Blog

রাজ্য বিজেপির পক্ষ থেকে টোল-ফ্রি নম্বর চালু হলো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য

রাজ্য বিজেপির পক্ষ থেকে টোল-ফ্রি নম্বর চালু হলো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য

কলকাতা: বুধবার রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি টোল-ফ্রি নম্বর চালু করা হলো যেখানে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন রাজ্যের মানুষ। ফোন নম্বরটি হলো ৭০৪৪০৭০৪৪০। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই বিশেষ পরিকল্পনার সূচনা করেন। দিলীপ ঘোষ বলেন, "তৃণমূলের নানা দুর্নীতির কারণে রাজ্যের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে বা কোনও নির্দিষ্ট তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে আপনারা আমাদের এই টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন এবং আপনাদের অভিযোগগুলো নথিভুক্ত করতে পারেন।" মানুষের করা এই অভিযোগ সংগ্রহ করে সেগুলো কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলে জানান পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনেকেই বলছেন, এটাই এখন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির রাজনৈতিক কৌশল হতে চলেছে।…
Read More
এবার করোনায় আক্রান্ত কেন্দ্রীয়  জলসম্পদ মন্ত্রী

এবার করোনায় আক্রান্ত কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী

কোভিড আক্রান্ত কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং সেখওয়াত। দুপুরে টুইট করে নিজেই এই খবর জানান মন্ত্রী। সেখওয়াত’কে ধরলে এখনও পর্যন্ত ৬ জন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হ’লেন। আজ সেখওয়াত টুইট’এ লিখেছেন, ‛কিছু উপসর্গ দেখা দেওয়ার পর আমি পরীক্ষা করাই। আজ আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। এতদিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, অনুরোধ করছি, তাঁরা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।’ এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। একদিনে আক্রান্ত ৭০,০০০। এই খারাপ আবহে দেশে আনলক চলছে! যেখানে রাষ্ট্রের মন্ত্রীরা এত সুযোগ-সুবিধা পাওয়ার পরও ভাইরাসের কবলে পড়েছেন, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের হাল কি, তা-বোঝাই যাচ্ছে।
Read More
দেশে ফের রেকর্ড ছাড়াল করোনা সংক্রমণ

দেশে ফের রেকর্ড ছাড়াল করোনা সংক্রমণ

দেশে ফের রেকর্ড ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে প্রায় ৭০ হাজার। একদিনে মৃত্যুও হয়েছে ৯৭৭ জনের। দেশে করোনা পজিটিভ রোগীর সংখ্যা পৌঁছে গেছে ২৮ লাখে। একদিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬৫২ জন। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও বেড়েছে। ৬ লাখ ৮৬ হাজারের কাছাকাছি। করোনায় সুস্থতার হার বেড়েছে এবং মৃত্যুহার আরও কমেছে। একদিনে ৫৮ হাজার ৭৯৪ জন করোনা রোগী সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন। সেই সঙ্গেই কোভিড রিকভারি রেট বা সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৩.৯১%। করোনায় মৃত্যুহার মৃত্যুহার ২ শতাংশের নিচে নেমে গেছে। আজকের হিসেবে কোভিড ডেথ রেট ১.৯০%। ভারতে করোনায় মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায়…
Read More
শীতলকুচিতে  ৮০কেজি গাঁজা সহ গ্রেপ্তার  দুই

শীতলকুচিতে ৮০কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

শীতলকুচিতে প্রায় ৮০কেজি গাঁজা সহ গ্রেপ্তার হল দুইজন। জানা গিয়েছে ছোটো শালবাড়ির মানসাই নদীর চর এলাকায় গাঁজা সহ হাতে নাতে পুলিশের হাতে ধরা পরে দুইজন। ওই দুই অভিযুক্ত সন্তোষ দাস ও সন্তু সেন। শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তদের । পুলিশ অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য শীতলকুচি থানায় নিয়ে আসে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে
Read More
আজই সিবিআই এর টিম যাবে সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাটে

আজই সিবিআই এর টিম যাবে সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাটে

অবশেষে সত্যের জয়। আজ থেকেই শুরু সিবিআই এর কাজ। জোর কদমেই এগোচ্ছে সিবিআই এর কাজ। আজই মুম্বাইয়ে পৌঁছে গেছে সিবিআই এর টিম। প্রথমেই যাবেন মুম্বাইয়ের সিবিআই অফিসে। সেখান থেকে সোজা মুম্বাই পুলিশের অফিস। সুশান্তের মৃত্যুর তদন্তের যাবতীয় তথ্য সংগ্রহ করবে। তারপর আজকেই যাবে সুশান্তের ব্রান্দার ফ্ল্যাটে যেখানে সুশান্তের দেহ পাওয়া গেছিলো। এবার আশা সঠিক বিচারের। সিবিআই তদন্তের দিকে চেয়ে গোটাদেশ।
Read More
ভয়াবহ অগ্নিকান্ড শিলিগুড়িতে

