Blog

ASCI-এর অর্ধ-বার্ষিক প্রতিবেদনে ৯৭% লঙ্ঘনের জন্য ডিজিটাল বিজ্ঞাপন দায়ী

ASCI-এর অর্ধ-বার্ষিক প্রতিবেদনে ৯৭% লঙ্ঘনের জন্য ডিজিটাল বিজ্ঞাপন দায়ী

অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI)-এর অর্ধ-বার্ষিক অভিযোগ প্রতিবেদন (২০২৫–২৬) অনুসারে, ডিজিটাল মাধ্যমগুলি বিজ্ঞাপন লঙ্ঘনের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে, যা মোট সংখ্যার ৯৭%। এবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মধ্যে, আসকি ৬,৮৪১টি অভিযোগ পর্যালোচনা করেছে এবং ৬,১১৭টি বিজ্ঞাপন তদন্ত করেছে, যার মধ্যে ৯৮% সংশোধনের প্রয়োজন ছিল। গত বছরের তুলনায় অভিযোগের ক্ষেত্রে ৭০% বৃদ্ধি এবং প্রক্রিয়াকৃত বিজ্ঞাপনের সংখ্যা ১০২% বৃদ্ধি ঘটেছে, যা এএসসিআই-এর নিবিড় নজরদারিকে নির্দেশ করে। ৪,৫৭৫ টি অবৈধ বেটিং, ৩৬৭ টি ব্যক্তিগত যত্নের সামগ্রী, ৩৩ টি স্বাস্থ্যসেবা, ২১১ টি খাদ্য ও পানীয় এবং ৭১টি শিক্ষা সংক্রান্ত বিজ্ঞাপন ছিল শীর্ষ পাঁচ নিয়ম লঙ্ঘনকারী বিভাগ। এর মধ্যে অবৈধ বেটিং ভারতের সবচেয়ে বেশি লঙ্ঘনকারী বিভাগ…
Read More
ত্রিপুরায় ‘নিরাপদ খাদ্য পরিবেশন’ প্রকল্প প্রসারিত করতে নেসলে ইন্ডিয়া NASVI- এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে

ত্রিপুরায় ‘নিরাপদ খাদ্য পরিবেশন’ প্রকল্প প্রসারিত করতে নেসলে ইন্ডিয়া NASVI- এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে

ত্রিপুরায় ‘নিরাপদ খাদ্য পরিবেশন’ প্রকল্প প্রসারিত করতে নেসলে ইন্ডিয়া ত্রিপুরা সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর এবং ভারতীয় জাতীয় ফুটপাথ বিক্রেতা সংগঠন (NASVI) এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। এতে রাজ্যের তিনটি জেলা, আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে ৩০০ জনেরও বেশি ফুটপাথের খাবার বিক্রেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এখন রাজ্যের মোট স্ট্রিট ফুড বিক্রেতার সংখ্যা ১,৮০০-এরও বেশি হতে চলেছে। ‘নিরাপদ খাদ্য পরিবেশন’ প্রকল্প ইতিমধ্যেই ২৬টি রাজ্য এবং ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৯২,৮০০ জনেরও বেশি স্ট্রিট ফুড বিক্রেতাদের স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, নিরাপদ খাদ্য পরিচালনা, বর্জ্য নিষ্কাশন এবং উদ্যোক্তা সম্পর্কে শিক্ষা দিয়ে  উপকৃত করেছে। এই প্রকল্পে মহামারীর পরে কোভিড-১৯ সুরক্ষা ব্যবস্থা এবং ডিজিটাল পেমেন্টের উপর একটি মডিউল যুক্ত করা…
Read More
রেশনের চাল ও আটা নিন্মমানের দেওয়ার প্রতিবাদে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ

রেশনের চাল ও আটা নিন্মমানের দেওয়ার প্রতিবাদে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির হেলাপাকরি ভান্ডারীর বাড়িতে নিন্মমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ গ্রাহকদের। অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে রেশনের চাল ও আটা নিন্মমানে দিচ্ছিল। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাই বুধবার দুপুরে রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরবর্তীতে খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক ও পুলিশ ছুটে আসে। তাদের সামনে রেশন ডিলার লিখিত ভাবে আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয় গ্রাহকরা।
Read More
৩২ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করলেন প্রধান নগর থানার পুলিশ

