Blog

প্রথম জুটি বাঁধবেন দীপিকা ও প্রভাস

প্রথম জুটি বাঁধবেন দীপিকা ও প্রভাস

দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলী’ প্রভাসের সঙ্গে এই প্রথম জুটি বাঁধতে চলেছেন বলিউডের হাইয়েস্ট পেইড অ্যাক্ট্রেস দীপিকা পাড়ুকোন। রবিবার এই খবর প্রকাশ্যে আস সোশ্যাল মিডিয়ায়। ছবির পরিচালক নাগ অশ্বিন। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে এটি। ছবিটি মূলত তেলুগু হলেও হিন্দি ও ইংরেজিতেও ডাব করা হবে। খুব তাড়াতাড়ি ছবির নাম ও বাকি কাস্টিং ঘোষণা করা হবে।‘বাহুবলী’র পর দেশজুড়ে প্রভাসের খ্যাতি। অন্যদিকে ভিন্ন ধারার ছবি করে দীপিকা এখন বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী। পরিচালক অশ্বিনের কথায়, ‘মূল ধারার ছবিতে এরকম ঐতিহাসিক জুটি এর আগে দেখা যায়নি। আর এই জুটি দর্শককে চমকে দেবে বলেই আমার বিশ্বাস।’
Read More
হাসপাতালে ভর্তি নির্মলা মিশ্র

হাসপাতালে ভর্তি নির্মলা মিশ্র

এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। তাঁর শারীরিক অবস্থা যে একেবারেই আশাব্যঞ্জক নয় তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিত্সকরা। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৮২ বছর বয়সী এই গায়িকাকে।  গায়িকার স্বামী প্রদীপ দাশগুপ্তের জানিয়েছেন, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন নির্মলা মিশ্র। হাসপাতাল সূত্রে খবর তাঁর স্ট্রোক হয়েছে,পাশাপাশি নিউমোনিয়াতে আক্রান্ত তিনি। ৫০ বছরেরও বেশি সময় বাংলা গানের জগতকে সমৃদ্ধ করেছেন নির্মলা মিশ্র।
Read More
চলতি সপ্তাহ থেকে ২ দিন সম্পূর্ণ লকডাউন

চলতি সপ্তাহ থেকে ২ দিন সম্পূর্ণ লকডাউন

প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা নয়া রেকর্ড তৈরি হচ্ছে। বাংলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় বাংলায় প্রতি সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণার পথে হাঁটল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সেই বৈঠকে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতি সপ্তাহে যে নির্দিষ্ট দিনেই পালন করা হবে, এমন কোনও কথা নেই। বরং কবে সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে, তা প্রতি সোমবার ঠিক করা হবে।
Read More
হিমেশের নতুন ৭০০টি গান

হিমেশের নতুন ৭০০টি গান

এই লকডাউনে একটি প্রজেক্টের জন্য মোট ৭০০টি গান তৈরি করেছেন তিনি। তার মধ্যে ৩০০টি গান একেবারে নতুন। আর কিছুদিনের মধ্যেই তিনি এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। কিন্তু তিন মাসের লকডাউনে ৭০০ গান! তার মধ্যে ৩০০টি আবার নতুন! কিছুতেই এই হিসেব হজম করতে পারছেন না নেটিজেনরা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক মিম তৈরি হয়েছে। যদিও নেটিজেনদের এই মন্তব্যের পাল্টা কোনও মন্তব্য করেননি হিমেশ।
Read More
কোভিডে প্রয়াত ক্যানসার চিকিৎসক ডক্টর অভিজিৎ বসু

কোভিডে প্রয়াত ক্যানসার চিকিৎসক ডক্টর অভিজিৎ বসু

চলে গেলেন এ রাজ্যের আধুনিক ক্যানসার চিকিৎসক অন্যতম পথিকৃৎ ডক্টর অভিজিৎ বসু। কোভিড সংক্রমণে আর জি কর হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক দু’সপ্তাহ ধরে ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। অবশেষে শনিবার রাতে হার মানল চিকিৎসকদের সমস্ত চেষ্টা। সূত্রের খবর, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র অভিজিৎ বসু ১৯৬৭ সালে পাশ করেছিলেন। তাঁর পরিবার ও সহকর্মীদের কথায়, কেবল নিজের বিষয়ে নয়, চিকিৎসার বাইরেও অন্যান্য নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল সদাহাস্যময় মানুষটির। নাটক, অভিনয়, নির্দেশনা– আরও কত কিছুর সঙ্গে জড়িত ছিলেন! অভিজিৎবাবুর পাশাপাশি তাঁর পরিবার, চিকিৎসক সন্তানেরও কোভিড সংক্রমণ হয়। অসুস্থতা বাড়লে অভিজিৎবাবুকে ভর্তি  করা হয় হাসপাতালে। কিন্তু সর্বোচ্চ চেষ্টার পরেও বাঁচানো যায়নি ৭০ বছরের চিকিৎসককে।
Read More
আসতে চলেছে  মমতা কুলকার্নির বায়োপিক

