Blog

ট্রাক্টর রেলি ইসলামপুরে

ট্রাক্টর রেলি ইসলামপুরে

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্রাক্টর রেলিতে অংশ নিল কয়েকজহাজার মানুষ। জানা গেছে এদিন চাকুলিয়া বিধানসভার বিধায়ক আলী ইমরানের নেতৃত্ব এই ট্রাক্টর রেলি বের হয়। বুধবার এই রেলিকে কেন্দ্র করে সরগরম ছিল শহর ইসলামপুর। বিধায়ক জানান ,ধর্ম এবং জাতের নামে মোদি সরকার যতই সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে বিভাজন করতে চেষ্টা করুক তাতে আর কোনো কাজ হবে না। আজকে তাই সমস্ত কৃষক দল মত নির্বিশেষে এই আন্দোলনে শামিল হয়ে বুঝিয়ে দিয়েছে যে মোদি সরকারের নীতি আর কাজ করবে না ।এখানে হিন্দু মুসলিম শিখ ঈশাই আমরা সব ভাই ভাই হয়ে আছি। এখন সমস্ত কৃষক এক হযেই লড়াই করবো কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে।তিনি বলেন, এদিন প্রায়…
Read More
ট্রোল পাম্পের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিল ডাকাতদল

ট্রোল পাম্পের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিল ডাকাতদল

বাড়ি ফেরার পথে পেট্রোল পাম্পের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিল ডাকাতদল। এই ঘটনায় পেট্রোল পাম্পের মালিকের ছেলেকে লোহার রড দিয়ে কান ছিড়ে ফেলেছে ডাকাতদল বলে এমনটাই জানা গেছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বুধিয়া স্ট্যান্ড এলাকায়।ঘটনায় রীতিমত থমথমে অবস্থা মালদার ইংরেজবাজার এলাকা। জানা গেছে , পুকুরিয়া থানার পীরগঞ্জ কুচিয়াহি এলাকায় ওই চিকিৎসক এর একটি পেট্রলপাম্প আছে। সেই পেট্রলপাম দেখাশোনা করে তার বাবা মোহাম্মদ আকিমুদ্দিন। বেশ কিছুদিন আগে ওই চিকিৎসক ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং বর্তমানে সে পেট্রলপাম্পে দেখাশোনা করতেন। মঙ্গলবার রাত্রে তার বাবা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন তখনই বুধিয়া স্ট্যান্ডে বেশ কিছু দুষ্কৃতী তার পথ আটকায়…
Read More
স্টল বন্টন নিয়ে বিস্তর অভিযোগ  শাসকদল তৃণমূলের বিরুদ্ধে

স্টল বন্টন নিয়ে বিস্তর অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে

নিউটাউন বাজারে স্টল বন্টন নিয়ে বিস্তর অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে বাজারের কিছু ব্যবসায়ী স্টল না পেয়ে এদিন জেলার সভাপতি মৃদুল গোস্বামী এবং পুরপ্রশাসক মিহির দত্তকে আটকে বিক্ষোভ দেখায় তারা। স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে বাজারের স্টল বিক্রি হয়েছে। বাজারের ওই স্টলগুলি তিনতিন বার উদ্বোধন হয় বলেও অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।তাদের অভিযোগ,আমরা স্থানীয় বলে জায়গা পাচ্ছিনা। এই বাজার টিতে ৬৬ টি স্টল রয়েছে।উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ৪ কোটি টাকা ব্যায়ে এই সুপার মার্কেট নির্মান করে।দীর্ঘদিন রাস্তায় বাজার বসেছে।এদিন স্টল ও বাজার উদ্বোধন হওয়ায় ব্যাবসায়ীরা এখন এই বাজারেই বসবেন।যদিও ভোটের মুখে এটি চালু হল।
Read More
প্রকাশ্যে এল FAU-G

প্রকাশ্যে এল FAU-G

খবরটা আগে থেকেই ছিল। ২৬শে জানুয়ারি ৭২তম প্রজাতন্ত্র দিবসের দিনই প্রকাশ্যে এল ভারতীয় নতুন গেম FAU-G। নিজের সোশ্যাল মিডিয়াতে এই গেমের লিঙ্ক শেয়ার করলেন অক্ষয় কুমার। গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করা যাবে FAU-G। গত বছরের শেষের দিকেই লঞ্চ হয়েছিল এই গেমের ট্রেলার। পাবজির বিকল্প হিসেবেই ভারতে এল FAU-G।
Read More
বেড়েছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা

