog

জলপাইগুড়িতে সবজির দাম আকাশছোঁয়া, ‘সুফল বাংলা’র ভ্রাম্যমান স্টল স্বস্তি দিল ক্রেতাদের

জলপাইগুড়িতে সবজির দাম আকাশছোঁয়া, ‘সুফল বাংলা’র ভ্রাম্যমান স্টল স্বস্তি দিল ক্রেতাদের

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে রাজ্য কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলার ভ্রাম্যমান স্টল। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের বাজারগুলোতে‌ সকাল থেকেই ছড়িয়ে পড়ছে সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলো। সেখানে সস্তায় সবজি কিনতে ব্যাপক‌ ভিড় জমছে‌ ক্রেতাদের। সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলোতে আলু, বেগুন, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচালঙ্কা সহ বিভিন্ন ধরনের সবজি অনেক সস্তায় বিক্রি করা হচ্ছে। বাজার থেকে কম দামে সবজি কিনতে পেরে চওড়া হাসি দেখা‌ যাচ্ছে ক্রেতাদের মুখেও। গত মাসে ভয়াবহ বন্যা ও তার কয়েক‌ সপ্তাহ ‌পর‌ মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকার বিভিন্ন বাজারে সবজির দাম রীতিমতো আগুন। তবে বাজারের‌ তুলনায় অনেক কম দামে সবজি বিক্রি…
Read More
ভোটার তালিকা থেকে উধাও ৪২৫ নাম, এলাকায় চ*রম আ*তঙ্ক, পথ অবরোধ

ভোটার তালিকা থেকে উধাও ৪২৫ নাম, এলাকায় চ*রম আ*তঙ্ক, পথ অবরোধ

মাথাভাঙ্গা বিধানসভা এলাকার ভোটার তালিকা থেকে উধাও ৪২৫ জন ভোটারের নাম। ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল, সাম্প্রতিক হালনাগাদ তালিকায় তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে বাসিন্দারা মাথাভাঙ্গা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে। বিক্ষোভকারীদের দাবি বিডিও অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ও বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় এদিন ডাংকোবা এলাকায় মাথাভাঙ্গা - শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা…
Read More
স্যামসাং ওয়ালেটের ডিজিটাল পেমেন্টে এল আমুল পরিবর্তন

স্যামসাং ওয়ালেটের ডিজিটাল পেমেন্টে এল আমুল পরিবর্তন

ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং আজ স্যামসাং ওয়ালেটে নিয়ে এল আমুল পরিবর্তন। লক্ষ লক্ষ গ্যালাক্সি ব্যবহারকারীর ডিজিটাল জীবন হতে চলেছে আরও সুরক্ষিত আর সহজ। এই যুগান্তকারী বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নতুন গ্যালাক্সি ডিভাইস সেটআপের সময় নির্বিঘ্নে ইউপিআই অনবোর্ডিং, যা ব্যবহারকারীদের অবিলম্বে পেমেন্টের জন্য প্রস্তুত করে তুলবে। সেটআপ প্রক্রিয়ায় এত দ্রুত ইউপিআই রেজিস্ট্রেশন স্যামসাংই প্রথম নিয়ে এল। যা সম্ভব হয়েছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের মাধ্যমে। সুবিধা এবং সুরক্ষা বাড়াতে, স্যামসাং ওয়ালেট ইউপিআই পেমেন্টের জন্য পিন-মুক্ত বায়োমেট্রিক অথেন্টিকেশন (আঙুলের ছাপ দিয়ে বা মুখমণ্ডল শনাক্তকরণের মাধ্যমে) চালু করছে, যা লেনদেনকে করে তুলেছে ফোন আনলক করার মতোই সহজ। স্যামসাং ইন্ডিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যাপস বিজনেসের সিনিয়র…
Read More
প্রক্রিয়া শুরু হতেই গ্রেপ্তার একাধিক