৩২ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করলেন প্রধান নগর থানার পুলিশ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির জংশন এলাকা থেকে ৩২ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ প্রধাননগর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ি জংশন এলাকায় এক যুবক মাদকসহ কলকাতা যাবার বাসের জন্য অপেক্ষা করছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ। অভিযানে মিলে যায় সাফল্য। স্কোয়াশ ভর্তি দুটি বস্তা থেকে উদ্ধার হয় পাঁচ প্যাকেট গাঁজা যার আনুমানিক ওজন ৩২ কেজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকারের উপস্থিতিতে…
Read More
প্রখ্যাত সার্জন ডাঃ বিবেক সরকারের প্রয়াণে শিলিগুড়িতে শোকের ছায়া 

প্রখ্যাত সার্জন ডাঃ বিবেক সরকারের প্রয়াণে শিলিগুড়িতে শোকের ছায়া 

১৬-৯-১৯৬১ জন্ম ডক্টর বিবেকানন্দ সরকারের। মানুষের ভালোবাসায় বিবেকানন্দ কখন বিবেক সরকার হয়ে উঠে কেউ বুঝতে পারেনি। ২০১৩ সালে এক কঠিন স্নায়ু রোগে আক্রান্ত হন এই চিকিৎসক। হাজার মানুষের ভালোবাসায় ও চিকিৎসায় সেই সময় সুস্থ হয়ে ঘরে ফিরে আসেন তিনি। আবারো সেই রোগের পুনরাবৃত্তিতে আর ফেরানো গেল না শৈল‍্য চিকিৎসক বিবেক সরকারকে। তার মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পরতেই ঐ চিকিৎসকে শেষ শ্রদ্ধা জানাতে তার ফেরার অপেক্ষা করছিল শহর শিলিগুড়ি। বৃহস্পতিবার তার শিবমন্দিরের বাড়ি থেকে মেডিকেল কলেজ হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌছাতেই সকলে তাকে শেষ বিদায় জানাতে ভিড় করেছিলেন।সকল রাজনৈতিক দলের সদস‍্যদের দেখা যায়। যেহেতু বিবেক সরকার শিলিগুড়ি জেলা হাসপাতালে অনেক বছর…
Read More
হোম অ্যাপ্লায়েন্সের জন্য এক্সপেন্ডেড কেয়ার+ প্রোগ্রামের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করেছে স্যামসাং

হোম অ্যাপ্লায়েন্সের জন্য এক্সপেন্ডেড কেয়ার+ প্রোগ্রামের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করেছে স্যামসাং

ভারতে ভোক্তা ইলেকট্রনিক্স ব্র্যান্ডের শীর্ষস্থানীয় কোম্পানি স্যামসাং আজ তাদের স্যামসাং কেয়ার প্লাসের পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যগুলি তুলে ধরেছে। এই সম্প্রসারণের ফলে এখন আরও বেশি হোম অ্যাপ্লায়েন্স কভারেজের আওতায় আসবে। রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন এবং স্মার্ট টিভির জন্য ১ থেকে ৪ বছরের বর্ধিত ওয়ারেন্টি প্ল্যান পাওয়া যাচ্ছে। এই প্ল্যানগুলির মূল্য প্রতিদিন মাত্র ২ টাকা থেকে শুরু হচ্ছে। আপগ্রেড হওয়া স্যামসাং কেয়ার+ পরিষেবায় সফটওয়্যার আপডেট এবং স্ক্রিনের ত্রুটির (অন্যান্য ক্ষতি ছাড়া) জন্য ইন্ডাস্ট্রি-ফার্স্ট কভারেজ তৈরি করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে স্যামসাং কেয়ার+ সবচেয়ে ব্যাপক অ্যাপ্লায়েন্স সুরক্ষা প্রোগ্রাম চালু করেছে। এটি হার্ডওয়্যার, ডিসপ্লে এবং সফটওয়্যার পারফরম্যান্সের জন্য একাধিক পরিষেবা নিয়ে এসেছে।…
Read More
ফের লোকালয়ে হাতি