ভয়াবহ অগ্নিকান্ড শিলিগুড়িতে

শিলিগুড়ির ৭নং ওয়ার্ডে এক গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে উত্তেজনা চড়াল বিবেকানন্দ পল্লীতে ।জানা গিয়েছে বুধবার গভীর রাতে আচমকাই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকল বাহিনীকে খবর দেয় স্থানীয়রা । দমকল বাহিনীর সক্রিয় প্রচেষ্টায় ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ।জানা গিয়েছে বিবেকানন্দ পল্লীতে এক বড় গোডাউনে আচমকাই আগুন লাগে । গুদামঘরে অনেক দাহ্য বস্তু জমা থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের অনুমান । গোডাউনের ভয়াবহ আগুনে পাশের চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ।গুডাউনের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে । পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের কাঠের বেঞ্চ,আসবাব ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন এলাকায়বাসী…
Read More
শিলিগুড়িতে করোনায় সংক্রমনের সংখ্যা কিছুটা কমেছে

শিলিগুড়িতে করোনায় সংক্রমনের সংখ্যা কিছুটা কমেছে

সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে আজও শুনশান শহর শিলিগুড়ি ।আগস্ট মাসের তৃতীয় লকডাউনের ছবি সর্বত্র প্রায় একই ।যদিও পুলিশি টহল ছিল শহরের এয়ার ভিউ,ভেনাস মোড়,পানিট্যাঙ্কি মোড় এর মতো ব্যস্ত মোড়গুলিতে । রাজ্য সরকারের আগাম ঘোষণা অনুযায়ী আজ ও আগামীকাল লকডাউন রয়েছে । সেই নির্দেশিকা মতো সম্পুর্ন লকডাউন শিলিগুড়ি শহরে। অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত কয়েকটি গাড়িই শুধু নজর পড়ল হিলকার্ট রোডে।শহরের প্রধান রাস্তাগুলিতে যানবাহন না চললেও পুলিশ তৈরি ছিল চেকিংয়ে। রাস্তায় বেরোনো প্রতিটি গাড়িকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে পুলিশসূত্রে। পুলিশ কয়েকটি গাড়িকে আটকও করেছে বলে সংবাদ সূত্রে খবর । এই সম্পুর্ন লকডাউনের দিনে শিলিগুড়িতে করোনায় সংক্রমনের সংখ্যা কিছুটা হলেও…
Read More
প্রত্যেক বছর পুলিশ দিবস পালিত হবে রাজ্যে ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রত্যেক বছর পুলিশ দিবস পালিত হবে রাজ্যে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনা মোকাবিলায় জীবনের বাজি রেখে সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে গেছেন রাজ্যের পুলিশ কর্মীরা। তাদের এই সমর্পণকে স্মরণ রাখতেই ১ সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর এই দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা মোকাবিলায় পুলিশ কর্মীদের ভূমিকা অবিস্মরণীয়। পুলিশ কর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিল বর্তমান সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই বোর্ডটি কাজ শুরু করবে। প্রসঙ্গত, মহামারীর পরিস্থিতিতে রাজ্য তথা শহর কলকাতায় সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সক্রিয় ভূমিকায় দেখা গেছে পুলিশকে। কখনো লকডাউন সফল করার জন্য একদিকে যেরকম লাঠি হাতে রাস্তায় নেমেছেন উর্দিধারীরা,…
Read More
উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক !

উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক !

উদ্বোধনের ২৪ ঘন্টা যেতে না যেতেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক ।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতে।এর ঘটনার প্রতিবাদে বিডিও কে স্মারকলিপি দিয়েছে স্থানীয় গ্রামবাসী । উদ্বোধনের ২৪ঘন্টা পেরোতে না পেরোতেই কিভাবে নতুন জলের ট্যাংক ভেঙে পড়ে তা নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি ব্লকের আধিকারিকরা ।এদিকে স্থানীয় সিপিএম নেতারা কাটমানি নিয়ে অভিযোগ করেছে । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন সঠিক তদন্তের দাবি তুলে সদর দপ্তরে বিক্ষোভ দেখান গ্রাম পঞ্চায়েতের সিপিএমের নেতা নেত্রীরা । তাঁদের অভিযোগ এলাকায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ২৮টি জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে ।জলের ট্যাঙ্কের কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন তারা এবং এই কাজের সঠিক তদন্তের…
Read More
বিশ্বভারতীতে হামলার তদন্তে ইডি

বিশ্বভারতীতে হামলার তদন্তে ইডি

স্থানীয় লোকজন জড়ো করে করার জন্য কে টাকা জুগিয়েছিল তারই তদন্তে নেমেছে । রাজ্যপাল জগদীপ ধনকড়ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। গত সোমবারের বিশ্বভারতীতে বীরভূমের জেলা পুলিশ সুপার শ্যাম সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবারের হিংসার ঘটনা নিয়ে গত সোমবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনা নিয়ে তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তাঁর সচিবালয়ে রিপোর্ট পৌঁছেছে। সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সচিবালয়ের নির্দেশেই হামলার ঘটনা নিয়ে তদন্তে নেমেছে এই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এ ব্যাপারে একদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়েছে ইডি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়…
Read More