প্রক্রিয়া শুরু হতেই গ্রেপ্তার একাধিক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার পর থেকেই যেন আতঙ্ক ছড়িয়েছে। সেই আতঙ্কে এবার উত্তর ২৪ পরগণার স্বরূপনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়লেন ১২ জন বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, স্বরূপনগর থানার হাকিমপুর তারালি সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তাঁরা। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁদের আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেন। পরে পুলিশ ওই ১২ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও…
Read More
একাধিক প্রশ্ন উঠছে নিয়োগ মামলায়

একাধিক প্রশ্ন উঠছে নিয়োগ মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক ৩২০০০ চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের টেট দুর্নীতি সংক্রান্ত মামলায় বিরাট মোড় কলকাতা হাইকোর্টে। প্রাথমিকের ৩২০০০ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাকারী পক্ষের আইনজীবীরা কিভাবে এই নিয়োগ দুর্নীতি কীভাবে হয়েছে, সেই নিয়ে আদালতে একাধিক দাবি করেন৷ সেই সময়ই তাদের কথায় উঠে আসে পার্থ, অভিষেক প্রসঙ্গ। এই দুর্নীতিতে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসাজশ ছিল বলেও জোরালো দাবি করেন…
Read More
ভারতজুড়ে ভবিষ্যৎ-প্রযুক্তি প্রশিক্ষণের জন্য স্যামসাং-এর ১,৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা জানালেন যোগী আদিত্যনাথ

ভারতজুড়ে ভবিষ্যৎ-প্রযুক্তি প্রশিক্ষণের জন্য স্যামসাং-এর ১,৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা জানালেন যোগী আদিত্যনাথ

ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং আজ গোরক্ষপুরে ১৬০০ তরুণ অংশগ্রহণকারীকে সংবর্ধনা জানিয়ে তার ফ্ল্যাগশিপ টেক এডুকেশন উদ্যোগ স্যামসাং ইনোভেশন ক্যাম্পাস (এসআইসি) -এর যাত্রাপথে এক বিশেষ মাইলফলক চিহ্নিত করেছে। যোগী বাবা গম্ভীরনাথ প্রেক্ষাগৃহ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করেন এবং বলেন, "এই প্রোগ্রাম উত্তর প্রদেশের জনশক্তির দক্ষতা বাড়াবে। রাজ্যে ডিজিটাল উৎকর্ষতা নিয়ে আসবে।" ভারত সরকারের স্কিল ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্যামসাং ইনোভেশন ক্যাম্পাস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অফ থিংস (আইওটি), বিগ ডেটা, কোডিং এবং প্রোগ্রামিং-এর দক্ষতা প্রদান করে। কোম্পানির এই ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম এখন…
Read More
রিচার জয়ে শিলিগুড়িতে উল্লাস ও উদযাপন

রিচার জয়ে শিলিগুড়িতে উল্লাস ও উদযাপন

বিশ্ব ক্রিকেটের মঞ্চে ইতিহাস রচনা করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবারের মতো মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতে ভারতীয় নারীরা এনে দিয়েছে অনন্য সম্মান। আর সেই জয়ী দলের অংশ শিলিগুড়ির মেয়ে, বঙ্গ তনয়া রিচা ঘোষ! আজ রিচার সাফল্যে গর্বিত গোটা শিলিগুড়ি — শহর জুড়ে আনন্দ আর উদযাপনের জোয়ার। রবিবার রাত থেকেই শহরের অলিগলিতে শুরু হয়েছে উল্লাস, আতসবাজির আলোয় ভেসেছে শিলিগুড়ির আকাশ। কারণ এই সাফল্যের পেছনে রয়েছে এক দীর্ঘ অধ্যবসায়, পরিশ্রম ও পারিবারিক ত্যাগের গল্প। মাত্র চার বছর বয়সে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের ক্রিকেট কোচিং সেন্টারে হাতে ব্যাট তুলে নেন রিচা। ক্লাবের কোচ গোপাল সাহার কাছ থেকেই ক্রিকেটের প্রথম পাঠ নেন তিনি। এরপর একের…
Read More
শিলিগুড়ি থেকেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ

