Blog

উদ্ধার ট্রাক ভর্তি বেআইনি মদ, আটক দুই

উদ্ধার ট্রাক ভর্তি বেআইনি মদ, আটক দুই

অবৈধভাবে মদ পাঁচার করতে গিয়ে ধরা পড়ল দুই পাঁচারকারী। শুক্রবার রাতে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কে আটক করে তল্লাশি চালাতেই গাড়ি ভর্তি মদ উদ্ধার হয়। আবগারি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন গোপনসূত্রে খবর ছিল যে অরুণাচল থেকে আসা এক লরিতে বিপুল পরিমাণ মদ পাঁচার হচ্ছে। সেইমতো পাহাড়পুরে তল্লাশি শুরু করতেই একটি লরি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই সন্দেহ হয়।লরিটির পিছু ধাওয়া করে সেটিকে আটক করেন আবগারি দপ্তরের কর্মী‌রা। তল্লাশি চালাতেই লরি থেকে প্রচুর পরিমান বেআইনি মদ পাওয়া যায় বলে জানান আবগারি দপ্তরের আধিকারিক সুশান্ত বক্সি।আটক দুই পাঁচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই বেআইনি মদ বিহারের উদ্দেশ্যে পাঁচার হচ্ছিল। এই বিপুল পরিমাণ…
Read More
কৃষকদের আন্দোলন সমাধানই সরকারের লক্ষ্য

কৃষকদের আন্দোলন সমাধানই সরকারের লক্ষ্য

দিল্লি: নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে এই দাবিতে আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা৷ সরকারের রক্তচাপ বাড়িয়ে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে কৃষক বিক্ষোভের আঁচ৷ পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে৷ তাই জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবারের বৈঠকে সমাধান সূত্র না বেরোলে হরিয়ানা সীমান্ত থেকে দিল্লির যন্তর মন্তরের দিকে এগিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কৃষকরা৷ শান্তিপূর্ণ ভাবে সমাধান সূত্র বের করাই এখন সরকারের লক্ষ্য৷
Read More
ইন্ডিয়া ফ্যাক্ট কুইজ: ৩জনকে টপকে ফাইনালে প্রদ্যুন্ম

ইন্ডিয়া ফ্যাক্ট কুইজ: ৩জনকে টপকে ফাইনালে প্রদ্যুন্ম

ইস্ট জোন রিজিয়োনাল ফাইনালে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খন্ডের তিনজন সেমি-ফাইনালিস্টকে টপকে ইন্ডিয়া ফ্যাক্ট কুইজ চ্যাম্পিয়নশিপ ২০২০-এর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাল আগরতলার প্রদ্যুন্ম চৌধুরি (আইআইটি কানপুর)। জুমের মাধ্যমে রিজিয়োনাল ফাইনাল ভার্চুয়ালি পরিচালিত হয়েছে ও প্রচারিত হয়েছে টাইমস নাও টিভিতে। ২০২০-এর ফেব্রুয়ারিতে ইন্ডিয়া ফ্যাক্ট কুইজ শুরু হয়েছে। এটি হল ভারত বিষয়ক ডেটা ও ফ্যাক্ট সম্বলিত একটি ডিজিটালি গেমিফায়েড কুইজ। এই চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্য হল দেশের তরুণদের মধ্য থেকে উজ্জ্বলতম ও তথ্যসমৃদ্ধ মানসিকতা সম্পন্নদের চিহ্নিত করা। অনলাইন কুইজ কনটেস্টের মাধ্যমে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে ৪৫,০০০-এরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তাদের মধ্য থেকে চারজন করে সেমি-ফাইনালিস্টকে নির্বাচিত করা হয়েছিল নর্থ, সাউথ,…
Read More
বড়ো ইঙ্গিত শুভেন্দুকে নিয়ে

বড়ো ইঙ্গিত শুভেন্দুকে নিয়ে

শুরু হযেছে জল্পনা। ইতিমধ্যেই হুগলি রিভার ব্রিজ কমিশনার্স এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানপদের পাশাপাশি রাজ্যের মন্ত্রিসভা থেকেও ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। একাধিক সরকারি পদ থেকে ইস্তফার পর শুভেন্দু কি সত্যিই তৃণমূল ছাড়তে চলেছেন? উত্তরে শুক্রবার রাতে বড়োসড়ো ইঙ্গিত দিলেন বিজেপি নেতা মুকুল রায়। বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি বলেন, “শুভেন্দু মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন। ও দল ছেড়ে দিযেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ২-১ দিনের মধ্যেই এই অধ্যায়ের সমাপ্তি হবে।” মুকুলের মন্তব্য নতুন করে তাঁর দল ছাড়ার জল্পনায় ইন্ধন জুগিয়েছে। বিজেপি নেতৃত্ব অবশ্য শুভেন্দুকে আগাম ‘স্বাগত’ জানিয়ে রেখেছেন।
Read More
কোভিড আক্রান্ত হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ

কোভিড আক্রান্ত হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ

করোনা ভ্যাকসিনের ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল বিজ। ভ্যাকসিনের ডোজ নেওয়ার কিছুদিন পরই তিনি করোনায় আক্রান্ত হলেন। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন নেতা নিজেই। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। গত নভেম্বর মাসের ২০ তারিখে ভিজকে ভারত বায়োটেক ও আইসিএমআর-এর যৌথ উদ্যোগে তৈরি কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন টিকার একটি ডোজ দেওয়া নিয়েছিলেন তিনি।
Read More
সম্পর্ক ভাঙা-গড়ার এক অদ্ভূত মঞ্চ বিগ বস

সম্পর্ক ভাঙা-গড়ার এক অদ্ভূত মঞ্চ বিগ বস

বিগ বস ১৪ শুরুতেই ঘরে পা রাখেন টেলিভিশনের অন্যতম হিট অফ-স্ক্রিন জুটি রুবিনা দিলাইক ও অভিনব শুক্লা। ফ্যানেরা এই জুটিকে বলে ‘রুবিনব’। বিগ বসের ঘরে প্রবেশের আগে একেবারেই মধুর চলছিল না তাঁদের দাম্পত্য জীবন। ২০১৮ সালে গ্র্যান্ড ওয়েডিং সেরেছিলেন অভিনব-রুবিনা। কিন্তু বিগ বসের ঘরে কয়েকমাসে দর্শকরা চাক্ষুস দেখেছে কীভাবে কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ান,অনুপ্রেরণা জোগান এই স্বামী-স্ত্রী। বিগ বসের শো'তে অংশ না নিলে এতদিনে বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করতেন দুজনেই। 
Read More
অতিমারি শেষ হতে চলেছে

অতিমারি শেষ হতে চলেছে

অবশেষে আশার কথা শোনা গেল। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস জানালেন করোনা অতিমারি শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব। হু-এর মতে, অতিমারি শেষ হতে চলেছে। ‘মানবতার ভালো এবং খারাপ দিকগুলি’ বিশ্ব দেখতে পেয়েছে। দারিদ্র, ক্ষুধা, অসাম্য এবং জলবায়ু পরিবর্তন এখনও প্রধান সমস্যা বিভিন্ন দেশের। য়ে গেলে এই সমস্যা দূর করার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়ার অনুরোধ করেছেন গেব্রেইয়েসাস।
Read More
কৃষকদের পাশে রয়েছেন সোনু সুদ

কৃষকদের পাশে রয়েছেন সোনু সুদ

কেন্দ্রীয় সরকার যে নতুন কৃষক আইন এনেছেন তা মানতে নারাজ কৃষকরা। এই আইনের প্রতিবাদ করছেন কৃষকরা। উত্তর ভারতে চলছে প্রতিবাদ। কৃষকদের প্রতিবাদ বন্ধ করার বহু প্রচেষ্টা করেছে পুলিশ কিন্তু অসফল। এই অবস্থায় কৃষকদের হয়ে ট্যুইটে বার্তা দিলেন সোনু সুদ। সোনু সুদ লিখলেন ” কৃষকরাই ভারতবর্ষ, কৃষকরা আমার ভগবান”। সোনু সুদের এই বার্তায় পরিষ্কার যে এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে সোনু সুদ।
Read More
মারাদোনার নামে আত্মপ্রকাশ করল ইতালির স্টেডিয়াম

মারাদোনার নামে আত্মপ্রকাশ করল ইতালির স্টেডিয়াম

শুক্রবার ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব নেপলস টাউন হল জানিয়েছে, নাপোলির ইতালির সান পাওলো স্টেডিয়ামের নামকরণ আনুষ্ঠানিকভাবে সদ্য প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার নামে ‘দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়াম’ করা হয়েছে। নয়া নামকরণের পর আগামী ১০ ডিসেম্বর কৌলিবালি, ড্রায়েস মার্টেন্সরা স্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচটি খেলবেন। গত সপ্তাহে ৬০ বছর বয়সে প্রয়াত হয়েছেন ফুটবলের ঈশ্বর আর্জেন্তিনা কিংবদন্তি তথা নাপোলি ফুটবল ক্লাবের একদা অবিসংবাদী ফুটবল নায়ক দিয়েগো মারাদোনা। দু’টি ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ খেতাব ছাড়াও অন্যান্য ট্রফি দিয়ে গোটা শহরের ভালোবাসা উনি আদায় করে নিয়েছিলেন। উল্লেখ্য, ১৯৮৪ বার্সেলোনা ছেড়ে ন্যাপেলসে আগমণ ঘটেছিল বছর তেইশের মারাদোনার। ক্লাবের তরফে সাত বছরে ১১৫টি…
Read More
দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে অনেকটাই

দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে অনেকটাই

ভারতে সংক্রমণের ব্যাপ্তিটা কমছে ধীরে ধীরে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৫২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সব থেকে বেশি রোগীর সন্ধান মিলেছে কেরলে। খুবই সামান্য বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। দেশে এখন মোট রোগীর মধ্যে মাত্র ৪.২৬ শতাংশের চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৩৩ জন। শুক্রবারের থেকে শনিবার ভারতে কোভিডে মৃতের সংখ্যাটি সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১২ জন।
Read More