ফের লোকালয়ে হাতি

জঙ্গল থেকে লোকালয়ে হাতির দাপাদাপি! জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওদলাবাড়ি চেল নদীর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে দুটি হাতি খাবারের সন্ধানে ঢুকে পড়ে লোকালয়ে। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে পাশের ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে আসে দুটি হাতি। তারা প্রথমে চেল নদীর তীর ঘেঁষে এগিয়ে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর হাতিগুলিকে পুনরায় জঙ্গলের দিকে ফেরানো হয়।
Read More
এবার মাইবিজ ও সুইগির অংশীদারিত্ব, খরচ সরাসরি জমা অফিসে

এবার মাইবিজ ও সুইগির অংশীদারিত্ব, খরচ সরাসরি জমা অফিসে

মেকমাইট্রিপ-এর কর্পোরেট বুকিং প্ল্যাটফর্ম মাইবিজ এবং ভারতের শীর্ষস্থানীয় ফেসিলিটি প্ল্যাটফর্ম সুইগি একটি নতুন অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। তাদের অংশীদারিত্বের লক্ষ্য হল সারা দেশের লক্ষ লক্ষ অফিস যাত্রীদের জন্য খাবারের খরচ কমানো এবং পরিচালনা সহজ করা। মাইবিজ বর্তমানে বিমান টিকিট, হোটেল এবং বীমা পরিচালনার মাধ্যমে ৭৫,০০০-এর বেশি সংস্থাকে পরিষেবা দেয়। সুইগির সঙ্গে এই নতুন চুক্তি সেই খাবারের খরচ সামলাবে, যা কর্পোরেট ভ্রমণ খরচের প্রায় ১১%-এরও বেশি। এই অংশীদারিত্বের ফলে, অফিস যাত্রীরা এখন ‘সুইগিফরওয়ার্ক’ ব্যবহার করে খাবার অর্ডার করতে পারবেন এবং সরাসরি মাইবিজ কর্পোরেট ওয়ালেট থেকে বিল মেটাতে পারবেন। তারা ৭২০টিরও বেশি শহরে ২.৬ লক্ষ রেস্তোরাঁ থেকে খাবার ডেলিভারি নিতে পারবেন বা…
Read More
উদ্বোধনের এক মাসের মধ্যেই ধ*সে পড়ল চিনের হংকি ব্রিজ

উদ্বোধনের এক মাসের মধ্যেই ধ*সে পড়ল চিনের হংকি ব্রিজ

মাত্র এক মাস আগে জমকালো অনুষ্ঠানে উদ্বোধন হয়েছিল চিনের সিচুয়ান প্রদেশের হংকি ব্রিজ (Hongqi Bridge)। অথচ আচমকাই সেতুটি ভেঙে পড়ে নদীর জলে তলিয়ে যায়। এই ভয়াবহ ঘটনায় হতচকিত সকলে। ঘটনাটি চিনের পরিকাঠামো প্রকল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জানা যায়, হঠাৎই সেতুর মাঝের অংশটি নিচে ধসে পড়ে, কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ কাঠামোটি নদীতে মিশে যায়। মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে যাওয়া সেতুর দৃশ্য ধরা পড়ে স্থানীয়দের মোবাইল ক্যামেরায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনায়, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ধ্বংসাবশেষ সরাতে প্রশাসনের উদ্ধার অভিযান চলছে। প্রাথমিক ধারণা, টানা ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ে,…
Read More
জমির গাদা করা ধানে আগুন দুস্কৃতিদের, ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ টাকার নবান্নের ধান

জমির গাদা করা ধানে আগুন দুস্কৃতিদের, ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ টাকার নবান্নের ধান

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার আমলানী পঞ্চায়েতের ঢোলটুকারী তে তিন চার দিন আগে দেড় বিঘা জমির ধান কাটেন জমির মালিক। আব্দুল হামিদ গাজী,সুফিয়া বিবি,আকাশ গাজী ইনাদের নামে জমি। গতকাল ই কাটা ধান গাদা করে একজায়গায় করে আমলানী যাত্রী শেড সংলগ্ন স্থানে  রাস্তার পাশে তাদের জায়গায় রাখেন। গতকালই রাত ১২ টা নাগাদ জমির মালিক টাকী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদ গাজীর কাছে স্থানীয়দোর মারফৎ খবর আসে কেউ বা কারা ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। তারা পৌঁছাতে পৌঁছাতে নব্বই শতাংশ ধান ই পুড়ে গেছে দেখেন। বিষয়টি থানার অবগত করানো হয়, ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ।
Read More