শিলিগুড়ি থেকেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ

নভেম্বরের শুরুতেই হালকা শীতের আমেজে মোড়া শহর শিলিগুড়ি। পরিষ্কার আকাশে আজ সকাল থেকেই ফুটে উঠেছে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার রূপ। শহর ও আশপাশের এলাকা থেকে দূর থেকে দেখা মিলছে বরফে ঢাকা পাহাড়শ্রেণির সেই মনোরম দৃশ্য। একদিকে শীতের হালকা ছোঁয়া, অন্যদিকে সূর্যের কোমল আলো — সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব দৃশ্য উপহার দিল উত্তরবঙ্গবাসীকে। ভোরবেলা থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষজন ছুটে গিয়েছেন ছাদে কিংবা খোলা স্থানে, শুধু একঝলক কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। পর্যটকরাও এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত। পর্যটন মরশুমে এমন দৃশ্য যেন অতিরিক্ত আনন্দ যোগ করেছে তাদের ভ্রমণে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই ধরনের পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে, ফলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আরও স্পষ্টভাবে…
Read More
গুয়াহাটিতে আসন্ন হাসপাতালের ভূমিপুজোর মাধ্যমে উত্তর-পূর্বে উন্নত স্বাস্থ্যসেবায় এক নতুন যুগের সূচনা করবে মেদান্ত সুপার স্পেশালিটি হাসপাতাল

গুয়াহাটিতে আসন্ন হাসপাতালের ভূমিপুজোর মাধ্যমে উত্তর-পূর্বে উন্নত স্বাস্থ্যসেবায় এক নতুন যুগের সূচনা করবে মেদান্ত সুপার স্পেশালিটি হাসপাতাল

ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে পরিচালিত বৃহত্তম বেসরকারি মাল্টি-স্পেশালিটি টারশিয়ারি যত্ন প্রদানকারীদের মধ্যে অন্যতম গ্লোবাল হেলথ লিমিটেড "মেদান্ত", উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। তারা শহরে তাদের আসন্ন ৪০০+ শয্যা বিশিষ্ট সুপার-স্পেশালিটি সুবিধা নির্মাণের সূচনা উপলক্ষ্যে গুয়াহাটিতে ভূমিপুজো সম্পন্ন করেছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ড. হেমন্ত বিশ্ব শর্মা এবং মেদান্ত-র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. নরেশ ত্রেহান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন মেদান্ত-র গ্রুপ সিইও শ্রী পঙ্কজ সাহানি এবং অসমের সিনিয়র নেতৃত্ব এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্য।আসন্ন ৪০০+ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক এই সুবিধাটি জাতীয় সড়ক ২৭ বরাবর গুয়াহাটির সরুসাজাই শিল্পাঞ্চলে নির্মিত…
Read More
ধূপগুড়ি ও দুরামারি বাজারে টোটো রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ

ধূপগুড়ি ও দুরামারি বাজারে টোটো রেজিস্ট্রেশন নিয়ে ক্ষোভ

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য ১৫০০ থেকে ১৬০০ টাকার বেশি ফি নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত খরচের কারণে সমস্যায় পড়েছেন বহু টোটো চালক। তাঁদের অভিযোগ প্রতিদিন গড়ে দুই থেকে তিনশো টাকা আয় করে ওই পরিমাণ রেজিস্ট্রেশন ফি দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। এর প্রতিবাদেই সোমবার সকাল থেকে ধুপগুড়ি, বানারহাট ও দুরামারি এলাকায় টোটো চলাচল বন্ধ করে রাখেন টোটো চালকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীসহ দূরদূরান্ত থেকে বাজারে আসা মানুষজন।
Read More