আসতে চলেছে মমতা কুলকার্নির বায়োপিক

নয়ের দশকে মমতা কুলকার্নির জীবন উঠে আসতে চলেছে সিনেমার পর্দায়। নয়ের দশকে ‘করণ অর্জুন’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘বাজি’র মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেন মমতা। কিন্তু ২০০৩ সালে হঠাৎ করেই সিনেমাকে বিদায় জানান এই অভিনেত্রী। এবার সেই নায়িকার সম্প্রতি প্রযোজক নিখিল দ্বিবেদী ‘দ্য স্টারডাস্ট অ্যাফেয়ার’ বইটির স্বত্ব কিনেছেন। বইটি মমতা কুলকার্নির জীবনের ছায়া অবলম্বনে লেখা। বইটির লেখক বিলাল সিদ্দিকি। তবে, নতুন এই ছবির কাস্টিং থেকে শুরু করে টাইটেল কিছুই এখনও চূড়ান্ত হয়নি।
Read More
চাপের মুখে পিছু হটল সিইএসসি

চাপের মুখে পিছু হটল সিইএসসি

চলতি মাসে ইলেকট্রিক বিল পেয়ে অনেক সিইএসসি গ্রাহকেরই মাথায় হাত পড়েছে। বিপুল পরিমাণ টাকার বিল পাঠিয়েছে সিইএসসি। গত ক’দিন ধরেই প্রবল চাপের মধ্যে সংস্থা। তাদের যুক্তি ছিল জুন মাসের বিলের মধ্যে এপ্রিল ও মে মাসের বিলের অংশও যুক্ত করা হয়েছে। ওই সময়ে লকডাউন চলায় মিটার রিডিং হয়নি বলে অনেকের কাছেই কম টাকার বিল গিয়েছিল। এবার রবিবার রাতে সিইএসসি টুইট করে জানাল, এখন পুরনো মাসের টাকা দিতে হবে না। শুধু মাত্র জুন মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তার বিলই মেটাতে হবে। তবে এর জন্য নতুন বিল আসবে কিনা কিংবা এলে তা কবে আসবে সে ব্যাপারে এখন কিছুই জানানো হয়নি।…
Read More
“দস্যু বীরাপ্পন”-এর মেয়েই বিজেপির যুব সংগঠনের নতুন মুখ

“দস্যু বীরাপ্পন”-এর মেয়েই বিজেপির যুব সংগঠনের নতুন মুখ

আশি-নব্বইয়ের দশকে দক্ষিণ ভারতের ত্রাস ছিল চন্দন বীরাপ্পন। তার বড় মেয়ে বিদ্যা রানীকে তামিলনাড়ু বিজেপির যুব মোর্চার সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। দস্যু বীরাপ্পনের দেখানো পথে কখনোই হাঁটেননি তার মেয়ে। বরাবরই সমাজসেবার কাজে ব্রতী হয়েছেন তিনি। ২৯ বছরের বিদ্যা জানান, তার জীবনের লক্ষ্যই হল সাধারণ মানুষের সেবা করা। তবে তাঁর বাবা যে সমাজ বিরোধী ছিল, সে কথা মানতে নারাজ তিনি। তাঁর কথায়, পারিপার্শ্বিক পরিস্থিতি তার বাবাকে ওই পথে টেনে নিয়ে গিয়েছিল তামিলনাড়ুতে সেভাবে সংগঠন নেই বিজেপির। বিদ্যা বীরাপ্পন পেশায় আইনজীবী। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত। ফেব্রুয়ারি মাসে তিনি বিজেপিতে যোগদান করেন। যোগদানের সময় বিদ্যা বলেছিলেন, সাধারণ মানুষের…
Read More
কোটি জরিমানা বিসিসিআইয়ের

কোটি জরিমানা বিসিসিআইয়ের

সমস্যার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। আইপিএল থেকে ডেকান চার্জার্সের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেড়ে নেওয়ায় বিসিসিআইকে ৪৮০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বম্বে হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে। সমস্যার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। আইপিএল থেকে ডেকান চার্জার্সের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কেড়ে নেওয়ায় বিসিসিআইকে ৪৮০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বম্বে হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম ছিল ডেকান চার্জার্স। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল চ্যাম্পিয়নও হয় এই দল। তখন হায়দরাবাদের এই দলের মালিক ছিল ডেকান ক্রনিক্যাল হোল্ডিংস। কিন্তু ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর বিসিসিআই ঘোষণা করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের…
Read More
নিম্নমুখী রইল সোনার দাম, সস্তা হল রুপোও

নিম্নমুখী রইল সোনার দাম, সস্তা হল রুপোও

বিশ্বজুড়ে করোনা প্রকোপের মাঝে ভারতে পর পর চার দিন সোনার দাম নিম্নমুখী থাকল। সোমবার এমসিএক্স সূচকে ০.১২% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,৯১০ টাকা। সূচকে ০.২৫% পতনের জেরে রুপোর দামও প্রতি কেজিতে যাচ্ছে ৫২,৭৬৫ টাকা।  চলতি মাসের গোড়ায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৯,৩৪৮ টাকায় উঠে নতুন রেকর়্ সৃষ্টি করে। তবে তার পর থেকেই দরে ওঠাপড়া বজায় রয়েছে। আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দরে স্থিতাবস্থা দেখা দিয়েছে। স্পট গোল্ড সূচকে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮০৮.৫৩ ডলার। ইউ এস গোল্ড ফিউচারে প্রতি আউন্স সোনার দাম ১,৮০৯ ডলারে অপরিবর্তিত রয়েছে। তবে সূচকে ০.১% বেড়ে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ১৯.৩৩ ডলার।…
Read More