Blog

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক । সৌজন্যে খানাখন্দে ভরা রাস্তা । গত দুবছর ধরে বেহাল ইস্টার্ন বাইপাস রোডে তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত। আর বর্ষায় জল জমা গর্তে এক মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে জরুরিপরিষেবার সঙ্গে যুক্ত এক মালবাহী ট্রাক এদিন দুপুর নাগাদ ইস্টার্ন বাইপাস রোডে উল্টে যায়। যদিও হতাহতের কোনো খবর নেই। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী রাস্তাটি মেরামত করার দাবি জানিয়েছে।
Read More
উত্তরবঙ্গের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভায় নির্বাচন আগামী ২৯  নভেম্বর

উত্তরবঙ্গের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভায় নির্বাচন আগামী ২৯ নভেম্বর

বিহারের বিধানসভা নির্বাচনের সঙ্গে রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই ঘোষণার পরেই উত্তরের রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। জানা গিয়েছে আগামী ২৯ নভেম্বর উত্তরবঙ্গের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভায় নির্বাচন হবে। আগামী বৎসর অক্টোবর মাসে ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হলে সেই শুন্য আসনে উপনির্বাচনের তোড়জোড় শুরু হতেই করোনা লকডাউনে পিছিয়ে যায় ভোট। এবছর ফালাকাটা উপনির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোট করে প্রার্থী দিচ্ছেন এবং তা আবার সিপিএম দলের প্রার্থী দিবে বলে জানা যায় ৷ উপনির্বানের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে এদিন ময়দানে নেমে পড়েছে বিজেপি ও তৃণমূল। উল্টোদিকে গত দু মাস ধরে বুথ স্তরের বৈঠকের মাধ্যমে দলকে তরতাজা করার কাজে হাত…
Read More
লকডাউন সফল আলিপুরদুয়ারে,সচেতন হচ্ছে জেলাবাসী

লকডাউন সফল আলিপুরদুয়ারে,সচেতন হচ্ছে জেলাবাসী

পূর্ব ঘোষণা অনুসারে সেপ্টেম্বর মাসের পয়লা লকডাউন অনেকাংশে সফল আলিপুরদুয়ারে। কোভিড নিয়ন্ত্রণে বর্তমানে লকডাউন করা ছাড়া অন্য উপায় নেই প্রশাসনের। সেই মতো আগাম ঘোষণা অনুযায়ী আজকের লকডাউনকে অনেকটা সফল করল বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি হওয়াতে মানুষজনকে বেরোতে দেয়নি বরুণ দেব। এদিন আলিপুরদুয়ারে সকাল থেকেই দোকান বাজার পুরোপুরি বন্ধ, রাস্তাঘাটে একদম শুনশান সেই ভাবে কোন মানুষের দেখা মেলেনি । রাস্তাঘাট প্রায় শুনশান বললেই চলে । বিভিন্ন মোড়ে পুলিশের নাকা চেকিং চলছে ও বাজারে পুলিশের নজরদারি ছিল কড়াকড়ি । বাড়ির বাইরে যেসব মানুষ অযথা বেরিয়েছে তাদেরকে ধমক দিয়ে বাড়িমুখো করে দিচ্ছে পুলিশ ৷তবে এই কথা বলাই যায় রাজ্য সরকারের এই লকডাউন সম্পূর্ণ…
Read More
করোনা আক্রান্তদের জন্য চালু হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা

করোনা আক্রান্তদের জন্য চালু হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা

রাজ্যের করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে পুনরায় সাধারণ মানুষের কল্যাণার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করলেন কালিয়াগঞ্জ এর বর্তমান পুরসভা প্রশাসক । সাধারণ মানুষের উদ্দেশ্যে চালু করা হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষকে নানা কারণে অতি প্রয়োজনীয় অক্সিজেন পরিষেবার থেকে বঞ্চিত হতে হয়। কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এই পরিষেবা দিলেও তা সম্পূর্ণভাবে পর্যাপ্ত নয়। জানা গিয়েছে, কালিয়াগঞ্জ এর মোট ১৭ টি ওয়ার্ডের সাধারণ মানুষেরা এই পরিষেবা পাবেন। প্রত্যেকটি ভোটের জন্য একটি করে অক্সিজেন সিলিন্ডার বরাদ্দ করা হবে যাতে কোন সাধারন মানুষ অক্সিজেনের অভাবে মারা না যায়। কালিয়াগঞ্জ পুরসভা প্রশাসক কার্তিক চন্দ্র পালের এই মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষেরা।
Read More
ভোডাফোন এবং আইডিয়া  সম্মিলিতভাবে নিয়ে আসছে  নতুন ব্র্যান্ড ‘ভি আই’