বেড়েছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা

সামান্য বেড়েছে দেশে দৈনিক করোনা সংক্রমণ। বুধবার ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা বেশ খানিকটা বেড়ে গেল। বুধবার সকালে রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। তবে দীর্ঘ দিন পর মৃতের সংখ্যা নেমে যাওয়ায় কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দফতর। বেশ কিছুদিন ধরেই আক্রান্তের সংখ্যায় এই ধরনের ওঠানামা চলছে। দৈনিক আক্রান্ত ও দৈনিক সুস্থতার মধ্যে ব্যবধান ক্রমেই কমে আসছে। গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৩ হাজার ৩২০ জন। বাড়ল সুস্থতার হার। যা স্বস্তি জোগাচ্ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের।
Read More
বম্বে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

বম্বে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

ধর্ষণ ও যৌননিগ্রহ নিয়ে বম্বে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট। জানা গেছে আজ ভারতের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে সেই বিষয়ে স্থগিতাদেশ দেন । উল্লেখ্য গতকয়েকদিন আগে বম্বে হাইকোর্টে এক মামলার শুনানির সময় পোশাকের ওপর দিয়ে স্তনে হাত দিলেও ধর্ষণ নয় বলে বিবেচিত হবে এমনই রায় ঘোষণা হতেই বিচারব্যবস্থা নিয়ে শোরগোল পরে যায় দেশজুড়ে। আজ সেই শুনানির ওপর স্থগিতাদেশ দিল মহামান্য সুপ্রিমকোর্ট।
Read More
নিজের অবস্থানে অনড় প্রাক্তন বনমন্ত্রী

নিজের অবস্থানে অনড় প্রাক্তন বনমন্ত্রী

আসন্ন বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকেই লড়াই করার সিদ্ধান্ত জানালেন সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে কোন দলের হয়ে লড়বেন, তা স্পষ্ট করলেন না প্রাক্তন বনমন্ত্রী। প্রসঙ্গত, ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে ডোমজুড় থেকেই জয়ী হন রাজীব। গত ২১ জানুয়ারি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ জানুয়ারি ডুমুরজলা মাঠে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন তিনি বলে জল্পনা চলছে।
Read More
”আমরাও হাতে চুড়ি পড়ে নেই ” -ধর্মীয় জলসায়  জ্বালামুখী বক্তব্য  আব্বাস সিদ্দিকীর

”আমরাও হাতে চুড়ি পড়ে নেই ” -ধর্মীয় জলসায় জ্বালামুখী বক্তব্য আব্বাস সিদ্দিকীর

ধর্মীয় জলসায় এসে জ্বালামুখী বক্তব্য দিলেন আব্বাস সিদ্দিকী। মালদায় এক ধর্মীয় সভায় যোগ দিয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সারা রাজ্য জুড়ে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন এই ধর্মীয়নেতা। আব্বাস সিদ্দিকি জানিয়েছেন আসন্ন বিধানসভায় চল্লিশেরও বেশি আসনকে টার্গেট করে এগোচ্ছে তাঁদের নতুন রাজনৈতিক পার্টি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। তিনি জানান বিজেপি দশটা মারলে আমরা কুড়িটা মারবো। মালদার বামনগ্রামে ধর্মীয় সভায় যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন আব্বাস সিদ্দিকীর। জানা গেছে , মঙ্গলবার এক ধর্মীয় জলশায় যোগ দেন তিনি।এরপর প্রকাশ্যে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,আমি বলেছিলাম ৪৪ টা আসন আমাকে দেন আড়াইশো টা আপনি নেন।কিন্তু দেখছি প্রশাসন দিয়ে জুলুম করছে।গায়ের…
Read More
কালীঘাটে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী

কালীঘাটে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী

বিধানসভা ভোটের মুখে নজিরবিহীন ভাঙন শুরু হয়েছে তৃণমূলে৷ অমিত শাহের এবারের বঙ্গ সফরেও কয়েকজন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন৷ ৩০ জানুয়ারি ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ হাওড়ায় শাহী জনসভায় বেশ কিছু বিদ্রোহী নেতা-নেত্রী বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তার একদিন আগেই দলীয় বিধায়ক ও সাংসদদের কালীঘাটের বাসভবনে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী শুক্রবার ২৯ তারিখ কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বিধায়ক-সাংসদদের ডেকে বেসুরো নেতাদের সতর্ক করতে পারেন মমতা৷ দলে ভাঙন রুখতেই বিধায়ক ও সাংসদদের নিয়ে এই বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো৷
Read More
ফের অসুস্থ মহারাজ

ফের অসুস্থ মহারাজ

বুধবার ফের কলকাতার অ্যাপোলো হাসপাতালে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০ দিনের মাথায় ফের বুকে ব্যাথা। ইতিমধ্যে হাসপাতালের জরুরী বিভাগে তৈরি রয়েছেন চিকিৎসকরা সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছানো মাত্রই তার চিকিৎসা শুরু করা হয়েছে। মঙ্গলবার থেকেই তিনি বুকে অস্বস্তি বোধ করছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। এর আগে ওনার বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছিল আরও একটি স্টেন্ট বসানো বাকি আছে।
Read More