ভোডাফোন এবং আইডিয়া সম্মিলিতভাবে নিয়ে আসছে নতুন ব্র্যান্ড ‘ভি আই’

আজ একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ভিআইএল (ভোডাফোন আইডিয়া লিমিটেড) ঘোষণা করেছে যে, ভারতে সর্বসমক্ষে সমাদৃত এবং প্রশংসিত ব্র্যান্ড ভোডাফোন এবং আইডিয়া সম্মিলিতভাবে একটি নতুন ব্র্যান্ডের জন্ম দিচ্ছে যার নাম 'ভি আই' । ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করে এই ব্র্যান্ডটি সকল গ্রাহকদের উন্নত মানের পরিষেবা দেওয়ার উদ্যেশ্য নিয়ে নির্মিত। এটি গ্রাহকদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য, ভালো বর্তমান এবং উজ্জ্বলতার ভবিষ্যতের জন্য ডিজাইন করা হয়েছে। "ভি আই" ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং এটি গতিশীলভাবে গ্ৰাহক সেবা এবং ডিজিটাল সমাজের অগ্রগতি সাধন করার উদ্যেশ্য নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
Read More
লকডাউনে নিয়মভঙ্গকারীদের জন্য কড়া ব্যবস্থা কোচবিহার পুলিশের

লকডাউনে নিয়মভঙ্গকারীদের জন্য কড়া ব্যবস্থা কোচবিহার পুলিশের

রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা তাই রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক লকডাউন। প্রশাসনিক বিধি মেনে হওয়া এই মাসের প্রথম লকডাউন আজ। এদিন লকডাউন সফল করার উদ্দেশ্যে তৎপরতার সঙ্গে কোচবিহারে রাস্তার মোড়ে মোড়ে অভিযান চালায় কোচবিহার পুলিশ। জানা গিয়েছে, এই দিন লকডাউনের নিয়ম ভঙ্গ করে যে সকল মানুষকে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় তাদের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। এইসকল অসচেতন ব্যক্তিদের শাস্তি স্বরূপ করোনা টেস্ট করার আদেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
Read More
পরীক্ষার্থীদের জন্য ওয়ো’র হেল্পলাইন

পরীক্ষার্থীদের জন্য ওয়ো’র হেল্পলাইন

১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জেইই-মেইন পরীক্ষা। এরপর হবে এনইইটি ২০২০ ও অন্যান্য পরীক্ষা। বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো এগিয়ে এসেছে এইসব পরীক্ষার্থীদের সাহায্যের জন্য। পরীক্ষার্থীদের সহায়তা দিতে ওয়ো তার অ্যাপ ও ওয়েবসাইটে ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে। এছাড়াও ওয়ো পরীক্ষার্থীদের জন্য একটি ই-মেল হেল্পলাইন চালু করেছে (students_stay@oyorooms.com)। কোভিড-১৯ সমস্যায় জর্জরিত মানুষের সাহায্যার্থে ওয়ো এই উদ্যোগ নিয়েছে।  অতিমারির মধ্যেও ভারত যখন সামনের দিকে এগিয়ে চলেছে, সেইসময় প্রায় ২৪ লক্ষ শিক্ষার্থী জেইই-মেইন ও এনইইটি ২০২০ পরীক্ষায় বসতে চলেছে। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মঙ্গলের কথা মাথায় রেখে ওয়ো ৩০০টি শহরে তাদের থাকার ব্যবস্থা করতে এগিয়ে এসেছে। শিক্ষার্থী বা অভিভাবকরা সহজেই পরীক্ষা কেন্দ্রের নিকটে…
Read More
শিলিগুড়িতে উদ্ধার অবৈধ কফ সিরাপ, গ্রেপ্তার  দুই

শিলিগুড়িতে উদ্ধার অবৈধ কফ সিরাপ, গ্রেপ্তার দুই

উদ্ধার হলো ৯,৬৬০ বোতল অবৈধ কাফ সিরাপ । জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে এইঅবৈধ কফ সিরাপ উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ।ডিডি সূত্রে খবর, এই ঘটনার সাপেক্ষে গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে । ধৃতদের নাম উত্তম কুমার শাহ এবং রাজীব রঞ্জন কুমার । ধৃতরা শিলিগুড়ি হায়দার পাড়া এবং ভানুনগর এলাকার বাসিন্দা ।উত্তম কুমার শাহ কানপুর থেকে কাফ সিরাপ নিয়ে এসে শিলিগুড়িতে বিক্রি করত এবং এই দুর্নীতিমূলক কাজে তাকে সহায়তা করত রাজিব রঞ্জন কুমার বলে জানা গিয়েছে । ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Read More
এল-অ্যান্ড-টি’র বিভক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন

এল-অ্যান্ড-টি’র বিভক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন

লার্সেন অ্যান্ড ট্যুবরো (এল-অ্যান্ড-টি) তাদের ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসার বিভক্তকরণের (ডাইভেস্টমেন্ট) সমাপ্তি ঘোষণা করায় এই ব্যবসা এখন স্নাইডার ইলেকট্রিকের হস্তগত হল। ২০১৮-এর মে মাসে এই গুরুত্বপূর্ণ ও জটিল বিভক্তকরণের কথা জানান হয়েছিল, যা এবার যাবতীয় শর্ত পূরণ ও প্রয়োজনীয় রেগুলেটরি অনুমোদনের পর সম্পন্ন হতে পারল। ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসা থেকে এল-অ্যান্ড-টি’র বিদায় নেওয়ার বিষয়টি তাদের ‘স্ট্রাটেজিক পোর্টফোলিও রিভিউ প্রসেস’-এর একটি অংশ।  যেহেতু সুইচগিয়ার মার্কেটে এই এল-অ্যান্ড-টি ব্র্যান্ড খুবই জনপ্রিয়, সেইকারণে স্নাইডার ইলেক্ট্রিক নির্দিষ্ট সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্র্যান্ড ইগসিগনিয়া ব্যবহার করবে। বিভক্তকরণের পর এল-অ্যান্ড-টি’র এই ব্যবসার অন্তর্গত ‘লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ সুইচগিয়ার’, ইলেক্ট্রিক্যাল সিস্টেমস, ইন্ডাস্ট্রিয়াল ও বিল্ডিং অটোমেশন সলিউশনস, এনার্জি ম্যানেজমেন্ট …
Read More
সুশান্তের মৃত্যুতে প্রশ্নের সম্মুখীন ময়না তদন্তকারী চিকিৎসকেরা

সুশান্তের মৃত্যুতে প্রশ্নের সম্মুখীন ময়না তদন্তকারী চিকিৎসকেরা

মু্ম্বই: সুশান্তের আত্মহত্যার তদন্ত করছে সিবিআই, ইডি ও এনসিবি৷ ক্রমেই মৃত্যু রহস্য আরও জোরালো হচ্ছে৷ সুশান্তের আত্মহত্যার তত্ত্বে প্রবল সন্দেহ রযেছে AIIMS-এর বিশেষজ্ঞ দলের৷ ইতিমধ্যেই নিষিদ্ধ ড্রাগ সংযোগে গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, গ্রেফতার হয়েছেন পরিচারকও৷ তিন বিশেষজ্ঞ চিকিৎসকের দল ময়না তদন্তকারী চিকিৎসককে প্রশ্ন করেছেন৷ সুশান্তের গলায় বেশ খানিকটা জখম AIIMS-এর চিকিৎসকদের সন্দেহ আরও গাঢ় হয়েছে৷ বিশেষজ্ঞরা মনে করেন যদি কেউ ফাঁসি দেন সেক্ষেত্রে গলায় একটা কোণ বরাবর দাগ পড়ে যায় ৷ ঘাড়ের নীচের দিকটায় করে গভীর চোট লাগে৷ এই কারণেই AIIMS-এর চিকিৎসকেরা বেশ কয়েকবার ময়না তদন্ত করা চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছেন ৷
Read More